Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

कपड़ा लादे ट्रक में आग, दमकल ने पाया नियंत्रण

DGDebabrata Ghosh
Mar 07, 2026 10:03:38
Howrah, West Bengal
কাপড় বোঝাই চলন্ত ট্রাকে আগুন।১৬ নম্বর জাতীয় সড়কের ওপর অঙ্কুরহাটিতে কাপড় বোঝাই একটি ট্রাকে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কাপড় বোঝাই ট্রাকে কিভাবে আগুন লাগল তা জানা যায়নি।যান্ত্রিক ত্রুটির কারনে আগুন বলে প্রাথমিক অনুমান দকমকল의।ঘটনার জেরে যান চলাচল ব্যহত হয়। ডোমজুড় থানার পুলিশ এসে স্বাভাবিক করে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Mar 07, 2026 11:07:06
Arambag, West Bengal:আরামবাগঃ০৭ মার্চ পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা ప్రతারণার অভিযোগ করলেন অসীমানন্দ মহারাজের ভাই। অভিযোগকারী কামারপুকুরের বাসিন্দা সুশান্ত সরকার। তিনি নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করছেন। পাশাপাশি তিনি আরএসএস কর্মী তথা ২০০৭ সালে ইউপিএ আমলে সমঝোতা এক্সপ্রেস ও মক্কা মসজিদ বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো অসীমানন্দ মহারাজের ভাই। ২০১৮ সালে বিজেপি সরকারের আমলে অসীমানন্দর ভাই সুশান্তবাবুর অভিযোগ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ২০২০ সালে তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। ৬ বছর ধরে সেই টাকা তিনি মেটাচ্ছেন না। এছাড়া বিমান ঘোষ দুর্নীতিগ্রস্ত বলেও কটাক্ষ করেন। তিনি যাতে এবার টিকিট না পান সেটাও বিজেপির কাছে আবেদন করেন। যদিও এই ঘটনায় পুরশুড়ার তৃণমূল নেতা পার্থ হাজারি দাবি, যত দিন যাচ্ছে বিজেপি বিধায়কের চরিত্র সকলের কাছে পরিষ্কার হচ্ছে। উনি টিকিট দেওয়ার প্রতিশ্রতি দিয়ে অনেকের কাছেই লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তবে ভোটের আগে এই ঘটনা রীতিমতো রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য হয়ে উঠেছে এলাকা জুড়ে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 07, 2026 11:06:39
Durgapur, West Bengal:*নো ফ্লাইওভার, নো ভোট, সহ একাধিক দাবিতে পোস্টার পড়ল এলাকায়। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু*। সামনেই বিধানসভা নির্বাচন।আর এই নির্বাচনের আগেই পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের রেলপারের বাসিন্দারা সহ ঐ এলাকার প্রায় ১৫টি গ্রামের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে না। গ্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যা হলো পানাগড় বাজারের রেল গেট।কারণ এই রেল গেট অতিক্রম করলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এলাকার মানুষকে।রেল গেট পার করে স্কুল কলেজ বা অফিস কাচারীতে যেতে গেলে দীর্ঘক্ষণ রেল গেটে দাঁড়িয়ে থাকতে হয় সকলকে।একবার রেলগেট নামানো থাকলে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়।দীর্ঘক্ষণ ধরে রেল গেট বন্ধ থাকার কারণে রেল গেটে আটকে পড়ে এমব্যুলেন্স সহ রোগীর গাড়ি।অনেকে রোগী রেল গেটে আটকে পড়ার কারণে সময়ে হাসপাতালে না পৌঁছাতে পেরে রাস্তাতেই মৃত্যু হয়েছে। ফ্লাইওভারের দাবিতে বহুবার স্থানীয়রা আন্দোলন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। গত বারের সাংসদ সুরন্ধর সিং আলুওয়ালিয়া আস্বাস দিয়েছিলেন তিনি ফ্লাই ওভার নির্মাণের ব্যবস্থা করবেন। রেল দফতরকে এই বিষয়ে তিনি জানিয়েছিলেন। কিন্তু কিছুই হয় নি।বর্তমান সাংসদ কীর্তি আজাদ ঝাঁ এসেও পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন।তার পরেও কাজের কোনো অগ্রগতি দেখা না যাওয়ায়, দীর্ঘদিনের এই নরক যন্ত্রনা থেকে মুক্তি পেতে এবার ফ্লাই ওভার না হলে ভোট দান থেকে বিরত থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে পানাগড়ের রেলপার, ট্যাঙ্কি তলা, সারদা পল্লী, কাঁকসার আনন্দপুর, সীলামপুর , আয়মা, কেটেন সহ প্রায় ১৫টি গ্রামের মানুষ।