icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
711101
DGDebabrata Ghosh10 Dec 2025, 11:45 am

डोमजूर के बांकड़ा में दरवाजे पर चिकित्सा सेवा शुरू, घर-घर पहुंचेगी चिकित्सा टीम

Howrah, West Bengal:ডোমজুরের বাঁকড়ায় দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু。 বাঁকড়ায় দুয়ারে চিকিৎসা পরিষেবার সূচনা হল বুধবার। বাঁকড়া-১ নম্বর পঞ্চায়েতের বাঁকড়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিটের সূচনা করলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের একাধিক কর্তা ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। কল্যাণ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই কর্মসূচি চালু হয়েছে। অনেক সময় দূরে স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত হওয়ার কারণে মানুষ ঠিক সময়ে হাসপাতালে যেতে পারেন না। তাই মানুষের দুয়ারেই এবার চিকিৎসা পরিষেবা নিয়ে পৌঁছে যাবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ভ্রাম্যমাণ এই চিকিৎসা যানে থাকবেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও এখানে রক্ত পরীক্ষারও ব্যবস্থা থাকবে। এর ফলে চিকিৎসা পরিষেবা পেতে মানুষকে এখন আর হাসপাতলে যেতে হবে না। তাঁদের দুয়ারেই নিখরচায় পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা।’ প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

जलपाईगुड़ी के मयनागुड़ी रामशाई में जोड़े कोबरा का सफल रेस्क्यू, क्षेत्र में शांति

Jalpaiguri, West Bengal:রুদ্ধশ্বাস অভিযানে জোড়া কিং কোবরা উদ্ধার, চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামশাইয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দুটি কিং কোবরা দেখতে পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। দীর্ঘক্ষণ ধরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় দুটি কিং কোবরাকে। বিষধর এই দুই সাপকে নিরাপদে উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বন দফতরের সঙ্গে সমন্বয় রেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় জোড়া কিং কোবরাকে। পরিবেশপ্রেমীদের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায়। পাশাপাশি, বিরল ও গুরুত্বপূর্ণ এই সরীসৃপকে সংরক্ষণের বার্তাও দিয়েছেন পরিবেশপ্রেমীরা।
0
0
Report

दुधियार ब्रेइली पुल एक दिन के लिए बंद; 6–6 बजे रखरखाव, वैकल्पिक मार्ग अपनाएं

Siliguri, West Bengal:পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বন্ধ দুধিয়ার ব্রেইলী সেতু!\n\nশিলিগুড়ি - মিরিক ১২ নং রাজ্য সড়কের দুধিয়ায় বালাসন নদীর উপর নির্মিত ২০০ ফুটের ব্রেইলি সেতু একদিনের জন্য বন্ধ করা হল\n\nসেনা সূত্রে খবর,সেতুটির মাসিক রক্ষণাবেক্ষণ করার জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। যানাবাহন চলাচলের মাধ্যমে দার্জিলিং জেলা প্রশাসন ও দার্জিলিং পুলিশের পক্ষ থেকে ২ টি রুটে যানবাহন চলাচল নির্দেশ দেওয়া হয়েছে। মিরিক যেতে হলে চালকদের গারিধুরা- কার্শিয়াং - সুখিয়াপোখুরি হয়ে মিরিক এবং শিলিগুড়ি আসতে হলে মিরিক- সুখিয়াপোখরি - কার্শিয়াং হয়ে শিলিগুড়ি আসতে হচ্ছে চালকদের । প্রসঙ্গত গত ০৯ জুলাই এই ব্রেইলী সেতুর inaugurated করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বালাসন নদী জলের ভেঙে গিয়েছে দুধিয়ার হিউমপাইপের সেতু! যার জেরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়েছে দুধিয়ার হিউমপাইপের সেতু দিয়ে! এই অবস্থায় বন্ধ করা হল সেনাবাহিনীর দ্বারা নির্মিত ব্রেইলী সেতু! পাশাপাশি যদি মেরামত আজ সম্ভব না হয়, তবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ একই ভাবে বন্ধ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
0
0
Report

