Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

खड़गपुर में रेलवे रेलिंग के कारण भाजपा की परिवर्तन यात्रा का रथ फँसा

EGE GOPI
Mar 07, 2026 09:15:49
Kharagpur, West Bengal
খড়্গপুরে রেলের রেলিংয়ে আটকে গেল বিজেপির পরিবর্তন যাত্রার রথ নারায়ণগড়ের মকরামপুর থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার রথ খড়্গপুরে ঢোকার পর বিপত্তির মুখে পড়ে। খড়্গপুরের বারবেটিয়ায় পৌঁছালে বিজেপি কর্মী-সমর্থকরা রথকে উষ্ণ অভ্যর্থনা জানান। রথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য। সেখান থেকে রথ খড়্গপুর শহরের দিকে এগোতে থাকলে পুরাতন বাজার এলাকার কাছে হাতিগোলা ব্রিজে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ব্রিজে লাগানো রেলের উঁচু রেলিংয়ের সঙ্গে আটকে যায় পরিবর্তন যাত্রার রথ। ফলে দীর্ঘক্ষণ সেখানেই আটকে থাকে রথ。 পরিস্থিতি দেখে রথ থেকে নেমে গাড়িতে চেপে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য। পরে রথটি ব্যাক করে অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ফলে খড়্গপুরের একাধিক জায়গায়, যেখানে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা রথের অপেক্ষায় ছিলেন, তাদের দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হয়। খড়্গপুরের ইন্দায় সামিক ভট্টাচার্যকে ঘিরে যে স্বাগত অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটিও আর করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সমিত মণ্ডল জানান, রেলের উঁচু রেলিংয়ের কারণে রথটি আটকে যায়। মেদিনীপুরে নির্ধারিত কর্মসূচিতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় রাজ্য সভাপতি গাড়িতে করে সেখান থেকে রওনা দেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Mar 07, 2026 10:17:49
0
comment0
Report
MDMritunjay Das
Mar 07, 2026 09:31:26
Bankura, West Bengal:পরিবর্তন যাত্রা পৌঁছানোর আগে গোবর জল ছড়িয়ে, ঝাড়ু দিয়ে, শাঁখ বাজিয়ে রাস্তা Shuddhaikoran BJPর। তৃনমূলের কটাক্ষ পরিবর্তন যাত্রা বাঁকুড়ায় পৌঁছানোর আগে গোবর জল ছিটিয়ে, রাস্তা ঝাড়ু দিয়ে ও শাঁখ বাজিয়ে রাস্তা শুদ্ধিকরণ করল বিজেপি। আজ দুপুরে বাঁকুড়ার কমলপুরে রাস্তা শুদ্ধিকরণ কর্মসূচী পালন করেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। পুরুলিয়া থেকে আগামীকাল বিকালে বাঁকুড়া জেলায় পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রা। ছাতনা ব্লকের কমলপুর এলাকায় প্রথম বাঁকুড়ায় প্রবেশ করবে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রা প্রবেশের আগে আজ দুপুরে স্থানীয় ও জেলার বিজেপি নেতা কর্মীদের একাংশ কমলপুর এলাকায় রাস্তা শুদ্ধিকরণের কর্মসূচী নেন। রাস্তায় গোবর জল ছিটেয়ে ও ঝাড়ু দেন বিজেপি নেতৃ‌গণ। মহিলা কর্মীরা শাঁখ বাজিয়ে শুদ্ধিকরণ কর্মসূচীতে যোগ দেন। বিজেপি নেতৃত্বের দাবি গত ১৫ বছরে তৃনমূল রাজত্বে খুন ধর্ষণ ও তোলাবাজিতে এ রাজ্যের মাটি অপবিত্র হয়ে গেছে। পরিবর্তন যাত্রার আগে সেই মাটি শুদ্ধিকরণ করা হল।
0
comment0
Report
PDPradyut Das
Mar 07, 2026 09:20:23
