Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

अनिता थापा ने विधानसभा चुनाव में सत्ता के खुले समर्थन की घोषणा की

ABArup Basak
Mar 08, 2026 05:03:10
Mal Bazar, West Bengal
বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসিন দল কে খোলা সমর্থন এবং পাহাড়ের উন্নয়ন এর প্রশ্নে ভোট দিতে হবে বলে জনগণের সামনে জনসভা থেকে নিরধিধায় ঘোষণা করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিম এবং জিটিএ প্রধান অনিতা থাপা। এদিন কালিম্পং জেলার জলধাকা থানার কুমাই ময়দানে প্রকাশ্য সমাবেশে অনিতা থাপা, কালিমং এর বিধায়ক রুদেন সাদা লেপচার সমর্থনে জনসভায় যোগ দেন। রুদেন সাদা লেপচা ছারাও তিন সভাসদ লাকপা নাগমে ভুটিয়া ,অমর ছেত্রী, রতন থাপা উপস্থিত ছিলেন। এই সভা থেকে রুবেন সাদা লেপচা কে গতবারের থেকেও বেশি ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অনিক থাপা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Mar 08, 2026 06:31:50
Arambag, West Bengal:আরামবাগঃ০৮ মার্চ অঙ্গন ওয়ার্ডি কর্মী ক্যান্সার পেসেন্টের নাম বাদ ভোটার তালিকা থেকে। স্বামীর নামও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।এমনকি ছেলের নামও বিচারाधীনের তালিকায়। চিন্তিত পরিবার ছোটাছুটি করছেন। শাসকের দাবি এস আই আর নিয়েই তাদের নেত্রী আন্দোলন করছেন। বিরোধী বিজেপির দাবি এসআইআর প্রক্রিয়া রাজ্য সরকারের কর্মীদেরাই করেছেন এমনকি অস্থায়ী কর্মীরা যুক্ত। চক্রান্ত করেই বাদ দিয়েছে। গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের গোঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা বন্দনা নাগা অঙ্গনওয়াড়ি কর্মী। ক্যান্সার পেসেন্ট হওয়ায় কেমো চলছে। এস আই আর এর শুনানিতে হাজির হওয়ার নোটিশ পেয়েছিলেন। আগেভাগে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করায় বাড়িতেই ভেরিফিকেশন হয়। পরবর্তীতে এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বন্দনা নাগা ও বন্দনা স্বামী বিকাশ রায়ের নাম ডিলিটেড। আর এই নিয়েই ৬ জনের পরিবারটি চরম আতঙ্কগ্রস্ত। বন্দনার স্বামী বিকাশ গাড়ির ডাইভার। তিনিও একদিকে ক্যান্সার পেশেন্ট স্ত্রী অন্যদিকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রশাসনের দ্বারে দ্বারে কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বন্দনার ছেলে সীমন্ত। এমনকি অনলাইনে ৬ নং ফ্রম পূরণ করতেও পাচ্ছেন না。
0
comment0
Report
ABArup Basak
Mar 08, 2026 06:19:40
Mal Bazar, West Bengal:সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক তরতাজা যুবকের,গুরুতর আহত হয়েছে দুই জন। মৃত যুবকের নাম আকাশ ওরাওঁ। বাড়ি মাটিয়ালী ব্লকের গোয়ালডাঙ্গা এলাকায়। দুর্ঘটনাটি ঘটে মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন জ্যোতি আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায় এ দিন ওই তিন যুবক একটি বাইকে করে জ্যোতি আশ্রমের রাস্তা দিয়ে ফিরছিলেন। জ্যোতি আশ্রম সংলগ্ন এলাকায় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পড়ে যায় তিন যুবক। গুরুতর আহত তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। হাসপাতালেই আকাশ ওরাওঁ এর মৃত্যু হয়। আহত দুই যুবকের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর হাসপাতালে আসে মেটেলি থানার পুলিশ। পুলিশ বাইকটিকে উদ্ধার করে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ.
