Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034
घरेलू गैस के दाम बढ़े, क्या भाजपा चुनाव से पहले कर रही राजनीतिक चालें?
SPSANDIP PRAMANIK
Mar 08, 2026 06:17:49
Kolkata, West Bengal
LU 8 সাধারণ পাবলিকের প্রতিক্রিয়া **রান্নার গ্যাসের দাম নিয়ে দিদির আক্রমণের মোকাবিলায় বিজেপি পথে নামছে না কেন? বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে গ্যাসের দাম বৃদ্ধির বিজেপির জন্য কিছুটা ক্ষতিকরই হল না কি?
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SBSoumen Bhattachrya
Mar 08, 2026 08:01:03
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 08, 2026 07:46:48
Chinsurah, West Bengal:প্রাক্তন সেনা কর্মির নাম বাদ ভোটার তালিকায়,নতুন করে আবেদন করেও মিলল না সারা,প্রশ্ন নির্বাচন কমিশনের কাজ নিয়ে。 শশিকান্ত হালদার বয়স ৮৭। সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন।অবসর ১৯৯১ সালে। রাজীব গান্ধির শান্তি সেনার প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কায় এলটিটিই র সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড কাপাসডাঙায় তার বসত বাড়ি।বর্তমানে সেখানেই থাকেন। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়।তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে।বিএলও যখন তার বাড়িতে ফর্ম দিতে আসে।পরিবারে তার স্ত্রী দুই ছেলেদের বৌমাদের নামে ফর্ম দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও। নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য ফর্ম ছয় পূরন করে বিএলও বাড়ি থেকে সব তথ্য নিয়ে যান। কাল মোবাইলে মেসেজ এলে ফর্ম রিজেকশনের বিষয়টি জানতে পারেন।এরপর বৃদ্ধের ছেলে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন।তাদের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়। তবে বৃদ্ধ ও তার পরিবারের প্রশ্ন,নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম থাকবে বলেছিল।তাহলে একজন বৈধ ভোটার কেন ভোট দিতে পারবে না। শশিকান্ত হালদার অবসর প্রাপ্ত সেনা কর্মি হিসাবে সরকারি পেনশন পান।তার অন্যান্য সব তথ্য আছে।তা সত্ত্বেও কেন তার নাম বাদ গেলো বা নতুন করে নাম উঠল না সেটাই বুঝে উঠতে পারছেন না。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 08, 2026 07:45:38
Arambag, West Bengal:आरामबागः০৮ মার্চ आरामबाग मेडिकल कॉलेज अस्पताल के गेट के सामने दीवार पर पैसे के Bundles के सामने शराब के गिलास जैसे वस्तु के साथ नेता का विवादित पोस्टर, सवेरे से ही शहर में हलचल। सवेरे दीवारों पर विवादित पोस्टर को लेकर आरामबाग शहर में हलचल फैल गई।आरामबाग मेडिकल कॉलेज और BDIO कार्यालय के सामने सड़क के किनारे 여러 पोस्टर दिखाई दिए। घटना को लेकर क्षेत्र में तुरंत चर्चा शुरू हो गई। पोस्टर में ऊपर लिखा है ‘MLA Office, Arambag’. तस्वीर में एक कुर्सी पर बैठे एक नेता की प्रतिछवि दिख रही है, जिसके सामने टेबल पर पैसे के Bündle और पास में शराब के गिलास जैसी वस्तु रखी है। वहीं कुछ लोग ‘विकास चाहिए’ के नारे भी लगाते दिखाई दे रहे हैं। पोस्टर के नीचे लिखा है, ‘विकास चाहए तो डांट और मारधाड़’। हालांकि पोस्टर पर किसी व्यक्ति का नाम या स्पष्ट पहचान दर्ज नहीं है, जिसकी वजह से पोस्टर लगाने वाले की पहचान को लेकर रहस्य बना हुआ है। नेताजी की पहचान भी स्पष्ट नहीं है। घटना पर राजनीतिक हलचल तेज हो गई है। रमाबाग के विधायक मधুসुदन बाग ने कहा, ऐसी पोस्टरों के पीछे शासक तृणमूल का हाथ है। राजनीतिक भ्रम फैलाने के लिए ही यह प्रकार का कार्य किया जा रहा है। मगर पोस्टर को घेरे शहर में राजनैतिक तरज़ा शुरू हो गई है। क्षेत्र के लोग मानते हैं कि टीएमसी-बीजेपी के संघर्ष की ओर ही इशारा है।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 08, 2026 07:45:20