শনিবার সকাল থেকে সমস্ত গ্রামের মোড়ে পোস্টার দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন গ্রামের মানুষ। গ্রামের মানুষদের এই সিদ্ধান্ত কে সমর্থন জানিয়েছেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি। তিনি জানিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ।ভোটের আগে অনেক আশ্বাস মেলে। কিন্তু ভোটের পর আর তা কার্যকর হয় না। এবার তাই ফ্লাইওভার না হলে কোনো রকম ভোট না। দেশের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন। কিন্তু সেই ডিজিটাল ইন্ডিয়ায় পানাগড়ের মানুষ রেল গেটে আটকে মারা যাচ্ছে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি তথা জেলা পরিষদের সদস্য তথা রেল পাড়ের বাসিন্দা সমীর বিশ্বাস জানিয়েছেন, সমস্যার বিষয়ে তারা অবগত রয়েছেন। এই বিষয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীৰ্তি আজাদ ঝাঁ যখন আশ্বাস দিয়েছেন, তখন নিশ্চই তিনি এই বিষয়টা নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।পানাগড় স্টেশন সংলগ্ন ৩নম্বর রেল গেটের উপর ফ্লাইওভার নির্মাণ হলে অনেক মানুষ উপকৃত হবে। যদিও এই বিষয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন, সামনেই নির্বাচন তাই এই ইস্যুকে নিয়ে বিজেপিকে বদনাম করার একটা চেষ্টা চালানো হচ্ছে ।সাধারণ মানুষকে পিছন থেকে শাসক দল উসকিয়ে এই কাজ করাচ্ছে।বিজেপির সাংসদ আলুওয়ালিয়া প্রথম সাংসদ যিনি ফ্লাই ওভারের জন্য রেলের কাছে আর্জি জানিয়েছিলেন।হাওড়া থেকে দিল্লি যাওয়ার পথে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও রেলগেট আছে বলে তার মনে হয় না।সমস্ত রাজ্যে ফ্লাই ওভার নির্মাণ হয়ে গেছে। কিন্তু বাংলায় হয় নি। কারণ এখানে জমি জট রয়েছে। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিতে পারছে না। তাই বাংলার ও পানাগড়ের মানুষ কে বিজেপি কে সমর্থন করার দাবি জানিয়েছেন।বাংলায় বিজেপি আসলে সমস্ত জায়গায় রেল গেটে ফ্লাইওভার নির্মাণ খুব দ্রুত হবে বলে তার দাবি। ছবি টুসিতে ফাইল নাম 0703ZG_DGP_NO_VOTE_R
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 07, 2026 11:06:07
Jhargram, West Bengal:ঝাড়গ্রামে ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিক্ষোভ সমাবেশ, শিক্ষা সহ একাধিক দাবিতে সরব আদিবাসী সংগঠন। একাধিক দাবিদাওয়া নিয়ে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করা হয় এবং পরে একটি সমাবেশের আয়োজন করা হয়。 সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে— অলচিকি হরফে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, মাঝি বাবাদের জন্য পঞ্চভাতা চালু করা, জাহের থানগুলিকে সঠিকভাবে সংরক্ষণ ও রূপায়ন করা, ২০০৬ সালের বনাধিকার আইন সঠিকভাবে কার্যকর করা এবং ভুয়ো এসটি (তফসিলি জনজাতি) চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়া। এছাড়াও আদিবাসী সমাজের স্বার্থে আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গা হাসলে জানান, এই সমস্ত দাবি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়া হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “২০২৪ সালে আমাদের দাবিগুলি আদায়ের লক্ষ্যে জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে আমরা সেই অবরোধ প্রত্যাহার করে নিই। কিন্তু তার পরেও রাজ্য সরকার আমাদের সঙ্গে কোনও আলোচনায় বসেনি।” তাই দাবি পূরণের দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে。
0
comment0
Report
ASAyan Sharma
Mar 07, 2026 10:17:49
0
comment0
Report
MDMritunjay Das
Mar 07, 2026 09:31:26
