icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
735101
PDPradyut Das1 Feb 2026, 03:47 pm

जलपाईगुड़ी में टीएमसी ने बीजेपी के खिलाफ ISIR नाम हटाने के आरोपों पर बड़ा प्रदर्शन किया

Jalpaiguri, West Bengal:বিজেপি নেতাদের কি শিক্ষা দেওয়া যায়! আরো কিছু দেখার আছে বাকি, এক ওঝার গল্প প্রসঙ্গে বলেন, বিজেপি নেতাদের মাথা সামগাইন দিয়ে গুরিয়ে ফেলার নিদান জলপাইগুড়ি র সমাবেশ থেকে তৃণমূল নেতা কৃষ্ণ দাসে। এসআইআর-এ বৈধ ভোটারের নাম কাটা গেলে বিজেপির কোনো নেতা ঘর থেকে বের হতে পারবে না, এই গুজরাটিদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা বাংলার মানুষ দিবে। জলপাইগুড়ি রাজগঞ্জের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা কৃষ্ণ দাস। এসআইআর-এর নামে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে রাজগঞ্জে বেলাকবায় মহামিছিল কৃষ্ণ দাসের । তৃণমূলের এসসি–ওবিসি জেলা সভাপতির তথা তিনটি বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাসের ডাকে রবিবার রাজগঞ্জের বেলাকোবায় অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। সেই ডাকে সাড়া দিয়ে কয়েক হাজার মানুষ মিছিলে পা মেলান। বিক্ষোভ মিছিল শেষে বেলাকবায় একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কৃষ্ণ দাস বলেন, এসআইআর-এর নামে যদি কোনও বৈধ ভোটারের নাম কাটা যায়, তাহলে বিজেপির কোনো নেতা বাড়ি থেকে বের হতে পারবে না। তিনি আরও জানান, এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে। কৃষ্ণ দাসের বক্তব্যে স্পষ্ট, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে আন্দোলন আরো তীব্র হবে এবং বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই তৃণমূল কংগ্রেস মাঠে নামেছে。
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

कैनिंग में आवास योजना सूची को लेकर BJP नेता पर ISF का हमला, अस्पताल में भर्ती

Baruipur, West Bengal:ক্যানিংয়ে আবাস যোজনা ঘরের তালিকা নিয়ে বিজেপির নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দিল আই ایس এফ কর্মীরা তদন্তে পুলিশ। আবাস যোজনার সঠিক তালিকা নিয়ে বিজেপি নেতাকে মারধর করলো আই ایس এফের কর্মীরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ট্যাংরাখালী কলেজ হাট বাজারে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সঠিক তালিকা তৈরি হয়নি। বেছে বেছে আই এস এফ কর্মীদের ঘরের ছবি tোলা হয়নি বলে অভিযোগ। সেই নিয়ে কলেজ বাজারের উপর আই এস এফের নেতা বাবলু শেখের নেতৃত্বে বিজেপি বুথ সভাপতি ১৬০ নম্বরের হাসান লস্করকে ব্যাপকভাবে মারধর করে রাস্তায় ফেলে । তাকে বন্দুকের বাঁধ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ও পরিবাররা ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া আহত কে । সেখানে তার চিকিৎসা চলছে। বিজেপি নেতৃত্বদের দাবি সঠিকভাবে আবাস যোজনার ঘরের তালিকা তৈরি হয়। সেই সমস্ত ঘরের ছবিও তোলা হয় যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকেই তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু আইএসএফ সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যাদের পাকা বাড়ি ছাদ ফেলা তাদের বাদ দেওয়া হয়েছে বলে তালিকা থেকে সেই নিয়ে বিজেপি বুথ সভাপতিকে ব্যাপকভাবে মারধর করেছে আইএস এফের নেতা বাবলু শেখের নেতৃত্বে। বিষয়টি থানায় অভিযোগ করা হবে। পুরো বিষয়টি তদন্তে ক্যানিং থানার পুলিশ। তবে এ বিষয়ে বাবলু শেখ বা তার নেতৃত্বে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাতে এই নিয়ে area's ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 061026ZG-BAR-CANNING-BJP-R
0
0
Report