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 08, 2026 06:18:21
Dihierench, West Bengal:সোয়াদিঘি খাল সংস্কারে ধস, রামতারক হাটে ভেঙে পড়ল প্রায় ৬০–৭০টি দোকান। এলাকায় ক্ষোভ। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক হাটে সোয়াদিঘি খাল সংস্কারের কাজ চলাকালীন ধসে পড়ল প্রায় ৬০–৭০টি দোকান। অভিযোগ, অপরিকল্পিতভাবে খালের পাড়ে গভীর খননের ফলে মাটি আলগা হয়ে গিয়ে একের পর এক দোকান বসে ভেঙ্গে পড়ে। কয়েকদিন ধরেই ফাটল দেখা যাচ্ছিল, অবশেষে হঠাৎই ধস নামে। যদিও কোনো প্রাণহানির খবর নেই, তবে দোকানের মালপত্রের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দীর্ঘদিনের বসবাসকারী দোকানদাররা। ঘটনার পর এলাকায় পৌঁছেছেন বিডিও এবং আপাতত খাল সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 06:02:52
Jalpaiguri, West Bengal:বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক দুই জুজুধান পক্ষ ময়দানে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একই দিনে দুই দলের শক্তিপ্রদর্শন ভোটের আগে জলপাইগুড়ির রাজগঞ্জে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একই দিনে শক্তিপ্রদর্শনে নামে দুই বড় রাজনৈতিক দল। বিজেপি যুব মোর্চার উদ্যোগে পরিবর্তন যাত্রার সমর্থনে রানীনগর থেকে বেলাকোবা সহ বিভিন্ন এলাকা জুড়ে বাইক মিছিল হয়। অন্যদিকে, SIR-এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার সমর্থনে বেলাকোবা বটতলা থেকে শিকারপুর হাট পর্যন্ত পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস। পদযাত্রার নেতৃত্ব দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। একই দিনে দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্নার সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল জলপাইগুড়ি রাজগঞ্জের বেলাকোবায়। সভাcular? পাশাপাশি মিছিল থেকে SIR–এর তীব্র বিরোধিতা করা হয়। মিছিলে পা মেলান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, শ্রমিক নেতা শেখ উমর ফারুক, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বানী ধারা এছাড়াও উপস্থিত ছিলেন, দুলাল দেবনাথ, রণবীর মজুমদার, রুপালি দে সরকার, অর্চনা রায় সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ABArup Basak
Mar 08, 2026 06:02:35
Mal Bazar, West Bengal:বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি বাজার এলাকায় সিপিআই এম-এর উদ্যোগে একটি বিরাট রোডসভারা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ক্রান্তি বাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। সভা মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এক লতিফুল ইসলাম নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তৃণমূলে লাগামহীন দুর্নীতি বেড়ে যাওয়ায় তিনি দল ছেড়ে বাম শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড জেলা সম্পাদক মন্ডলী সদস্য আশিস সরকার, জেলা কমিটি সদস্য , কমরেড আবেদ আলী জেলা কমিটির সদস্য কমরেড মমতাজ বেগম, জেলা কৃষক সভার সদস্য কমরেড আইজুল হাকিম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভা থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনাও করা হয়। এ বিষয়ে কমিউনিস্ট নেতৃত্বরা এদিন এস আই আর নিয়েও সরব হন। যে ভাবে এস আই আরের নামে সঠিক ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, তাতে আমাদের আন্দলন চলতে থাকবে।
0
comment0
Report
TDTapan Deb
Mar 08, 2026 05:34:45
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার — এবার কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। গত ৬ মার্চ কুমারগ্রামের বারবিশায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে জনসভায় ভাষণ দিতে গিয়ে সুকান্ত মজুমদার প্রকাশ চিক বরাইক eke নাম করে গরু চুরি ও বালু চুরির মত অভিযোগ তোলেন। তিনি বলেন এই চুরির টাকা নিয়মিত অভিষేక বন্দোপাধ্যায় কে তিনি পাঠান। তাই তিনি তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ হয়েছেন। যেদিন তিনি টাকা তুলে দিতে পারবেন না সেদিন আর পদও থাকবে না। প্রকাশ চিক বরাইক সাংবাদিকদের কাছে বলেন সুকান্ত বাবু একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন অধ্যাপক তার মুখে এই ভাষা শোভা পায় না। আমি একজন সাংসদ, আদিবাসি পরিবার থেকে উঠে এসেছি। তাকে প্রমান দিতে হবে আমি কোথা থেকে গরু, বালু চুরি করি। এর জন্য আমি সুপ্রীম কোর্ট পর্যন্ত যাব। আর এই নিয়ে জেলায় রাজনৈতিক তরজা এখন তুঙ্গে。
