icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
712103
BSBidhan Sarkar10 Dec 2025, 11:21 am

हुगली के बोड़ोपाड़ा मोड़ के पास कूड़े के ढेर में बार-बार आग, क्षेत्र में दहशत

Chinsurah, West Bengal:রাত নামলেই আগুন লাগে,একই জায়গায় বার বার অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়। হুগলি মগড়া থানার অন্তর্গত বোড়োপাড়া মোড় সংলগ্ন অসম লিংক রোডের পাশে জঞ্জাল স্তুপে আগুন。 স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই কে বা কারা সেখানে আগুন লাগিয়ে দেয়।মঙ্গলবার রাতেও একই ভাবে আগুন লাগে।আগুনের শিখা আর ধোঁয়ায় ঢাকে এলাকা। স্থানীয় বাসিন্দা রাকেশ প্রসাদ বলেন, প্রায়ই এখানে রাস্তার পাশে পড়ে থাকা বর্জ্যে আগুন লাগিয়ে চলে যায় কেউ। তাতে পথ চলতি মানুষকে খুবই সমস্যায় পড়তে হয়। দূষিত ধোঁয়া তে এলাকা অন্ধকার হয়ে যায়।তাতে বাইক চালক, থেকে শুরু করে পথচরাী দের সমস্যায় পড়তে হয়。 আগুন নেভাতে আসে দমকলের ইঞ্জিন। দমকল কর্মীরা জানান,মাঝে মধ্যেই আগুন ধরে। কত বার আসা সম্ভব, আর আগুন লাগানোর স্থল থেকে কিছুটা দূরেই বিদ্যুতের সাব স্টেশন রয়েছে। তাই যে কোনো সময় বিপদ ঘটতে পারে。
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

दासपुर के मेले के पास पोखर में नहाने के दौरान दुकानदार लापता, खोज जारी

Mollar Chak, West Bengal:মেলা থেকে কিছুটা দূরে পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ দোকান মালিক, মঙ্গলবার সকালেও মেলেনি খোঁজ। দাসপুরের গেঁড়িবুড়ি মেলায় মনোহারি দোকান দিতে এসে পুকুরে স্নান করতে নামে নেন জয়ন্তবাবু। নিখোঁজ ব্যক্তির নাম জয়ন্ত সামন্ত, বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর বাড়ি দাসপুর থানার বাসুদেবপুর এলাকায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মেলায় থেকে কিছুটা দূরে রাধাকৃষ্ণপুরের রায়পাড়া এলাকার একটি পুকুরে স্নান করতে নামেন জয়ন্তবাবু। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা থেকে খোঁজ শুরু হলেও মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। খবর পেয়ে এদিন সকালে পরিবারের সদস্যরাও ওই এলাকায় পৌঁছেছেন। স্থানীয়দের সহযোগিতায় পুকুর ও আশপাশের এলাকায় নিখোঁজ দোকান মালিকের খোঁজ চলছে। ঘটনাকে ঘিরে মেলা চত্বরে এবং জয়ন্তবাবুর পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা এখনও স্পষ্ট নয়।
0
0
Report

मंदारमणि समुद्र में डूबे तीन में से दो शव मिले, एक युवक अभी भी लापता

Haldia, West Bengal:মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল উদ্ধার হয়েছে ১০ বছরের সোমনাথ হালদারের দেহ। আজ সকালে জলদা এলাকা থেকে উদ্ধার হয়েছে ১৮ বছরের বৃষ্টি শীলের দেহ। তবে বৃষ্টির স্বামী সুমন শীল (২৪)-এর এখনও কোনো সন্ধান মেলেনি। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও উদ্ধারকারী দল তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রসঙ্গত, গতকাল বিকেল সাড়ে ৩টা নাগাদ নদিয়ার শান্তিপুর এলাকা থেকে ৮ জনের একটি দল দিঘা থেকে টোটো করে মন্দারমণিতে বেড়াতে আসে। মন্দারমণি বিচ রিসর্টের সামনে সমুদ্রে তিনজন স্নান করতে নামেন। কিছুক্ষণ পর জোয়ারের জলে তিনজনই তলিয়ে যান। নুলিয়ারা দেখতে পেয়ে বাচ্চাটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর থেকেই পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। এমন পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক করার জন্য এদিকে ঝড়ের পূর্বাভাস থাকায় দিঘা ও মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামার বিষয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে। বাইট নিখোঁজদের পরিবারের লোকজন।
0
0
Report

