icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

केंद्रीय गृह मंत्री अमित शाह कोलकाता पहुँचे, बेलूर मठ और पूजा पंडाल दौरा तय

North Dumdum, West Bengal:বায়ুসেনার বিশেষ বিমানে আমেদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামীকাল তিনি বেলুড় মঠ সহ একাধিক পুজো মণ্ডপে যাবেন। আগামীকাল তিনি দিল্লি ফিরে যাবেন। সপ্তমীর সন্ধ্যায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই শহরে পা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত রাজ্য। কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে রাখা হয়েছে ছৌ নাচ। থাকছে ঢাক। বিভিন্ন জেলার লোক শিল্পীরা তাদের শিল্পকলার মাধ্যমে স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রীকে। প্রबल বৃষ্টির কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। অমিত শাহের বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌছাল। বিমানবন্দর থেকে বেরোনোর রাস্তার দুপাশে ঢাক, ছৌনাচ ,কুলো হাতে মহিলারা দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে।
0
0
Report

क्राइस्टचर्च में दुर्गापूजा का आयोजन, 6 साल की परंपरा के साथ विशाल दुर्गा प्रतिमा

Kolkata, West Bengal:নিউজিল্যান্ডের গার্ডেন সিটি ক্রাইস্টচার্চে মহাসমারোহে পালিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙ্গালিয়ানা মাল্টিকালচারাল ক্রাইটচার্চের উদ্যোগে এবছর দুর্গাপুজো ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। এবারের সবচেয়ে বড় আকর্ষণ নিউজিল্যান্ডের সর্ববৃহৎ বলে মনে করা হচ্ছে এমন এক অসাধারণ দুর্গাপ্রতিমা। কলকাতার শিল্পীদের দীর্ঘ ছয় মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই প্রতিমা প্রায় তিন মাসের সমুদ্রযাত্রায় সিঙ্গাপুর, চীন ও অস্ট্রেলিয়া হয়ে অবশেষে পৌঁছেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। ইতিমধ্যেই মহাষষ্ঠী, মহাসপ্তমী ও মহাষ্টমীর পুজো সম্পন্ন হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০-রও বেশি মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেছেন। ঢাকের বাদ্যি, পুজোর আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালিয়ানার আবেগে ক্রাইস্টচার্চের বুকে যেন গড়ে উঠেছে এক টুকরো বাংলা। দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাঙ্গালিয়ানা মাল্টিকালচারাল ক্রাইস্টচার্চ। সাত সমুদ্র পেরিয়ে মায়ের আগমনে এবার প্রবাসের দুর্গোৎসব সত্যিই এক অন্য মাত্রা পেয়েছে।
0
0
Report