कैनिंग में जलनिकासी नाले के पास पुलिसकर्मी पर हमला, शिकायत दर्ज, जांच शुरू

Baruipur, West Bengal:প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ ক্যানিং - ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চায়েতের রাইসমিল ঘাট।এলাকার বাসিন্দা হিমাদ্রীশঙ্কর মন্ডল।কলকাতা পুলিশে কর্মরত।তাঁর বাড়ির দরজার সামনেই জলনিকাশি ড্রেন। রাতে সেই ড্রেনেই কয়েকজন যুবক প্রসাব করছিল।তাদের কে নিষেধ করেন। অভিযোগ,নিষেধ করতেই হিমাদ্রীশঙ্করের উপর ঝাঁপিয়ে পড়ে তিন যুবক। তাঁকে বেধড়ক মারধর করে।গুরুতর জখম হয়।সেই সময় মারধরের হাত থেকে ওই পুলিশ কর্মীকে তাঁর দুই নাবালক সন্তান উদ্ধার করতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।পরিবারের লোকজন আক্রান্ত তিনজন কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দক্ষিণ বিজলি’র দাবী,এলাকার একটি ড্রেনে আমার ভাই বাবুসেোনা নস্কর প্রসাব করছিল। সেইসময় হিমাদ্রীশঙ্কর মন্ডল আচমকা র Rod দিয়ে মারধর করেন।আমি ও নেপাল তাকে উদ্ধার করতে গেলে আমাদেরকে ও বেধড়ক মারধর করে। ঘটনার বিষয়ে উভয় পক্ষই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
0
0
Report
Advertisement

इंदपुर ब्लॉक PHC में एक्सपायर्ड दवाएं और भोजन में कीड़े—विधायक ने कार्रवाई की मांग

