icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

पुरुलिया की भामुरिया बाठानेश्वर दुर्गा पूजा गुफा मंदिर थीम पर आकर्षण

Purulia, West Bengal:পুরুলিয়া: জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজো কমিটির দুর্গা পুজো । প্রতি বছরই নজরকাড়া শিল্প শৈলী ফুটিয়ে তোলা হয় প্যান্ডেল এবং প্রতিমার থিমের । এবছর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে পুজো মণ্ডপের নাম রাখা হয়েছে 'পাষাণে প্রাণ’ । এই থিম সজ্জার মাধ্যমে পাহাড়ের গুহার ভেতরে থাকা মন্দিরে মা দুর্গার আরাধনা এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রাচীন গুহা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে গোটা প্যান্ডেল। সেখানে প্রবেশ করতেই গুহার মূল প্রবেশ পথে ভগবান বজরংবলীর মূর্তি, ডানদিকে রয়েছে ভগবান শিব এবং বাঁদিকে রয়েছে ভগবান গণেশের মূর্তি তৈরি করা হয়েছে। পাহাড়ের উপরের দিকে উঠলে প্যান্ডেলের প্রতিটি পিলার ও দেওয়ালে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন দেবদেবীদের আকৃতি পাথরের খোদাইয়ের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। এই শিল্পকর্মগুলি দেখে মনে হবে যেন কোনো প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের মাঝে এসে পৌঁছেছেন দর্শনার্থীরা । প্যান্ডেলের ঠিক মাঝখানে পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে গুহা মন্দিরের বিশেষ অবয়ব। সেই গুহা মন্দিরের ভিতরেই বিরাজ করবেন মা দুর্গার প্রতিমা এবং সেখানেই হবে মায়ের পুজো-অর্চনা। কমিটির সদস্যদের মতে, ভামুরিয়ার এই দুর্গাপুজো দেখতে প্রতি বছর পুরুলিয়া ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন। প্রতিবেশী ঝাড়খণ্ড ও বিহার থেকেও প্রচুর দর্শনার্থী এখানে পৌঁছন। এবছরও লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যরা।
0
0
Report

EM बायपास के धाबे और खाल कब्जे के आरोपों की जांच शुरू

Kolkata, West Bengal:Qué কী অভিযোগ উঠেছে? অভিযোগ, ইএম বাইপাসের উপর প্রায় চার কাঠা জমির ওপর ছিল বাইপাস ধাবা। পরবর্তীকালে নিজের পদের প্রভাব খাটিয়ে ধাবাটির পরিসর বাড়ানোর অভিযোগ উঠেছে তৎকালীন কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ধাবার সম্প্রসারণের জন্য যে জমি ব্যবহার করা হয়েছে, তার একাংশ সেচ দফতরের। আগে ওই এলাকায় আবর্জনা ফেলা হতো বলেও দাবি অভিযোগকারীদের。 পাশাপাশি, ইএম বাইপাস সংলগ্ন এলাকায় খাল বুজিয়ে জমি ভরাট করে বাস্তু জমির প্লট তৈরি এবং তা কোটি কোটি টাকায় বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর জীবন সাহা এবং মেট্রোপলিটন হাউসিং কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক গোপাল সাহার মদতে এই কাজ করা হয়। অভিযোগ অনুযায়ী, নুনের ভেড়ি ও ক্যাপ্টেন ভেড়ির জল ওই খাল দিয়ে বেলেঘাটা খালে গিয়ে পড়ত। নিকাশি ও বৃষ্টির জল বেরোনোর অন্যতম পথ ছিল এই খাল। সংস্কারের অভাবে প্রথমে খালটি সঙ্কীর্ণ হয়ে পড়ে। পরে প্রায় এক কিলোমিটার অংশ বুজিয়ে ফেলার অভিযোগ ওঠে। কয়েকটি জায়গায় খাল বুজিয়ে পাঁচিলও তুলে দেওয়া হয়。 বাসিন্দাদের দাবি, ভূমি দফতরের নথিতে ওই অংশ খালপথ হিসেবেই নথিভুক্ত ছিল। খাল বুজিয়ে ছোট ছোট প্লট তৈরি করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এর ফলে এলাকার নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়া এবং জল জমে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দেয় বলে দাবি স্থানীয়দের。 শুধু খাল বোজানোই নয়, উকিল ভেড়ি এলাকায় বড় বড় আবাসন তৈরি করে ফ্ল্যাট বিক্রির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীদের দাবি, ২০১৮ সাল থেকেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতর এবং কলকাতা পুরসভায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের。 এদিন বাইপাস ধাবায় পৌঁছে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিরা। ধাবা সংক্রান্ত নথিপত্রও পরীক্ষা করা হয়। খাল বোজানো, জমির চরিত্র পরিবর্তন, জমি বিক্রির অভিযোগ এবং ধাবা সম্প্রসারণের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছিল কি না, তদন্তে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
0
0
Report

