Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

मतदान की घोषणा के बाद प्रशासन ने होर्डिंग-फ्लेक्स हटाने का काम शुरू कर दिया

MDMritunjay Das
Mar 16, 2026 07:31:50
Bankura, West Bengal
ভোট ঘোষণা হতেই তৎপর প্রশাসন, বিভিন্ন প্রশাসনিক ভবন ও প্রকাশ্য স্থানে থাকা সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং ও ফ্লেক্স খোলার কাজ শুরু করল প্রশাসন ভোট ঘোষণা হতেই তৎপর হল বাঁকুড়া জেলা প্রশাসন। আজ সকাল থেকে মডেল কোড অফ কন্ডাক্টের নজরদারির জন্য বিশেষ দল জেলার প্রশাসনিক ভবন ও প্রকাশ্য জায়গায় থাকা সরকারি হোর্ডিং ও ফ্লেক্স খোলার কাজ শুরু করে। রবিবার বিকালে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেই সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রে চালু হয়ে যায় আদর্শ আচরণবিধি। সে হিসাবে গতকাল বিকাল থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণবিধি। এই আচরণবিধি অনুযায়ী মুখ্যমন্ত্রী সহ নির্বাচিত কোনো জনপ্রতিনিধির ছবি বা নাম দেওয়া কোনো সরকারি বোর্ড বা হোর্ডিং রাখা চলে না। রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পরই নিয়ম অনুযায়ী সেগুলি খুলে ফেলা প্রশাসনের দায়িত্ব। কিন্তু একে ছুটির দিনের বিকালে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আর অন্যদিকে ঘোষণার পরপরই বাঁকুড়া জেলা জুড়ে প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির কারনে সেই কাজ করতে পারেনি প্রশাসন। আজ সকাল থেকে আদর্শ আচরণ বিধি নজরদারি করার বিশেষ দল বের হয় বাঁকুড়া শহরের। শহরের একের পর এক প্রশাসনিক ভবনে নজরদারি চালিয়ে ওই দল খুলে ফেলে সরকারি বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপনী হোর্ডিং ও ফ্লেক্স। আদর্শ আচরণবিধি নজরদারির বিশেষ দলের এই কাজ বিধানসভা নির্বাচনের দিন পর্যন্ত লাগাতার ভাবে চলবে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Mar 16, 2026 09:04:51
Kolkata, West Bengal:গতকাল নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পর আজ দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক (ডিএম) অরবিন্দ মিনা আলিপুরে একটি প্রেস মিট করেন。 দক্ষিণ ২৪ পরগনায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। জেলায় মোট ৩১টি বিধানসভা কেন্দ্র্রে ৮,৮৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। প্রয়োজনে এই সংখ্যাও বাড়ানো হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এছাড়াও অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়ে vote গ্রহণের ব্যবস্থাও রাখা হচ্ছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ৭৭,৬২,২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯,৬২,৮৯৩ জন এবং মহিলা ভোটার ৩৭,৯৯,১২৮ জন。 ভোট ঘোষণার আগেই জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের মাধ্যমে নজরদারি এবং ডমিনেশন শুরু করা হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 16, 2026 09:02:15
Arambag, West Bengal:আরমবাগঃ১৬ মার্চ দেনার দায়ে আত্মহত্যা করলেন গোঘাটের ভাগচাষী তথা আলু ব্যাবসায়ী তৃণমূল কর্মী। এই নিয়ে বিরোধী বিজেপি রাজ্য সরকারের অব্যবস্থাকেই দায়ী করেছেন। তৃণমূলের দাবি সরকার ওই পরিবারের পাশে আছে। ১০ বিঘা জমি ভাগে নিয়ে আলু চাষ করেছিলেন গোঘাটের মথুরার বাসিন্দা তথা তৃণমূল কর্মী বাপন সুর। বর্তমানে আলুর দাম একেবারে নিম্নমুখী। যেহেতু পড়াশোনা করে চাকরি বাকরি জোটেনি তাই বিগত কয়েক বছর ধরেই আলু ব্যবসা করছিলেন বাপন। গত বছর ৫০ থেকে ৬০ গাড়ি আলু ঋণ নিয়ে হিমঘরে রেখেছিলেন। এই আলু বস্তা প্রতি ৭০ টাকা হিসাবে বিক্রি হয়েছে। যার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হন বাপন এমনটাই দাবি পরিবারের। গত বছরের ঋণ শোধ দেওয়ার জন্য এই বছর অন্যের জমি ভাগে নিয়ে দশ বিঘা জমিতে আলু বসিয়েছিলেন। আলুর দাম একেবারে তলা নিতে থাকায় কয়েকদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। শনিবার রাত্রে গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন বাপন। বাড়ির লোকজনই বাপনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।বাপন এলাকার সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন। তাঁর ৫ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। আচমকা এই মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। তবে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই নিয়ে রাজ্য সরকারের অব্যবস্থার দিকেই আঙ্গুল তুলেছেন বিজেপি。
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 16, 2026 09:01:46