भटपाड़ा के बहु-मंजिला मकान में गहरी रात आग, दमकल ने नियंत्रण पाया

Barrackpore, West Bengal:গভীর রাতে ভাটপাড়ায় বহুতলে আগুন ভাটপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিন্দুবাসিনী রোড এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে দীপ কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির বাড়ির তিন তলায় হঠাৎই আগুন লাগে। আগুনের ভষ্মীভূত হয়ে যায় ঘরের সমস্ত সামগ্রী।যদিও কেউ হতাহত হয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
0
0
Report

घर की खिड़की के पास पानी डालने को लेकर विवाद; बाँस से मारकर 51 वर्षीय की मौत

Kolkata, West Bengal:বাড়ির জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা, বাঁশ দিয়ে হামলার অভিযোগে মৃত্যু ৫১ বছরের ব্যক্তির দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। আর সেই বচসাকে কেন্দ্র করেই সংঘর্ষের অভিযোগ। বাঁশ দিয়ে মারধরের জেরে মৃত্যু হল ৫১ বছরের এক ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বিল্লাপুর চোখ মৌখালী এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ আইয়ুব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির জানালায় জল ফেলা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে শেখ আইয়ুবের পরিবারের মনোমালিন্য চলছিল। সেই বিষয়কে কেন্দ্র করে ঘটনার দিন ফের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিবারের অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ৪-৫ জন ওই বাড়িতে এসে Чড়াও হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিবারের অভিযোগ, সেই সময় আচমকাই এক ব্যক্তি শেখ আইয়ুবকে বুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এরপর তাঁকে বাঁশ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় বলে অভিযোগ। আচমকা এই হামলায় গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ আইয়ুব। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে শেখ আইয়ুবকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিল্লাপুর фাঁড়ির পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। কী কারণে এই বচসা এবং ঠিক কীভাবে শেখ আইয় ub-এর মৃত্যু হল, তা খতিয়ে দেখতে শুরু হয় তদন্ত। এদিকে, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ঠিক কী কারণে শেখ আইয়ুবের মৃত্যু হয়েছে, হামলার সময় কারা উপস্থিত ছিলেন এবং বাঁশ দিয়ে মারধরের অভিযোগ কতটা সত্যি—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বচসা, আর সেই বচসা থেকেই এমন মর্মান্তিক পরিণতি ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনার পর থেকে বিল্লাপুর চোখ মৌখালী এলাকায় রয়েছে পুলিশি নজরদারি। পুরো ঘটনার তদন্ত চলছে।
0
0
Report
Advertisement

खड़दह पातुलिया में भाजपा गुटों के बीच हिंसक संघर्ष, बमबाजी और दोनों नेताओं की गिरफ्तारी

Barrackpore, West Bengal:*খড়দহ পাতুলিয়ায় বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষ,সংঘর্ষে চলল বোমাবাজি,ঘটনায় আহত তিন বিজেপি কর্মী,এলাকায় ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ, পুলিশকে ঘিরে বিক্ষোভবিজেপি কর্মীদের,দুই বিজেপি নেতাক গ্রেফতার* খড়দহ পাতুলিয়া এলাকায় ফিশারি থেকে তোলাবাজির ঘটনা নিয়ে বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।। খড়দহ মন্ডল 3 এর সহ-সভাপতি হিমাদ্রি শিকদার ফিসারি থেকে প্রতি মাসে টাকা তোলে বলে অভিযোগ বিজেপি নেতা ইন্দ্রনীল কুমার দাসের।। আর প্রতিমাসে কেন টাকা তোলা হয় ফিশারী থেকে এই প্রশ্ন করলে হিমাদ্রি শিকদারের সঙ্গে গন্ডগোল বাদে বিজেপি নেতা ইন্দ্রনীলের।। আর সেই গন্ডগোল সংঘর্ষে পরিণত হয়।। একে অপরের মধ্যে ব্যাপক মারপিট হয় প্রকাশ্যে।।সংঘর্ষে বোমাবাজিও হয় বলে অভিযোগ।।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী।। সংঘর্ষের ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীর একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে।। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা।। ঘটনায় ইন্দ্রনীল কুমার দাস ও হিমাদ্রি শিকদার নামে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করল রহড়া থানার পুলিশ......
0
0
Report