Kaji Chak, West Bengal:*প্রতিবছর ঘাটালে বন্যার সময় মৃতদেহ সৎকার নিয়ে চরম সমস্যায় পড়ে ঘাটালবাসী, সেই সুবিধার জন্য পাঁচ বছর আগে ইলেকট্রিক চুল্লির কাজ শুরু হলেও, গত চার বছর ধরে বন্ধ রয়েছে চুল্লি তৈরির কাজ। চুল্লি তৈরীর কাজ সম্পূর্ণ হোক চাইছেন ঘাটালের বানভাসী এলাকার মানুষজন। ইলেকট্রিক চুল্লি তৈরি নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ফি বছর বন্যা কবলিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, জলে ডুবে যায় রাস্তাঘাট ও কৃষি জমি, চরম সমস্যার মধ্যে পড়ে ঘাটাল মহাকুমার লক্ষাধিক মানুষজন। বন্যার জলে ডুবে যায় ঘাটালের একাধিক শ্মশান, আর বন্যার সময় কেউ মারা গেলে, মৃতদেহ সৎকার করতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় তার পরিবার পরিজনদের, ঘাটালে বন্যার সময় মৃতদেহ সৎকারে সুবিধার জন্য একাধিকবার ইলেকট্রিক চুল্লির দাবি তুলেছিল ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। ঘাটালের বানভাসি এলাকাজনের দাবিতে সাড়া দিয়ে ২০২০ সালে ঘাটালে ইলেকট্রিক চুল্লি নির্মাণে দেড় কোটি টাকা অনুমোদন দেয় রাজ্য সরকার, ২০২১ সালে ঘাটালের ময়রাপুকুর মোড় সংলগ্ন শ্যামপুরে চুল্লি নির্মাণের তাই শুরু করে পূর্ত দপ্তর, কিন্তু পাঁচ বছর পার হয়ে গেলেও চুল্লি তৈরীর কাজ শেষ করতে পারেনি পূর্ত দপ্তর। সূত্রের খবর চুল্লি নির্মাণের কাজ শেষ করতে আরো বেশ কয়েক লক্ষ টাকার প্রয়োজন। যদিও এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর বলেন, চুল্লি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে আরো কয়েক লক্ষ টাকা–র প্রয়োজন, ঘাটালে বন্যার সময় এবং ঘাটালে মহকুমা হাসপাতালে থাকায় অনেক মৃতদেহ সৎকার করা যায়নি, চুল্লি হলে সৎকার করা যাবে। বন্যা প্রবণ ঘাটালে ইলেকট্রিক চুল্লি খুবই জরুরী, কাজটা হয়ে যাবে, আমাদের প্রপোজাল পাঠানো রয়েছে, টাকা বরাদ্দ হলে খুব তাড়াতাড়ি চুল্লির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ইলেকট্রিক চুল্লি তৈরির বিষয়ে শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাল্টা বিজেপিকেই বিঁধছে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী। ছবি বাইট 2c তে S L U G- 0803ZG_WMID_CREMATION_R বাইট- ১) সংগ্রাম সামন্ত, ঘাটালবাসী। ২) সত্যেশ্বর জানা, ঘাটালবাসী। ৩) শীতল কপাট, বিজেপি বিধায়ক ঘাটাল। ৪) দিলীপ মাজী, সভাপতি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস। ৫) বিকাশ কর, সহ-সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিত।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 08, 2026 07:30:52
Purulia, West Bengal:পুরুলিয়া : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা নয়ি। তার আগে থেকেই ভোটের প্রচারে জমজমাট দক্ষিণবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়া । নির্বাচনী প্রচারে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলগুলি । কোথাও চলছে দেওয়াল দখলের লড়াই, কোথাও চলছে বাড়ি বাড়ি জনসংযোগের কাজ। এরই মধ্যে বিজেপির পরিবর্তন যাত্রা রথ প্রবেশ করেছে পুরুলিয়া জেলায় । বিজেপি নেতাকর্মী সমর্থকরা জেলা জুড়ে পরিবর্তন