Back
तुरिबाड़ी में जियो टॉवर विवाद: पंचायत 60 हजार रुपये मांगकर घिरी
ABArup Basak
Mar 12, 2026 04:17:45
Mal Bazar, West Bengal
*তুড়িবাড়িতে জিও টাওয়ার বসানো ঘিরে বিতর্ক, পঞ্চায়েতের বিরুদ্ধে ৬০ হাজার টাকা চাওয়ার অভিযোগ...*
নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত তুড়িবাড়ি এলাকায় জিও মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিতর্কে জড়াল মাল ব্লকের তৃনমুল পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, টাওয়ার বসানোর জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিতে পঞ্চায়েতের পক্ষ থেকে ৬০ হাজার টাকা দাবি করা হয়েছে। যদিও পঞ্চায়েতের দাবি, নিয়ম মেনেই উন্নয়ন তহবিলের জন্য অনুদান চাওয়া হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তুড়িবাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত খারাপ। সমস্যা সমাধানের জন্য কয়েক মাস আগে জিও কর্তৃপক্ষ ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোবাইল টাওয়ার বসানোর জন্য এনওসির আবেদন জানায়। অভিযোগ, আবেদন খতিয়ে দেখার পর পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় যে টাওয়ার বসানোর অনুমতি পেতে হলে পঞ্চায়েতের নিজস্ব উন্নয়ন তহবিলে ৬০ হাজার টাকা অনুদান হিসেবে জমা দিতে হবে।
এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তোছরুল হক জানান, পঞ্চায়েত সদস্যদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী area's উন্নয়নের স্বার্থেই এই অর্থ চাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, মোবাইল কোম্পানি টাকা জমা না দিয়ে স্থানীয় কিছু মানুষকে উস্কানি দিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রাক্তন সভাপতি সাগন মোক্তানসহ কয়েকজনকে সামনে রেখে এনওসি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
পঞ্চায়েতের নিজস্ব তহবিল প্রায় শূন্য, অথচ বহু জরুরি কাজ এই তহবিল থেকেই করতে হয়।
এদিকে, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে আগাম না জানিয়ে গতকাল আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রাক্তন সভাপতি সাগন মোক্তান ও অমৃতা রায়ের নেতৃত্বে একদল আন্দোলনকারী পঞ্চায়েত দপ্তরে পৌঁছান। সেখানে প্রধান ও সচিবকে না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
সাগন মোক্তানের অভিযোগ, “কোন যুক্তিতে এবং কোন নিয়মের ভিত্তিতে মোবাইল টাওয়ার বসানোর জন্য ৬০ হাজার টাকা দাবি করা হচ্ছে? তুড়িবাড়ির মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে জনস্বার্থে মামলা দায়ের করা হবে। এবং জাতীয় সড়ক অবরোধ করা হবে।
এদিকে পুরো ঘটনায় এখনও পর্যন্ত রহস্যজনকভাবে নীরব টাওয়ার কোম্পানি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowMar 12, 2026 06:06:540
Report
ASAyan Sharma
FollowMar 12, 2026 06:06:450
Report
MDMritunjay Das
FollowMar 12, 2026 05:48:450
Report
CDChampak Dutta
FollowMar 12, 2026 05:48:320
Report
BSBarun Sengupta
FollowMar 12, 2026 05:48:150
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 05:48:030
Report
SGShreyasi Ganguly
FollowMar 12, 2026 05:20:540
Report
SGShreyasi Ganguly
FollowMar 12, 2026 05:20:47Kolkata, West Bengal:CM Mamta Banerjee asks all gas companies not to send gas cylinders produced in Bengal outside. She also asks police to do strong vigilance over gas black marketing.
0
Report
MMManoranjan Mishra
FollowMar 12, 2026 05:20:350
Report
KMKIRAN MANNA
FollowMar 12, 2026 05:20:090
Report
ASAyan Sharma
FollowMar 12, 2026 05:03:490
Report
PMPiyali Mitra
FollowMar 12, 2026 05:02:380
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 04:33:450
Report
PSPrasenjit Sardar
FollowMar 12, 2026 04:18:430
Report
KAKAYESH ANSARI
FollowMar 12, 2026 04:18:010
Report