icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

हावड़ा नगर निकाय चुनाव से पहले भाजपा ने चार्जशीट जारी कर प्रचार शुरू किया

Howrah, West Bengal:পুর ভোটের আগে বিজেপির চার্জশিট.... হাওড়া পুর নির্বাচনের আগে চার্জশিট তৈরি করে প্রচারে নামছে বিজেপি।কিন্তু কি এই চার্জশিট।কি থাকবে এতে।রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানান বিগত দিনে বাম ও তৃণমূল পরিচালিত পুর বোর্ড হাওড়ার শহরের জন্য কাজ করেনি।মানুষ পরিষেবা পায়নি।দুর্ভোগে পড়েছেন।দীর্ঘ আট বছর হাওড়া পুরসভার ভোট করায়নি তৃণমূল কংগ্রেস।এই সব কিছুই থাকবে চার্জশিটে।বাড়ি বাড়ি এই চার্জশিট মানুষের কাছে পৌঁছে দেবে পদ্ম শিবির।তবে বিরোধীরা বলছেন উল্টো কথা।তাদের দাবী বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি।পূজোর আগে অনেক রাস্তা সারানো হয়নি।আবর্জনা পরিষ্কার হয়না।ডেঙ্গির প্রকোপ বাড়ছে।এইসব ইস্যু নিয়ে তারা পুরভোটে প্রচারে নামবে।আর মানুষ মনে মনে চার্জশিট তৈরি করেছে।ভোটে তার জবাব দেবে।তবে বিজেপি নেতৃত্ব আশাবাদী হাওড়া পুরবোর্ড দখল করবে বিজেপি।আর উন্নততর পরিষেবা পাবে মানুষ এমনই আশ্বাস মন্ত্রী।উমেশ রাই আরো বলেন যারা দলের সক্রিয় কর্মী এবং মানুষের হয়ে কাজ করছেন দল তাদের মধ্যে থেকেই প্রার্থী ঠিক করবে.
0
0
Report

सीएम शुभेंदु अधिकारी ने बच्चे को पढ़ाई का सुझाव दिया, मदद का आश्वासन

Howrah, West Bengal:ছোটদের মোবাইল ব্যবহার করা ঠিক নয় একথা অনেকেই বলেন।আর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক ছোট্ট শিশুকে কাছে পেয়ে বললেন মোবাইল ব্যবহার না করে পড়াশোনা করতে।আজ এমনই ঘটনা ঘটলো উত্তর হাওড়ার সালকিয়ার কামিনী স্কুল লেনে।আজ রাত আটটা নাগাদ মুখ্যমন্ত্রী এখানে আসেন।চোরবাগান কাণ্ডে মৃত বিকাশ ভট্টাচার্যর বাড়িতে।সেখান থেকে বেরিয়ে বাইকে ওঠার সময় এলাকার ছোট্ট ছেলে রাজদীপ পাল তার সাথে সেলফি তোলার জন্য এগিয়ে আসে।মুখ্যমন্ত্রী তখন তাকে উপদেশ দেন মোবাইল ব্যবহার না করে পড়াশোনা করার জন্য।যদিও তার সেলফি তোলার আবদার মেটান।সেখানে উপস্থিত সকলেই অভিভূত হয়ে যান।আজ সালকিয়ার স্বজনহারা পরিবারের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী।আর্থিক সহায়তা পাশাপাশি পরিবারের একজনের চাকরির প্রতিশ্রুতি দেন তিনি।পরিবারের লোকজন খুশী।মূল রাস্তা থেকে বাড়ীতে আসার রাস্তা সরু থাকায় আজ জি টি রোড থেকে বাইকে চড়ে আসেন তিনি।প্রতিমন্ত্রী উমেশ রাই তাকে বাইকে চাপিয়ে নিয়ে আসেন।
0
0
Report
Advertisement