दासपुर में ऑस्ट्रेलियन रूल्स फुटबॉल वर्कशॉप खत्म, दोस्ताना मैच ने मचा दी धूम

Mollar Chak, West Bengal:অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল বা ফুটি খেলার তিনদিনের ওয়ার্কশপ শেষ হল দাসপুরে। ওয়ার্কশপের শেষ দিনে দासপুরের বাসুদেবপুর হাইস্কুল মাঠে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কন্সুলেট জেনারেল বার্নার্ড লিঞ্চ, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, দাসপুরের বিধায়ক তপন দত্ত। জানাযায়, অস্ট্রেলিয়ার জাতীয় খেলা 'অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল' এর তিন দিনের ইনডোর-আউটডোর সেশনের ওয়ার্কশপের আয়োজন হয় দাসপুরে। ওয়ার্কশপে বেশির ভাগই স্থানীয় যুবক-যুবতীরা অংশ নেয়। মোট ৬০ জন এই খেলায় অংশ নেয়। তারমধ্যে ৩০ জন যুবক, ৩০ জন যুবতী। ওয়ার্কশপের শেষদিনে বাসুদেবপুর হাইস্কুল মাঠে ওয়ার্কশপে অংশ নেওয়া যুবক-যুবতীদের নিয়ে দুটি দল গঠন করে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দাসপুরে এর আগে অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল বা ফুটি খেলার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ২০১৭ সালে দাসপুর কলোড়া মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ফুটি খেলার ম্যাচও হয়েছিল। অস্ট্রলিয়ান কনস্যুলেট জেনারেল সাথে অস্ট্রেলিয়ান ফুটবল লিগ ইন্ডিয়া(এএফএল), ফুটি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ও ফুটি অ্যাসোসিয়েশন অফ পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে দাসপুরে তিন দিনের ওয়ার্কশপ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
0
0
Report
Advertisement

पुजा से पहले 137 नए दमकल गाड़ियाँ, रेड रोड पर तैयारी दिखी

Kolkata, West Bengal:পুজোয় দমকলের ছাড়পত্রের ক্ষেত্রে শুধু বিধিনিষেধ বা কড়াকড়ি জারি করেই দায়িত্ব শেষ নয়। পুজোর আগে অভূতপূর্ব মহড়া কলকাতার রাস্তায় রাজস্থান থেকে এসেছে ১৩৭ টি নতুন দমকলের গাড়ি। গাড়িগুলোর হোস পাইপের ক্ষমতা পুরোনো গাড়ির থেকে দ্বিগুণ বা তিনগুণ। এই গাড়িগুলো কিভাবে কাজ করবে পুজোর সময়? এই গাড়িগুলোই রাখা হবে মণ্ডপের আশেপাশের বিভিন্ন লোকেশনে। যাতে আগুন লাগলে সঙ্গে সঙ্গে নেভানোর কাজ শুরু করা যায়। রেড রোডে ক্যামেরার চোখে ধরা পড়ল অন্য ছবি। সার দিয়ে দাঁড়িয়ে আছে দমকলের ১৩৭ টি ঝা চকচকে নতুন গাড়ি।
0
0
Report

