Back
जलपाइगुड़ी के बहादुर चड़कडांगा क्षेत्र में किसानों ने आलू बंड नहीं मिलने पर सड़क जाम
PDPradyut Das
Feb 28, 2026 07:20:40
Jalpaiguri, West Bengal
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তা চাউলহাটি জলপাইগুড়ি রোড বাহাদুর চড়কডাঙ্গা এলাকায় পথ অবরোধ, বিশৃঙ্খলা। আলুর বন্ড না পেয়ে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ল জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত চাউলহাটিতে যাওয়ার রাস্তা। আলুর বন্ডকে কেন্দ্র করে আজ সকাল থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকায় ঝামেলা শুরু হয়। কৃষকদের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও তাঁরা বন্ড পাচ্ছেন না। বেলা ১১ টা পর্যন্ত অপেক্ষা করেও বন্ড না পেয়ে ক্ষোভ উগরে দেন বহু কৃষক। তাঁরা হিমঘরের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন। এরপরই ক্ষুব্ধ কৃষকদের একাংশ পথ অবরোধে শামিল হন। এদিকে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। বন্ড নিতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয় একসময়। বন্ডের লাইনে প্রচুর মহিলা কৃষকও ছিলেন। বন্ড দেওয়া নিয়ে অব্যবস্থার অভিযোগে সরব হয়েছেন তাঁরাও। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSandip Chowdhury
FollowFeb 28, 2026 09:04:290
Report
ABArup Basak
FollowFeb 28, 2026 09:04:050
Report
PCPrabir Chakraborty
FollowFeb 28, 2026 09:03:540
Report
ABArup Basak
FollowFeb 28, 2026 08:48:130
Report
PSPrasenjit Sardar
FollowFeb 28, 2026 08:47:150
Report
CDChampak Dutta
FollowFeb 28, 2026 08:46:580
Report
MMManoranjan Mishra
FollowFeb 28, 2026 08:46:410
Report
KMKIRAN MANNA
FollowFeb 28, 2026 08:02:560
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 28, 2026 08:02:440
Report
MMManoranjan Mishra
FollowFeb 28, 2026 07:32:160
Report
BSBarun Sengupta
FollowFeb 28, 2026 07:20:290
Report
BSBarun Sengupta
FollowFeb 28, 2026 07:16:090
Report
AGAyan Ghosal
FollowFeb 28, 2026 07:15:320
Report
BSBarun Sengupta
FollowFeb 28, 2026 07:02:290
Report