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 05:02:52
Jalpaiguri, West Bengal:সাতটি বিধানসভার জেলার ২২৮ জন সেক্টর অফিসারদের ট্রেনিং এর আয়োজন জলপাইগুড়ি জেলা প্রশাসনের বলে জানান জেলাশাসক শ্যামা পারভীন। সেক্টর অফিসারদের কি কি করনীয় পোলিং পার্সোনালদের পাশাপাশি ভোট কর্মীদের সাথে অর্ডিনেশন করা। পোল ডের আগে আগে সেক্টর অফিসারদের কি রোল তা দেখতে হবে। পাশাপাশি রুট মার্চ করা, মক পোল সহ বিভিন্ন দায়িত্ব তাদের রয়েছে। সে বিষয়ে ট্রেনিং প্রোগ্রাম জেলাশাসক। ভোট করতে যাব সিকিউরিটির যথেষ্ট প্রয়োজন জানান সেক্টর অফিসার। জলপাইগুড়িতে ভোটকর্মীদের প্রশিক্ষণ। প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হচ্ছে সেক্টর অফিসারদের। জেলার বিভিন্ন ব্লকের সেক্টর অফিসাররা এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হন। ভোট সংক্রান্ত বিভিন্ন আলোচন আলোকপাত করেন ধুপগুড়ির মহকুমা শাসক। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা। ভোটের সময় কি সমস্যা কি করা উচিত বিস্তারিত আলোকপাত করা হয়। এধরনের ট্রেনিং প্রোগ্রাম চলবে বলে জানা যায়।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 08, 2026 04:03:38
Jhargram, West Bengal:বার্সের দরজায় দাতাল হাতি, আতঙ্কে পরিবার — হাতি দেখে পালাতে গিয়ে পায়ে লেগে আহত যুবক, সাঁকরাইলের ধানঘোরী এলাকায় রাতভর দাঁতালের তাণ্ডবে চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী এলাকায় দাতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রাম জুড়ে। গভীর রাতে হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে একটি দাতাল হাতি। এলাকায় বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ানোর পর এক ব্যক্তির বাড়ির খামারে কলা বাগানে গাছ ভাঙচুর চালায় হাতি,বাড়ির দরজার সামনে হাতিকে দেখে আতঙ্কে রাতভর ঘুম উড়ে যায় পরিবারের সদস্যদের। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হাতিটি ধানঘোরী গ্রামের একাধিক বাড়ির সামনে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ বাড়ির দরজার সামনে বিশাল দাতাল হাতিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন একটি পরিবারের সদস্যরা। সেই সময় হাতির ভয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে আহত হন এক যুবক। গ্রামবাসীদের অভিযোগ, প্রায়ই জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে রাত নামলেই হাতির আতঙ্কে ঘুম হারাম হয়ে যাচ্ছে ধানঘোরী ,ছোলাখালি সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের。 স্থানীয়দের দাবি, বারবার খবর দেওয়া সত্ত্বেও বনদপ্তরের পক্ষ থেকে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয় না। ফলে হাতির আতঙ্কে প্রতিদিনই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। এদিনের ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন area's মানুষ।
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 04:03:25
Jalpaiguri, West Bengal:বাংলা মানে নত নয়”—স্লোগানে জলপাইগুড়িতে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। আগামীকাল / জলপাইগুড়ি। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার। নাম না করেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে বিরোধীদের কটাক্ষ। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার। জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের দেওয়াল লিখন করতে দেখা যায়। দেওয়ালে লেখা হয়েছে— “বাংলা মানে নত নয়, বাংলা মানে জেদ, তৃণমূলের ঝড়ে উড়বে সব মিথ্যা, ভাংবে সব ভেদ।” আবার কোথাও লেখা আছে," বাংলার রক্ষার্থে পুনরায় তৃণমূলকেই ব্যাপক জয়ী করুন।” এই স্লোগান লিখে আগাম প্রচার শুরু করেছে দলীয় কর্মীরা। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে তৃণমূল সরকারকেই আবার ক্ষমতায় আনা প্রয়োজন। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, তবুও আগাম প্রচারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা স্পষ্টভাবে চোখে পড়ছে।
0
comment0
Report
ABArup Basak
Mar 08, 2026 03:46:11