যাত্রার রথকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে । অন্যদিকে পুরুলিয়া জেলায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । বিভিন্ন জায়গা চলছে ভারী ভোটের শব্দে সাধারণ মানুষকে অভয় দানের জন্য রুট march । গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার নটি আসনের মধ্যে ছয়টিতে জয় লাভ করেছে বিজেপি, বাকি তিনটি রয়েছে তৃণমূলের দখলে। অন্যান্য রাজনৈতিক দলগুলি পুরুলিয়া জেলায় ঘাঁটি গাড়তে পারেনি। তাই পুরুলিয়া জেলায় এখন রাজনৈতীক ময়দানে লড়াই হচ্ছে দুই দুদুধান দল বিজেপি এবং তৃণমূলের । দুপক্ষই একে অপরকে টেক্কা দিচ্ছে । কবে নির্বাচনের শেষ হাসিটা কে হাসে সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা জেলাবাসী। তবে সবে মিলে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে জমজমাট পুরুলিয়া জেলা। বাইট : ১) শঙ্কর মাহাতো (জেলা বিজেপি সভাপতি) ২) সুশান্ত মাহাতো (তৃণমূল বিধায়ক, বাঘমুন্ডি)
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 08, 2026 06:31:50
Arambag, West Bengal:আরামবাগঃ০৮ মার্চ অঙ্গন ওয়ার্ডি কর্মী ক্যান্সার পেসেন্টের নাম বাদ ভোটার তালিকা থেকে। স্বামীর নামও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।এমনকি ছেলের নামও বিচারाधীনের তালিকায়। চিন্তিত পরিবার ছোটাছুটি করছেন। শাসকের দাবি এস আই আর নিয়েই তাদের নেত্রী আন্দোলন করছেন। বিরোধী বিজেপির দাবি এসআইআর প্রক্রিয়া রাজ্য সরকারের কর্মীদেরাই করেছেন এমনকি অস্থায়ী কর্মীরা যুক্ত। চক্রান্ত করেই বাদ দিয়েছে। গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের গোঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা বন্দনা নাগা অঙ্গনওয়াড়ি কর্মী। ক্যান্সার পেসেন্ট হওয়ায় কেমো চলছে। এস আই আর এর শুনানিতে হাজির হওয়ার নোটিশ পেয়েছিলেন। আগেভাগে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করায় বাড়িতেই ভেরিফিকেশন হয়। পরবর্তীতে এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বন্দনা নাগা ও বন্দনা স্বামী বিকাশ রায়ের নাম ডিলিটেড। আর এই নিয়েই ৬ জনের পরিবারটি চরম আতঙ্কগ্রস্ত। বন্দনার স্বামী বিকাশ গাড়ির ডাইভার। তিনিও একদিকে ক্যান্সার পেশেন্ট স্ত্রী অন্যদিকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রশাসনের দ্বারে দ্বারে কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বন্দনার ছেলে সীমন্ত। এমনকি অনলাইনে ৬ নং ফ্রম পূরণ করতেও পাচ্ছেন না。
0
comment0
Report
ABArup Basak
Mar 08, 2026 06:19:40
Mal Bazar, West Bengal:সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক তরতাজা যুবকের,গুরুতর আহত হয়েছে দুই জন। মৃত যুবকের নাম আকাশ ওরাওঁ। বাড়ি মাটিয়ালী ব্লকের গোয়ালডাঙ্গা এলাকায়। দুর্ঘটনাটি ঘটে মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন জ্যোতি আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায় এ দিন ওই তিন যুবক একটি বাইকে করে জ্যোতি আশ্রমের রাস্তা দিয়ে ফিরছিলেন। জ্যোতি আশ্রম সংলগ্ন এলাকায় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পড়ে যায় তিন যুবক। গুরুতর আহত তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। হাসপাতালেই আকাশ ওরাওঁ এর মৃত্যু হয়। আহত দুই যুবকের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর হাসপাতালে আসে মেটেলি থানার পুলিশ। পুলিশ বাইকটিকে উদ্ধার করে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ.