खड़दह पटुलिया में भाजपा के दो गुटों के बीच संघर्ष, बमबाज़ी से घायलों गिरफ्तारी

Barrackpore, West Bengal:খড়দহ পাতুলিয়া এলাকায় ফিসারি থেকে তোলাবাজির ঘটনা নিয়ে বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।। খড়দহ মন্ডল 3 এর সহ-সভাপতি হিমাদ্রি শিকদার ফিসারি থেকে প্রতি মাসে টাকা তোলে বলে অভিযোগ বিজেপি নেতা ইন্দ্রনীল কুমার দাসের।। আর প্রতিমাসে কেন টাকা তোলা হয় ফ Fishারি থেকে এই প্রশ্ন করলে হিমাদ্রি শিকদারের সঙ্গে গন্ডগোল বাদে বিজেপি নেতা ইন্দ্রনীলের।। আর সেই গন্ডগোল সংঘর্ষে পরিণত হয়।। একে অপরের মধ্যে ব্যাপক মারপিট হয় প্রকাশ্যে।। সংঘর্ষে বোমাবাজিও হয় বলে অভিযোগ।। ঘটনার কেন্দ্রে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী।। সংঘর্ষের ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীর একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেছে।। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের ওপর বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা।। ঘটনার ইন্দ্রনীল কুমার দাস ও হিমাদ্রি শিকদার নামে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ।
0
0
Report

पुजाकाल में प्रसव का दबाव बढ़ सकता है; अस्पताल 24x7 तैयारी जुटाते हैं

Kolkata, West Bengal:# পুজোয় বাড়তে পারে প্রসবের চাপ! ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত-ওষুধ মজুতের নির্দেশ স্বাস্থ্য দফতরের।নজর বেসরকারি হাসপাতালের উপরেও। # পুজোর মরসুমে রাজ্যের হাসপাতালগুলিতে প্রসবের চাপ বাড়তে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে মাতৃ ও নবজাতক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয় , তার জন্য রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও জেলা স্বাস্থ্য প্রশাসনকে আগাম প্রস্তুতির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। ১.সমস্ত প্রসবকেন্দ্রে পর্যাপ্ত গাইনি, অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিক্স, নার্সিং কর্মী থাকতেই হবে। মেডিক্যাল কলেজে নূন্যতম Assistant Professor পদমর্যাদার চিকিৎসককে থাকতে হবে।এছাড়াও Senior Gynaecologist/Specialist-কে ২৪ ঘণ্টা সশরীরে উপস্থিত থাকতে হবে। ২.যেসব High-Risk Pregnant Women এর প্রসবের সম্ভাবনা রয়েছে, তাঁদের প্রসবের আগাম ব্যাবস্থা, প্রয়োজনে রেফারেলের ব্যবস্থাও করতে বলা হয়েছে। ৩. প্রসবে Post-partum haemorrhage, উচ্চ রক্তচাপ,Sepsis-সহ গুরুতর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম মজুত রাখতে হবে। ৪.পুজোর সময়ে ২৪×৭ Laboratory, Diagnostic ও Ultrasound পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে Blood Bank ও Blood Storage Unit-গুলিতে PRBC, FFP ও Platelets-সহ প্রয়োজনীয় রক্তের উপাদান মজুত রাখতে হবে। ৫. রেফারেলের জন্য প্রস্তুত রাখতে হবে 102 Ambulance এবং Nischay Yan। ৫.চালু থাকা Waiting Hut-গুলিকে ২৪ ঘণ্টা সচল ও পর্যাপ্ত কর্মী দিয়ে। ৬.এবার নজর থাকছে বেসরকারি প্রসব কেন্দ্রগুলিতেও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের পরিস্থিতি পর্যালোচনায় নজর দিতে নির্দেশ,প্রয়োজনে সার প্রাইজ ভিজিট করতে বলা হয়েছে।
0
0
Report
Advertisement