Bankura, West Bengal:블록 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওষুধের তাকে থরে থরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, রোগীদের খাবারে ব্যবহৃত মশলার কৌটায় পোকা, ব্যপক আর্থিক বেনিয়ম - হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এমন ছবি স্বচক্ষে দেখে ক্ষোভ উগরে দিলেন খোদ বিধায়ক নামেই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালে ওষুধের তাকে যে ওষুধ রাখা রয়েছে তার একটা বড় অংশ মেয়াদ উত্তীর্ণ। রোগীদের খাবার রান্নায় যে মশলা ব্যবহার হচ্ছে তাতে ঘুরে বেড়াচ্ছে পোকা। হাসপাতালের পাশাপাশি বেডে রাখা হয়েছে ম্যালেরিয়া ও ডায়েরিয়ার রোগীদের। কেউ কেউ আবার বেড না পেয়ে গড়াগড়ি খাচ্ছেন মেঝেতে। হাসপাতালে বিভিন্ন তহবিলের টাকা খরচের ক্ষেত্রেও রয়েছে ব্যপক অসঙ্গতি । বাঁকুড়ার ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অতর্কিতে হানা দিয়ে এমনই বিভিন্ন বেনিয়ম হাতেনাতে ধরলেন খোদ ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বিষয়গুলি সামনে আসতেই ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করার পাশাপাশি কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ছাতনার বিধায়ক। বাঁকুড়ার ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর চিকিৎসার ব্যপারে শুধুমাত্র ইন্দপুর ব্লকই নয় পার্শ্ববর্তী তালডাংরা, ছাতনা, বাঁকুড়া ১ নম্বর ও খাতড়া ব্লকের একাংশের মানুষও নির্ভরশীল। সেই হাসপাতালে বিরুদ্ধে বিভিন্ন রকম বেনিয়মের অভিযোগে বিভিন্ন সময় এলাকার মানুষ সরব হয়েছেন। এবার খোদ বিধায়কের চোখেও ধরা পড়ল সেই বেনিয়মের ছবি। গতকাল বিকেলে আচমকাই ওই হাসপাতালের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখতে স্থানীয় ইন্দপুরের বিডিওকে সঙ্গে নিয়ে হাজির হন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। হাসপাতালের রান্নাঘরে ঢুকে তিনি দেখেন রোগীদের জন্য রান্না করা খাবারে যে মশলা ব্যবহার হচ্ছে সেই মশলার কৌটায় অবাধে ঘুরে বেড়াচ্ছে পোকা মাকড়। এরপরই তিনি হাজির হন হাসপাতালের ওষুধ রাখার জায়গায়। সেখানে তাকে থরে থরে রাখা ওষুধ দেখতে গিয়ে চোখ কপালে ওঠে বিধায়কের। বিধায়কের দাবি সঠিক ওষুধের পাশাপাশি সেখানে রাখা রয়েছে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ। হাসপাতালের ওয়ার্ডে হানা দিয়ে সেখানেও ব্যপক বেনিয়মের ছবি চোখে পড়ে বিধায়কের। তাঁর দাবি ওয়ার্ডে পাশাপাশি বেডে রাখা হয়েছে ম্যালেরিয়া ও ডায়েরিয়া রোগীকে। সন্দেহজনক বেশ কয়েকজন ডেঙ্গি বা ম্যালেরিয়ার রোগীদের মশারি ছাড়া রাখা হয়েছে হাসপাতালের বেডে। হাসপাতালের একশ্রেণীর অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলে ব্যপক আর্থিক বেনিয়মের অভিযোগও জানতে পারেন বিধায়ক। এই বেনিয়মের জন্য হাসপাতালের কর্মী ও আধিকারিকদের ভর্তসনা করার পাশাপাশি বিধায়ক গোটা বিষয়টি জানান জেলা শাসক ও জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিককে। হাসপাতালের এই বেনিয়মের কথা জানিয়ে আগামীদিনে ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিককে বরখাস্ত করার পাশাপাশি তাঁর কঠোর শাস্তির জন্য স্বাস্থ্য মন্ত্রী এমনকি খোদ মুখ্যমন্ত্রীকে আবেদন করবেন বলেও জানিয়েছেন বিধায়ক। হাসপাতালের এমন বেনিয়মের কথা সামনে আসতেই রোগী ও রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হাসপাতালের কর্মীরা গোটা ঘটনায় নিজেদের মতো করে সাফাই দিয়েছেন। হাসপাতালের বেডের অভাব সহ পরিকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। একই সাথে অন্যান্য অভিযোগগুলির যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর。
0
0
Report

कोलकाता ट्रैफिक रिश्वत घोटाला: Howrah से दलाल गिरफ्तार, তিন सिपाही तलब

Kolkata, West Bengal:সিন্ডিকেটের মাধ্যমে লরি /ট্রাক থেকে টাকা তোলার ঘটনা রাজ্য দুর্নীতি দমন শাখার নজরে কলকাতা পুলিশের তিন সার্জেন্ট জিজ্ঞাসাবাদের জন্য ১৭ সেপ্টেম্বর তলব করা হয়েছে তিন সার্জেন্টকে একজন বিদ‍্যাসাগর ট্রাফিক গার্ডের, একজন তিনজলা ট্রাফিক গার্ড এবং একজন ভবানীপুর ট্রাফিক গার্ডে কর্মরত সম্প্রতি হাওড়া থেকে একজন দালালকে গ্রেপ্তার করে জানা যায় কীভাবে কলকাতাসহ বিভিন্ন জেলায় সক্রিয় ট্রাক সিন্ডিকেট দালালদের মাধ্যমে ট্রাক লরি থেকে টাকা তোলা হতো । এবং পরে সেই টাকা বিভিন্ন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের কাছে পৌঁছাতো বলে অভিযোগ
0
0
Report

चंद्रबोड़ा साँप के काटने से युवक अस्पताल में, डॉक्टर ने एंटी-वेनम देकर उपचार शुरू किया