ACB ने बस परमिट घूस मामले में RTO अधिकारी और दलाल को गिरफ्तार किया

Kolkata, West Bengal:বাস পারমিটের কাজে ঘুষ চাওয়ার অভিযোগ, ACB-র জালে RTO ও এক ব্যক্তি বাসের পারমিট পুনর্নবীকরণ ও পরিবর্তনের কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে ৯ অক্টোবর ২০২৬ তারিখে ফাঁদ পেতে অভিযান চালায় পশ্চিমবঙ্গের দুর্নীতি দমন শাখা (ACB)। এই ঘটনায় এক RTO আধিকারিক এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (STA), পশ্চিমবঙ্গের অধীনে বাসের পারমিট পুনর্নবীকরণ বা পরিবর্তনের কাজ করে দেওয়ার জন্য প্রথমে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। পরে দর কষাকষির মাধ্যমে সেই অঙ্ক কমে ৯০ হাজার টাকায় দাঁড়ায়। এরপর অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালায় ACB। সেই অভিযানে এক RTO আধিকারিক এবং এক কথিত দালালকে আটক করে গ্রেফতার করা হয়। এই ঘুষ লেনদেনের ঘটনায় আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা。
0
0
Report
Advertisement

दुर्गापूजा के दौरान बंगाल में बारिश कम, आकाश साफ रहने की उम्मीद

Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা : দুর্গাপুজো মানে শরৎ-এর শুরু আর বর্ষার শেষ৷ *পুজোর আগেই বর্ষা বিদায় ১৪ তারিখেই* মহালয়ার ও আসন্ন পুজোর শুভেচ্ছা। কেমন থাকবে পুজোর দিন গুলো? আমাদের রাজ্য পুজোর সময় আবহাওয়া খুব বেশি খারাপ থাকবে না। কোনও সাইক্লোন থাকবে না। গাল্ফ অফ থাইল্যান্ডের কাছে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। ১৩ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হবে৷ এটা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে sরে যাবে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে। মহলয়াতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। এক দু জায়গায় বৃষ্টিপাত থাকবে। ১১ থেকে ১৩ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলায় শুষ্ক আবহাওয়া। ১৪ তারিখ দুই ২৪ পরগণা, হাওড়াতে এক দু পশলা বৃষ্টিপাত হতে পারে ১৫-১৭ তারিখ ঝড়াগ্রাম, পুরুলিয়াতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে! ১৮-১৯ বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২০-২২ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে। আগামীকাল বেশিরভাগ জেলাতে এক দু জায়গায় বৃষ্টিপাত ১৬-১৭ মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায়। কলকাতা ও তর পার্শ্ববর্তী জায়গায় আগামীকাল আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে。 ৩২ সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ পুজোতে ঝকঝকে আকাশ না থাকলেও রোদ আর মেঘলা মিশিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে আকাশের অবস্থা。 এবার বর্ষা বিদায়ের পালা।
0
0
Report