250 साल से चली आ रही पॉट दुर्गा पूजा: केशियाड़ी दत्त घर में सूर्योदय से होम

EGE GOPI8h ago
Kharagpur, West Bengal:সূর্যের আলোয় জ্বলে হোমের আগুন! কেশিয়াড়ির দত্ত বাড়িতে আড়াইশো বছর ধরে পটেই আরাধ্যা দুর্গা কেশিয়াড়ি: জমিদারি গিয়েছে বহু আগেই। হারিয়েছে মাসভর যাত্রার আসরও। চুন-সুরকি আর ঝামা ইটের পুরনো বাড়ির অনেকটাই এখন বদলে গিয়েছে পাকা নির্মাণে। কিন্তু বদলায়নি পুজোর রীতি। প্রায় আড়াইশো বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির হাশিমপুর গ্রামের দত্তবাড়িতে মাটির প্রতিমা নয়, পটের দুর্গাই পূজিতা হন। আজও সপ্তমীর ঘটোত্তোলনে বের করা হয় জমিদারি আমলের তরোয়াল। ঘট বিসর্জনের সময়ও বের করা হয় সেটি। পরিবারের প্রচলিত বিশ্বাস, দেবীর आगমন ও গমনের পথ যাতে কোনও বাধা না আসে, অশুভ শক্তি যাতে বিঘ্ন ঘটাতে না পারে। সেই ভাবনা থেকেই এই তরোয়াল বহনের রীতি। শুধু তরোয়াল নয়, হোমের আচারেও রয়েছে প্রাচীনত্বের ছাপ। সূর্যের রশ্মি আতস কাচের সাহায্যে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো হয়। সেই আগুনেই শুরু হয় হোম। পরিবারের দাবি, পুরুষানুক্রমে এই নিয়ম চলে আসছে। পুজোয় বলির রীতিও রয়েছে। তবে পশুবলি নয়। মসুর ডাল, গোটা মুগ-সহ বিভিন্ন শস্য দিয়ে হয় ‘রিপু বলিদান’। পরিবারের সদস্যদের মতে, মানুষের অন্তরের অশুভ প্রবৃত্তির প্রতীকী বিনাশের ভাবনাই এর সঙ্গে যুক্ত। দত্ত পরিবারের কুলদেবতা দামোদর জিউ। শালগ্রাম শিলা রূপে তিনি আজও নিয়মিত পূজিত হন। প্রতিদিন অন্নভোগ নিবেদনের রীতিও চালু রয়েছে।একসময় দুর্গাপুজোকে কেন্দ্র করে এই জমিদারবাড়িতে চলত প্রায় এক মাসের যাত্রাপালা। উৎসবে ভিড় জমাতেন আশপাশের বহু গ্রামের মানুষ। জমিদারি প্রথা উঠলে হারিয়েছে সেই আয়োজন। পরিবারের অনেক সদস্যও now কর্মসূত্রে ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। কেউ প্রয়াত হয়েছেন, কেউ আর গ্রামে থাকেন না। তবু পুজো বন্ধ হয়নি। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও প্রাচীন রীতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বর্তমান উত্তরসূরিরা। পরিবারের সদস্যদের আবেদন, জেলার এমন ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো ও পুরনো স্থাপত্য সংরক্ষণে সরকার সাহায্যের হাত বাড়াক। জমিদারির জৌলুস আজ ইতিহাসের পাতায়। কিন্তু পটের দুর্গা, আতস কাচের আগুন আর হাতে ধরা সেই পুরনো তরোয়াল সব মিলিয়ে কেশিয়াড়ির হাশিমপুরে দত্তবাড়ির পুজোয় আজও বেঁচে রয়েছে আড়াইশো বছরের এক টুকরো অতীত।
0
0
Report

