Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

सेवक-गुलमा के बीच ट्रेन चालकों की सतर्कता से हाथी बचा; नागराकाटा में बुजुर्ग महिला मौत

ABArup Basak
Mar 08, 2026 03:46:11
Mal Bazar, West Bengal
আবার ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেলো একটি হাতি। ঘটনাটি ঘটেছে সেভক ও গুলমা রেল স্টেশনের মাঝে। 15483 Dn সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ডিউটিতে থাকা এলপি শ্রী মাধব বর্মন এবং এএলপি শ্রী চন্দন কুমার লক্ষ্য করলেন একটি হাতি সেভক ও গ Gulmar মাঝে রেল ট্র্যাকের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তখনই ট্রেনটি দাড় করিয়ে দেন। এরপর হাতিটি জঙ্গলে চলে গেলে আবার ট্রেনটি গন্তব্য স্থলে রওনা হয়। অন্যদিকে দিকে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বয়স্ক মহিলার। ঘটনেরটি ঘটে নাগরাকাটা স্টেশনের থেকে কিছুটা দূরে। স্থানিয় সুত্রে জানা গেছে আলিপুর-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতের পরিচয় জানা যায়নি। সম্ভবত রেল লাইন পারাপার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনার তদন্ত করছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Mar 08, 2026 05:34:45
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার — এবার কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। গত ৬ মার্চ কুমারগ্রামের বারবিশায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে জনসভায় ভাষণ দিতে গিয়ে সুকান্ত মজুমদার প্রকাশ চিক বরাইক eke নাম করে গরু চুরি ও বালু চুরির মত অভিযোগ তোলেন। তিনি বলেন এই চুরির টাকা নিয়মিত অভিষేక বন্দোপাধ্যায় কে তিনি পাঠান। তাই তিনি তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ হয়েছেন। যেদিন তিনি টাকা তুলে দিতে পারবেন না সেদিন আর পদও থাকবে না। প্রকাশ চিক বরাইক সাংবাদিকদের কাছে বলেন সুকান্ত বাবু একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন অধ্যাপক তার মুখে এই ভাষা শোভা পায় না। আমি একজন সাংসদ, আদিবাসি পরিবার থেকে উঠে এসেছি। তাকে প্রমান দিতে হবে আমি কোথা থেকে গরু, বালু চুরি করি। এর জন্য আমি সুপ্রীম কোর্ট পর্যন্ত যাব। আর এই নিয়ে জেলায় রাজনৈতিক তরজা এখন তুঙ্গে。
0
comment0
Report
ABArup Basak
Mar 08, 2026 05:03:10
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 05:02:52
Jalpaiguri, West Bengal:সাতটি বিধানসভার জেলার ২২৮ জন সেক্টর অফিসারদের ট্রেনিং এর আয়োজন জলপাইগুড়ি জেলা প্রশাসনের বলে জানান জেলাশাসক শ্যামা পারভীন। সেক্টর অফিসারদের কি কি করনীয় পোলিং পার্সোনালদের পাশাপাশি ভোট কর্মীদের সাথে অর্ডিনেশন করা। পোল ডের আগে আগে সেক্টর অফিসারদের কি রোল তা দেখতে হবে। পাশাপাশি রুট মার্চ করা, মক পোল সহ বিভিন্ন দায়িত্ব তাদের রয়েছে। সে বিষয়ে ট্রেনিং প্রোগ্রাম জেলাশাসক। ভোট করতে যাব সিকিউরিটির যথেষ্ট প্রয়োজন জানান সেক্টর অফিসার। জলপাইগুড়িতে ভোটকর্মীদের প্রশিক্ষণ। প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হচ্ছে সেক্টর অফিসারদের। জেলার বিভিন্ন ব্লকের সেক্টর অফিসাররা এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হন। ভোট সংক্রান্ত বিভিন্ন আলোচন আলোকপাত করেন ধুপগুড়ির মহকুমা শাসক। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা। ভোটের সময় কি সমস্যা কি করা উচিত বিস্তারিত আলোকপাত করা হয়। এধরনের ট্রেনিং প্রোগ্রাম চলবে বলে জানা যায়।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 08, 2026 04:03:38