Salt Lake में AI रोबोट 'जैन' का ऐलान: आतिथ्य क्षेत्र में नई क्रांति

Kolkata, West Bengal:সল্টলেকে AI রোবট ‘জাইন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন সল্টলেকের শাংরি-লা প্যাভিলিয়ন ব্যাঙ্কোয়েটে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল ইউইউসি হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর AI কর্মী ‘জাইন’-এর। প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পের সংযোগে এই অভিনব উদ্যোগকে ঘিরে আয়োজিত হয় জাইনের আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি পর্ব। বিশেষ অতিথি অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সরাসরি AI কর্মী জাইনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তার প্রযুক্তিগত দক্ষতা, বিভিন্ন প্রতিভা এবং কাজের সক্ষমতার প্রদর্শন প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে জাইনের ভবিষ্যৎ ভূমিকা, ইউইউসি হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর লক্ষ্য এবং আতিথেয়তা ক্ষেত্রে AI প্রযুক্তির ব্যবহার নিয়ে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে অতিথি পরিষেবা ও আতিথেয়তা ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে AI কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্ভাবনার দিকটিও অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল AI কর্মী জাইন এবং তার পরিবারের সঙ্গে রেড কার্পেটে হাঁটার বিশেষ মুহূর্ত। জাইনের বিশেষ প্রতিভা প্রদর্শন, পরিচিতি পর্ব এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রযুক্তি, আতিথেয়তা এবং আধুনিক পরিষেবার ক্ষেত্রে AI-এর সম্ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ আগামী দিনে নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বক্তব্য, AI কর্মী জাইনের এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুধুমাত্র একটি নতুন প্রযুক্তির পরিচিতি নয়, বরং ভবিষ্যতের আতিথেয়তা পরিষেবায় প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
0
0
Report
Advertisement

रेजिनगर सीट जीत बीजेपी के लिए ऐसिड टेस्ट: अर्जुन सिंह

Barrackpore, West Bengal:নন্দিগ্রাম আমাদের জেতা আসন, কিন্তু রেজিনগরের জয় আমাদের কাছে এসিড টেস্ট ছিলো, দেরি তে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে سাড়া দিয়েছে রেজিনগরের মানুষ, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রেজিনগরের মানুষ মুখ্যমন্ত্রী দে ডাকে সাড়া দিয়েছেন। তারা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছেন। হুমায়ূন কবিরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক এক সময় এক এক রকম কথা করেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। আমরা বলেছি বাবরি নামে কোন মসজিদ হতে দেবো না!! মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!! নন্দিগ্রাম কোন ফ্যাক্টর নয়!! ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের এসিড টেস্ট ছিলো!! মুসলিম ভোট ৬৫% ছিলো। তবে মুসলমানরা বুঝেছেন। দেরি তো হলে ও বুঝেছেন। আজ রেজিনগরে বিজেপির জয় নিয়ে এই কথা পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বাইটঃ- অর্জুন সিং( পরিবহন মন্ত্রী)
0
0
Report

रेजिनगढ़ में मुसलमान वोटों ने बीजेपी की जीत तय की: अर्जुन सिंह का दावा

Barrackpore, West Bengal:নন্দিগ্রাম আমাদের জেতা আসন, কিন্তু রেজিনগরের জয় আমাদের কাছে এসিড টেস্ট ছিলো, দেরি তে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে রেজিনগরের মানুষ, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং রেজিনগরের মানুষ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। তারা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছেন। হুমায়ূন কবিরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক এক সময়ে এক এক রকম কথা বলেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। আমরা বলেছি বাবরি নামে কোন মসজিদ হতে দেবো না!! মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!! নন্দিগ্রাম কোন ফ্যাক্টর নয়!! ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের এসিড টেস্ট ছিলো!! মুসলিম ভোট ৬৫% ছিলো। কিন্তু মুসলমানরা বুঝেছেন। দেরি তো হলে ও বুঝেছেন। আজ রেজিনগরে বিজেপির জয় নিয়ে এই কথা পরিবহনের মন্ত্রী অর্জুন সিং-
0
0
Report

Colo-Colo की जर्सी पर शुभेंदु अधिकारी के लिए खास संदेश 'For My Señor'