Chinsurah, West Bengal:সিসি ক্যামায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য! রকেটের গতিতে ছুটে গিয়ে একটি কুকুরকে মেরে উড়িয়ে দিয়ে গাছে ধাক্কা, রাস্তার বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে গেলো গাড়ি। ঘটনায় তিনজনের মৃত্যু।আহত গাড়ির চালক।পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া তারকেশ্বর রোডে গতকাল রাত সারে তিনটে নাগাদ ভয়াবহ দূর্ঘটনা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুজন বার ড্যান্সারকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল একটি টয়োটা গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন, বাড়ি দাদপুরে। সাওয়ার ছিলেন যোগিতা রানা(২১) তার বাড়ি হরিয়ানা, জ্যোতি বিশ্বাস(২১) তার বাড়ি রানাঘাট। দাদপুরের লোকনাথ পানশালায় ড্যান্সার ছিলেন তারা। alongside ছিলেন সেখ হাসিব আহমেদ(৩০) তার বাড়ি দাদপুরে।গতকাল রাতে গুরাপের আজাদহিন্দ ধাবায় খাওয়া দাওয়ার পরে চুঁচুড়ায় ফিরছিলেন তারা।পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি।হঠাৎ একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে় চালক।সপাটে গিয়ে বাঁদিকের একটি গাছে ধাক্কা মারে।তারপর বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়।পোলবা থানা টহলদারি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।চুঁচুঁড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বকশি জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌঁছায় গাড়িতে থাকা চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনা তিনজনের মৃত্যু হয়েছে চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।মৃতদের মধ্যে পানশালায় কাজ করতেন দুজন যুবতী রয়েছেন।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 16, 2026 08:17:42
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট–হিলি রেলপথে আন্ডারপাস নির্মাণ প্রতিবাদ জানিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার সকালে চকভিগু গ্রাম পঞ্চায়েতের পর্ষদের মাঠ এলাকায়locals বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন। स्थानीयদের অভিযোগ, প্রায় ২৫টি মৌজার মানুষ বহু বছর ধরে যে রাস্তা ব্যবহার করে আসছেন, রেললাইন নির্মাণের পর সেই রাস্তা ঘুরিয়ে অন্য জায়গায় আন্ডারপাস তৈরি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা হবে। বিক্ষোভকারীদের দাবি, প্রস্তাবিত আন্ডারপাস দিয়ে বড় যানবাহন চলাচল সম্ভব নয়। কোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার গাড়িও সেখানে যেতে পারবে না. অন্যদিকে, আত্রাই নদীর ধারে রেললাইন নির্মাণের ফলে বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে ওই আন্ডারপাস দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের। ফলে ২৫টি মৌজার মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে. স্থানীয় বাসিন্দাদের দাবি, আন্ডারপাস না করে আগে থেকে ব্যবহৃত সোজা রাস্তা বহাল রাখতে হবে এবং সেখানে একটি লেভেল ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে। আন্ডারপাস তৈরি করে দূর ঘুরে যাওয়ার ব্যবস্থা তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সোমবার সকালে আন্দোলন আরও জোরদার করে পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তাদের হুঁশিয়ারি, লেভেল ক্রসিংয়ের অনুমতি না মিললে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।
100
comment0
Report
PCPrabir Chakraborty
Mar 16, 2026 08:17:28
Kolkata, West Bengal:বিজেপির দেউলিয়া রাজনীতি ক্রমশ সামনে এসে পড়ছে।বিনিদ্র রজনী যাপন করছে ভারতীয় জনতা পার্টি ও তাদের শাখা সংগঠন জাতীয় নির্বাচন কমিশন。 বিজেপির পায়ের তলার জমি নেই।ওরা দেউলিয়া।বাংলার মানুষের সঙ্গে সম্পর্ক নেই,আস্থা ভরসা নেই।জানে নিশ্চিত পরাজয় সামনে。 ক্ষমতাকে অপব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে ততিঘড়ি বদল。 বাঙালি মহিলা মুখ্য সচিবকে সরিয়ে দিল。 এগুলো হলো বিজেপির প্যানিক প্রতিক্রিয়া。 যারা লাফাচ্ছেন বদল করে দিলাম যা খুশি করতে পারেন বাংলার মানুষের মন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বদলাতে পারবেননা。 নির্বাচন কমিশনের সাংবিধানিকক্ষমতাকে অপব্যবহার করছেন。 রাজ্যপাল বদল মহিলা মুখ্য সচিব বদল ডিজি,সিপি বদল আগের বারের থেকে একটা বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্য মন্ত্রী পদে。 তৃণমূল কংগ্রেসের লড়াই সমগ্র বাংলার মানুষের জন্য।
135
comment0
Report
PDPradyut Das
Mar 16, 2026 08:00:15
Jalpaiguri, West Bengal:ভোটের দিন ঘোষণা হতেই জলপাইগুড়ির রানিনগরে পতাকা লাগানো শুরু সিপিএমের। রাজগঞ্জ বিধানসভা এলাকায় দেওয়াল লিখনে নেমে পড়ল সিপিএম। আজ সকালে দেওয়াল লিখলেন সিটুর জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার। বামেদের ভোটের দেওয়াল লিখন শুরু জলপাইগুড়িতে। রানীনগর শিল্পাঞ্চলে কাজের দাবিতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে বামেদের স্লোগান। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বামেদের দেওয়াল লিখন পোস্টারিং এবং ফ্লেক্স ফেস্টুন লাগানোর তোর জোর শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে। সোমবার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাণীনগর এলাকায় দেওয়াল লিখন এবং পোস্টারিং এর ভোটের প্রচারে বাম নেতাকর্মীরা।
251
comment0
Report
Advertisement
Back to top