Back
झारग्राम में आदिवासी समुदाय का विरोध प्रदर्शन: संथाली शिक्षा बोर्ड समेत कई मांगे
SCSaurav Chaudhuri
Mar 07, 2026 11:06:07
Jhargram, West Bengal
ঝাড়গ্রামে ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিক্ষোভ সমাবেশ, শিক্ষা সহ একাধিক দাবিতে সরব আদিবাসী সংগঠন।
একাধিক দাবিদাওয়া নিয়ে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করা হয় এবং পরে একটি সমাবেশের আয়োজন করা হয়。
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে— অলচিকি হরফে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, মাঝি বাবাদের জন্য পঞ্চভাতা চালু করা, জাহের থানগুলিকে সঠিকভাবে সংরক্ষণ ও রূপায়ন করা, ২০০৬ সালের বনাধিকার আইন সঠিকভাবে কার্যকর করা এবং ভুয়ো এসটি (তফসিলি জনজাতি) চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়া। এছাড়াও আদিবাসী সমাজের স্বার্থে আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গা হাসলে জানান, এই সমস্ত দাবি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়া হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “২০২৪ সালে আমাদের দাবিগুলি আদায়ের লক্ষ্যে জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে আমরা সেই অবরোধ প্রত্যাহার করে নিই। কিন্তু তার পরেও রাজ্য সরকার আমাদের সঙ্গে কোনও আলোচনায় বসেনি।” তাই দাবি পূরণের দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ANArnabangshu Neogi
FollowMar 07, 2026 11:53:250
Report
DGDebabrata Ghosh
FollowMar 07, 2026 11:53:120
Report
TCTathagata Chakraborty
FollowMar 07, 2026 11:52:590
Report
SGShreyasi Ganguly
FollowMar 07, 2026 11:20:060
Report
SGShreyasi Ganguly
FollowMar 07, 2026 11:19:52Kolkata, West Bengal:LPG cylinder price hike: Mamta calls protest rally tomorrow. Women will carry cooking utensils and wear black saree.
0
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 11:18:160
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 07, 2026 11:07:060
Report
CDChittaranjan Das
FollowMar 07, 2026 11:06:390
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 07, 2026 11:06:230
Report
ASAyan Sharma
FollowMar 07, 2026 10:17:490
Report
DGDebabrata Ghosh
FollowMar 07, 2026 10:03:380
Report
PSPrasenjit Sardar
FollowMar 07, 2026 09:48:020
Report
MDMritunjay Das
FollowMar 07, 2026 09:31:260
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 09:20:230
Report