बंगाल की खाड़ी के चक्रवाती तूफान की आशंका, 27-30 अक्टूबर तक भारी बारिश चेतावनी

Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস। অধিকর্তা। আলিপুর আবহাওয়া দফতর। আজ সকালের আবহাওয়া। ১) বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। ২) বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। পূর্বমধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ একই এলাকায় আজ ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ (ডিপ্রেশন)-এ পরিণত হবে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ২৫ অক্টোবর অতি-গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়েই পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা কাকিনাড়ার কাছে এটি শুক্রবার সকালে স্থলভাগে প্রবেশ অর্থাৎ ল্যান্ড ফল করতে পারে। ৩) এই সিস্টেমের প্রভাবে ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে। ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলের জেলায়। ৪) গোটা দক্ষিণবঙ্গে ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ উপকূলে মেঘলা আকাশের সম্ভাবনা। দুপুরের পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ। ৫) ২৮ অক্টোবর বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দুর্যোগের সম্ভাবনা উপকূলের কিছু অংশ। দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)। এই তিন জেলায় ৪০-৫০ কিমি এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ৬) ২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। সব জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ৭) শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা করে কমবে। রবিবার থেকে অনেকাংশে কমবে। ৮) উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। সব জেলায় কয়েক জায়গায় হালকা থেকে মধ্যারি বৃষ্টি। ৯) ২৯ অক্টোবর বৃহস্পতিবার বহু জায়গায় বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ায় ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া। ১০) মৎস্যজীবীদের সতর্কতা। পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যাওয়া নিষেধ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোবর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। ১১) অন্ধ্র উপকূলের কাঁকিনারা এলাকার লাগোয়া কোনো একটি অঞ্চলে সম্ভাব্য ল্যান্ড ফল হতে পারে।
0
0
Report

NCPI NDA के साथ गठबंधन पर चर्चा शुरू, बीजेपी के बाद बड़ा साथी कौन?

Kolkata, West Bengal:NCPI PC অনুরাগ সিং : উত্তিও কুন্ডু দলের ওটা অফিসিয়াল পোস্টার না। যেটা দিয়েছেন সেটা ব্যক্তিগত ভাবে দিয়েছেন। উত্তর কলকাতায় আমাদের এখনও ইউনিট নেই। NCPI NDA র জোট সঙ্গী। বিজেপির পরেই আমরা বড় সঙ্গী। KMC নির্বাচন লড়ার জন্যে প্রস্তুত আমরা। জোট কথাও মাথায় রাখতে হবে আমাদের NCPI হাত ধরে বিজেপি টিকিট নেওয়ার পরিকল্পনা? – দাগী দের বাদ দিয়ে আমাদের পথ চলা হবে।। অনেকেই যোগাযোগ করছে। দরজা খুলে দিলে অনেকেই শেষ হয়ে যাবে। সব সংসদ আমার সঙ্গে আছে। NCPI ফেক গ্রুপ বানানো হয়েছিল। আমাদের দল নিয়ে এত চিন্তা কিসের? কুণাল ঘোষের ধর্ম নিরপেক্ষ জোট ডাকে NCPI নেই।। আমরা জোটের ধর্ম পালন করবো। বিশেষ করে বিজেপি বড় দল নয়। সেটা আলোচনায় ঠিক হবে কটা আসনে আমরা প্রার্থী দেবো।
0
0
Report
Advertisement

भर्ती भ्रष्टाचार के आरोपी संतु गांगुली को मानहानि नोटिस, अभिषेक बनर्जी ने जवाब मांगा

Kolkata, West Bengal:নিয়োগ দুর্নীতি মামলায় সরব অভিযুক্তকে মানহানি নোটিশ পাঠাল অভিষেক সম্প্রতি ভাইপোর ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে অভিযুক্ত সন্তু তাকেই নোটিশ ধরাল ভাইপো অভিষেক মদন মিত্রর পর,এবার মানহানীর নোটিস পেলো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্তু গাঙ্গুলি. আইনজীবী মারফত নোটিস অভিষেক ব্যানার্জির। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জড়িয়ে অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রকাশিত অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ - চিঠিতে দাবি অভিষেকের দুই দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি চিঠিতে অন্যথা আইনি পদক্ষেপ নেওয়া হবে। - বক্তব্য চিঠিতে
0
0
Report
Advertisement

हाई कोर्ट ने मालदा के तीन थाना क्षेत्रों, इंग्रेज़बाज़ार, गाजोल और चांचल पर कड़ी निगरानी का आदेश दिया

Kolkata, West Bengal:কোলকাতা হাইকোর্টের নজরে মালদা জেলার ইংরেজবাজার, গাজোল ও চাঁচল থানার ভূমিকা লাস্ট চান্স দেওয়া হল কালিয়াচকের থানা কে! মালদার পুলিশ সুপারকে নির্দেশ, ইংরেজবাজার, গাজোল ও চাঁচল থানার কার্যকলাপ নজরদারি করার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য ,"যে ক্রিমিনাল মামলা হয় তার অধিকাংশ টা আসে মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। তার মানে কিছু একটা সমস্যা আছে!" একটি মাদক মামলায় কালিয়াচক থানার রিপোর্টে একাধিক ভুল। এবং সেটা বিচারব্যবস্থায় প্রিয়শাসনিক হস্তক্ষেপের শামিল পুলিশ কর্তৃপক্ষ নিজেদের ভুলের জন্যে দুঃখ প্রকাশ করায় লাস্ট চান্স দিল হাইকোর্ট。
0
0
Report