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি স্টেশন চত্বরে শিশু চুরির চেষ্টা। এক মহিলাকে আটক করে পুলিশদের হাতে তুলে দিলেন স্থানীয়রা। শিশুকে চুরির চেষ্টার অভিযোগে এক মহিলা পাচারকারীকে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় শহরের ৩ নম্বর গুমটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল এক মহিলা। সন্দেহজনক ওই মহিলাকে আটক করে খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কি কারণে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তা জানা জন্য ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাচ্চাটিকে কিছু খাইয়ে সেখানে থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই মহিলা। সম্ভবত শিশু পাচারের সঙ্গে যুক্ত তিনি। মহিলার কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 07, 2026 08:47:44
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 07, 2026 08:17:17
Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়াতে বিজেপির পরিবর্তন রথ যাত্রা কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ । ১) পাইকপাড়াতে বন্ধ ক্লাবে বিস্ফোরণ । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, সারা পশ্চিমবাংলায় গ্রামেগঞ্জে বিস্ফোরণ হচ্ছে । ইরানের যা আওয়াজ হচ্ছে, কলকাতায় তার থেকে বেশি আওয়াজ হচ্ছে । ২) আনন্দ বোসকে সরানো হলো। রাজভবন বিজেপির অফিস হবে, টাকা বিলি হবে। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। আরএন রবিকে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, উনি বললে কি হবে ? উনি আগে বোমা বিস্ফোরণে সামলান । কলকাতার লোক শান্তিতে ছিল সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্না দিচ্ছেন । সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্না হচ্ছে । রাজ্যপাল বদল হচ্ছে বলে ওনার কেন কষ্ট হচ্ছে ? কান্নাকাটি করছেন কেন ? মদমাতাল স্বামী মরে গেলেও কষ্ট, আর বেঁচে থাকলেও বেশি কষ্ট । এ কিরকম ন্যাকামি চলছে ? ৩) ধরনা-মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে বঙ্গভঙ্গ! বাংলায় হাত দিয়ে দেখো। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। বেশি কিছু করলে দিল্লির সরকার ফেলে দেব। মমতার হুশিয়ারি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগে উনি নিজের ঘর সামলান । মে মাসের পর ওনাকে জমিতেই বসতে হবে। আর মণ্ডপে বসার সুযোগ হবে না । ৪) আজ থেকেই যুব সাথী প্রকল্প টাকা ঢুকবে । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, দেখা যাক কে পায়? যে ভাতা পাচ্ছে নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন । ৫) যুদ্ধের আবহে তেল এবং গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা । এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবের দাম বাড়বে । সেজন্য যুদ্ধ বন্ধ করার জন্য ধর্না দিন। এস আই আর বন্ধ করার জন্য ধর্না দেবেন না ।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 07, 2026 07:49:51
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 07, 2026 07:36:02
Barrackpur Cantonment, West Bengal:একদিকে দাম বেরেছে গ্যাসের,আরाक দিকে ফোনে গ্যাস বুক করা যাচ্ছে না । খুব চাপের মধ্যে পড়েছেন সাধারণ গ্রাহকরা。 গ্যাসের অফিস খুলতেই তারা পৌঁছে যাচ্ছেন গ্যাসের অফিসে, কারণ কোনমতেই মোবাইল দিয়ে গ্যাস বুক করতে পারছেন না তারা। যে নাম্বারে গ্যাস বুক করা হতো সেটি একটা সময় একেক রকম কথা বলছো। যদিও ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি তাদের গোদের উপর বিষফোঁড়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী ভোট আসলে কেন্দ্রীয় বাহিনী আসে তাদের বাধ্যতামূলক গ্যাস দিতে হয়। সেটাও তাদের কাছে একটা চাপের। তব সাধারণ গ্রাহকরা গ্যাস নিয়ে ভীষণ চিন্তায় আছে এটা বলাই যায়।
0
comment0
Report
Advertisement
Back to top