Bankura, West Bengal:পরিবর্তন যাত্রা পৌঁছানোর আগে গোবর জল ছড়িয়ে, ঝাড়ু দিয়ে, শাঁখ বাজিয়ে রাস্তা Shuddhaikoran BJPর। তৃনমূলের কটাক্ষ পরিবর্তন যাত্রা বাঁকুড়ায় পৌঁছানোর আগে গোবর জল ছিটিয়ে, রাস্তা ঝাড়ু দিয়ে ও শাঁখ বাজিয়ে রাস্তা শুদ্ধিকরণ করল বিজেপি। আজ দুপুরে বাঁকুড়ার কমলপুরে রাস্তা শুদ্ধিকরণ কর্মসূচী পালন করেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। পুরুলিয়া থেকে আগামীকাল বিকালে বাঁকুড়া জেলায় পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রা। ছাতনা ব্লকের কমলপুর এলাকায় প্রথম বাঁকুড়ায় প্রবেশ করবে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রা প্রবেশের আগে আজ দুপুরে স্থানীয় ও জেলার বিজেপি নেতা কর্মীদের একাংশ কমলপুর এলাকায় রাস্তা শুদ্ধিকরণের কর্মসূচী নেন। রাস্তায় গোবর জল ছিটেয়ে ও ঝাড়ু দেন বিজেপি নেতৃ‌গণ। মহিলা কর্মীরা শাঁখ বাজিয়ে শুদ্ধিকরণ কর্মসূচীতে যোগ দেন। বিজেপি নেতৃত্বের দাবি গত ১৫ বছরে তৃনমূল রাজত্বে খুন ধর্ষণ ও তোলাবাজিতে এ রাজ্যের মাটি অপবিত্র হয়ে গেছে। পরিবর্তন যাত্রার আগে সেই মাটি শুদ্ধিকরণ করা হল।
0
comment0
Report
PDPradyut Das
Mar 07, 2026 09:20:23
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি স্টেশন চত্বরে শিশু চুরির চেষ্টা। এক মহিলাকে আটক করে পুলিশদের হাতে তুলে দিলেন স্থানীয়রা। শিশুকে চুরির চেষ্টার অভিযোগে এক মহিলা পাচারকারীকে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় শহরের ৩ নম্বর গুমটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল এক মহিলা। সন্দেহজনক ওই মহিলাকে আটক করে খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কি কারণে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তা জানা জন্য ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাচ্চাটিকে কিছু খাইয়ে সেখানে থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই মহিলা। সম্ভবত শিশু পাচারের সঙ্গে যুক্ত তিনি। মহিলার কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
0
comment0
Report
EGE GOPI
Mar 07, 2026 09:15:49
Kharagpur, West Bengal:খড়্গপুরে রেলের রেলিংয়ে আটকে গেল বিজেপির পরিবর্তন যাত্রার রথ নারায়ণগড়ের মকরামপুর থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার রথ খড়্গপুরে ঢোকার পর বিপত্তির মুখে পড়ে। খড়্গপুরের বারবেটিয়ায় পৌঁছালে বিজেপি কর্মী-সমর্থকরা রথকে উষ্ণ অভ্যর্থনা জানান। রথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য। সেখান থেকে রথ খড়্গপুর শহরের দিকে এগোতে থাকলে পুরাতন বাজার এলাকার কাছে হাতিগোলা ব্রিজে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ব্রিজে লাগানো রেলের উঁচু রেলিংয়ের সঙ্গে আটকে যায় পরিবর্তন যাত্রার রথ। ফলে দীর্ঘক্ষণ সেখানেই আটকে থাকে রথ。 পরিস্থিতি দেখে রথ থেকে নেমে গাড়িতে চেপে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য। পরে রথটি ব্যাক করে অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ফলে খড়্গপুরের একাধিক জায়গায়, যেখানে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা রথের অপেক্ষায় ছিলেন, তাদের দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হয়। খড়্গপুরের ইন্দায় সামিক ভট্টাচার্যকে ঘিরে যে স্বাগত অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটিও আর করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সমিত মণ্ডল জানান, রেলের উঁচু রেলিংয়ের কারণে রথটি আটকে যায়। মেদিনীপুরে নির্ধারিত কর্মসূচিতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় রাজ্য সভাপতি গাড়িতে করে সেখান থেকে রওনা দেন।
0
comment0
Report
Advertisement
Back to top