Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

Malbazar में केंद्रीय बलों की रूटमर्च से शांतिपूर्ण मतदान का भरोसा

ABArup Basak
Mar 17, 2026 05:34:33
Mal Bazar, West Bengal
রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মালবাজার মহকুমা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সোমবার দুই রাজনৈতিক দল প্রার্থীদের নাম ঘোষণা করার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মঙ্গলবার মাল ব্লকের চা-বাগান সংলগ্ন এলাকা এবং জাতীয় সড়কে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি লক্ষ্য করা যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই রুটমার্চের আয়োজন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চা-বাগান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোটের দিন তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। অনেকের মতে, ভোটের আগে থেকেই এই ধরনের রুটমার্চ চলতে থাকলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল ও রুটমার্চ অব্যাহত থাকবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 17, 2026 06:51:45
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। অরবিন্দ পঞ্চায়েতের অসম মোড় সংলগ্ন তারাপাড়া এলাকার এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ত। দিদার বাড়িতে থাকত ওই কিশোরী। কাজে বাড়ির সদস্যরা বাইরে ছিলেন। বাড়িতে একা ছিল ওই ছাত্রী। বাড়ির লোকজন ফিরে এসে ওই কিশোরীকে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইদানীং ওই কিশোরী বেশিরভাগ সময় মোবাইলে কাটাতাত। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 17, 2026 06:51:10
Durgapur, West Bengal:প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পূর্ব বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙা গ্রামের হনুমান মন্দির থেকে তিনি শুরু করলেন নির্বাচনী প্রচার। মঙ্গলবার সকালে সগড়ভাঙা ভৈরব মন্দিরে পুজো দিয়ে দরজায় দরজায় প্রচার করে সেখানে কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনে হাত লাগান। বাড়িতে বাড়িতে জনসংযোগ করেন। তারপরেই সেখান থেকে তিনি মুচিপাড়া রাম মন্দিরে পুজো দেন। সেখানেও কর্মীদের সাথে কথা বলেন। এলাকায় জনসংযোগ করেন। ২০১৭ সালে তৃণমূলের দুর্গাপুর নগর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার সাথে সাথে তিনিও বিজেপিতে যোগদান করেন।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 17, 2026 06:50:06
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 17, 2026 06:49:35
Dihierench, West Bengal:নন্দীগ্রামে ‘পিলার পুজো’ ঘিরে রাজনৈতিক তরজা, শুভেন্দুর প্রচারে নতুন ইস্যু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে একটি লোহার পিলার ঘিরে 시작 হয়েছে তীব্র রাজনৈতিক আলোড়ন। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এই পিলারেই আঘাত লেগেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে। গতকাল রাতে সেই পিলারেই পুজো করে বিজেপি নন্দীগ্রামে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রলয় পালের দাবি, এই পিলার “ভগবান তুল্য” এবং এখানেই ধাক্কা লাগার ঘটনাটি ছিল “নাটক”। যা এই পিলার রূপি ভগবান প্রমাণ করেছে। তাঁর কথায়, নন্দীগ্রামের মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকের বিষয়টি বুঝে গিয়েছিলেন বলেই তৃণমূল নেত্রীকে হারতে হয়। আবার চাইছি উনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে আসুন। বিজেপির তরফে জানানো হয়েছে, এই পিলারকে কেন্দ্র করে এবার নিয়মিত পুজো চলবে এবং নির্বাচনের আগে এটি একটি বড় প্রচারের মাইলস্টোন হয়ে উঠবে। অন্যদিকে, স্থানীয় এক দোকানদার জানান, হঠাৎ করেই এই পিলার ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে, যা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, যা নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বাইট প্রলয় পাল শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা নন্দীগ্রাম। বাইট স্থানীয় দোকানদার।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 17, 2026 06:49:05
0
comment0
Report
TDTapan Deb
Mar 17, 2026 06:31:34
Alipurduar, West Bengal:গোয়াল ঘরে আগুন লেগেছে - কটাঙ্ক তৃনমুলের আলিপুরদুয়ার, বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় জেলা কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনাকে গোয়াল ঘরে আগুন লেগেছে বলে কটাঙ্ক তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইকের। দলের কোন সৃষ্টাচার নেই বলে এই পরিনতি বিজেপি দলের। অন্য দিকে বিজেপি দলের জেলা সভাপতি মিঠু দাসের বক্তব্য বিক্ষুব্ধ দলের কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। তৃণমুলের জেলা সভাপতি বলেন ওয়ার্ডের নির্বাচনে যিনি জয় লাভ করতে পারেন না তিনি লড়বেন বিধানসভায়। পাল্টা বিজেপি দলের প্রার্থী পরিতোষ দাস বলেন পুর নির্বাচন কারচুপি করে জয় পেয়েছে শাসক দল। সেই রেজাল্ট নিয়ে তিনি ভাবিত নন। ভোটের দামামায় জমে উঠেছে আলিপুরদুয়ার। 1) প্রকাশ চিক বরাইক - তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি । 2) মিঠু দাস - বিজেপি জেলা সভাপতি । 3) পরিতোষ দাস - বিজেপি প্রার্থী ।