जलपाईगुड़ी में सफाई कर्मचारियों की हड़ताल, वेतन-बोनस-पेंशन बकाया

Jalpaiguri, West Bengal:বকেয়া বেতন-বোনাস ও পেনশনের দাবিতে সাফাই কর্মীদের কর্মবিরতি, আবর্জনায় নাজেহাল জলপাইগুড়ি। গত কয়েকদিন থেকেই শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না বলে চরম সমস্যায় বাসিন্দারা। জোরদার আন্দোলনের পথে জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। আজও জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে বন্ধ রয়েছে সাফাই কাজ। বকেয়া বেতন, পুজোর বোনাস এবং পেনশন না পাওয়ার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই কর্মবিরতিতে সামিল হয়েছে পুরসভার সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে শহরের বিভিন্ন প্রান্তে জমছে ময়লা-আবর্জনা। রাস্তার ধারে এবং পুরসভার বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ তৈরি হওয়ায় চরম সমস্যায় পড়েছেন শহরবাসী। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন, পুজোর বোনাস এবং পেনশন না মেলায় ক্ষোভে কর্মবিরতির পথ বেছে নিয়েছেন সাফাই কর্মীরা। পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য পুরসভা ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গতকাল পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জলপাইগুড়ি পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। পাশাপাশি পুরসভার রাস্তার উপরেই ময়লা-আবর্জনা ফেলে প্রতিবাদ জানান তাঁরা। একদিকে সাফাই কর্মীদের বকেয়া পাওনা নিয়ে ক্ষোভ, অন্যদিকে শহরজুড়ে জমে থাকা আবর্জনা—দুইয়ের জেরে চাপে জলপাইগুড়ি পুরসভা। দ্রুত সমস্যা সমাধানের জন্য प्रशासनনের দিকেই তাকিয়ে শহরবাসী।
0
0
Report
Advertisement

पानीहाटी नगर परिषद के वार्ड सुपरवाइज़र पर टीएमसी नेता की मारपीट, गिरफ्तारी

Barrackpore, West Bengal:পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল সরকারের আমলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ হয়েছিল। বেশ কিছু ওয়ার্ডে রাস্তার কাজ এখনো শেষ হয়নি। আর ওয়ার্ডের কাজের তদারকির দায়িত্বে আছেন পানিহাটি পৌরসভার ওয়ার্ড সুপারভাইজার পার্থ দাস। পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৪ নম্বর দেশবন্ধু নগর এর রাস্তার কাজ কেন হচ্ছে না 이것 নিয়ে ওয়ার্ড সুপারভাইজার পার্থ দাস কে স্থানীয় ক্লাবে ডেকে পাঠায় এলাকার তৃণমূল নেতা অভিজিৎ রাজবংশী ওরফে টুবলু। তৃণমূল নেতার সঙ্গে ক্লাবে দেখা করতে গেলে ক্লাবের মধ্যে ফেলে পানিহাটি পৌরসভার ওয়ার্ড সুপারভাইজার পার্থ দাস কে বেধড়ক মারধর করে অভিজিৎ রাজবংশী ও তার অনুগামী প্রীতম তার দলবল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পার্থ দাস। এই ঘটনার অভিযোগে অভিযুক্ত অভিজিৎ রাজবংশী ওরফে টুবলুকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। মারের ঘটনায় আরেক অভিযুক্ত প্রীতম ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ
0
0
Report

नागराकाटा में पथर दबने से चालक अमृत सरकार की मौत

Mal Bazar, West Bengal:সকালে নাগরাকাটা ব্লকের কুর্তি চাবাগানে পাথর চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক চালকের। জানা গিয়েছে এদিন সকালে কুর্তি চা-বাগানের ২০ নম্বর সেকশনে পাথর চাপা পড়ে মৃত্যু হল চালক অমৃত সরকারের (৩১)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি সুলকাপাড়ার জয়ন্তী পল্লিতে। প্রতিদিনের মতো এদিন সকালে শ্রমিকদের নিয়ে বাগানে যান তিনি। শ্রমিকরা কাজে গেলে পাহাড়ি ঢালে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ পাথরটি হুড়মুড়িয়ে পড়ে যায়, পা পিছলে তার নিচেই চাপা পড়েন অমৃত। চিৎকার শুনে শ্রমিকরা পাথর সরিয়ে তাকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে নাগরাকাটা থানার পুলিশ। ঘটনার শোক ছায়া এলাকায়।
0
0
Report

