Back
रांची स्टेडियम में विराट कोहली के पास पहुंचा आदिवासी युवक, गिरफ्त में मामला
DSDIBYENDU SARKAR
Dec 01, 2025 08:05:18
Arambag, West Bengal
আরামবাগ:০১ ডিসেম্বর
--------------------------------------------
এ যেনো ঠিক সিনেমার গল্প।না,না, সিনেমা কেনো।বাস্তবেও দেখা গেছে এই দৃশ্য।একটি আন্তর্জাতিক ক্রিকেট খেলা চলা কালীন বিরাট কোহলির কাছে গিয়ে পা জড়িয়ে ধরা।আর সেই দায়ে পুলিশ ধরল এক ছাত্রকে।জীবনের স্বপ্ন পূরণ হল তার। তাতে যা শাস্তি দেবার দিক পুলিশ।হ্যাঁ, এমনই ঘটনা রাঁচির স্টেডিয়ামে। ভারতের সাথে দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলছিল।সেই ম্যাচ দেখতে গিয়েছিল আরামবাগের মধুরপুর আদিবাসী পাড়ার এক ছেলে সৌভিক।বিরাট ১০০ করা মাত্রই সব বাধা অতিক্রম করে সোজা ব্যটিং ক্রিজে দৌড়ে হাজির সৌভিক।এক দৌড়ে তার কাছে পৌঁছায় সে।পিছন পিছন পুলিশও।কিন্তু তার জীবনের স্বপ্ন পূরণ হল।ইচ্ছা ছিল বিরাট কে একবার ছোঁবে সে।কিন্তু তার পরিণতি যে শ্রীঘর তা ভাবেনি।ঘটনার পরই হৈচৈ শুরু।এবার সে কি করবে।পুলিশের পক্ষ থেকে সৌভিকের বাড়িতে ফোন আসে তার বাবা সমর মুর্মুর কাছে।তার ছেলের এই কীর্তি। আপাতত রাঁচি পুলিশের কব্জায় সমর বাবুর ছেলে সৌভিক। বিরাট কোহলির ভীষণ ভক্ত।বিরাট ফ্যান। আরামবাগের মধুরপুর আদিবাসী পাড়ার ছেলে সৌভিক মুর্মু।বি এ প্রথম বর্ষের ছাত্র।কেশবপুর কবি কংকন মুকুন্দরাম কলেজে পড়াশোনা করে।কিন্তু বিরাট কে সে প্রচুর ভালো বাসে।বাড়িতে বাবা মা ভাই বোন সকলেই আছে।কিন্তু এই খবরে বিচলিত।মা অঙ্গন ওয়ার্দি কর্মী।বাবা পেশায় চিকিৎসক। ভাই বোনেরা পড়াশোনা করে।বাবার দাবি,জানি সে অন্যায় করেছে।আইন ভঙ্গ করেছে।কিন্তু গর্বও হচ্ছে যে সে বিরাটকে ছুঁতে পেরেছে।তার এই একটাই স্বপ্ন ছিল।বলেছিল, পড়াশোনা ছাড়তে হয় ছাড়বে,তবু বিরাটকে একবার কাছ থেকে ছোঁবে।এর আগে নাকি একবার বিরাটের বাড়িও চলে গিয়েছিল সে। তখন দেখা পায় নি।তবে ছেলেকে যে শাস্তি দেবে তা মেনেই নেবেন।আবার ছেলে কে যাতে ছেড়ে দেওয়া হয় তারও আবেদন পরিবারের।
বিষয় টি নিয়ে একেবারে হৈ চৈ পড়ে গেছে গোটা এলাকা জুড়ে।
আরামবাগের মধুর পুরের আদিবাসী পাড়ায় বসবাস তার।প্রত্যন্ত গ্রামের এই ছেলে সৌভিকের এহেন ইচ্ছায় হতবাক পাড়া পড়শীরাও।কিন্তু তারা সৌভিকের এই ইচ্ছাকে ও স্বপ্ন পূরণ কে স্বাগত জানিয়েছে।বলেছে, বেশ গর্ব হচ্ছে।এই এলাকা থেকে গিয়ে সে বিরাটকে ছুয়েছে।এতো এক প্রকার স্বপ্নই।তাই আপাতত এই নিয়েই গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
স্লাগ--- 0112ZG_ARM_BIRAT_R1
ছবি ও বাইট আছে 2 C তে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowDec 12, 2025 09:23:510
Report
AGAyan Ghosal
FollowDec 12, 2025 09:23:330
Report
AGAyan Ghosal
FollowDec 12, 2025 09:19:160
Report
BBBimal Basu
FollowDec 12, 2025 08:51:230
Report
BCBasudeb Chatterjee
FollowDec 12, 2025 08:51:030
Report
PCPrabir Chakraborty
FollowDec 12, 2025 08:23:490
Report
BSBarun Sengupta
FollowDec 12, 2025 08:18:570
Report
EGE GOPI
FollowDec 12, 2025 07:48:390
Report
ANArnabangshu Neogi
FollowDec 12, 2025 07:48:240
Report
DSDIBYENDU SARKAR
FollowDec 12, 2025 07:48:120
Report
BSBarun Sengupta
FollowDec 12, 2025 07:47:460
Report
SCSaurav Chaudhuri
FollowDec 12, 2025 07:16:280
Report
AGAyan Ghosal
FollowDec 12, 2025 07:16:040
Report
ANArnabangshu Neogi
FollowDec 12, 2025 07:15:470
Report
ANArnabangshu Neogi
FollowDec 12, 2025 06:35:010
Report