Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

हुगली के चुचूरा में आग: प्राथमिक स्कूल के पीछे झाड़ियों में लगी आग

BSBidhan Sarkar
Feb 05, 2026 12:08:53
Chinsurah, West Bengal
চুঁচুড়ায় আগুন। হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পিছনে আগাছার জঙ্গললে আগুন লাগে এদিন বিকালে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা。 হুগলি চুঁচুড়া পুরসভার বিপরীত দিকে দশ নম্বর ওয়ার্ডের একটি অপ্রশস্ত গলির ভিতরে কয়েকটি অফিস রয়েছে।সেখানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়রা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে।ডাকা হয় দমকল。 হুগলি দমকল কেন্দ্র থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে。 শুকনো পাতায় কোনভাবে আগুন লেগে সেই আগুন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 16, 2026 07:33:30
Purulia, West Bengal:পুরুলিয়া : জাতীয় সড়ক অবরোধের জেরে সড়কের উপর যানবাহনের লম্বা লাইন । চরম সমস্যায় নিত্য যাত্রীরা । রাস্তা তৈরীতে বাধা দেওয়ায় সমস্যা সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। সোমবার সকাল থেকে পুরুলিয়া- বাঙ্কুড়া 60(এ) জাতীয় সড়কের কুলগোড়া মোড়ে অবরোধ করেন গড়ুরবাসা গ্রামের বাসিন্দারা । অভিযোগ, গ্রামে যাওয়ার জন্য পাকা রাস্তা তৈরীর কাজ চলছিল । অথচ ওই রাস্তার উপরেই গ্রামের এক বাসিন্দা দেওয়াল তুলে দিয়েছে। যে কারণে রাস্তার কাজ আটকে গিয়েছে। বিষয়টি বারবার বিভিন্ন স্তরে জানানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । পুলিশ ও হুড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় । অবশেষে ব্লক প্রশাসনের আশ্বাসে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 16, 2026 07:31:50
Bankura, West Bengal:ভোট ঘোষণা হতেই তৎপর প্রশাসন, বিভিন্ন প্রশাসনিক ভবন ও প্রকাশ্য স্থানে থাকা সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং ও ফ্লেক্স খোলার কাজ শুরু করল প্রশাসন ভোট ঘোষণা হতেই তৎপর হল বাঁকুড়া জেলা প্রশাসন। আজ সকাল থেকে মডেল কোড অফ কন্ডাক্টের নজরদারির জন্য বিশেষ দল জেলার প্রশাসনিক ভবন ও প্রকাশ্য জায়গায় থাকা সরকারি হোর্ডিং ও ফ্লেক্স খোলার কাজ শুরু করে। রবিবার বিকালে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেই সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রে চালু হয়ে যায় আদর্শ আচরণবিধি। সে হিসাবে গতকাল বিকাল থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণবিধি। এই আচরণবিধি অনুযায়ী মুখ্যমন্ত্রী সহ নির্বাচিত কোনো জনপ্রতিনিধির ছবি বা নাম দেওয়া কোনো সরকারি বোর্ড বা হোর্ডিং রাখা চলে না। রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পরই নিয়ম অনুযায়ী সেগুলি খুলে ফেলা প্রশাসনের দায়িত্ব। কিন্তু একে ছুটির দিনের বিকালে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আর অন্যদিকে ঘোষণার পরপরই বাঁকুড়া জেলা জুড়ে প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির কারনে সেই কাজ করতে পারেনি প্রশাসন। আজ সকাল থেকে আদর্শ আচরণ বিধি নজরদারি করার বিশেষ দল বের হয় বাঁকুড়া শহরের। শহরের একের পর এক প্রশাসনিক ভবনে নজরদারি চালিয়ে ওই দল খুলে ফেলে সরকারি বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপনী হোর্ডিং ও ফ্লেক্স। আদর্শ আচরণবিধি নজরদারির বিশেষ দলের এই কাজ বিধানসভা নির্বাচনের দিন পর্যন্ত লাগাতার ভাবে চলবে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 16, 2026 06:31:08
Bankura, West Bengal: vote ঘোষणा ہতেই প্রার্থী নিয়ে দলীয় কর্মীদেরই ক্ষোভের মুখে গেরুয়া শিবির, বিধায়ককে প্রার্থী না করার দাবিতে কোথাও প্রকাশ্যে বিক্ষোভ আবার কোথাও পোস্টার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দলের প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের তুমুল ক্ষোভ বিক্ষোভ শুরু হল বিজেপির অন্দরে। স্থানীয় বিধায়ককে দলীয় প্রার্থী না করার দাবিতে কোনো বিধানসভা এলাকায় রীতিমত প্রকাশ্যে বিক্ষোভ হল তো আবার কোনো বিধানসভায় পড়ল পোস্টার। যাকে ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের যে সমস্ত জেলায় বিজেপি সবথেকে ভালো ফল করেছিল তার অন্যতম বাঁকুড়া জেলা। এই জেলার ১২ টি আসনের মধ্যে ৮ টি আসন পেয়েছিল বিজেপি। বাঁকুড়ার শালতোড়া ও ছাতনা বিধানসভা