Back
चंदननगर में इंद्रनील सेन फिर से तृणमूल के प्रत्याशी
BSBidhan Sarkar
Mar 18, 2026 12:01:55
Chinsurah, West Bengal
বিরোধী নেই,আমি নিজেই আমার প্রতিদ্বন্দ্বী।যারা খেলোয়ার তাদের ভোকাল টনিক দিয়েছি,যারা তৃনমূলকে ভোট দেয়না তাদের সঙ্গে নিবির সম্পর্ক তৈরী করার পরামর্শ দিলেন তৃনমূল প্রার্থী ইন্দ্রনীল সেন।
মঙ্গলবার ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। তৃতীয় বারের জন্য তৃণমূলের প্রার্থী হলেন ইন্দ্রনীল সেন। ২০১৬ সালে প্রথম চন্দননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। জয়লাভ করে বিধায়ক হন। জায়গা করে নেন রাজ্যের মন্ত্রীসভায়। ২০২১ সালেও চন্দনগর থেকেই প্রার্থী হয়ে জয়লাভ করেন ইন্দ্রনীল। এবারেও বিধানসভা ভোটে চন্দননগর বিধানসভায় ইন্দ্রনীল-এর উপরেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস।
প্রার্থী ঘোষণার পর বুধবার চন্দননগরে কর্মীদের নিয়ে বৈঠক করেন ইন্দ্রনীল সেন। চন্দননগর কলুপুকুরধার এলাকায় একটি লজে প্রথমে কর্মীদের নিয়ে বৈঠক করেন। পরে সাংবাদিক প্রশ্নের উত্তর দেন তৃণমূল প্রার্থী।
ইন্দ্রনীল সেন বলেন, চন্দনগরে একাধিক উন্নয়ন হয়েছে। তবু যদি কেও মনে করেন আরও কিছু কাজ হওয়ার দরকার ছিল, সেই কাজ গুলি হয়নি।তবে সেই কাজের লিস্ট আপনারা পাঠাবেন করে দেব। আগামী দিন আর কি কি কাজ হবে তা সবাইকে নোটিশ দিয়ে এবং সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চন্দনগররের সিপিএম প্রার্থী এলাকার স্বাস্থ্য ব্যবস্থার দশা বেহাল বলে দাবী করেছেন। সেই প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, ওনার স্বাস্থ্য পরীক্ষা কড়া উচিত। ওনার চক্ষু পরীক্ষা করা উচিত। তাঁর জন্য সরকারি হাসপাতাল রয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে। স্বাস্থ্য বীমা রয়েছে। তার পরেও যদি আমার কোনও ব্যক্তিগত সাহায্য দরকার হয়, আমি করব।
অনেক কাজ হয়েছে। আবার কিছু কাজ হয়তো বাকি আছে।
কেন্দ্র সরকার অনেক টাকা আটকে রেখেছে। কেন্দ্র সরকারকে বলব রাজ্যের বকেয়া টাকা ছাড়ুন। তাহলে বিধানসভা এলাকায় আরও উন্নয়ন করতে পারি।
আগামী ৭ই মে এর আগে মমতা ব্যানার্জী আবার চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।
কর্মীদের ভোকাল টনিক দেন ইন্দ্রনীল। বলেন, সবাইকে বলব শরীর সুস্থ রাখুন। এলাকায় সকলের বাড়ি বাড়ি যান। সম্পর্ক সবার সাথে ভালো রাখুন। ভোটাররা যাতে ভোট দিতে পারে সেদিকে নজর দিন। ভোট মানুষ যাকেই দিক না কেন তিনি যেন নিজে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে নজর দিন。
আমাদের ভোট না দিলেও তারা যাতে ভোট দিতে পারে তাদের সব রকম সহযোগিতা করো。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 18, 2026 12:19:19976
Report
AGAyan Ghosal
FollowMar 18, 2026 12:02:54960
Report
TDTapan Deb
FollowMar 18, 2026 12:01:34975
Report
MMManoj Mondal
FollowMar 18, 2026 12:01:061000
Report
PDPradyut Das
FollowMar 18, 2026 12:00:191034
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 11:32:131084
Report
SBSoumen Bhattachrya
FollowMar 18, 2026 11:19:481000
Report
PDPradyut Das
FollowMar 18, 2026 11:02:491099
Report
STSrikanta Thakur
FollowMar 18, 2026 10:48:15976
Report
AGAyan Ghosal
FollowMar 18, 2026 10:47:141022
Report
MMManoj Mondal
FollowMar 18, 2026 10:37:311011
Report
EGE GOPI
FollowMar 18, 2026 10:37:211090
Report
RDRaktima das
FollowMar 18, 2026 10:32:091088
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 10:22:461057
Report