Mal Bazar, West Bengal:আবার ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেলো একটি হাতি। ঘটনাটি ঘটেছে সেভক ও গুলমা রেল স্টেশনের মাঝে। 15483 Dn সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ডিউটিতে থাকা এলপি শ্রী মাধব বর্মন এবং এএলপি শ্রী চন্দন কুমার লক্ষ্য করলেন একটি হাতি সেভক ও গ Gulmar মাঝে রেল ট্র্যাকের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তখনই ট্রেনটি দাড় করিয়ে দেন। এরপর হাতিটি জঙ্গলে চলে গেলে আবার ট্রেনটি গন্তব্য স্থলে রওনা হয়। অন্যদিকে দিকে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বয়স্ক মহিলার। ঘটনেরটি ঘটে নাগরাকাটা স্টেশনের থেকে কিছুটা দূরে। স্থানিয় সুত্রে জানা গেছে আলিপুর-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতের পরিচয় জানা যায়নি। সম্ভবত রেল লাইন পারাপার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনার তদন্ত করছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 08, 2026 03:45:53
Durgapur, West Bengal:পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠছে।আর সেই অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলিও এই পরিস্থিতির দিকে নজর রাখছে, ফলে তৈরি হয়েছে জ্বালানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।সেই প্রভাব থেকে বাদ যাচ্ছে না ভারতও।ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে যাওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের।সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ।এই পরিস্থিতিতে আবার নতুন করে সামনে আসছে গ্রামবাংলার পুরনো গোবর গ্যাস।গ্রামাঞ্চলে যেখানে এখনও বহু বাড়িতে গরু রয়েছে, সেখানে সেই গরুর গোবর থেকেই তৈরি করা হচ্ছে বিকল্প জ্বালানি।পরিবেশবান্ধব এই ব্যবস্থাই এখন অনেক পরিবারের কাছে বড় স্বস্তির কারণ হয়ে উঠছে।পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর পশ্চিমপাড়ায় এমনই এক উদ্যোগ নজর কেড়েছে।সেখানে নিজের বাড়িতেই গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন ক্ষেত্রনাথ গড়াই।বাড়িতে রয়েছে বেশ কয়েকটি গরু, আর সেই গরুর গোবর থেকেই তৈরি হচ্ছে রান্নার গ্যাস।বাড়ির পাশেই তৈরি করা হয়েছে একটি গোবর গ্যাস প্ল্যান্ট।সেই প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে পৌঁছে যাচ্ছে গ্যাস।আর সেই গ্যাসেই প্রতিদিন রান্না হচ্ছে পরিবারের খাবার।বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়া এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে যখন সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বাড়ছে, তখন ক্ষেত্রনাথ গড়াইয়ের এই উদ্যোগ অনেকটাই স্বস্তি দিয়েছে তাঁর পরিবারকে।একইসঙ্গে এই ব্যবস্থা পরিবেশের পক্ষেও উপকারী। ক্ষেত্রনাথ গরাই জানান, বাড়িতে থাকা গরুর গোবর নষ্ট না করে তা কাজে লাগানোর চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া।প্রথমে ছোট আকারে শুরু হলেও এখন তা নিয়মিতভাবে ব্যবহার করা হচ্ছে এবং পরিবারের রান্নার বেশিরভাগ কাজই এই গ্যাসে হয়ে যাচ্ছে।সরকার যদি এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই প্রকল্পকে আরও বড় আকারে গড়ে তোলা সম্ভব।তাতে শুধু তাঁদের পরিবার নয়, আশপাশের বহু পরিবারও এই সুবিধা পেতে পারে।বিধান গরাই বলেন, “আমাদের বাড়িতে কয়েকটা গরু আছে।সেই গরুর গোবর দিয়েই আমরাこの গোবর গ্যাস তৈরি করেছি।গরুর খাবার রান্না হয় আমাদেরও ভাত, ডাল রুটি সবই রান্না হয়।ব্যয় কম আগুন লাগারও সম্ভাবনা কম।কিন্তু সরকারি সহায়তা পেলে ভালো করা করা সম্ভব হবে।”
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 03:45:37
Jalpaiguri, West Bengal:নারী দিবসে নারীদের সম্মাননা জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের। এরই পাশাপাশি সরকারের সামাজিক প্রকল্পগুলোও তুলে ধরা হয়। জলপাইগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাপিয়া পালের নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে ফুল মিষ্টি দিয়ে নারীদের সন্মান জানানো হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে,আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওয়ার্ডের বেশ কয়েকজন মহিলাদের সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি সরকারের সামাজিক প্রকল্পগুলো তুলে ধরা হলো।
0
comment0
Report
Advertisement
Back to top