Kolkata, West Bengal: শুভেন্দু অধিকারীর জন্য ভোজিনার বিশেষ উপহার, জার্সিতে লেখা ‘For My Señor’ চিলির ক্লাব কলো কলোর জার্সিতে সই করে মুখ্যমন্ত্রীর নামে বিশেষ বার্তা বিশ্বকাপের তারকা গোলকিপারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে নজর কেড়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনা। এবার তাঁর তরফে বিশেষ উপহার পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিলির ক্লাব কলো কলোর হয়ে খেলা এই গোলকিপার নিজের ক্লাবের একটি বিশেষ জার্সিতে সই করে তা পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। জার্সিতে মুখ্যমন্ত্রীর নামের পাশাপাশি লেখা রয়েছে, ‘For My Señor’。 স্প্যানিশ ভাষায় ‘Señor’ শব্দের অর্থ স্যার বা মহাশয়। অর্থাৎ, ‘For My Señor’ বলতে বোঝায় ‘আমার স্যারের জন্য’। শুভেন্দু অধিকারীর প্রতি সম্মান জানিয়েই ভোজিনার এই বিশেষ বার্তা বলে মনে করা হচ্ছে。 উল্লেখ্য, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো কলোর হয়ে খেলেন তারকা ফুটবলার আর্তুরো ভিদালও। ফুটবলের প্রতি মুখ্যমন্ত্রীর আগ্রহ ইতিমধ্যেই সামনে এসেছে।.br Brazil ও উরুগয়ের ম্যাচ ঘিরেও তাঁর উৎসাহ নজর কেড়েছে। এখন ভোজিনার সই করা এই বিশেষ জার্সি তাঁর ফুটবল-সংগ্রহশালায় যে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই যায়। আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই যোগসূত্র নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করছে।
0
0
Report
Advertisement

हत्या और दुष्कर्म के मामले में नया खुलासा: डॉक्टर की मौत से पहले शव मोर्चरी भेजने के निर्देश

Kolkata, West Bengal:আর জি কর খুন ও ধর্ষণের ঘটনার খবর সামনে এসেছে; নির্যাতিতা চিকিৎসকের মৃত্যু নিশ্চিত হওয়ার আগে মর্গে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এই নির্দেশ অনুযায়ী, চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অরুনাভ দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুধারিতা দত্তকে সম্পৃক্ত করেন। খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পর, কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, এই নিয়ে আর জি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একাধিকবার ফোনে কথা বলেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের সঙ্গে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ আছে। এই স্ট্যাটাস রিপোর্টের কপি আজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে; মুখ্যমন্ত্রীকে এই কপি তুলে দেবেন নির্যাতিতা চিকিৎসকের মা বিধায়ক রত্না দেবনাথ।
0
0
Report
Advertisement

बिकासरंजन भट्टाचार्य के घर पर हमला, बाइक नंबर बदले जाने का शक

Kolkata, West Bengal:বাইকরের নম্বর বদলে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! পুলিশ সূত্রে খবর, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার আগে বাইকের নম্বর বদলে নেয় ধৃত বাপ্পা গুছাইত। হামলার ঘটনার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাপ্পা গুছাইতের বিরুদ্ধে অতীতেও অপরাধের অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতার হয়েছে সে। ২০২০ সালে পূর্ব যাদবপুর এলাকায় বাইক চুরির ঘটনাতেও গ্রেফতারের খবর ছিল বাপ্পার। কিন্তু কেন বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা? এর নেপথ্যে কী কারণ রয়েছে? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মামলায় আগে যে ধারাগুলি ছিল, তার সঙ্গে নতুন করে BNS-এর ২৩৮, ৩৩৬, ৩৩৭ ও ৩৪০ ধারা যুক্ত করা হয়েছে। অর্থাৎ, নতুন ধারাগুলির মধ্যে অপরাধের প্রমাণ লোপাট, জাল নথি তৈরি এবং জাল নথি আসল হিসেবে ব্যবহার করার মতো বিষয় রয়েছে। ১. আগে যে ধারগুলি ছিল BNS ৩২৪(৬): সম্পত্তির ক্ষতিসাধন বা mischief সংক্রান্ত ধারা। সম্পত্তির ক্ষতি করে অন্যের আর্থিক ক্ষতি বা লোকসান ঘটানো। BNS ১২৫: এমন কাজের জন্য ধারা, যার ফলে মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন হয়। BNS ৭৯: মহিলার শালীনতাকে অপমান করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কোনও কাজ করার অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য। BNS ৩৫২: ইচ্ছাকৃতভাবে অপমান করে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে শান্তিভঙ্গ বা অন্য অপরাধ সংঘ।
0
0
Report