खड़गपुर महापौर कल्याणी घोष हटे; 24 पार्षद ने विश्वास प्रस्ताव पर समर्थन किया

EGE GOPI8h ago
Kharagpur, West Bengal:খড়্গপুরের পুরপ্রধান হিসাবে আস্থা হারালেন কল্যাণী ঘোষ। গত ৯সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ১৫ জন পুরপ্রতিনিধি। তৃণমূল পরিচালিত এই পুরসভায় কল্যাণীর বিরুদ্ধে অনাস্থায় নেতৃত্ব দিয়েছিলেন গণতান্ত্রিক তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার। ২০২২সালের ডিসেম্বরে প্রদীপকেও সরতে হয়েছিল পুরপ্রธานের পদ থেকে। পুরপ্রধান হয়েছিলেন কল্যাণী। এ বার সরলেন তিনিও। এ দিন ডাকা হয়েছিল আস্থা প্রমাণে তলবি সভা। সভায় ৩৫টি আসনের পুরসভায় হাজির ছিলেন না বিজেপির ছ'জন পুরপ্রতিনিধি। কল্যাণীর বিরুদ্ধে অনাস্থায় হাত তুলে সমর্থন জানান ২৪জন পুরপ্রতিনিধি। যার মধ্যে খড়গপুর পৌরসভরের ভাইস চেয়ারম্যান উল্লেখযোগ্য ছিলেন।
0
0
Report

दुर्गा पूजा में शाकाहार-विवाद बढ़ा: कार्तिक महाराज ने कहा खानपान निजी मामला

Chinsurah, West Bengal:দুর্গাপূজায় আমিষ নিরামিষ বিতর্ক অবান্তর,যার যা ইচ্ছা সে সেটা খাবে বলে দিলেন কার্তিক মহারাজ। সম্প্রতি বাংলায় এসে বাগেশ্বর বাবা নিদান দিয়েছিলেন দুর্গা পুজোয় নিরামিষ খাওয়া নিয়ে।যারা দুর্গাপূজার সময় আমি ভক্ষণ করেন তারা পাখন্ডী বা ভন্ড বলেছিলেন সাধু।যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য বিজেপি নেতৃত্ব শমীক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায়রা অবশ্য বাঙালির দুর্গাপুজোয় মাছ মাংস খাওয়া নিয়ে চালু রীতির স্বপক্ষেই রেখেছিলেন। আজ শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে এসে কার্তিক মহারাজ বলেন,আমি নিরামিষ নিয়ে অযথাই বিতর্ক তৈরি করা হচ্ছে।আমরা বলেছিলাম দুর্গাপুজার সময় একটা সার্থিক ভাব থাকে।তাই নিরামিষ খেলে ভালো। তবে খাদ্যাভ্যাস মানুষের একান্ত নিজস্ব ব্যাপার।সেখানে কে কি খাবে কেকি পড়বে সে বিষয়ে কারো কি বলার থাকতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারনের দাবী প্রসঙ্গে কার্তীক মহারাজ বলেন,নির্বাচন কমিশন কি আগে মানুষ জানত না।টি এন সেশন কে দেখে সেটা জানতে পারে। আর যে নির্বাচন হয়েছে এবার রক্তপাত হীন।আগে নির্বাচনে বহু মানুষের মৃত্যু হত।এবার তা হয়নি। যারা চেঁচামেচি করছে তারা হল অনুপ্রবেশকারী রহিঙ্গা। মাহেশে এগারো হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন হবে।তার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় মাহেশে।
0
0
Report
Advertisement