Jhargram, West Bengal:বার্সের দরজায় দাতাল হাতি, আতঙ্কে পরিবার — হাতি দেখে পালাতে গিয়ে পায়ে লেগে আহত যুবক, সাঁকরাইলের ধানঘোরী এলাকায় রাতভর দাঁতালের তাণ্ডবে চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী এলাকায় দাতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রাম জুড়ে। গভীর রাতে হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে একটি দাতাল হাতি। এলাকায় বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ানোর পর এক ব্যক্তির বাড়ির খামারে কলা বাগানে গাছ ভাঙচুর চালায় হাতি,বাড়ির দরজার সামনে হাতিকে দেখে আতঙ্কে রাতভর ঘুম উড়ে যায় পরিবারের সদস্যদের। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হাতিটি ধানঘোরী গ্রামের একাধিক বাড়ির সামনে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ বাড়ির দরজার সামনে বিশাল দাতাল হাতিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন একটি পরিবারের সদস্যরা। সেই সময় হাতির ভয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে আহত হন এক যুবক। গ্রামবাসীদের অভিযোগ, প্রায়ই জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে রাত নামলেই হাতির আতঙ্কে ঘুম হারাম হয়ে যাচ্ছে ধানঘোরী ,ছোলাখালি সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের。 স্থানীয়দের দাবি, বারবার খবর দেওয়া সত্ত্বেও বনদপ্তরের পক্ষ থেকে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয় না। ফলে হাতির আতঙ্কে প্রতিদিনই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। এদিনের ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন area's মানুষ।
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 04:03:25
Jalpaiguri, West Bengal:বাংলা মানে নত নয়”—স্লোগানে জলপাইগুড়িতে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। আগামীকাল / জলপাইগুড়ি। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার। নাম না করেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে বিরোধীদের কটাক্ষ। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার। জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের দেওয়াল লিখন করতে দেখা যায়। দেওয়ালে লেখা হয়েছে— “বাংলা মানে নত নয়, বাংলা মানে জেদ, তৃণমূলের ঝড়ে উড়বে সব মিথ্যা, ভাংবে সব ভেদ।” আবার কোথাও লেখা আছে," বাংলার রক্ষার্থে পুনরায় তৃণমূলকেই ব্যাপক জয়ী করুন।” এই স্লোগান লিখে আগাম প্রচার শুরু করেছে দলীয় কর্মীরা। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে তৃণমূল সরকারকেই আবার ক্ষমতায় আনা প্রয়োজন। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, তবুও আগাম প্রচারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা স্পষ্টভাবে চোখে পড়ছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 08, 2026 03:45:53
Durgapur, West Bengal:পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠছে।আর সেই অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলিও এই পরিস্থিতির দিকে নজর রাখছে, ফলে তৈরি হয়েছে জ্বালানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।সেই প্রভাব থেকে বাদ যাচ্ছে না ভারতও।ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে যাওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের।সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ।এই পরিস্থিতিতে আবার নতুন করে সামনে আসছে গ্রামবাংলার পুরনো গোবর গ্যাস।গ্রামাঞ্চলে যেখানে এখনও বহু বাড়িতে গরু রয়েছে, সেখানে সেই গরুর গোবর থেকেই তৈরি করা হচ্ছে বিকল্প জ্বালানি।পরিবেশবান্ধব এই ব্যবস্থাই এখন অনেক পরিবারের কাছে বড় স্বস্তির কারণ হয়ে উঠছে।পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর পশ্চিমপাড়ায় এমনই এক উদ্যোগ নজর কেড়েছে।সেখানে নিজের বাড়িতেই গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন ক্ষেত্রনাথ গড়াই।বাড়িতে রয়েছে বেশ কয়েকটি গরু, আর সেই গরুর গোবর থেকেই তৈরি হচ্ছে রান্নার গ্যাস।বাড়ির পাশেই তৈরি করা হয়েছে একটি গোবর গ্যাস প্ল্যান্ট।সেই প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে পৌঁছে যাচ্ছে গ্যাস।আর সেই গ্যাসেই প্রতিদিন রান্না হচ্ছে পরিবারের খাবার।বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়া এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে যখন সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বাড়ছে, তখন ক্ষেত্রনাথ গড়াইয়ের এই উদ্যোগ অনেকটাই স্বস্তি দিয়েছে তাঁর পরিবারকে।একইসঙ্গে এই ব্যবস্থা পরিবেশের পক্ষেও উপকারী। ক্ষেত্রনাথ গরাই জানান, বাড়িতে থাকা গরুর গোবর নষ্ট না করে তা কাজে লাগানোর চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া।