आधार में लिंग गलत होने से युवक विश्वजीत दत्ता सरकारी सेवाओं से वंचित

Mollar Chak, West Bengal:পুরুষ হয়েও সরকারি খাতায় মহিলা রূপে ঘুরছেন,বিপাকে চন্দ্রকোনার যুবক। ঘটনা চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনা ১ ব্লকের গোপালপুর গ্রামের।ওই গ্রামের বাসিন্দা বছর ত্রিশের যুবক বিশ্বজিৎ দত্ত। জলজ্যান্ত পুরুষ কিন্ত সরকারী খাতায় তিনি একজন মহিলা।গত ৫ বছর ধরে হন্যে হয়ে ঘুরছে মহিলা থেকে পুরুষ হবার জন্য।সমস্যার মূলে সেই আধার কার্ডে ত্রুটি।আধার কার্ডে লিঙ্গ পুরুষের জায়গায় মহিলা করা হয়েছে।যখন থেকে আধার কার্ড হয়েছে তখন থেকেই এই ভুল।নিজের জন্ম সার্টিফিকেট নেই।পড়াশোনা না জানায় নেই স্কুল সার্টিফিকেট।ভিন রাজ্য সোনার কারিগর হিসাবে কাজ করেন যুবক বিশ্বজিৎ।বাড়ি ফিরে বিভিন্ন আধার কেন্দ্রে ত্রুটি সংশোধনের জন্য গিয়েও সমস্যা সমাধান হয়নি।কোনো ভাবেই সংশোধন করা যাচ্ছে না।এর জন্য তিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না।বঞ্চিত হচ্ছেন সমস্ত সরকারি পরিষেবা থেকে।স্থানীয় বিজেপি নেতা মৃন্ময় দণ্ডপাট বলেছেন, আগের তৃণমুল সরকারের আমলে আধারে ভুরি ভুরি অভিযোগ রয়েছে।তাদের সরকারের বিষয়টি নজরে রয়েছে।দ্রুত সমাধানের চেষ্টা তাঁরা করবেন。
0
0
Report
Advertisement

CID ने शालबनी जमीन घोटाले के पुराने मामले में फिर से जांच शुरू की

Mollar Chak, West Bengal:শালবনি জমি দুর্নীতির একটি পুরনো মামলারও এবার তদন্ত শুরু করতে চলেছে সিআইডি। পুনঃতদন্ত করার জন্য মেদিনীপুর আদালতের কাছে আবেদন জানিয়েছিল সিআইডি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। উল্লেখ্য, ২০২১ সালে শালবনীতে জমি দুর্নীতি নিয়ে জমি মাফিয়াদের নাম দিয়ে শালবনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল যুব নেতা সন্দীপ সিংহ, যা ১৬/১১/২১ তারিখে এফআইআরের ক্ষেত্রে নম্বর ২৯৫/২১। পুলিশ তদন্তে নেমে বেশ কিছু ভুয়ো নথির খোঁজ পায়। পরবর্তীতে এই মামলা গ্রহণ করে সিআইডি। পরে কৈলাশ আগরওয়াল ও সরফুদ্দিন খানকে অভিযুক্ত করে চার্জশিট পেশ করা হয়েছিল আদালতে। পরবর্তীতে আর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান মামলাতে সুজয় হাজরা সঙ্গে কৈলাস আগারওয়াল ও সরফুদ্দিন খানকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি। তবে বর্তমানে এই দুজন অধরা। ইতিমধ্যেই তারা পুরনো মামলায় জামিনে রয়েছেন। সিআইডি সূত্রে জানা গেছে পুরনো মামলাতেও সুজয় হাজরা এবং সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এ ক্ষেত্রে তাদেরকে এই মামলাতেও যুক্ত করা হতে পারে।
0
0
Report

