Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

खेतों में गैस पाइपलाइन डालने के विरोध में किसानों पर गुंडा-घेराव, मुआवजे पर बवाल

PDPradyut Das
Dec 01, 2025 08:55:41
Jalpaiguri, West Bengal
নোটিশ না দিয়ে, ক্ষতিপূরণ নিয়ে কোনও আলোচনা না করে, গুণ্ডাবাহিনী নিয়ে ফসল নষ্ট করে, জোর করে জমিতে গ্যাসের পাইপ ফেলা হচ্ছে। বাধা দিতে গেলে তৃণমূলের ছত্রছায়ায় থাকা ওই গুণ্ডাবাহিনী তাঁদের মারধর করছে। শাসাচ্ছে। এমনই অভিযোগে জলপাইগুড়ির কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বেশ কিছু কৃষক। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। ওই কৃষকদের সঙ্গে থানায় উপস্থিত ছিলেন বিজেপির আইনজীবী সেলের সদস্য সৌজিৎ সিংহ। তাঁর অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি দলের এসসি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস। তাঁর দাবি, বেশিরভাগ কৃষক তাঁদের জমির নীচে দিয়ে গ্যাসের পাইপ নিয়ে যাওয়ার সম্মতি দিয়েছেন। কয়েকজন বাধা দিচ্ছেন। তারাই ঝামেলা পাকাচ্ছেন। কাজের অনুমতি দিলে কাল ক্ষতিপূরণ মিলবে বলে জানান তিনি。 জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় এনআরএল গ্যাসের পাইপ লাইন পাতার কাজ করছে। এর আগে ওই এলাকা দিয়ে পাইপ লাইন নিয়ে গিয়েছে গেইল। এন আর এলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুব্রত সরকার বলেন, গেইল কাজ করার আগেই কৃষকরা জমির ক্ষতিপূরণ পেয়েছেন। আমরাও কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাড়িয়েছি। এক ডেসিমেল জমির জন্য এখন ২৮ হাজার টাকা দেওয়া হচ্ছে। তারপরও যদি আমাদের কাজ করতে না দেওয়া হয় সেক্ষত্রে আইনের দ্বারস্থ হতে হবে। তবে কিছু লোকজন জোর করে কৃষকের জমিতে পাইপ ফেলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Mar 17, 2026 05:47:06
Dinajpur, Rangpur Division:মঙ্গলবার সকালে বালুরঘাটের বুড়ো মা কালী মন্দিরের পূজা দিয়ে প্রচার শুরু করলেন। সোমবার সন্ধ্যায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করে সেখানে বালুরঘাটে আইনজীবী বিদ্যুৎ রায় কে প্রার্থী করা হয়েছে। বালুরঘাটের শহরে বিদ্যুৎ রায় বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিত প্রথম দিকে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মূলত বিপ্লবী সমাজতন্ত্রী দলের সঙ্গেই তার সখ্যতা ছিল বেশি। কিন্তু সক্রিয় রাজনীতিতে সেভাবে যুক্ত ছিলেন না কোনদিন। বালুরঘাটের এই আসনে বিশিষ্ট অর্থনৈতিকবিদ অশোক লাহিড়ী জয়ী প্রার্থী ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে বহিরাগত তকমা বারবার উঠেছে এবং তিনি বিধানসভায় কম সময় দিতে পারেন এমন অভিযোগও ছিল দাবি উঠেছিল স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। বিজেপি বিদ্যুৎ রায় কে প্রার্থী করায় গতকাল সন্ধ্যা থেকেই জোর কদমে প্রচারে নেমেছে বিজেপির কর্মী সমর্থকরা মঙ্গলবার সকালে বুড়ো মা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন। বিজেপির এই প্রার্থী।
406
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 17, 2026 05:35:42