Baruipur, West Bengal:জীবন্ত বিষধর চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে যুবক ক্যানিং - রাতে হন্তদন্ত হয়ে দুই যুবক ক্যানিং ঘুটিয়ারি শরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাজীর। এক যুবকের হাতে একটি প্লাস্টিকের কৌট। কৌটোর মধ্যে জীবন্ত চন্দ্রবোড়া সাপ!হাসপাতালে থাকা ডাক্তার,নার্স সহ রোগীর আত্মীয় পরিজনরা ভীড় জমিয়েছেন ঘটনা জানার জন্য। ততক্ষণে অবশ্য হাসপাতালের কর্তব্য ডাক্তার ও নার্সরা বুঝে গিয়েছেন দুই যুবকের মধ্যে কেউ একজন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। জিঞ্জাসা করেই তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন।সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস ১০ ভায়াল দেওয়া হয় আক্রান্ত যুবককে। পরিস্থিতি খারাপ পর্যায়ে যেতেই ঘুটিয়ারীশরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা আক্রান্ত যুবক কে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে ওই যুবক আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা থানার অন্তর্গত নারায়ণপুর পঞ্চায়েতের বনমালিপুর গ্রামের বাসিন্দা যুবক আরাবুলসরদার। সেোমবার রাতে ঘুটিয়ারীশরীফ থেকে হেঁটে বাড়িতে ফিরছিল। সেই সময় রাতের অন্ধকারে ওই যুবকের ডান পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়।সাপের কামড়ে চিৎকার করে ওঠে আরাবুল। সাথে থাকা ওই যুবকের সঙ্গী সরিয়ত আলি লস্কর টর্চ জ্বালে।দেখতে_pাায় একটি চন্দ্রবোড়া সাপ দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে।একটি ঢিল ছুড়ে মারে। ঢিলের আঘাতে জখম হয় সাপ। তড়িঘড়ি জীবন্ত সাপটি ধরে একটি কৌটোয় ভরে ফেলে।জীবন্ত সাপ আর আক্রান্ত সঙ্গীকে নিয়ে চিকিৎসার জন্য তড়িঘড়ি ঘুটিয়ারীশরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হাজীর হয়।যদিও ততক্ষণে সাপটি মারা যায়। এরপর চিকিৎসকরা ওই যুবকের চিকিৎসা শুরু করেন। যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। ক্যানিং মহকুমা হাসপাতালে আক্রান্ত যুবক কে পর্যাপ্ত পরিমাণ এভিএস দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে ঘুটিয়ারীশরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন,‘চন্দ্রবোড়া সাপের কামড়ে আক্রান্ত এক যুবক সাপ নিয়ে হাসপাতালে এসেছিলেন।প্রাথমিক ভাবে চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয়।সঠিক সময়ে হাসপাতালে আসার জন্য কোন সমস্যা হয়নি।বর্তমানে সাপের উপদ্রব খুব বেড়ে গিয়েছে।একটু সতর্কতা অবলম্বন করলেই সাপের কামড়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। ’
0
0
Report
Advertisement

पुरुलिया में मिड-डे मील: अक्षय पात्र फाउंडेशन को मंजूरी के बाद विभाग ने उसे वापस ले लिया

Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্যে নতুন বাজেটের ঘোষণা অনুযায়ী মিড ডে মিলে প্রাথমিকে এবং উচ্চপ্রাথমিকে ১০ টাকা এবং ১০ টাকা ১৭ পয়সা রয়েছে। এতদিন পুরুলিয়ার প্রতিটি বিদ্যালয়েই মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং আইডিএস সেন্টার গুলিতে আইডিএস কর্মীরা রান্নার কাজ করছিলেন । সম্প্রতি গত ১৭ আগষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় প্রকাশ্য জনসভা থেকেই বলেছিলেন কলকাতার মতো পুরুলিয়াতেও ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়া হবে । এরপরই গত ১১ জুলাই অক্ষয় পাত্র সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্কুলে স্কুলে খাবার সরবরাহের প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব বিবেচনার পর অনুমোদনও দেওয়া হয়। ঠিক হয়, হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় স্কুলে খাবার সরবরাহের কাজ করবে ‘অক্ষয় পাত্র’। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই গত ১১ সেপ্টেম্বর দপ্তরের তরফ থেকে এক নির্দেশিকায় বলা হয় যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হল।
0
0
Report