हॉस्पिटल साफ-सफाई के लिए नए कदम: नगर निगम से अभियान शुरू

Kolkata, West Bengal:হাসপাতালের পরিচ্ছন্নতায় একগুচ্ছ পদক্ষেপ স্বাস্থ্য দফতরের হাসপাতালের সাধারণ বর্জ্য পরিষ্কারে পুরসভা গুলিকে কাজে লাগাতে আর্জি । পুর নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কে চিঠি স্বাস্থ্য সচিবের। শহরের সরকারি হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায়ে বিশেষ গুরুত্ব রাজ্য স্বাস্থ্য দফতরের। হাসপাতাল চত্বর থেকে প্রতিদিন জমে থাকা সাধারণ বর্জ্য সরানো, বর্জ্য রাখার নির্দিষ্ট জায়গা তৈরি, রঙিন ডাস্টবিন বসানো এবং হাসপাতালের রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কারের মতো একাধিক পদক্ষেপের প্রস্তাব。 কি কী পদক্ষেপের প্রস্তাব? ১. হাসপাতাল চত্বরের মধ্যে সাধারণ বর্জ্য জমা করতে নির্দিষ্ট জায়গা বা পিট তৈরি। সেখান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা বা পুরনিগম。 ২. হাসপাতালের ব্যস্ত এলাকাগুলিতে বর্জ্য ফেলার জন্য রঙিন ডাস্টবিন বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে বহির্বিভাগ (ওপিডি) এবং রোগীর পরিজনদের অপেক্ষা করার জায়গাগুলিতে এই ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এর ফলে যত্রতত্র বর্জ্য ফেলা কমবে এবং বর্জ্য পৃথকীকরণে সুবিধা হবে。 ৩. হাসপাতালগুলিতে জমে থাকা সাধারণ বর্জ্য প্রতিদিন নিয়ম মেনে সরাতে পুরসভা ও পুরনিগমগুলিকে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন স্বাস্থ্য দফতরের。 ৪. হাসপাতালের ভিতরের রাস্তা, হাসপাতালে যাতায়াতের সংযোগকারী রাস্তা এবং সংলগ্ন এলাকার রাস্তা ও নিকাশি ব্যবস্থার জরুরি মেরামতি ও সংস্কারে জোর。 ৫. হাসপাতালের ভিতরে নিয়মিত গাছের ডাল ছাঁটা, আগাছা পরিষ্কার এবং ঝোপঝাড় কেটে ফেলতে স্থানীয় পুরসভার কর্মীদের ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
0
0
Report

कोलकाता के चोरबागान प्रतिमा विसर्जन में उलझन, जांच जारी

Kolkata, West Bengal:চোরবাগানের প্রতিমা নিরঞ্জন নিয়ে জটিলতা কাটল। শুক্রবার ওই পুজো চত্বরে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়েছে। মণ্ডপের একটি অংশ খুলে প্রতিমা বার করার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই তদন্ত কমিটির প্রধান হিসেবে কলকাতা হাই কোর্ট의 প্রাক্তন বিচারপতি ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছিলেন, তদন্তের প্রয়োজনে প্রতিমা রেখে দেওয়ার ব্যাপার নেই। এর পরেই শুক্রবার বিকেলে নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। মণ্ডপের মূল প্রবেশ পথের একটা অংশ লোহা কাটার ড্রিল মেশিন দিয়ে কাটার কাজ শুরু হয়। প্রতিমা প্রবেশ করানো হয়েছিল মণ্ডপের পিছনের অংশ দিয়ে। এরপর মণ্ডপ গঠন সম্পূর্ণ করতে শুরু করেন শিল্পী সুশান্ত শিবানী পাল। প্রতিমাও সম্পূর্ণ হতে থাকে। প্রায় ২৫ ফুট উঁচু প্রতিমা শুধুমাত্র সামনের মুল প্রবেশপথের একটা অংশ কেটে আদৌ বের করা সম্ভব কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কাজটা বড় সহজ নয়। তাই কাল বিকেল থেকে কাজ শুরু হলেও আজ নিরঞ্জনের গাইডলাইনশেষ দিনে ঠিক কখন কিভাবে প্রতিমা বের করে বিসর্জনে নিয়ে যাওয়া হবে তা নিয়ে পুজো কর্তাদের তরফে কোনও স্পষ্ট ধারণা মিলছে না। ইতিমধ্যেই পুজোর অন্যতম কর্মকর্তা সহ ৯ জন গ্রেফতার। বাকিরা এই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তদন্তের স্বার্থে এবং আরও ফরেনসিক নমুনা সংগ্রহের পথ খোলা রাখতে মণ্ডপ থেকে বেরোনোর দুটি পথ বন্ধ রাখা হয়েছে। সামনের দিকের পথ দিয়েই প্রতিমা বার করা হতে পারে বলে খবর। সে জন্য মণ্ডপের সামনের অংশ ভেঙে বার করা হতে পারে প্রতিমা। সেই কারণে গতকাল এই পুজোর শিল্পী সুশান্ত শিবানী পালকে মণ্ডপে ডাকা হয়েছিল পুলিশের তরফে। তাঁর কাছ থেকে গিরিশ পার্ক থানার পুলিশ মণ্ডপের সামনের দিকের অংশ কী করে ভেঙে প্রতিমা বার করা যায়, সে ব্যাপারে ধারণা চাওয়া চেয়েছে। প্রয়োজনে প্রতিমা বের করার সময় তাঁকে সেখানে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত কলকাতা পুলিশের বিসর্জন গাইডলাইন অনুযায়ী আজ ২৪ অক্টোবর শনিবার বিসর্জনের শেষ দিন। चोरबागানের प्रतিমा पुट्जো कमিটির তরফে আজকেই বিসর্জन দেওয়া হবে। তবে ঠিক কিভাবে अब কখন, तানিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন और धোঁয়াশা।
0
0
Report
Advertisement