Baruipur, West Bengal:ভাঙরে আই এস এফে যোগ দিতে চলেছে দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ঘটকপুকুরে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম দলে যোগ দিলে দল আরও শক্তি শালি হবে। তিনি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছে এমনই দাবি করলেন ভাঙরে জেলার সভাপতি আই এস এফের আবদুল মালেক মোল্লা। আরও সূত্রের খবর আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ভাঙরের আরও এক নেতা কাইজার আহমেদ ও আই ایسফে যোগ দিতে পারে তার ও সম্ভবনা আছে। সব মিলিয়ে ভাঙরে ২৬ শে নির্বাচনে আইএসএফ ও তৃণমূলের মধ্যে যে একটা কঠিন লড়াই হতে চলছে তা সাধারণ মানুষ বুঝতে পারছে। কারন শাসক দলের মধ্যে থেকে অনেকেই আরাবুল ও কাইজারের হাত ধরে যে একটা তৃণমূলের ভাঙন হতে পারে সেটাও বোঝা যাচ্ছে।
909
comment0
Report
MDMritunjay Das
Mar 17, 2026 05:35:25
Bankura, West Bengal:প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর আজ বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে গতকালই তাঁর নাম ঘোষণা করেছে দল। আর তারপর আজ সাত সকালে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে.puja দিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়লেন বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ওন্দার গত ৫ বছরের বিধায়ক অমরনাথ শাখা। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অমরনাথ শাখা পৌঁছে যান বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে। সেখানে ভক্তিভরে পুজো দেন তিনি। নির্বাচনে নিজের জয় কামনার পাশাপাশি এলাকার মানুষের ভালো থাকার কামনা জানান ওই বিজেপি প্রার্থী। তাঁর দাবি গত ৫ বছরে বিধায়ক থাকাকালীন তিনি ওন্দা বিধানসভার মানুষের সুখে দুখে সর্বদাই পাশে ছিলেন। প্রার্থীর দাবি প্রশাসন ও রাজ্য সরকারের বাধা সত্বেও তিনি নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের সমস্ত টাকা খরচ করেছেন area's উন্নয়নের খাতে। নিজের জয়ের ব্যপারে একশো শতাংশ আশাবাদী বিজেপির ওই প্রার্থী।
960
comment0
Report
ABArup Basak
Mar 17, 2026 05:34:33
Mal Bazar, West Bengal:রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মালবাজার মহকুমা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সোমবার দুই রাজনৈতিক দল প্রার্থীদের নাম ঘোষণা করার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মঙ্গলবার মাল ব্লকের চা-বাগান সংলগ্ন এলাকা এবং জাতীয় সড়কে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি লক্ষ্য করা যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই রুটমার্চের আয়োজন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চা-বাগান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোটের দিন তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। অনেকের মতে, ভোটের আগে থেকেই এই ধরনের রুটমার্চ চলতে থাকলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল ও রুটমার্চ অব্যাহত থাকবে।
929
comment0
Report
ABArup Basak
Mar 17, 2026 04:18:57
Mal Bazar, West Bengal:কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্প্রতি একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই তালিকায় নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকেও প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নাগরাকাটায় ফের প্রার্থী করা হয়েছে গতবারের জয়ী প্রার্থী পুনা ভেংরাকে। প্রার্থীর নাম ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সোমবার রাত থেকে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। ফুলের মালা পরিয়ে পুনা ভেঙ্গরাকে স্বাগত জানান তারা। পাশাপাশি মিষ্টিমুখের আয়োজনও করা হয়। পুনা ভেংরা বলেন, “আমার উপর দল যে আস্থা রেখেছে, তার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। গতবার আমি ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলাম। এবার ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্য নিয়েই লড়াইয়ে নামছি।” তিনি আরও দাবি করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসবে। বাইট ১) পার্থী পুনা ভেঙ্গরা।