मालबारज़ार में महा हिंदू सम्मेलन: एकता के लिए आह्वान और हिन्दू राष्ट्र की मांग

Mal Bazar, West Bengal:হিন্দুদের ঐক্যবদ্ধ করার আহ্বানকে সামনে রেখে মালবাজার ব্লকের ওদলাবাড়ি শিবধামে মহা হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ দাস, উত্তরবঙ্গের কনভেনার শ্রী Rana Pratap Das, রাজ্যের সাধারণ সম্পাদক অভিরূপ মুখার্জি-সহ বিভিন্ন জেলার নেতা ও কর্মীরা। সম্মেলনকে ঘিরে ওদলাবাড়ি শিবধাম এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সম্মেলনে বক্তারা হিন্দুদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তাঁদের বক্তব্যে দেশকে ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠার দাবি উঠে। বক্তারা দেশের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে লক্ষ্য পূরণে এগোতে হবে বলে জানান। এদিনের সভায় বক্তারা জিহাদি কার্যকলাপের বিরুদ্ধেও সরব হন এবং দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জঙ্গি ও উগ্রপন্থী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা জানিয়েছেন। সম্মেলন থেকে রাজ্য সরকারের প্রশংসা করা হয় এবং দাবি করা হয়, বর্তমান বিজেপি সরকারের কারণেই তারা শান্তিপূর্ণভাবে সভা ও মিছিল করতে পারছেন এবং পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও তাদের কর্মসূচিতে কোনো সমস্যা তৈরি হচ্ছে না। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান বক্তারা। এর অধিবেশনে রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ দাস রাজ্যে মাদ্রাসা বন্ধের প্রসঙ্গও তুলে ধরেন এবং বলেন, সম্প্রতি ২০০-র বেশি মাদ্রাসা বন্ধ হয়েছে যা তিনি ভালো উদ্যোগ বলে উল্লেখ করেন; কয়েকটি মাদ্রাসা থেকে উগ্রপন্থা তৈরি হওয়ার অভিযোগও করা হয়। তিনি future-এ ওই প্রতিষ্ঠানগুলিকে ‘গুরুকুল’-এর আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান যাতে সেখান থেকে ভালো ছাত্রছাত্রী তৈরি হতে পারে। সম্মেলনের বক্তারা আরও দাবি করেন, দ্রুত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন; এই লক্ষ্য পূরণে হিন্দু সমাজের মধ্যে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার উপর জোর দেন। সংগঠনের পক্ষ থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের বার্তাও দেওয়া হয়। বাইট ১) হিন্দু রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ দাস।
0
0
Report