रेड रोड से ईडन तक दुर्गोत्सव की रंगत, मुख्यमंत्री-राज्यपाल का खुला जीप शो

Kolkata, West Bengal:রেড রোড থেকে ইডেন, উৎসবের মেজাজে কলকাতা ১০ অক্টোবর মুখ্যমন্ত্রী-রাজ্যপালের খোলা জিপে যাত্রা, ১১ থেকে ১৪ অক্টোবর রাজ্যজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রেড রোড থেকে ইডেন গার্ডেন। খোলা জিপে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের যাত্রা। সঙ্গে থ্রি-ডি প্রজেকশন, লেজার শো, আতশবাজি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গোৎসবকে কেন্দ্র করে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ আরও জমজমাট করতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিচ্ছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। ১০ অক্টোবর ইডেন গার্ডেনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওই দিন রেড রোড থেকে খোলা জিপে ইডেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। রেড রোডে জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে থাকবে পৃথক স্টল। নেতাজির ছবিতে মাল্যদান এবং বিশেষ আলোকসজ্জারও আয়োজন থাকছে。 কলকাতা থেকে জেলায় জেলায় সংস্কৃতির মেলা ১০ অক্টোবরের পর ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, বহরমপুর, দীঘা এবং বিষ্ণুপুরে একাধিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলির অংশগ্রহণে তুলে ধরা হবে সংশ্লিষ্ট এলাকার ঐতিহ্য ও লোকসংস্কৃতি। দুর্গাপুরের গান্ধী ময়দানে ১১ ও ১২ অক্টোবর, শিলিগুড়ির কাওয়াখালি প্রাঙ্গণে, ১২ ও ১৩ অক্টোবর কোচবিহারের রাসমেলা ময়দান ও বিষ্ণুপুরের মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান হবে। ১৩ ও ১৪ অক্টোবর মালদহ ও বহরমপুরে এবং ১৪ ও ১৫ অক্টোবর নিউ দীঘার সমুদ্রসৈকতে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। গঙ্গার ঘাটেও উৎসবের আবহ ১০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাট-সহ একাধিক নদীতীরবর্তী এলাকায় সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি থাকছে গঙ্গা আরতি। রেডিয়ো ইনস্টলেশনের মাধ্যমে মহিষাসুরমর্দিনী সম্প্রচারের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে রেড রোড ও ইডেন থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও সমুদ্রসৈকত—আলোক, গান, লোকসংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দুর্গোৎসবকে আরও বর্ণময় করে তুলতে চাইছে রাজ্য।
0
0
Report

शुभेंदु अधिकारी RG कर मेडिकल कॉलेज पहुंचे, न्याय का संदेश

Kolkata, West Bengal:২০২৪ এর ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসক এর খুন ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার ৩ দিন পর ২০২৪ , ১২ আগস্ট নির্যাতিতা চিকিত্সকের বাড়িতে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ সেপ্টেম্বর ,২০২৪ সাল ---- সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের ধরণা মঞ্চে আকস্মিকভাবে উপস্থিত হন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর কালীঘাট এবং নবান্নে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ। কিন্তু আরজি করে পা পড়েনি তাঁর। তবে এখনো পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীর পা পড়েনি আর জি কর মেডিকেল কলেজে। কিন্তু এই আর করের আন্দোলন কে কাজে লাগিয়েছে,শাসক বিরোধী সব পক্ষই।পালা বদলে আর জি করের নির্যাতিতা তরুণী চিকিৎসক এর মা রত্না দেবনাথ পানীহাটির বিধায়ক হয়েছেন। এই প্রথম বার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পা রাখতে চলেছেন আর জি কর মেডিকেল কলেজে। Abvp মেডিকেল পড়ুয়াদের জাতীয় সম্মেলনে যোগ দেবেন তিনি। উপস্থিত থাকবেন আর জি করের নির্যাতিতা চিকিৎসক এর মা পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রীর আর জি কর মেডিকেল কলেজে আসাকে কেন্দ্র করে,সাজসাজ রব আর জি কর মেডিকেল কলেজে। মুখ্যমন্ত্রী আসার আগেই মুছে গেছে,ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে দেওয়ালে লেখা we want justice slogan এবং গ্রাফীতি। গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয়েছে,সার্জারী বিল্ডিং এর দেওয়াল। নতুন ভাবে রঙ করা হয়েছে,প্লাটিনাম জুবলি বিল্ডিং প্রিন্সিপাল এর অফিস。 অপেক্ষার প্রহর গুনছে আর জি কর, নির্যাতিতা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার ২ বছর ১ মাস ৯ দিনের মাথায়,Abvp মেডিকেল পড়ুয়াদের জাতীয় সম্মেলনে যোগ দিতে এসে কি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top