709
comment0
Report
BSBarun Sengupta
Mar 17, 2026 06:19:26
Barrackpur Cantonment, West Bengal:পরপর তিন টি বিধানসভা,আর এই তিনটি বিধান সভার প্রার্থী বাড়ি কামাহাটি এলাকাতেই। বরানগরে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সায়ন দ্বীপ মিত্র, কামারহাটি বামফ্রন্ট প্রার্থী মানস মুখার্জি, খড়দহ বাম প্রার্থী দেবজ্যোতি দাস। এরা প্রত্যেকে কামারহাটির বাসিন্দা। মানুষ মুখার্জী বলেন কামারহাটি বরানগর এই অঞ্চলে কমিউনিস্ট আন্দোলন বহুদিনকার, এই অঞ্চলের কমিউনিস্ট পার্টি ১৯৩৮ সালের তখনকার দিনের সর্ববৃহৎ পার্টি ছিল, এটা কামারহাটি ঘরানা, আগেও এরকম হয়েছে শান্তি ঘটক, রাধিকা ব্যানার্জিরা, বিভিন্ন জায়গা দিয়ে দাঁড়াতে তাদের বাড়িও ছিল এই কামারহাটিতে। বরানগরের প্রার্থী সায়ন দ্বীপ মিত্র তারও একমত। বরানগর কামারহাটির পার্টি অতীতেও একই সঙ্গে চলত। দেবজ্যোতি দাসের মতে তিনি ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে খড়দহ অঞ্চল থেকেই দাঁড়াচ্ছে পার্টি মনে করেছেন তাই তাকে দাঁড় করিয়েছেন। তবে প্রত্যেকেই যে তার আশায় লড়াই করছেন এবং মানুষ তাদের যেতাবে।
1039
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 17, 2026 06:18:58
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনকের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। রাজ্যে প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। নথিপত্র যাচাই করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ নিস্পত্তি হয়েছে। কিন্তু ৪০ লক্ষেরও বেশি নামের ভাগ্য ঝুলে রয়েছে। চলতি সপ্তাহে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর সম্ভাবনা। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে ২৩ এপ্রিল থেকে। নিয়ম অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা সংশোধনের সুযোগ থাকে। কিন্তু প্রশ্ন উঠছে—এই স্বল্প সময়ে কি বাকি ৪০ লক্ষ আবেদন নিষ্পত্তি করা সম্ভব? আর যদি তা না হয়, তাহলে কী হবে সেই নামগুলির? যাদের আবেদন এখনও বিচারাধীন থাকবে, তারা কি ভোট দিতে পারবেন? নাকি চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের নাম কার্যত ঝুলে থাকবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন প্রতিদিন গরে এক থেকে দেড় লক্ষ নাম নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। দুই দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যথাক্রমে ৯ এপ্রিল এবং ১৩ই এপ্রিল। এর আগে শেষ করতে হবে যাবতীয় কাজ। প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের আগে কাজ শেষ করার জন্য হাতে আছে ২২ থেকে ২৩ দিন। দ্বিতীয় দফার জন্য হাতে আছে ২৫ থেকে ২৬ দিন। অ্যাভারেজ যদি এক থেকে দেড় লক্ষ হয়, এবং বাকি রয়েছে ৪০ লক্ষ এক্ষত্রে সময় কিন্তু যথেষ্ট নয়। এছাড়াও বড় প্রশ্ন, ৬০ লক্ষের মধ্যে শেষ পর্যন্ত কতগুলি নাম বাতিল বা মুছে যাবে? যাচাই প্রক্রিয়ায় যদি বড় সংখ্যায় নাম বাদ পড়ে, তাহলে কি ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে? নির্বাচনের ঠিক আগে এত বিপুল সংখ্যক নামের ভাগ্য অনিশ্চিত থাকায় রাজনৈতিক মহল এবং ভোটারদের মধ্
879
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 17, 2026 06:18:37
Kolkata, West Bengal:বিধানসভা নির্বাচনের আগে নজরদারি জোরদার হওয়ায় রাজ্যে বিপুল পরিমাণ নগদ, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চলা অভিযানে মোট প্রায় ১১২.২৩ কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তথ্য অনুযায়ী, এই সময়ে প্রায় ১.২১ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মদ, মূল্যবান ধাতু ও বিভিন্ন ফ্রিবি বা উপহার সামগ্রীও উদ্ধার করা হয়েছে। সংস্থাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে, স্টেট জিএসটি সর্বাধিক প্রায় ৬২.০৬ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে। তার পরেই রয়েছে রাজ্য পুলিশ, যাদের উদ্ধার করা সামগ্রীর মোট মূল্য প্রায় ২৫.০৮ কোটি টাকা। এছাড়া স্টেট ঐক্সাইজ প্রায় ১৫.৭৪ কোটি টাকার সামগ্রী, ডিআরআই প্রায় ৪.১৪ কোটি টাকা, এবং কাস্টমস প্রায় ৩.৯২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে। নির্বাচননের আগে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।
935
comment0
Report
Advertisement
Back to top