देश का पहला जायंट वॉटर लिली राइड अब खुला: जलपर्णी पत्ते पर सैर

Howrah, West Bengal:জলের ওপর বিশালাকার জায়ান্ট ওয়াটার লিলির পাতা।সেই পাতায় বসে ভেসে থাকার রোমাঞ্চ কেমন।সেই অনুভূতি পর্যটকদের দিতে হাওড়ার আচার্য্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে চালু হলো জায়ান্ট ওয়াটার লিলি राइड्स।যা চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা। জলের ওপর যে সমস্ত উদ্ভিদ জন্মায় তার মধ্যে সবথেকে বড় হলো জায়ান্ট ওয়াটার লিলি।যার বৈজ্ঞানিক নাম ভিক্টরিয়া আমাজনিকা।মূলত এই লিলি প্রজাতির সুন্দর ফুল ও তার বিশালাকার পাতার উদ্ভিদ দক্ষিণ আমেরিকার।১৮৫০ সালে বৈজ্ঞানিক রবার্ট স্কটএই উদ্ভিদ নিয়ে আসেন শিবপুরের বটানিক্যাল গার্ডেনে।সংরক্ষণ ও গবেষণার জন্য।২০২০ সালে আমফান ঝড়ে ক্ষতি হয় এই উদ্ভিদের।তারপর উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে নতুন করে সংরক্ষনের কাজ শুরু হয়।সাফল্য আসে।উদ্যানের বিজ্ঞানী ডঃ আর সরভনন জানান উদ্যানের অধিকর্তা কনাদ দাস ও গার্ডেন ইনচার্জ মানস ভৌমিকের উদ্যোগে এবার শুরু হয়েছে জায়ান্ট ওয়াটার লিলি রাইডস।দেশের মধ্যে প্রথম।জলের ওপর জীবন্ত এই উদ্ভিদের প্রায় চার ফুট ব্যাসার্ধের এই পাতায় চড়ে আনন্দ নিতে পারবে পর্যটকরা।এই রোমাঞ্চ নিয়ে উদ্যানে আসছেন তারা।বিশালাকার পাতার নীচে হালকা থার্মোকলের সাপোর্ট দিয়ে ভেসে থাকছেন ছোট থেকে বড় সকলেই।প্রায় নব্বই কেজি পর্যন্ত মানুষ এই পাতায় বসতে পারে।এতে খুশী পর্যটকরা।এখনো পর্যন্ত প্রায় আড়াইশো জন পর্যটক এই আনন্দ উপভোগ করেছেন।আগামী দিয়ে এই রাইডস আরো জনপ্রিয় করে তুলতে চায় উদ্যান কর্তৃপক্ষ।
0
0
Report
Advertisement

फसिदेवा बैराज पर डूबकर दो कक्षा दस के छात्रों की मौत, शव बरामद

Siliguri, West Bengal:*রবিবারের দুপুরে ফাসিদেওয়ার ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই দশম শ্রেণির স্কুলছাত্রের টানা ৪৮ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি অভিযানের পর মঙ্গলবার সকালে ব্যারেজের থেকে প্রায় ২০০ মিটার দূরে এনডিআরএফ ও এসডিআরএফের যৌথ দল দেহ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হস্টেলে থাকা মালদার বাসিন্দা প্রজ্ঞাজ্যোতি দাস এবং বাংলাদেশের বাসিন্দা মহম্মদ সাফায়েল হোসেন নৌসাদ ব্যারেজে জল ছাড়ার পর স্রোতের তোড়ে ভেসে গিয়েছিল। ঘটনার সময় একজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও বাকি দুজন নিখোয়জ ছিল। ঘটনাস্থলে ফাসিদেওয়া থানার পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার হওয়া দেহগুলো ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
0
0
Report

बागदा थाने में CSP मालिक के बैंक से करोड़ों के गबन, महिलाएं रातभर बैंक में रोककर पुलिस के हवाले

Kolkata, West Bengal:স্বনির্ভর গোষ্ঠীর কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ, গভীর রাত পর্যন্ত ব্যাংকে আটকে রেখে পুলিশে দিল মহিলারা, উঠলো চোর চোর স্লোগান ৷ Montag thoroughly রাত পর্যন্ত সিএসপির মালিক কে ব্যাংকে আটকে রাখার ঘটনাটি ঘটেছে বাগদা থানার বেয়ারা বাজারে৷ অভিযোগ সিএসপির মালিক ব্যাঙ্কে বসে ব্যাংকের অসাধু কর্মীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মহিলাদের টাকা আত্মসাৎ করে আসছে ৷ প্রায় ২৫০ টি একটিভ মহিলা সমিতির মহিলারা যে টাকা জমা দিত তাদের যে রশিদ দেওয়া হতো ব্যাংকে সেই টাকা জমা পড়ت না ৷ গোষ্ঠীর মহিলাদের ব্যাংকের বই পর্যন্ত দিতনা বলে অভিযোগ৷ ব্যাংকের মধ্যে বসেই এই বেআইনি কারবার চালাত৷ Montag একে একে জড়ো হতে থাকে৷ দীর্ঘ সময় আটকে রাখে টাকা ফেরতের দাবিতে । রাত ন'টা নাগাদ পুলিশ তাকে আটক করে নিয়ে যায়৷ ইতিমধ্যে ওই মহিলারা ব্যাংকে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের পয়সা দিয়ে প্রায় আড়াইশো মহিলা সমিতির কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
0
0
Report

