Back
बर्धमान में बीजेपी रैली के दौरान हेलमेट विवाद, कानून-विरुद्ध गतिविधियों पर तकरार
PCPartha Chowdhury
Mar 08, 2026 00:46:35
Bardhaman, West Bengal
আইন ভাঙায় কেউই কম যায় না। কয়েকদিন আগে শাসকদলের বাইক র্যালিতে হেলমেটবিহীন আরোহীদের নিয়ে বিতর্ক উঠেছিল। সমালোচনা করেছিল বিজেপি। সপ্তাহান্তে সেই বিরোধী বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে বাইক র্যালি গোটা শহর কাঁপাল। এবং তাদের বেশিরভাগই মাথায় হেলমেট পড়েন নি। তাই আবার আইনভঙ্গ। আবার শুরু রাজনৈতিক তরজা। এবারে স্বাভাবिकভাবে সমালোচনা শাসকদলের তরফে। শনিবার দুপুরে বর্ধমান শহরে বাইক র্যালি করল বিজেপি। সুসজ্জিত বাইকে ব্যানার আর পতাকা নিয়ে বিজেপির যুব বাহিনী এদিন মিছিলে সামিল হয়। যদিও ঘোষিত সময়ের প্রায় আড়াইঘন্টা পরে মিছিল শুরু হয় ডিভিসি মোড় থেকে। অনেকেরই মাথায় হেলমেট ছিল না। পুলিশ লাইন, বীরহাটা হয়ে কার্জনগেটের কাছে আসে র্যালিটি। সেখান থেকে স্টেশন, লক্ষ্মীপুর, খাগড়াগড়, গোলাপবাগ, বোরহাট, কাঞ্চননগর, রথতলা হয়ে গোটা শহর ঘুরে উৎসব ময়দানে শেষ হয় র্যালি। বাংলায় এবারে দরকার, বিজেপি সরকার এই শ্লোগান দিয়ে মিছিল হয়। জেলা সভাপতি অভিজিৎ তা, যুব সভাপতি পুরব সাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। তীব্র সমালোচনা এসেছে শাসকদলের তরফে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, শনিবার পরীক্ষা ছিল। স্কুল, কলেজ খোলা। বিজেপির লোকেরা স্কুল,কলেজ লোকালয়ের মধ্য দিয়ে শহর দাপিয়েছে। তারস্বরে চিৎকার করে নাগরিকদের বিরক্ত করেছে। কারো মাথায় হেলমেট ছিল না। বিজেপি অভব্যতা করেছে। ওরা আইন মানে না। গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তবে এই অভিযোগ নিয়ে পালটা দিতে কসুর করেনি বিজেপিও। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে শাসকদলের যুব শাখা শহরে হেলমেট বিহীন বাইক র্যালি করেছে। তখন তাদের এসব নীতিকথা মনে পড়েনি। আজ যখন বিজেপি এবং যুব মোর্চা একটা চোখে পড়ার মত র্যালি করল তখনই তাদের হেলমেটের কথা,আইনের কথা মনে পড়ল। তার সংযোজন, গোটা রাজ্যে পরিবর্তন যাত্রা একটা সূচক। বর্ধমানের মিছিল তাই শাসকদলের কাছে অশনিসংকেত। ওরা বিজেপির উত্থানকে ভয় পাচ্ছেন। উত্থান বা পতন ভোটারদের হাতে। কিন্তু ভোট ঘোষণার আগে আইন ভাঙার খেলায় কেউ পিছিয়ে নেই। এটিই বাংলার নিয়তি। বাইট : ১) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক) ২) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) র্যালির ভিস্যুয়াল। ক্যামেরায় সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SGShreyasi Ganguly
FollowMar 08, 2026 00:46:560
Report
DGDebabrata Ghosh
FollowMar 08, 2026 00:46:490
Report
MMManoj Mondal
FollowMar 07, 2026 18:01:220
Report
SCSandip Chowdhury
FollowMar 07, 2026 17:32:380
Report
BSBidhan Sarkar
FollowMar 07, 2026 17:32:100
Report
CDChampak Dutta
FollowMar 07, 2026 17:31:420
Report
MMManoj Mondal
FollowMar 07, 2026 17:31:110
Report
MMManoj Mondal
FollowMar 07, 2026 17:30:560
Report
BSBhabananda Singha
FollowMar 07, 2026 16:16:470
Report
CDChampak Dutta
FollowMar 07, 2026 16:16:320
Report
NHNantu Hazra
FollowMar 07, 2026 16:16:07Salt Lake City, Utah:Public reaction on cm sitting on dharna again. *পাবলিক পালস-* প্রশ্ন . আবার ধরনায় বসেছেন সিএম। বিরোধী দলনেতা হিসাবে ধরনায় বসেছিলেন। নস্টালজিয়া ফেরাচ্ছেন সিএম?
0
Report
NHNantu Hazra
FollowMar 07, 2026 16:15:58Salt Lake City, Utah:Public reaction on Abhisekh Banarjee comment. প্রশ্ন ১. রাজনীতিতে বিজেপিকে সামাজিক বয়কটের কথা বলেছেন অভিষেক, অপনি কি বলছেন এই স্লোগান নিয়ে? নান্টু
0
Report
RDRaktima das
FollowMar 07, 2026 16:15:350
Report
RDRaktima das
FollowMar 07, 2026 16:15:250
Report