Back
दिलिप घोष का दावा: खड़गपुर में 1 लाख वोटों का रिकॉर्ड तोड़ेंगे
AGAyan Ghosal
Mar 17, 2026 03:15:39
Kolkata, West Bengal
DILIP
দিলীপ ঘোষ
1) খড়গপুর সদর পেলেন। আপনার প্রিয় কেন্দ্র
বিগত নির্বাচনে খড়গপুর আমাদের লিড দিয়েছে। কখনও বেশি। কখনও কম। আমাদের টার্গেট হল আমরা নিজেরাই ওখানে আমাদের গতবারের রেকর্ড ভেঙে দেব। ১ লাখ ভোট পাবো。
2) হিরণের ভবিষ্যত?
কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করে। হিরন আগে ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওনার সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার একটাই বার্তা। পার্টির ওপর ভরসা রাখুন। এই তো রাহুল সিংহ। কোনো পদে ছিলেন না। উনিও ক্ষোভ দেখিয়েছেন। পার্টি তাকে সম্মান দিয়ে রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এই ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। আমার সঙ্গে ওর কোনো কথা হয়নি তালিকা প্রকাশের পর। আর তালিকা তো এখনো শেষ হয়নি।
3) বিজেপির নজির ভেঙে রাজ্যে প্রথমবার বিজেপির এক প্রার্থী দুই কেন্দ্রে? শুভেন্দু অধিকারী。
এই রাজ্যে হয়নি। কিন্তু বিজেপিতে এরকম উদাহরণ প্রচুর আছে। মোদী নিজেই আছেন। রাহুল গান্ধী লড়েছেন। এটা পার্টির সিদ্ধান্ত। আমি নির্ণায়ক নই।
4) হিরণের কাজকর্ম নিয়ে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে?
ওখানে তো সাংসদ কে নিয়েও আমার কাছে অভিযোগ এসেছে। সেতো তৃণমূলের। বিধায়ক সম্পর্কেও অভিযোগ থাকে। প্রতিটি কেন্দ্রেই থাকে। আমার সঙ্গে যেহুতো সম্পর্ক বেশি তাই লোকে আমার কাছে গল্প করে। আমি শুনи। কি বলে সেটা আপনাকে আমি বলব কেন? লোক তো ওগুলো আমাকে বিশ্বাস করে বলে। আমি কেন সেটা আপনার সঙ্গে শেয়ার করব?
5) তালিকা প্রকাশের পর বিজেপি তে অসন্তোষ
কোন পার্টিতে অসন্তোষ নেই? মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা বাড়ে। আজ তৃণমূল ঘোষণা হতে দিন। দেখুন। সিপিএমের কোনো গণ্ডগোল নেই। কোনো সম্ভাবনা নেই। তাই গন্ডগোল নেই। যেখানে জেতার সম্ভাবনা যত বেশি সেখানে গণ্ডগোল তত বেশি।
6) রাজ্যে বরাবর শাসক দল প্রথম তালিকা ঘোষণা করে এসেছে। গতকাল বিজেপি চমক দিল
বিজেপি স্মার্ট হচ্ছে। বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যাযের ওপর চাপ পড়বেই।
7) প্রশাসনে বেনজির রদবদলে ক্ষুব্ধ মমতা
ওনার হাতে প্রশাসন থাকাকালীন উনি জামাকাপড়ের মতো আমলা প্রশাসন বদলাতেন। অফিসারদের নিয়ে ফুটবল খেলতেন। উনি সবসময় কেন ভাবেন সবকিছু ওনার মনোমত চলবে? কমিশন দেখেছে এই অফিসাররা SIR এর সময় সহযোগিতা করেনি। সুপ্রিম কোর্টের আদেশ মানেনি। এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়। মুখ্যমন্ত্রীর প্রতি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট লেগে আছে। তাই সংবিধানের প্রতি নিষ্ঠা আছে এমন লোককে আনা হয়েছে।
8) কাল থেকে কেন্দ্রে দিলীপ
আমি আগে মানুষের সঙ্গে কথা বলব। তাদের কথা শুনব। পুরোনো কর্মিদের অ্যাক্টিভ করব। আমার আপাতত কলকাতায় কোনো কাজ নেই। যদি অন্য প্রার্থীর হয়ে প্রচারে ডাকে তাহলে আসব।
9) মুখ্যমন্ত্রী প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন
ওনার বাড়িতেই ওনাকে কেউ ধাক্কা মারে। মাথা ফাটিয়ে দেয়। বাড়িতেই ওনার রিক্স। এসব বলে সিম্প্যাথি আদায়ের চেষ্টা। দেখো আমি মহিলা। সেদিন শশী পাঁজা এবং তার লোকজন আমাদের ইট মারল। যেই আমরা পাল্টা মার দিলাম তক্ষুনি মন্ত্রী থেকে উনি মহিলা হয়ে গেলেন। আগের দিন বাঘের বাচ্চা। পরের দিন মহিলা। এইসব নাটক করে লাভ নেই.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowMar 17, 2026 04:18:57989
Report
ASAyan Sharma
FollowMar 17, 2026 03:16:561043
Report
AGAyan Ghosal
FollowMar 17, 2026 03:16:461053
Report
PSPrasenjit Sardar
FollowMar 17, 2026 03:16:33Baruipur, West Bengal: বাসন্তী বিধানসভায় বিজেপির প্রার্থী হলেন বিকাশ সরদার। উচ্ছ্বাসে ভাসলেন দলীয় কর্মী সমর্থকরা।
1065
Report
AGAyan Ghosal
FollowMar 17, 2026 03:16:181043
Report
PDPradyut Das
FollowMar 17, 2026 03:15:541012
Report
SGShreyasi Ganguly
FollowMar 17, 2026 01:46:271028
Report
SGShreyasi Ganguly
FollowMar 17, 2026 01:46:171022
Report
ALArup Laha
FollowMar 17, 2026 01:46:051054
Report
EGE GOPI
FollowMar 17, 2026 01:45:49Kharagpur, West Bengal:Kgp sadar e dilip ghosh naam ghosna r por suru holo abir khela ar dewal lekhon
1080
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 16, 2026 18:46:111080
Report
TDTapan Deb
FollowMar 16, 2026 18:45:591018
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 16, 2026 18:45:41Kolkata, West Bengal:বেহালা ১২৯ নম্বর ওয়ার্ড অরবিন্দ পল্লী তে কৃষ্ণচূড়া গাছ ভেঙে কারেন্টের তারের উপর পড়ে রয়েছে
1030
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 16, 2026 17:25:06Kolkata, West Bengal:রুদ্রনীল ঘোষের বাইট শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ শিবপুরের ভূমিপূত্র আপনি কতটা আশাবাদী শুভেন্দু অধিকারী ভবানীপুরের প্রার্থী হিসেবে দাড়াচ্ছেন কি মনে করছেন..
1014
Report