शुभ्रा भट्टाचार्य: बच्चों के लिए समाजसेवा की मिसाल बनकर उभरीं

Chinsurah, West Bengal:দশভূজা স্কুলে পড়ানো,ইটভাঁটার শিশুদের পড়ানো,গাছ লাগানো,আসহায় মানুষদের জন্য কাজ,লেখালেখি করা,দুই হাতে সবটা করেন দশভূজার মতো। খুব ছোটবেলা থেকেই একজন সমাজসেবক হওয়ার স্বপ্নকে লালন করতেন শুভ্রা ভট্টাচার্য। বড়ো বেলার "তোমার হবি" অনুচ্ছেদের খাতাটি "সমাজসেবী ও শিক্ষিকা" দিয়ে ভরিয়ে তুলতেন। পরিবারের বড়দের কাছে শেখা মানুষকে আপন করে নিতে হয়。 ছোট থেকেই নিজের পড়াশোনার পাশাপাশি অনেক দরিদ্র মানুষকে বিনা মূল্যে পড়াশোনা শেখাতে শুরু করেন। নিজে দশম শ্রেণীতে পড়ে অষ্টম নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের পড়াতেন। এছাড়া রাস্তা ঘাটে অসহায় মানুষ গুলোকে দেখে ভাবতেন কবে একটা চাকরি পাবেন আর ওদের সহায় হবেন। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। তাই জীবনের প্রথম চাকরি ছিল হাওড়ায় অগ্রগতি নামক একটা স্বেচ্ছাসেবী সংগঠনে। সেখান থেকেই সেবাকাজের হাতেখড়ি নিয়ে নিজে প্রচুর টিউশনি করে অনেক মানুষের সহায়তা দেওয়া শুরু করেন। তারপর পিএসসি দিয়ে সরকারী স্কুলে চাকরি। চাকরির পাশাপাশি বিবাহিত জীবন সন্তান মানুষ মা বাবার প্রতি কর্তব্য ইত্যাদি ব্যস্ততা পেরিয়েও চলতো সমাজসেবা。 তারপর ২০১৭ সাল থেকে সাংগঠনিক ভাবে মেয়ে ও তার বান্ধবীদের নিয়ে শুরু হলো "অন্তরবীক্ষণের" মাধ্যমে সমাজ সেবার কাজ। এরপর ধীরে ধীরে যুক্ত হলো আরো ছাত্রছাত্রী ও তাদের মায়েরা।পরিবারের কিছুজন, কিছু শিক্ষক শিক্ষিকা মহতী মানুষজন। মেয়ে সারাজীবন নিজের স্কলারশিপ এর টাকায় পড়াশোনা করায় ওর জন্য তেমন খরচ ছিল না তাই সেই টাকা বাঁচিয়েই চলতে থাকে সমাজসেবা। এখনো কোনো কাজ সামনে এলে যতক্ষণ না সেটার সমাধানে পৌঁছাতে পারেন ততক্ষন যেন শান্তি নেই প্রাণে。 ইট ভাঁটার শ্রমিকদের পড়ানোর জন্য স্কুল করেছেন।হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন।অসহায় রাস্তাঘাটে পরে থাকা মানুষ গুলোর বাড়ি খুঁজে ফেরাতে তৎপর হন। শিশুদের বিজ্ঞান মনস্ক করে তুলতে সাহায্য করেন। ঘরের কাজ,স্কুল,সামাজিক কাজ সামলে সময় বের করে লেখালেখি করেন।দশটি বই লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর।আসছে বইমেলাতে প্রকাশিত হবে আরো একটি বই। শিক্ষিকা সমাজ কর্মি হিসাবে বহু পুরষ্কার সম্মান পেয়েছে শুভ্রা ভট্টাচার্য। মানবতা হলো তার কাছে একমাত্র ধর্ম। জীবনের শেষে একটাই ইচ্ছে এই সহায় সম্বলহীন অসহায় মানুষগুলোর জন্য যেন একটা নিরাপদ আশ্রয় করতে পারেন。
0
0
Report