दुर्गापूजा के मौके पर शियालदह-हावड़ा समेत 67 अतिरिक्त लोकल ट्रेनें चलेंगी

Kolkata, West Bengal:LOCAL TRAIN পূর্ব রেল দুর্গাপুজো উপলক্ষে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৭টি অতিরিক্ত লোকাল (EMU) ও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ পরিষেবাগুলি চলবে。 শিয়ালদহ ডিভিশন • তারিখ: ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬。 • পরিষেবা: রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে শিয়ালদহ মেন, নর্থ ও সাউথ শাখায় মোট ৫১টি বিশেষ ট্রেন চলবে (যার মধ্যে ৩৭/৩৮টি নাইট স্পেশাল)। সমস্ত ট্রেন প্রতিটি স্টেশনে থামবে。 • প্রধান রুট ও কয়েকটি ট্রেনের সময়সূচি: • শিয়ালদহ–বারুইপুর ও বালিগঞ্জ: • 03182 শিয়ালদহ–বারুইপুর (রাত ১১:৪০ – রাত ১২:২৫) • 03181 বারুইপুর–বালিগঞ্জ (রাত ১২:৩৫ – রাত ১:১০) • 03184 বালিগঞ্জ–বারুইপুর (রাত ১:২০ – রাত ১:৫৫) • 03183 বারুইপুর–বালিগঞ্জ (রাত ২:১০ – রাত ২:৪৫) • 03190 বালিগঞ্জ–বারুইপুর (রাত ৩:০০ – রাত ৩:৩৫) • 03189 বারুইপুর–শিয়ালদহ (রাত ৩:৪৫ – ভোর ৪:৩০) • শিয়ালদহ–হাসনাবাদ: শিয়ালদহ থেকে রাত ১১:৩০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে যা হাসনাবাদ পৌঁছাবে রাত ২:৩০ মিনিটে। অন্যদিকে হাসনাবাদ থেকে বারাসতগামী বিশেষ ট্রেন রাত ১১:০৪ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছাবে রাত ১২:২৪ মিনিটে。 • অন্যান্য রুট: শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি, শিয়ালদহ–কল্যাণী এবং বনগাঁ শাখায় গভীর রাত পর্যন্ত অতিরিক্ত ট্রেন থাকবে。 হাওড়া ডিভিশন • তারিখ: ১৭ থেকে ২১ অক্টোবর রাতে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চলবে。 • প্রধান রুট: • হাওড়া থেকে বর্ধমান (ভায়া ব্যান্ডেল ও ভায়া ডানকুনি)。 • ব্যান্ডেল থেকে নৈহাটি。 • শেওড়াফুলি থেকে তারকেশ্বর。 • হাওড়া থেকে চন্দনপুর (ভায়া ডানকুনি)。 • ট্রেনগুলি পথের সব স্টেশনে থামবে。
0
0
Report
Advertisement

पुजा के दौरान मेट्रो के खास समय-सारिणी: ऑरेंज लाइन बंद, ब्लू-ग्रीन लाइन पर सेवा

Kolkata, West Bengal:METRO *পুজোয় মেট্রোর বিশেষ সময়সূচি (ব্লু ও গ্রিন লাইন)* • সপ্তমী, অষ্টমী ও নবমী (১৭ থেকে ২০ অক্টোবর): দুপুর ১:০০ টা থেকে শুরু করে রাতভর অর্থাৎ ভোর ৪:০০ টা পর্যন্ত চলবে। • বিজয়া দশমী (২১ অক্টোবর): দুপুর ১ টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে। • অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া-বেলেঘাটা): সপ্তমী থেকে দশমী (১৭ থেকে ২১ অক্টোবর) পর্যন্ত এই লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। *কোন স্টেশনে কোন ঠাকুর? (প্যান্ডেল গাইড)* • কালীঘাট স্টেশন: চেতলা অগ্রণী চেতলা সেন্ট্রাল রোড, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লী。 • রবীন্দ্র সরোবর / যতীন দাস পার্ক স্টেশন: ম্যাডক্স স্কয়ার, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন。 • এসপ্ল্যানেড স্টেশন (গ্রিন ও ব্লু লাইন ইন্টারচেঞ্জ): সেন্ট্রাল অ্যাভিনিউ ও ধর্মতলা অঞ্চলের পুজো。 • এম জি রোড / সেন্ট্রাল স্টেশন: মহম্মদ আলী পার্ক, কলেজ স্কয়ার, সন্তোষ মিত্র স্কয়ার। • শোভাবাজার সুতানুটি স্টেশন: শোভাবাজার রাজবাড়ি, অহিটোলা সর্বজনীন, কুমোরটুলি পার্ক।
0
0
Report