প্রথমে ছোট আকারে শুরু হলেও এখন তা নিয়মিতভাবে ব্যবহার করা হচ্ছে এবং পরিবারের রান্নার বেশিরভাগ কাজই এই গ্যাসে হয়ে যাচ্ছে।সরকার যদি এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই প্রকল্পকে আরও বড় আকারে গড়ে তোলা সম্ভব।তাতে শুধু তাঁদের পরিবার নয়, আশপাশের বহু পরিবারও এই সুবিধা পেতে পারে।বিধান গরাই বলেন, “আমাদের বাড়িতে কয়েকটা গরু আছে।সেই গরুর গোবর দিয়েই আমরাこの গোবর গ্যাস তৈরি করেছি।গরুর খাবার রান্না হয় আমাদেরও ভাত, ডাল রুটি সবই রান্না হয়।ব্যয় কম আগুন লাগারও সম্ভাবনা কম।কিন্তু সরকারি সহায়তা পেলে ভালো করা করা সম্ভব হবে।”
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 03:45:37
Jalpaiguri, West Bengal:নারী দিবসে নারীদের সম্মাননা জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের। এরই পাশাপাশি সরকারের সামাজিক প্রকল্পগুলোও তুলে ধরা হয়। জলপাইগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাপিয়া পালের নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে ফুল মিষ্টি দিয়ে নারীদের সন্মান জানানো হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে,আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওয়ার্ডের বেশ কয়েকজন মহিলাদের সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি সরকারের সামাজিক প্রকল্পগুলো তুলে ধরা হলো।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 08, 2026 03:45:27
Durgapur, West Bengal:গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কর্মী-সমর্থকেরা এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে দুর্গাপুর শহরের লেনিন সরণীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুরের তৃণমূল নেত্রী প্রাক্তন পুরমাতা প্রিয়াঙ্কি পাঁজা। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাঁড়ি-কড়াই বাজিয়ে এবং মাথায় ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে মিছিল করেন। গ্যাসের লাগামছাড়া দাম বৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকেই এই মিছিলের মাধ্যমে তুলে ধরা হয়। প্রিয়াঙ্কি পাঁজা অভিযোগ করে বলেন, “কেন্দ্র সরকার লাগাতার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি করছে। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানাচ্ছি। এছাড়াও এস آی আর নিয়ে যেভাবে এই রাজ্যের মানুষকে হয়রানি করছে তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” অন্যদিকে বিজেপি নেতা সুমন্ত মন্ডলের বক্তব্য, তৃণমূল নাটক করছে নির্বাচনের আগে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 08, 2026 03:16:26
Baruipur, West Bengal:আইএসএফ বিজেপি সাবধান হয়ে যাও।। না হলে ২৬শের বিধানসভার পর রাস্ত দিয়ে যাওয়া বন্ধ করে দেবো।। পথশ্রী রাস্তার উদ্বোধনে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য बामনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য জমিরউদ্দীন ফকিরের।। ভাঙড়ের হাটগাছা এলাকায় তিনটি রাস্তার কাজ শুরু হবে সেই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ফিতে কেটে কাজের সূচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।। বক্তব্য রাস্তায় মোদের আস্থা।। সেখানে তৃণমূল নেতার এমনও বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।। বক্তব্য... জমিরউদ্দীন ফকির, পঞ্চায়েত সদস্য। বাইট ১.সওকাত মোল্লা ২.অবনী মণ্ডল, বিজেপি সহ সভাপতি, যাদবপুর ৩.আব্দুল মালেক মোল্লা। জেলা সভাপতি আই এস এফের
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 08, 2026 00:46:49
Howrah, West Bengal:মৌরিগ্রাম স্টেশনটির পাশে আগুন কয়েকটি দোকানে।এলाकায় চাঞ্চল্য।दমকলের दोটি इंजन। রাতে হাওড়ার মৌরিগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের পাশেই পরপর কয়েকটি দোকানে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেললাইনের ধারে থাকা দুটি অস্থায়ী দোকান থেকে প্রথমে আগুন লাগে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি দোকানে। আগুন দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে।আগুন নেভানোর চেষ্টা শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।আসে দমকলের দুটি ইঞ্জিন।ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 08, 2026 00:46:35