1070
comment0
Report
ASAyan Sharma
Mar 17, 2026 03:16:56
Kolkata, West Bengal:কল্যাণী জে এন এম হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড কান্ড। Intern ও হাউস স্টাফ ডাক্তার দের তাণ্ডব। রোগীর পরিবারকে ঘিরে ধরে বেধড়ক মারধর। ছাড় পেল না, রোগীর পরিবারের মহিলা সদস্য। তাকেই চুলের মুঠি ধরে মারা হয়। এ কোন ছবি, সরকারি হাসপাতালে। দেখলে শিউরে উঠবেন আপনিও। যারা রোগীর চিকিৎসা করবেন, তারাই রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে মারধর করছেন খোদ হাসপাতালের জরুরী বিভাগের মধ্যেই। সূত্রের খবর, গতকাল রাত দশটা নাগাদ, মাথায় আঘাত লাগার কারণে এক ব্যক্তিকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে, সেখানে জরুরি বিভাগে রক্তপাত বন্ধ করতে, ব্যান্ডেজ করে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে জরুরি বিভাগের সামান্য দেখে পাঠিয়ে দেওয়া হয়, হাসপাতালে তিনতলায়, সেখানে নাকি রোগীর ব্যান্ডেজ করে দেওয়া হবে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা হবে। এরপর তিন তলায় ছুটে গেলেও সেখানেও চিকিৎসা পায়নি বলে অভিযোগ। এই নিয়ে কর্তব্যরত ইন্টার্ন এবং হাউস স্টাফ চিকিৎসকদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয় রোগীর পরিবারের। সেই সময় ইন্টার্ন ও হাউস স্টাফ ডাক্তাররা ঘিরে ধরে মারধর করে। একটা সময় দেখা যায় গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। পাল্টা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অভিযোগ, তাদেরকে মারধর করা হয়েছে, যদিও তার প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। সূত্রের খবর,স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে।ভিডিও দেওয়া রইল
1045
comment0
Report
AGAyan Ghosal
Mar 17, 2026 03:16:46
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী এবং শিলা বৃষ্টির জেরে গত দুইদিনের তুলনায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমেছে। ফলে আঞ্চলিক ভাবে বজ্রগর্ভ মেঘ বা কিউমুলোনিম্বাস তৈরির প্রবণতা আজ এবং আগামীকাল কিছুটা কমবে। একইভাবে ছোট নাগপুর এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ায় সেখানেও স্থানীয় মেঘ তৈরি হয়ে বাংলার দিকে সরে আসার প্রবণতা কমবে। আজ মঙ্গলবার গতকালের তুলনায় বৃষ্টি কম হবে রাজ্যে। কাল বুধ এবং পরশু বৃহস্পতিবার বৃষ্টি কম হওয়ার পর *ফের শুক্রবার থেকে রাজ্যে লক্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ*। ২) শুক্রবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। আবার তৈরি হবে স্কোয়াল ফ্রন্ট। আজ বিকেলের পর থেকে বুধ এবং বৃহস্পতিবার ফের প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। ৩) উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে ঝড়। আজ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কাল বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবেGoটা সপ্তাহ। ৪) কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা গতকালের মতো অতো বেশি নয়। বিকেল বা সন্ধ্যে নাগাদ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ দুই এক পশলা আঞ্চলিক বৃষ্টি। গতকালের তুমুল শিলা বৃষ্টিতে রাতের পারদ স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৫ ডিগ্রি নেমে ১৮.