এলাকাতেও জয় পেয়েছিল বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে ওই দুটি বিধানসভাতেই এগিয়ে যায় তৃনমূল। তারপর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে ওই দুই বিধানসভার জয়ী বিধায়কদের নিয়ে বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে। গতকাল নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সেই ক্ষোভ একেবারে প্রকাশ্যে চলে আসে। গতকাল সন্ধ্যায় শালতোড়া বিধানসভারের বিধায়ক চন্দনা বাউরীকে পুনরায় প্রার্থী না করার দাবি তুলে পদ্ম পতাকা হাতে রাস্তায় নামে বিজেপি কর্মীদের একাংশ। শালতোড়া বাজারে মিছিল করে বিধায়ক চন্দনা বাউরীর বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে রীতিমত ক্ষোভ উগরে দেন তাঁরা। অন্যদিকে গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে পুনরায় দলীয় প্রার্থী না করার দাবি তুলে পোস্টার পড়ে ছাতনা বিধানসভার বিভিন্ন এলাকায়। ছাতনা বাজার, লোহাগড় মোড় ও ঝাঁটিপাহাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পড়া এই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা স্পষ্ট না হলেও তৃনমূলের দাবি দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছে। নির্বাচন ঘোষণা হতেই বাঁকুড়া জেলায় একের পর এক বিধানসভা এলাকায় এভাবে দলীয় কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব। তৃনমূলের উস্কানি ও প্রত্যক্ষ মদতেই এমন কান্ড হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও বিষয়টিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল বলেই দাবি করেছে তৃনমূল নেতৃত্ব।
238
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 16, 2026 06:21:41
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরই প্রস্তুতি জোরদার করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। গতকাল Election Commission of India পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হবে। এই প্রেক্ষিতে আজ বিকেল সাড়ে তিনটায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচনের প্রস্তুতি, আদর্শ আচরণবিধি এবং ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে জানানো হবে। নির্বাচন দফতর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি ভোটগ্রহণের দিনক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
63
comment0
Report
KMKIRAN MANNA
Mar 16, 2026 06:19:09
Dihierench, West Bengal:*ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামে বিজেপির দেওয়াল লিখন ও মিছিল শুরু। আজ সকাল থেকে কোমর বেঁধে দেওয়াল লিখনে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা.* ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপির প্রচার জোরদার হয়েছে। শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। নন্দীগ্রাম মন্ডল ১-এর কাণ্ডপশরা এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় দেওয়াল লিখনের কাজ চলছে। দেওয়াল লিখন হচ্ছে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাও জেলে মারা প্রভৃতি এলাকায়। পাশাপাশি মহিলা ও পুরুষ কর্মীরা বিজেপির পতাকা ও মাথায় টুপি পরে একযোগে স্লোগান দিচ্ছেন। শুধু তাই নয়, ভোট ঘোষণার পর গতকাল রাত প্রায় দশটা পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপির মিছিলও অনুষ্ঠিত হয়।
126
comment0
Report
BMBiswajit Mitra
Mar 16, 2026 06:01:11
Ranaghat, West Bengal:পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করা নিয়ে পারিবারিক অশান্তি,শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলেন্টিয়ার। মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম সুজয় হালদার। সূত্রের খবর, শান্তিপুর নতুন পাড়ার বাসিন্দা পেশায় সিভিক ভোলেন্টিয়ার এক যুবকের ঝুলন্ত দেহ সোমবার সকালে তারই বাড়ী সংলগ্ন একটি বাগানে দেখতে পায় পরিবারের লোকেরা। পরিবার সূত্রে খবর,বাড়ীতে স্ত্রী ও সন্তান থাকলেও সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিল ওই যুবক। আর সেই নিয়ে অশান্তি চলছিল সংসারে। আর সোমবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ
310
comment0
Report
CDChampak Dutta
Mar 16, 2026 05:52:03
187
comment0
Report
MMManoranjan Mishra
Mar 16, 2026 05:50:39
115
comment0
Report
Advertisement
Back to top