Bardhaman, West Bengal:আইন ভাঙায় কেউই কম যায় না। কয়েকদিন আগে শাসকদলের বাইক র‍্যালিতে হেলমেটবিহীন আরোহীদের নিয়ে বিতর্ক উঠেছিল। সমালোচনা করেছিল বিজেপি। সপ্তাহান্তে সেই বিরোধী বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে বাইক র‍্যালি গোটা শহর কাঁপাল। এবং তাদের বেশিরভাগই মাথায় হেলমেট পড়েন নি। তাই আবার আইনভঙ্গ। আবার শুরু রাজনৈতিক তরজা। এবারে স্বাভাবिकভাবে সমালোচনা শাসকদলের তরফে। শনিবার দুপুরে বর্ধমান শহরে বাইক র‍্যালি করল বিজেপি। সুসজ্জিত বাইকে ব্যানার আর পতাকা নিয়ে বিজেপির যুব বাহিনী এদিন মিছিলে সামিল হয়। যদিও ঘোষিত সময়ের প্রায় আড়াইঘন্টা পরে মিছিল শুরু হয় ডিভিসি মোড় থেকে। অনেকেরই মাথায় হেলমেট ছিল না। পুলিশ লাইন, বীরহাটা হয়ে কার্জনগেটের কাছে আসে র‍্যালিটি। সেখান থেকে স্টেশন, লক্ষ্মীপুর, খাগড়াগড়, গোলাপবাগ, বোরহাট, কাঞ্চননগর, রথতলা হয়ে গোটা শহর ঘুরে উৎসব ময়দানে শেষ হয় র‍্যালি। বাংলায় এবারে দরকার, বিজেপি সরকার এই শ্লোগান দিয়ে মিছিল হয়। জেলা সভাপতি অভিজিৎ তা, যুব সভাপতি পুরব সাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। তীব্র সমালোচনা এসেছে শাসকদলের তরফে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, শনিবার পরীক্ষা ছিল। স্কুল, কলেজ খোলা। বিজেপির লোকেরা স্কুল,কলেজ লোকালয়ের মধ্য দিয়ে শহর দাপিয়েছে। তারস্বরে চিৎকার করে নাগরিকদের বিরক্ত করেছে। কারো মাথায় হেলমেট ছিল না। বিজেপি অভব্যতা করেছে। ওরা আইন মানে না। গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তবে এই অভিযোগ নিয়ে পালটা দিতে কসুর করেনি বিজেপিও। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে শাসকদলের যুব শাখা শহরে হেলমেট বিহীন বাইক র‍্যালি করেছে। তখন তাদের এসব নীতিকথা মনে পড়েনি। আজ যখন বিজেপি এবং যুব মোর্চা একটা চোখে পড়ার মত র‍্যালি করল তখনই তাদের হেলমেটের কথা,আইনের কথা মনে পড়ল। তার সংযোজন, গোটা রাজ্যে পরিবর্তন যাত্রা একটা সূচক। বর্ধমানের মিছিল তাই শাসকদলের কাছে অশনিসংকেত। ওরা বিজেপির উত্থানকে ভয় পাচ্ছেন। উত্থান বা পতন ভোটারদের হাতে। কিন্তু ভোট ঘোষণার আগে আইন ভাঙার খেলায় কেউ পিছিয়ে নেই। এটিই বাংলার নিয়তি। বাইট : ১) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক) ২) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) র‍্যালির ভিস্যুয়াল। ক্যামেরায় সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 07, 2026 18:01:22
Kolkata, West Bengal:ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নতুন রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে তৃণমূল বিধায়ক, জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল ঠাকুরবাড়িতে। রবিবার সন্ধ্যাবেলায় আচমকাই বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে পৌঁছান রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী। সূত্রের খবর, দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে একান্ত বৈঠক হয়। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। নির্বাচনের আগে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ—তা নিয়েই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে বৈঠক থেকে বেরিয়ে মুকুটমনি অধিকারী দাবি করেন, তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই ঠাকুরবাড়িতে এসেছিলেন। অন্যদিকে শান্তনু ঠাকুরও জানান, এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদিও দুই নেতার এই ব্যাখ্যা সত্ত্বেও বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিধায়কের বিজেপি সাংসদের সঙ্গে এই একান্ত বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আগামী দিনে এই সাক্ষাৎ বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিতে পারে।
0
comment0
Report
Advertisement
Back to top