चाकदह में युवती के साथ बलात्कार और ब्लैकमेलिंग, गुस्साए ग्रामीणों ने थाने पहुंचाए आरोपी

Ranaghat, West Bengal:চাকদহে যুবতীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, অভিযুক্তদের মারতে মারতে প্রকাশ্যে থানায় নিয়ে গেলেন ক্ষুব্ধ বাসিন্দারা ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং ফের ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চঞ্চলতা ছড়াল নদিয়ার চাকদহ থানার চৌগাছা এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ。 অভিযোগ, চয়ন রায় নামে এক যুবকের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল। গত ১০ আগস্ট ওই যুবতীকে জোর করে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখা হয় বলে অভিযোগ। এরপর থেকেই ওই ভিডিওকে হাতিয়ার করে বিভিন্ন সময়ে যুবতীকে ব্ল্যাকমেইল করা হয় এবং টাকা দাবি করা হয় বলে অভিযোগ。 পরিবারের কাছে বিষয়টি জানাতে না পেরে মানসিক চাপেও ওই যুবতী বিষপান করেন বলে অভিযোগ। পরে কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। অভিযোগ, এরপরও টাকা না পেয়ে ওই যুবক যুবতীর ছবি বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেয়। পাশাপাশি বিভিন্নভাবে তাঁকে চাপ দেওয়া হতে থাকে。 অভিযোগ আরও, পুলিশ পরিচয় দিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে টাকা চাওয়া হয়। অন্যদিকে, চয়ন রায় ওই ভিডিও তাঁর জ্যাঠতুতো ভাই অসীম রায়কে দিয়ে দেন বলে অভিযোগ। সেই ভিডিও দেখিয়ে অসীম রায়ও ওই যুবতীকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাঁরা অভিযুক্তদের ধরে থানায় নিয়ে আসেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই চাকদহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ.
0
0
Report

रेजिनगर विधानसभा उपचुनाव: 15 उम्मीदवार, सुरक्षा के कड़े इंतजाम

Kolkata, West Bengal:BY ELECTION MSD রাত পোহালেই রেজিনগর বিধানসভা উপনির্বাচন। হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া এই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী। উপনির্বাচনে শান্তিতে করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রেজিনগর বিধানসভার ২৮২টি মূল বুথ এবং ৩৩টি অক্সিলিয়ারি বুথ-সহ মোট ৩১৫টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ মোট ৮১৯ জন রাজ্য পুলিশের কর্মীকে মোতায়ন করা হয়েছে। রেজিনগরে নির্বাচনী উত্তাপের কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে ৩১৫টি বুথের মধ্যে ২৩৯টি বুথকে ‘ক্রিটিকাল পোলিং স্টেশন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রেজিনগর উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’লক্ষ ৫৬ হাজার ৫৪৬। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ ৩৩ হাজার ৯২৫ এবং মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ ২২ হাজার ৬১৬। তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছেন। রেজিনগর উপনির্বাচনের জন্য ডিসিআরসি করা হয়েছে বহরমপুর গার্লস কলেজকে। সোমবার সকাল থেকেই ভোটকর্মীরা ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বুথের দিকে রওনা হতে শুরু করে দিয়েছেন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে রেজিনগর উপনির্বাচনে দু’টি বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত করা হয়েছে। এর পাশাপাশি বয়স্ক ভোটারদের কথা মাথায় রেখে ওই বিধানসভা এলাকার ১৪৫ জনের মধ্যে ১৪৪ জন ভোটারের ভোট বাড়িতে গিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১১১১টি ইটিপিবিএস ছাড়া হয়েছে।
0
0
Report
Advertisement

