Back
वोट घोषित होते ही भाजपा के भीतर उम्मीदवार के चयन पर विरोध
MDMritunjay Das
Mar 16, 2026 06:31:08
Bankura, West Bengal
vote ঘোষणा ہতেই প্রার্থী নিয়ে দলীয় কর্মীদেরই ক্ষোভের মুখে গেরুয়া শিবির, বিধায়ককে প্রার্থী না করার দাবিতে কোথাও প্রকাশ্যে বিক্ষোভ আবার কোথাও পোস্টার
ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দলের প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের তুমুল ক্ষোভ বিক্ষোভ শুরু হল বিজেপির অন্দরে। স্থানীয় বিধায়ককে দলীয় প্রার্থী না করার দাবিতে কোনো বিধানসভা এলাকায় রীতিমত প্রকাশ্যে বিক্ষোভ হল তো আবার কোনো বিধানসভায় পড়ল পোস্টার। যাকে ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা।
বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের যে সমস্ত জেলায় বিজেপি সবথেকে ভালো ফল করেছিল তার অন্যতম বাঁকুড়া জেলা। এই জেলার ১২ টি আসনের মধ্যে ৮ টি আসন পেয়েছিল বিজেপি। বাঁকুড়ার শালতোড়া ও ছাতনা বিধানসভা এলাকাতেও জয় পেয়েছিল বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে ওই দুটি বিধানসভাতেই এগিয়ে যায় তৃনমূল। তারপর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে ওই দুই বিধানসভার জয়ী বিধায়কদের নিয়ে বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে। গতকাল নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সেই ক্ষোভ একেবারে প্রকাশ্যে চলে আসে। গতকাল সন্ধ্যায় শালতোড়া বিধানসভারের বিধায়ক চন্দনা বাউরীকে পুনরায় প্রার্থী না করার দাবি তুলে পদ্ম পতাকা হাতে রাস্তায় নামে বিজেপি কর্মীদের একাংশ। শালতোড়া বাজারে মিছিল করে বিধায়ক চন্দনা বাউরীর বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে রীতিমত ক্ষোভ উগরে দেন তাঁরা। অন্যদিকে গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে পুনরায় দলীয় প্রার্থী না করার দাবি তুলে পোস্টার পড়ে ছাতনা বিধানসভার বিভিন্ন এলাকায়। ছাতনা বাজার, লোহাগড় মোড় ও ঝাঁটিপাহাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পড়া এই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা স্পষ্ট না হলেও তৃনমূলের দাবি দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছে। নির্বাচন ঘোষণা হতেই বাঁকুড়া জেলায় একের পর এক বিধানসভা এলাকায় এভাবে দলীয় কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব। তৃনমূলের উস্কানি ও প্রত্যক্ষ মদতেই এমন কান্ড হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও বিষয়টিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল বলেই দাবি করেছে তৃনমূল নেতৃত্ব।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 16, 2026 07:45:320
Report
MMManoranjan Mishra
FollowMar 16, 2026 07:33:3041
Report
MDMritunjay Das
FollowMar 16, 2026 07:31:5078
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 16, 2026 06:21:4163
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 16, 2026 06:21:32152
Report
NHNantu Hazra
FollowMar 16, 2026 06:21:25156
Report
PDPradyut Das
FollowMar 16, 2026 06:19:57Jalpaiguri, West Bengal:ভোট ঘোষণা হতেই জলপাইগুড়িতে রুটmarchে জোর কেন্দ্রীয় বাহিনীর। পুলিশকে সঙ্গে নিয়ে আজ সকাল থেকে শহর লাগোয়া ৭৩ মোর, দেবনগর এলাকায় রুটmarch করছে কেন্দ্রীয় বাহিনী।
257
Report
KMKIRAN MANNA
FollowMar 16, 2026 06:19:09154
Report
NHNantu Hazra
FollowMar 16, 2026 06:01:39194
Report
BMBiswajit Mitra
FollowMar 16, 2026 06:01:11310
Report
PSPrasenjit Sardar
FollowMar 16, 2026 06:00:47154
Report
CDChampak Dutta
FollowMar 16, 2026 05:52:03187
Report
NHNantu Hazra
FollowMar 16, 2026 05:51:48179
Report
MDMritunjay Das
FollowMar 16, 2026 05:51:22142
Report