৪ ডিগ্রি। কাল সারাদিন আকাশ মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নেমে ৩২.৯ ডিগ্রি। কলকাতার আলিপুরে কাল বৃষ্টির পরিমাণ ১৮ মিলিমিটার। সল্টলেকে ২৩ মিলিমিটার। মানিকতলায় ২৬ মিলিমিটার। বেহালা যাদবপুর এলাকায় ২৩ মিলিমিটার। ৫) আজ মঙ্গলবার বৃষ্টির পর কাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে。
1053
comment0
Report
PDPradyut Das
Mar 17, 2026 03:15:54
Jalpaiguri, West Bengal:হঠাৎই গতকাল সন্ধ্যায় তেরে আসে ঘূর্ণিঝড় । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি বাজার এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় सोमवार সন্ধ্যা আনুমানিক ৭:৪০ নাগাদ হঠাৎ করে দ্রুত গতিতে তেরে আসে এক ঘূর্ণিঝড়। এতে ক্ষয়ক্ষতি হয় অনেকেরই। কয়েকটি দোকানের টিনের চাল উড়ে যায়। সেই সঙ্গে একটি দালান বাড়ির ছাদের উপর দেওয়া টিনের চালও দুমড়ে মুছরে ছিঁড়ে পড়ে পাকা রাস্তার উপর। স্থানীয় মানুষজন জানিয়েছেন বৈশাখ মাস না পরতেই কালবৈশাখীর ঝড় চোখে পড়ল আজ। কালবৈশাখীর অকাল ঝড়ে আতঙ্কিত সাধারন মানুষ। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা। গাছ ভেঙে বিদ্যুতের তার ছিড়ে বাড়িঘরের টিনের চাল উড়ে গেছে। বিদ্যৎ বিভ্রট জলপাইগুড়ি জেলার বৃষ্টির এলাকা। রাতে কালবৈশাখী ঝড়ের পর মঙ্গলবার সকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায়। চরম সমস্যায় মানুষজনেরা। সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে রয়েছে। কালবৈশাখীর দাপটে জলপাইগুড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি। বহু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট। গতকাল রাতে জলপাইগুড়ি গান্ধী মোড়ে ঝড়ের দাপটে হাই ভোল্টেজ লাইনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল। ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির বহু এলাকা। গাছ পড়ে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। রাতেই নামে সিভিল ডিফেন্স। ঝড়ের দাপটে তার ছিঁড়ে অনেক জায়গায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা।
1012
comment0
Report
AGAyan Ghosal
Mar 17, 2026 03:15:39
Kolkata, West Bengal:DILIP দিলীপ ঘোষ 1) খড়গপুর সদর পেলেন। আপনার প্রিয় কেন্দ্র বিগত নির্বাচনে খড়গপুর আমাদের লিড দিয়েছে। কখনও বেশি। কখনও কম। আমাদের টার্গেট হল আমরা নিজেরাই ওখানে আমাদের গতবারের রেকর্ড ভেঙে দেব। ১ লাখ ভোট পাবো。 2) হিরণের ভবিষ্যত? কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করে। হিরন আগে ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওনার সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার একটাই বার্তা। পার্টির ওপর ভরসা রাখুন। এই তো রাহুল সিংহ। কোনো পদে ছিলেন না। উনিও ক্ষোভ দেখিয়েছেন। পার্টি তাকে সম্মান দিয়ে রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এই ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। আমার সঙ্গে ওর কোনো কথা হয়নি তালিকা প্রকাশের পর। আর তালিকা তো এখনো শেষ হয়নি। 