Back
मोहनबागान प्रेमी जोड़े ने घर को टीम के रंगों में रंगा, पड़ोस में चर्चा
BSBidhan Sarkar
Feb 03, 2026 15:03:06
Chinsurah, West Bengal
প্রেমের রঙ সবুজ মেরুন।
ভ্যালেনটাইন ডে'র আগে প্রেমিকার মন রাখতে লক্ষাধিক টাকা খরচ করলেন প্রেমিক।বাড়ির হল সবুজ মেরুন।
ভ্যালেনটাইন ডে তে প্রেমিক-প্রেমিকা একে অপরকে ভালোবাসার উপহার তুলে দেন। হুগলির এক প্রেমিক তার প্রেমিকার মন রাখতে গোটা বাড়িটাই সবুজ মেরুন রঙে রাঙিয়ে তুললেন। হুগলির বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের দোতলা বাড়ির নতুন রং এর কাজ দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন।এই বাড়ির রং এখন এলাকার চর্চার বিষয়।
মোহনবাগানের সমর্থক শুভজিৎ ঘোষ নিজের বাড়ির রং করছেন প্রিয় দলের রঙে।বাড়ির ভিতরে প্রবেশ পথে ঠিক উপরেই লাগানো রয়েছে সবুজ মেরুন দলের "লোগো" পাল তোলা নৌকো। এলাকার মানুষের কাছে এই বাড়ি এখন পরিচিত হয়ে উঠেছে মোহনবাগান বাড়ি নামেও।এই পরিবারের প্রত্যেকেই মোহনবাগানের সমর্থক। শুভজিৎ এর বাবা সুব্রত ঘোষ তিনিও মোহনবাগানের সমর্থক। পেশায় তিনি সরকারি কর্মচারী। তার একমাত্র সন্তান শুভজিৎ। ২০০৬ সাল থেকে বাবার সাথে মোহনবাগানের খেলা দেখেন। তখন থেকেই সেই দলের প্রতি টান শুভজিৎ এর。
শুভজিৎতের পাশের পাড়াতেই বাড়ি শ্রমনা নন্দীর।পড়াশোনা সূত্রে বৈদ্যবাটি হাতিশালা ঘাট এর শ্রমনার সঙ্গে পরিচয়। আলাপ থেকে প্রেম বেশি সময় লাগেনি। শ্রমনা নিজেও মোহনবাগান প্রেমী। তারা দুজনেই একসাথে মাঠে বসে খেলাও দেখেছেন একাধিকবার।
দুজনের ভালবাসা পূর্ণতা পেতে চলেছে। খুব শীঘ্রই তারা বসতে চলেছেন বিয়ে পিঁড়িতে।
শুভজিৎ বলেন, আমার ইচ্ছা ছিল বাড়িটা মোহনবাগানের জার্সির রঙে রং করার কিন্তু করা হয়ে ওঠেনি। শ্রমনা তার ইচ্ছার কথা জানায় আমাকে। আমরা দুজনেই মোহনবাগানের ভক্ত। তখনই ঠিক করি বাড়ির রং করব মোহনবাগানের রঙে। আমাদের ভালোবাসা প্রকাশ করতেই এমন ইচ্ছা ছিল দুজনেরই। মূলত তার ইচ্ছাকে মান্যতা দিতেই এই রং করা হয়েছে। বাড়ির আশপাশ দিয়ে যারা যাচ্ছে তারা অনেকেই তাকিয়ে দেখছে। এখন আমাদের বাড়ির নাম হয়ে গেছে, মোহনবাগান বাড়ি। অনেকে আবার চিনতে না পারলে মোহনবাগান বাড়ি বললেই চিনিয়ে দিচ্ছে।
শুভজিতের বাবা সুব্রত ঘোষ বলেন, আমার পরিবারের সকলেই মোহনবাগানের সদস্য। বাড়ির মহিলারা অধিকাংশ সময় সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে কিন্তু ফুটবলের সময় আমরা সবাই ফুটবল দেখি। তবে মোহনবাগানের খেলা থাকলে তো কথাই নেই। মোহনবাগান জিতলে আমরা আনন্দিত হই। তবে আমার বাড়িতে যে আসছে অর্থাৎ আমার হবু বৌমা তিনিও মোহনবাগানের ভক্ত।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowFeb 10, 2026 12:36:210
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 10, 2026 12:36:120
Report
NRNarayan Roy
FollowFeb 10, 2026 12:35:460
Report
DGDebabrata Ghosh
FollowFeb 10, 2026 12:35:200
Report
STSrikanta Thakur
FollowFeb 10, 2026 12:34:590
Report
BSBidhan Sarkar
FollowFeb 10, 2026 12:34:360
Report
AMArkodeepto Mukherjee
FollowFeb 10, 2026 11:49:42Kolkata, West Bengal:पाकिस्तान के पलटने के बाद महाराज बोले: भारत के खिलाफ खेलना तय, सेमीफाइनल में चुनौती
0
Report
PMPiyali Mitra
FollowFeb 10, 2026 11:49:340
Report
PCPrabir Chakraborty
FollowFeb 10, 2026 11:49:160
Report
AMArkodeepto Mukherjee
FollowFeb 10, 2026 11:49:01Kolkata, West Bengal:Visit by a High Level team of ECI Officers. Physical meeting with all DEO, CP, SP. Also meeting with Enforcement Agencies.
0
Report
DGDebabrata Ghosh
FollowFeb 10, 2026 11:48:540
Report
BBBimal Basu
FollowFeb 10, 2026 11:48:400
Report
BBBimal Basu
FollowFeb 10, 2026 11:08:150
Report
DGDebabrata Ghosh
FollowFeb 10, 2026 10:53:530
Report
DGDebabrata Ghosh
FollowFeb 10, 2026 10:53:030
Report