बंगाल की खाड़ी में अर्णब चक्रवात सक्रिय, 27–30 अक्टूबर को भारी बारिश की चेतावनी

Kolkata, West Bengal:ঘূর্ণিঝড় অর্ণব হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর। ১) শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি তৈরি হওয়ার পর থেকে ক্রমশঃ নিজের শক্তি বাড়াচ্ছে বলে ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ২) মৌসম ভবন জানিয়েছে আজ ২৪ অক্টোবর দুপুরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৩) গভীর নিম্নচাপ গঠন হওয়ার পর মুহূর্তে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে শুরু করবে। ৪) আগামীকাল রবিবার ২৫ অক্টোবর দুপুরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৫) সোমবার ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই সিস্টেম। তার নাম হবে অর্ণব। ৬) গঠন সম্পূর্ণ হওয়ার পর অর্ণব আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্ধিত শক্তি নিয়ে অর্ণব উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে এগোবে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ২৬ অক্টোবর মধ্যরাত অথবা ২৭ অক্টোবর ভোররাতে এটির ল্যান্ডফলের সম্ভাবনা। ৭) বাংলায় অর্ণবের প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে এবং ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের চার জেলার কোনো কোনো অংশে অতিভারি বৃষ্টির আশঙ্কা থাকছে। ৮) সোমবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯ টা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া। ৯) মঙ্গলবার ২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পারগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সতর্কতা। ১০) ২৮ অক্টোবর। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)। ওই তিন জেলায় ৪০-৫০ কিমি বেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির পূর্বাভাস। ১১) ২৯ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। এই জেলার কোনো কোনো অংশে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ১২) উত্তরবঙ্গে মঙ্গলবার ২৭ অক্টোবর পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ১৩) উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বুধবার সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১৪) উত্তরবঙ্গে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি। দর্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া। ১৫) প্রভাব (২৮-৩০ অক্টোবর) বজ্রপাত, নিচু এলাকায় সাময়িক জল জমা, ফসলের ক্ষতি, দার্জিলিং পাহাড়ে ধসের আশঙ্কা। ১৬) ২৭ অক্টোবর থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। ক্রমাগত চলবে মাইকিং। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র খামখেয়ালি আচরণ করবে। ১৭) মৎস্যজীবীদের সতর্কতা পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মঙ্গলবার ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ। যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের ২৬ অক্টোবর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
0
0
Report

हावड़ा स्टेशन पर RPएफ ने यात्री से 10.5 किलोग्राम चांदी जब्त कर आयकर विभाग के हवाले किया

Howrah, West Bengal:হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী। গতকাল বিবেক কুমার সাউ নামে ২৮ বছরের এক যাত্রী হাওড়া স্টেশনের পুরানো ডিআরএম অফিসের সামনে আসেন। রাঁচির বাসিন্দা ওই যাত্রী হাওড়া রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস চেপে ঝাড়খণ্ডে যাবার কথা ছিল। আরপিএফ এর কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ার কারণে ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করা হলে উদ্ধার হয় প্রচুর পরিমাণে রুপোর জিনিসপত্র। তার মধ্যে আছে রুপোর থালা, বাটি, মগ, প্রদীপ, ঘর সাজানোর সামগ্রী এবং প্রচুর পরিমাণে কয়েন। রুপোর মোট ওজন প্রায় সাড়ে দশ কেজি। যার বাজার মূল্য ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। এই বিপুল পরিমাণ রুপোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যাত্রী। এরপরই সমস্ত রুপো বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় যাত্রীকে। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত রুপো এবং আটক ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top