3) বিজেপির নজির ভেঙে রাজ্যে প্রথমবার বিজেপির এক প্রার্থী দুই কেন্দ্রে? শুভেন্দু অধিকারী。 এই রাজ্যে হয়নি। কিন্তু বিজেপিতে এরকম উদাহরণ প্রচুর আছে। মোদী নিজেই আছেন। রাহুল গান্ধী লড়েছেন। এটা পার্টির সিদ্ধান্ত। আমি নির্ণায়ক নই। 4) হিরণের কাজকর্ম নিয়ে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে? ওখানে তো সাংসদ কে নিয়েও আমার কাছে অভিযোগ এসেছে। সেতো তৃণমূলের। বিধায়ক সম্পর্কেও অভিযোগ থাকে। প্রতিটি কেন্দ্রেই থাকে। আমার সঙ্গে যেহুতো সম্পর্ক বেশি তাই লোকে আমার কাছে গল্প করে। আমি শুনи। কি বলে সেটা আপনাকে আমি বলব কেন? লোক তো ওগুলো আমাকে বিশ্বাস করে বলে। আমি কেন সেটা আপনার সঙ্গে শেয়ার করব? 5) তালিকা প্রকাশের পর বিজেপি তে অসন্তোষ কোন পার্টিতে অসন্তোষ নেই? মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা বাড়ে। আজ তৃণমূল ঘোষণা হতে দিন। দেখুন। সিপিএমের কোনো গণ্ডগোল নেই। কোনো সম্ভাবনা নেই। তাই গন্ডগোল নেই। যেখানে জেতার সম্ভাবনা যত বেশি সেখানে গণ্ডগোল তত বেশি। 6) রাজ্যে বরাবর শাসক দল প্রথম তালিকা ঘোষণা করে এসেছে। গতকাল বিজেপি চমক দিল বিজেপি স্মার্ট হচ্ছে। বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যাযের ওপর চাপ পড়বেই। 7) প্রশাসনে বেনজির রদবদলে ক্ষুব্ধ মমতা ওনার হাতে প্রশাসন থাকাকালীন উনি জামাকাপড়ের মতো আমলা প্রশাসন বদলাতেন। অফিসারদের নিয়ে ফুটবল খেলতেন। উনি সবসময় কেন ভাবেন সবকিছু ওনার মনোমত চলবে? কমিশন দেখেছে এই অফিসাররা SIR এর সময় সহযোগিতা করেনি। সুপ্রিম কোর্টের আদেশ মানেনি। এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়। মুখ্যমন্ত্রীর প্রতি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট লেগে আছে। তাই সংবিধানের প্রতি নিষ্ঠা আছে এমন লোককে আনা হয়েছে। 8) কাল থেকে কেন্দ্রে দিলীপ আমি আগে মানুষের সঙ্গে কথা বলব। তাদের কথা শুনব। পুরোনো কর্মিদের অ্যাক্টিভ করব। আমার আপাতত কলকাতায় কোনো কাজ নেই। যদি অন্য প্রার্থীর হয়ে প্রচারে ডাকে তাহলে আসব। 9) মুখ্যমন্ত্রী প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন ওনার বাড়িতেই ওনাকে কেউ ধাক্কা মারে। মাথা ফাটিয়ে দেয়। বাড়িতেই ওনার রিক্স। এসব বলে সিম্প্যাথি আদায়ের চেষ্টা। দেখো আমি মহিলা। সেদিন শশী পাঁজা এবং তার লোকজন আমাদের ইট মারল। যেই আমরা পাল্টা মার দিলাম তক্ষুনি মন্ত্রী থেকে উনি মহিলা হয়ে গেলেন। আগের দিন বাঘের বাচ্চা। পরের দিন মহিলা। এইসব নাটক করে লাভ নেই.
1010
comment0
Report
SGShreyasi Ganguly
Mar 17, 2026 01:46:27
Kolkata, West Bengal: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১৬ সাল থেকে ১৯ সাল পর্যন্ত যে এরিয়ার সেই এরিয়ার দু ধাপে দেওয়া হবে ।। একটা মার্চ মাসে আর একটা সেপ্টেম্বর মাসে ।। এ ক্ষেত্রে গ্রুপ এ বি এবং সি তে যারা আছেন তাদেরটা জি পি এফ এ দেওয়া হবে আর গ্রুপ ডি এবং পেনশন ভোগী যারা আছেন তাদেরটা ডাইরেক্ট ব্যাংक অ্যাকাউন্টে দেওয়া হবে ।। ২০০৮ থেকে ১৫ সালের DA এর এরিয়ার দেওয়ার ক্ষেত্রে সুপ্রীম কোর্ট নিযুক্ত কমিটি চূড়ান্ত যে হিসেব দেবে তার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে ।। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর এই নিয়মে হিসেব করে অর্থ দপ্তরে কত টাকা দিতে হবে তা জানাবে অর্থ দপ্তর সেই অনুযায়ী তা রিলিজ করবে
1028
comment0
Report
Advertisement
Back to top