गोसाबा थाने ने अमलामेथी गांव में नihar मंडल के घर से 123 बोतल शराब बरामद

Baruipur, West Bengal:গোপন সূত্রে খবরের ভিত্তিতে, গোসাবা থানার পুলিশ গোসাবা থানার অন্তর্গত আমলামেথি গ্রামে নিহার মন্ডলের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে "Charlee" লেবেলযুক্ত ৬০০ মিলিগ্রাম এর ১২৩ বোতল দেশি মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করে। দেশি মদ মজুত ও বিক্রির জন্য বৈধ লাইসেন্স বা কোনও আইনানুগ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন নীহার মন্ডল। এরপর গোসাবা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়, যার নম্বর (গোসাবা থানা কেস নং ৩৭০/২৬, তারিখ ১৪.০৯.২০২৬, ধারা ৪৬(A) বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট।) 150926ZG-BAR-GOSABA-ATOK-R
0
0
Report
Advertisement

जलप्रगुड़ी में डेंगू के मामले बढ़े; मच्छर नियंत्रण और सफाई पर जोर

Jalpaiguri, West Bengal:ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে জলপাইগুড়িতে। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৮০ পার করেছে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এর মধ্যে বিশেষ করে চা বাগান এলাকায় মালবাজার এবং মেটেলি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। যদিও স্বাস্থ্য দপ্তরে দাবি গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। ডেঙ্গুর বাড়বাড়ন্তে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে পরিস্থিতি মোকাবিলায় নজরদারি চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরও জোর দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানান, ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি মানুষকে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা জুড়ে বিভিন্ন ব্লকে মশারি বিতরণ কর্মসূচিও চলছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে জল জমে না থাকে, সেদিকেও নজর রাখার আবেদন জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
0
0
Report