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 08, 2026 06:18:21
Dihierench, West Bengal:সোয়াদিঘি খাল সংস্কারে ধস, রামতারক হাটে ভেঙে পড়ল প্রায় ৬০–৭০টি দোকান। এলাকায় ক্ষোভ। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক হাটে সোয়াদিঘি খাল সংস্কারের কাজ চলাকালীন ধসে পড়ল প্রায় ৬০–৭০টি দোকান। অভিযোগ, অপরিকল্পিতভাবে খালের পাড়ে গভীর খননের ফলে মাটি আলগা হয়ে গিয়ে একের পর এক দোকান বসে ভেঙ্গে পড়ে। কয়েকদিন ধরেই ফাটল দেখা যাচ্ছিল, অবশেষে হঠাৎই ধস নামে। যদিও কোনো প্রাণহানির খবর নেই, তবে দোকানের মালপত্রের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দীর্ঘদিনের বসবাসকারী দোকানদাররা। ঘটনার পর এলাকায় পৌঁছেছেন বিডিও এবং আপাতত খাল সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 08, 2026 06:02:52
Jalpaiguri, West Bengal:বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক দুই জুজুধান পক্ষ ময়দানে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একই দিনে দুই দলের শক্তিপ্রদর্শন ভোটের আগে জলপাইগুড়ির রাজগঞ্জে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একই দিনে শক্তিপ্রদর্শনে নামে দুই বড় রাজনৈতিক দল। বিজেপি যুব মোর্চার উদ্যোগে পরিবর্তন যাত্রার সমর্থনে রানীনগর থেকে বেলাকোবা সহ বিভিন্ন এলাকা জুড়ে বাইক মিছিল হয়। অন্যদিকে, SIR-এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার সমর্থনে বেলাকোবা বটতলা থেকে শিকারপুর হাট পর্যন্ত পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস। পদযাত্রার নেতৃত্ব দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। একই দিনে দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্নার সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল জলপাইগুড়ি রাজগঞ্জের বেলাকোবায়। সভাcular? পাশাপাশি মিছিল থেকে SIR–এর তীব্র বিরোধিতা করা হয়। মিছিলে পা মেলান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, শ্রমিক নেতা শেখ উমর ফারুক, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বানী ধারা এছাড়াও উপস্থিত ছিলেন, দুলাল দেবনাথ, রণবীর মজুমদার, রুপালি দে সরকার, অর্চনা রায় সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ABArup Basak
Mar 08, 2026 06:02:35
Mal Bazar, West Bengal:বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি বাজার এলাকায় সিপিআই এম-এর উদ্যোগে একটি বিরাট রোডসভারা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ক্রান্তি বাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। সভা মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এক লতিফুল ইসলাম নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তৃণমূলে লাগামহীন দুর্নীতি বেড়ে যাওয়ায় তিনি দল ছেড়ে বাম শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড জেলা সম্পাদক মন্ডলী সদস্য আশিস সরকার, জেলা কমিটি সদস্য , কমরেড আবেদ আলী জেলা কমিটির সদস্য কমরেড মমতাজ বেগম, জেলা কৃষক সভার সদস্য কমরেড আইজুল হাকিম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভা থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনাও করা হয়। এ বিষয়ে কমিউনিস্ট নেতৃত্বরা এদিন এস আই আর নিয়েও সরব হন। যে ভাবে এস আই আরের নামে সঠিক ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, তাতে আমাদের আন্দলন চলতে থাকবে।
0
comment0
Report
Advertisement
Back to top