टिफिन टाइम में स्कूल में 10 वर्षीय छात्र की दर्दनाक मौत, हुक लाइन बिजली हादसा

Haldia, West Bengal:পূর্ব মেদিনীপুর: টিফিনের সময় স্কুলের মধ্যেই মর্মান্তিক মৃত্যু হলো এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে দেরিয়াচক মক্তব প্রাথমিক বিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম মোশারফ আলী নায়েক, বয়স ১০ বছর। তৃতীয় শ্রেণির ছাত্র। বাবার নাম শহিদুল আলী নায়েক。 স্থানীয় সূত্রে জানা গেছে, টিফিনের সময় খেলতে খেলতে স্কুলের পাশের ড্রেনে একটি মাছ দেখতে পায় মোশারফ। মাছটি ধরতে গেলে সেখানে আগে থেকে পেতে রাখা হুক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার。 এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার পর গ্রামবাসীরা প্রধান শিক্ষককে স্কুলের ভিতরেই ঘেরাও করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, অবৈধভাবে হুক করে লাইন টেনেছিল গৌর ভঞ্জ ও মনিন্দ্র ধাড়া নামে দুই ব্যক্তি। ঘটনার পর থেকেই তারা বাড়ি ছাড়া। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল এই ঘটনা ঘটলেও আজও এলাকায় উত্তেজনা রয়েছে।
0
0
Report
Advertisement

भांगर कॉलेज मामले में कुल चार गिरफ्तार

Baruipur, West Bengal:ভাঙড় কলেজের ঘটনায় মোট গ্রেফতার চার। এবিভিপি-র ছাত্রীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজের অভিযোগ এবং ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রছাত্রীরা। অভিযোগের ভিত্তিতে ভাঙড় থানার পুলিশ দুই ছাত্র নেতাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শাহরুখ আকতার আলি মোল্লা ও আসলাম হাবিব। অপর দিকে ভাঙড় থানার স্বত:প্রণোদিত মামলার রুজু করে আরো দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রবিউল মিস্ত্রি, রবিওল জামান শেখ।। যাঁদের কলজের সঙ্গে কোন সম্পর্ক নেই। অবৈধ জমায়েত, অবৈধভাবে কলেজে প্রবেশ, পরিচলন সমিতির সভাপতিকে বাঁধাদান সহ একাধিক অভিযোগ তাঁদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ বারুইপুর আদালতে পাঠানো হবে। অন্যদিকে, কলেজে উত্তেজনার পরিস্থিতির কথা মাথায় রেখে কলেজ ক্যাম্পাসের সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ。
0
0
Report

क्लब के कब्जे को लेकर मारपीट, एक घायल अस्पताल में भर्ती

Baruipur, West Bengal:ক্যানিং - ক্লাবের রাশ কার হাতে থাকবে?সেই নিয়েই দড়ি টানাটানি!এরপর মারপিট। মারপিটে জখম হল এক ব্যক্তি । জখম ব্যক্তি সনৎ হালদার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চােতের কোড়াকাঠি এলাকায় রয়েছে ‘প্রগতি সংঘ’ নামে একটি ক্লাব।বরাবরিই ক্লাবের ছেলেরা বিজেপি আশ্রিত বলে দাবী।অভিযোগ ইদানিং ৪ তারিখের পর থেকে বিজেপি হওয়া বেশকিছু যুবক ক্লাবের রাশ হাতে নেওয়ার চেষ্টা করে।এমন কি ক্লাবঘরে তালা দিয়ে বন্ধ রাখে। রাতে ক্লাব ঘরের দখল নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরপর লাঠি বাঁশ নিয়ে শুরু হয় মারামারি। ঘটনার ঘটনায় গুরুতর জখম হয় সনৎ হালদার নামে এক যুবক।তার মাথা ফেটে রক্ত ঝরে থাকে। অন্যান্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক জানিয়েছে, ‘আমরাই ক্লাব পরিচালনা করতাম। চার তারিখের পর বেশকিছু তৃণমূলীরা তিলক পরে ঝান্ডা হাতে নিয়ে বিজেপি হয়েছে।তারাই ক্লাবের রাশ হাতে নিয়ে কর্তৃত্ব কায়েম করতে চাইছে। বাধা দিতেই আক্রমণ শুরু হয়েছে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে প্রাথমিক ভাবে মৌখিক আবেদনের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ。
0
0
Report
Advertisement
Advertisement
Back to top