SRFTI ने 24 घंटे में कैंपस छोड़ने का नोटिस दिया; 13 नवंबर तक शिक्षा बंद

Kolkata, West Bengal:*সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে আবাসিকদের ২৪ ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে ক্যাম্পাস ছাড়া নির্দেশ। পরবর্তী সিদ্ধান্ত 13 ই নভেম্বরের পর।* * *কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ ছাড়া এসআরএফটিআই (সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট) এ ফিল্ম উইং এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া উইংয়ের সব রকমের পঠনপাঠন ও নিয়মিত শিক্ষা সংক্রান্ত কার্যকলাপ 13 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যদি না কর্তৃপক্ষ তার আগে কোন সিদ্ধান্ত নেয়।* * *২৪ ঘন্টার মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ।* * *সব ছাত্রছাত্রীদের এই নির্দেশ মানার নির্দেশ।* * *ইনস্টিটিউটের প্রশাসনিক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দান করলে শিক্ষা প্রতিষ্ঠান আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়ার নিদান।প্রয়োজনে আইনি পদক্ষেপের ইঙ্গিত।** * *ডিন অফ স্টুডেন্টস, বিভাগীয় প্রধান, হোস্টেল ওয়ার্ডেন, সিকিউরিটি অফিসার সহ শিক্ষার প্রতিষ্ঠানের অন্যান্য কর্তা ব্যক্তিদের এই নিয়ম লাগু করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে.*
0
0
Report
Advertisement

तेलंगाना बागान पूजा: तिलोत्तमार आलिंद की कथा, गाड़ी बारांदा लौट आई पुरानी यादें

Salt Lake City, Utah:In the 61st year, the theme of the Telangana Bagan Puja is the story of Tilottama's atrium "Car verandah". The crowd has been overflowing since the morning of the fifth day. As the day progresses, the crowd increases in this Puja mandap. 61 তম বছরে তেলেঙ্গা বাগানের পূজোর থিম তিলোত্তমার অলিন্দের ইতিকথা""গাড়ি বারান্দা"। পঞ্চমের সকাল থেকেই উপচে পড়া ভিড়। বেলা যতো বাড়ছে ভিড় তত বাড়ছে এই পুজো মন্ডপে। তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বছরের পুজো 61 তম বছরে পরলো। পুরনো দিনের স্মৃতি কথা কে তুলে ধরা মানুষের সামনে তারই চেষ্টা করা হয়েছে পুজো মন্ডপের মধ্যে দিয়ে। এ বছরে তাদের থিম তিলোত্তমার অলিন্দদের ইতিকথা "গাড়ি বারান্দা"। সেই বহু বছর আগের কথা যখন পালকি ঢুকতো সোজা অন্দরমহলে, ১৮২৭ এ পালকি থেকে হল ঘোড়ার গাড়ি, গাড়ি রাস্তায় দাঁড়ায় তাই ওই সময়ের বাবুরা বানালো ছাউনি দেওয়া বারান্দা যার নাম দেওয়া হল গাড়ি বারান্দা। ১৮৭০ এ আইনে নতুন বারান্দা বন্ধ হল ধীরে ধীরে হারিয়ে গেল। আজ উত্তর কলকাতায় দু-একটা কে কে আছে শ্যাওলা গায়ে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনছছে তেলেঙ্গাবাগান।
0
0
Report
Advertisement
Advertisement

नज़दीकी हंगामा: नैहत से CPM के बुक स्टॉल पर भाजपा पर आगजनी के आरोप—कथा बुखार?

Barrackpore, West Bengal:রাতের অন্ধকারে সিপিআইএম এর বুক স্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নৈহাটি বিধানসভার অন্তর্গত পানপুর এরিয়া কমিটির অন্তর্গত চারাপোল এলাকায় শাখা অফিসের সামনে তৈরি হওয়া বুক স্টল ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তোলে।এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী বলেন সব জায়গায় একই জিনিস করছে। এর ব্যতিক্রম নেই আমাদের এলাকা।তারা বলেন পুলিশ চাইলে দোষীদের ধরে শাস্তি দিতেই পারে। কিন্তু পুলিশ কি করবে আমরা জানিনা তবে আজ এই খানে সাধারণ মানুষ কে নিয়ে তারা বুক স্টল উদ্বোধন করবেন
0
0
Report
Advertisement
Advertisement
Back to top