पथसाथी केंद्र बदहाल, सुरक्षा और साफ-सफाई के अभाव से जनता खतरे में

Ranaghat, West Bengal:*অবহেলায় ধ্বংসের মুখে ‘পথসাথী’, হরিণঘাটা-পায়রাডাঙা- পান্থশালা এখন হানাবাড়ি* দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের বিশ্রাম ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা ‘পথসাথী’ প্রকল্প আজ চূড়ান্ত অবহেলার শিকার। একসময় যাত্রী ও পর্যটকদের প্রশংসা কুড়োনো এই পান্থশালাগুলির অধিকাংশই এখন জরাজীর্ণ। নদিয়ার হরিণঘাটা, পায়রাডাঙা পথসাথী কেন্দ্রগুলির বর্তমান চেহারা রীতিমতো ভয় ধরানোর মতো। দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে রাজ্যজুড়ে বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তার পাশে তৈরি করা হয়েছিল ‘পথসাথী’ বিশ্রামাগার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি ভিন্‌রাজ্য থেকে আসা পর্যটক ও যাত্রীদের প্রশংসা অর্জন করেছিল। পূর্ত দপ্তর ও আবাসন দপ্তরের যৌথ উদ্যোগে গোটা রাজ্যে সত্তরেরও বেশি পথসাথী পান্থশালা তৈরি করা হয়। এগুলির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সেখানে বসার জায়গা, পরিচ্ছন্ন শৌচাগার, খাওয়া-দাওয়ার ব্যবস্থা এবং প্রয়োজনে রাত্রিবাসের উপযুক্ত পরিকাঠামোও গড়ে তোলা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাব ও প্রশাসনিক উদাসীনতার অভিযোগে একের পর এক পথসাথী কেন্দ্র কার্যত অচল হয়ে পড়ে। সংস্কারের অভাবে কোথাও ভেঙে পড়ছে ছাদ, কোথাও নষ্ট হয়ে যাচ্ছে শৌচাগার ও অন্যান্য পরিকাঠামো। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বহু জায়গায় আগাছা ও জঙ্গল ঘিরে ফেলেছে গোটা চত্বর। নদিয়ার হরিণঘাটা, পায়রাডাঙা পথসাথী কেন্দ্রগুলির চিত্র আরও করুণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পান্থশালাগুলির জানালা-দরজার কাঠ, লোহার গ্রিল-সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে। ফলে একসময়ের যাত্রীবান্ধব বিশ্রামাগারগুলি এখন কার্যত ‘হানাবাড়ি’তে পরিণত হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর হরিণঘাটার পথসাথী কেন্দ্র সংলগ্ন এলাকা নিয়ে আতঙ্কে থাকেন স্থানীয়রা। রাস্তার পাশে পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকারে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। নিরাপত্তার অভাবের পাশাপাশি পরিত্যক্ত ভবনগুলির বর্তমান অবস্থাও উদ্বেগ বাড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই পথসাথী কেন্দ্রগুলির সংস্কার করা হোক। পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো, নিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিকাঠামো ফিরিয়ে এনে ফের চালু করা হলে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, অন্যদিকে এলাকার মানুষেরও উপকার হবে। একসময় যে প্রকল্প যাত্রীদের পথের ক্লান্তি দূর করার আশ্রয় হয়ে উঠেছিল, রক্ষণাবেক্ষণের অভাবে আজ সেই পথসাথীই যেন নিজেই ক্লান্ত ও পরিত্যক্ত। এখন দেখার, প্রশাসনের উদ্যোগে ফের কবে প্রাণ ফিরে পায় এই পান্থশালাগুলি।
0
0
Report

बेनाचती स्टील मार्केट की केक दुकान में पिज़्ज़ा से बदबू, पुलिस ने दुकान बंद करवाया

Durgapur, West Bengal:খাবারে পচা গন্ধ, স্বীকার করে নেয় দোকান কর্মী. পরে পুলিশ এসে দোকান বন্ধ করে দেয় গতকাল রাত। খাবাররের গুনগত মান দেখতে বিজেপি सरकार আসার পর থেকে রাজ্যের বিভিন্ন হোটেল রেস্তরাঁ দোকানে অভিযান চালাচ্ছে ।তার মধ্যেই গতকাল রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে একটি কেকের দোকানে পিৎজা কিনে নিয়ে যায় এক গ্রাহক তার বাচাকে খাওয়াবে বলে ।কিন্তু বাড়িতে গিয়ে দেখে পিৎজা থেকে বাজে গন্ধ বের হচ্ছে। দোকানে সেটা নিয়ে এলে এলে দোকাননের কর্মচারীরা স্বীকার করে নেয় গলম করার পর সেটা থেকে খারাপ গন্ধ বেরোচ্ছে। এবং পাল্কে অন্য দিচ্ছে। কিন্তু গ্রাহক বলে তার বাচ্চাকে খাওয়াবে বলে নিয়ে গেছিল খাওয়ানোর পর যদি কিছু হত তাহলে কে দায় নিত। তাই পুলিশ ডাকে এবং এর সমাধান করতে বলে। পুলিশ সেই যুক্ত পিৎজা নিয়ে যায় এবং আপাতত দোকান বন্ধের নির্দেশ দেয়। বেনাচিতি স্টিল মার্কেটের বহু যুগের এই প্রসিদ্ধ নিজেদের কেক তৈরির দোকান এই ধরনের ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ভির জমে যায় দোকানের সামনে ।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top