अल्पपुरद्वार अदालत ने एक को फासी की सजा, अन्य तीन को आजीवन कारावास

Alipurduar, West Bengal:ফাসির নির্দেশ আদালতের আলিপুরদুয়ার জেলায় সাত বছরের শিশু কন্যাকে অপহরণ ও খুন করে চার ব্যক্তি মিলে তাকে গণধর্ষন করে গলা টিপে হত্যা করা হয়। প্রমাণ লোপাটে শিশুটিকে পুড়িয়ে দেওয়া হয়। জয়গা থানার পুলিশ বাবলু মিঞাসহ চার সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে চারজনকে অভিযুক্ত করে আদালতে পেশ করা হয়। দীর্ঘ ট্রায়ালের পর আজ আলিপুরদুয়ার প্রথম দায়রা আদালতের বিচারপতি বাবলু মিঞা ফাসির আদেশ দেন। বাকি তিন জন—সাইদুল ইসলাম, মনির মিঞা ও মজিবুর আলম—কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়। (ছবি 2C তে পাঠালাম; FILE: 041026ZG_ALD_COURT) দেব রঞ্জন ব্যানার্জী সরকারি আইনজীবি, মৃত শিশুর মা, বাবলু মিঞার স্ত্রী ও অভিযুক্তের আত্মীয়দের নাম–পরিচয় সংক্রান্ত তথ্য নথিতে রয়েছে।
0
0
Report

पिंगला के पूर्व विधायक अजीत माईती पर आज दो नए मुकदमे, खड़गपुर थाने में दर्ज

Mollar Chak, West Bengal:পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি আজ নতুন করে দুটি মামলায় যুক্ত করা হলো। অজিত মাইটি বিরুদ্ধে দুটি মামলায় হয়েছে খড়গপুর লোকাল থানায়। একটি মামলা রয়েছে সরকারি কাজে কাটমানি নেওয়ার অভিযোগ এবং অন্য মামলাটি রয়েছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মামলা। তবে এই দুটি মামলার ক্ষেত্রেও এ মেদিনীপুর আদালতের কাছে অজিত মাইতিকে পুলিশ নিজেদের হেফাজতে চায়নি। পরবর্তীকালে এই মামলাতে হেফাজতে নেওয়া হবে জানিয়েছেন সরকারি আইনজীবী। আজ মেদিনীপুর আদালত অজিত মাইতিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী জানান, এর আগের মামলায় তদন্তে নেমে একাধিক ডকুমেন্টস পাওয়া গেছে। প্রার্থীদের এডমিট কার্ড উদ্ধার হয়েছে, অজিত মাইতির ড্রাইভার এর ঘর থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে, শ্যালকের বাড়ি থেকে নগদ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে। এদিন চাকরি প্রতারণার অন্য একটি মামলায় চার দিনের পুলিশি হেফাজতের পর অজিত মাইতি কে আজ তোলা হয়েছিল মেদিনীপুর আদালতে। সেখানেই আরো দুটি মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়। আদালত থেকে গাড়িতে ওঠার সময় অজিত মাইতি বলেন, একটার পর একটা মিথ্যে কেশ তাকে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে, "তোমরাও ফাঁসবে"।
0
0
Report

बेहला एयरपोर्ट के विकास के लिए महत्वपूर्ण बैठक, केंद्रीय विमानन मंत्री सहित कई अधिकारी मौजूद

Kolkata, West Bengal:বেহালা এয়ারপোর্টের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বেহালার পর্ণশ্রী এয়ারপোর্টের উন্নয়নের স্বার্থে এয়ারপোর্ট চত্বরের ভিতরে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত হলেন ভারতের কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু, ইন্ডিয়ান এয়ারপোর্টস অথরিটির চেয়ারম্যান পুনীত ক্যান্সাল, সেক্রেটারি সমীর কুমার সিনহা, রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহল, অর্জুন সিং-সহ একাধিক বিশিষ্ট আধিকারিক। বৈঠকে পর্ণশ্রী এয়ারপোর্টের পরিকাঠামো ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top