Back
सबों के लैबरेटरि बनाम गोयेंद्रा युद्ध: प्रचार में मानस भুঁইया के कटाक्ष का जवाब
EGE GOPI
Mar 18, 2026 10:37:21
Kharagpur, West Bengal
সবংয়ের 'ল্যাবরেটরি' বনাম 'গোয়েন্দা' যুদ্ধ! নির্বাচনী প্রচারে গিয়ে মানসকে পাল্টা হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অমল পন্ডার
নিজস্ব সংবাদদাতা, সবং: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২২৬ নম্বর সবং বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। একদিকে দীর্ঘদিনের বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট নেতা মানস ভুঁইয়া, অন্যদিকে তাঁরই একসময়ের রাজনৈতিক সঙ্গী তথা বর্তমান বিজেপি প্রার্থী অমল পন্ডা। বুধবার সকাল থেকেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন অমল বাবু। তবে প্রচারের মাঝেই তিনি যেভাবে মানস ভুঁইয়াকে আক্রমণ শানালেন, তাতে স্পষ্ট যে লড়াই এবার আর কেবল ভোটের অঙ্কে সীমাবদ্ধ নেই, তা ব্যক্তিগত সংঘাতের পর্যায়ে পৌঁছেছে।
মন্দিরে পুজো দিয়ে বুড়ালের পথে অমল
এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করেন অমল পন্ডা। এরপর ৮ নম্বর সবং এবং ১২ নম্বর বুড়াল অঞ্চলে প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে মুখশুদ্ধি খেতে খেতে কথা বলেন ভোটারদের সঙ্গে। জি ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রার্থী হয়ে ভালো লাগছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আসা সার্থক হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগই তার প্রমাণ।”
মানস ভুঁইয়ার ‘ল্যাবরেটরি’ কটাক্ষের পাল্টা
সম্প্রতি মানস ভুঁইয়া বিদ্রূপের সুরে বলেছিলেন, “কেউ যদি রাজনৈতিক মঞ্চে অভিনয় করতে চান, তবে সবংয়ের ল্যাবরেটরিতে তাঁর পরীক্ষা হয়ে যাক।” এই মন্তব্যের পাল্টায় অমল পন্ডা এদিন রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তিনি বলেন, “মানস বাবু তো ভারতের নয়, পৃথিবীর বিখ্যাত ডাক্তার! ওঁর চালচলনই এমন। তবে ওঁর ভাষা নিয়ে area's মা-বোনেদের জিজ্ঞেস করলেই সত্যটা বোঝা যাবে। উনি কী ভাষায় কথা বলেন, সময় এলে আমি জনসভায় তা ফাঁস করে দেব।"
“রাশিয়া-আমেরিকার গোয়েন্দাও ওঁর কাছে হার মানবে” মানস ভুঁইয়ার নজরদারি এবং রাজনৈতিক কৌশলকে তীব্র কটাক্ষ করে অমল পন্ডা অভিযোগ করেন, “ওঁর কাছে গোয়েন্দা লাগানো আছে। রাশিয়া বা আমেরিকার গোয়েন্দারাও ওঁর কাছে হার মেনে যাবে। সেই গোয়েন্দা রিপোর্ট পেয়ে উনি রাতে একে ওকে চমকান। কিন্তু সবংয়ের মানুষ এবার আর ভয় পাবে না.” মানস ভুঁয়ার ‘গড়’ ও কাশ্মীর প্রসঙ্গ
এই প্রচলিত ধারণা উড়িয়ে দিয়ে অমল বাবু একটি মজার উপমা টানেন। তিনি বলেন, “উনি নাকি কাশ্মীরে দাঁড়ালেও ওখানকার মানুষ ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করতেন ওনাকে ভোট দেওয়ার জন্য! কিন্তু সবংকে ভালোবেসে তিনি নাকি যাননি। ৮২ সাল থেকে বিধায়ক হওয়া মানুষটা মা-বোনেদের সাথে কী ভাষায় কথা বলেন, সেটা এবার ভোটেই পরিষ্কার হয়ে যাবে।” সবংয়ের এই দ্বৈরথ এখন কেবল দুই দলের লড়াই নয়, বরং একদা ‘গুরু-শিষ্যের’ ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়ে অমল পন্ডা যখন পরিবর্তনের কথা বলছেন, তখন তৃণমূলও তাদের পুরনো দুর্গ ধরে রাখতে মরিয়া। শেষ পর্যন্ত সবংয়ের ‘ল্যাবরেটরিতে’ কে সফল হন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল。
রিপোর্ট: ই গোপী
ক্যামেরা: ইন্দ্রজিৎ সাহু
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 18, 2026 12:02:540
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 12:01:550
Report
TDTapan Deb
FollowMar 18, 2026 12:01:340
Report
MMManoj Mondal
FollowMar 18, 2026 12:01:060
Report
PDPradyut Das
FollowMar 18, 2026 12:00:190
Report
BSBidhan Sarkar
FollowMar 18, 2026 11:32:13902
Report
SBSoumen Bhattachrya
FollowMar 18, 2026 11:19:48989
Report
PDPradyut Das
FollowMar 18, 2026 11:02:491099
Report
STSrikanta Thakur
FollowMar 18, 2026 10:48:15976
Report
AGAyan Ghosal
FollowMar 18, 2026 10:47:141022
Report
MMManoj Mondal
FollowMar 18, 2026 10:37:311011
Report
RDRaktima das
FollowMar 18, 2026 10:32:091088
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 10:22:461057
Report
BBBimal Basu
FollowMar 18, 2026 10:22:371091
Report