Back
आरामबाग में पटिस विक्रेता पर हमला: तीन गिरफ्तार, व्यापारी दहशत में
DSDIBYENDU SARKAR
Dec 12, 2025 07:48:12
Arambag, West Bengal
আরামবাগঃ১২ ডিসেম্বর
প্যাটিসকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও আতঙ্ক কাটেনি আক্রান্ত প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুলের। আরামবাগের পূর্ব কেশবপুরের আহিনা পাড়ার বাসিন্দা রিয়াজুল দীর্ঘ ২২ বছর ধরে প্যাটিস বিক্রি করছেন। তাঁর দাবি, পুজো-পার্বন, মেলা, সভা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে প্যাটিস বিক্রি করেন তিনি। কিন্তু কোনোদিন এভাবে আক্রমণের শিকার হতে হয়নি। আরামবাগের পূর্ব কেশবপুরের বাড়িতে বসে তিনি বলেন, খুব আতঙ্কেই আছি। কলকাতায় প্যাটিস বিক্রি করতে জেতেই এবার ভয় পাচ্ছি। পরিবারের লোকজনও তাঁকে ছাড়তে চাইছেন না। তাঁর প্রায় ৩ হাজার টাকার প্যাটিস নষ্ট করে দেওয়া হয়েছে। প্যাটিসের বাক্স ভেঙে দেওয়া হয়েছে। শনিবার যুবভারতীতে মেসি আসছেন। সেখানেও প patis বিক্রির কথা ভেবেছিলেন। কিন্তু তিনি যেতে পারছেন না। এভাবে বাড়িতে বসে থাকলে তো সংসার চলবে না। এই ঘটনার por তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিয়াজুল সহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী রিয়াজুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও এখনও আতঙ্ক কাটেনি রিয়াজুল সহ তাঁর পরিবারের। তাঁদের দাবি, ভবিষ্যতে কারও সঙ্গে যেন এধরনের ঘটনা না ঘটে। আগামীদিনে যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন। পুলিশ-প্রশাসনের কাছে সেই প্রার্থনাই করছেন ওই প্যাটিস বিক্রেতার পরিবার থেকে প্রতিবেশীরা। অপর দিকে বিজেপির পক্ষ থেকে আরামবাগের বিধায়ক মধূ সুদন বাগ বললেন, যেখানে সনাতনী হিন্দু সমাজের পাঁচ লক্ষ কণ্ঠে পবিত্র গীতাপাঠ হচ্ছে সেই পবিত্র অনুষ্ঠান কে বানচাল করার জন্য পরিকল্পিত ভাবে চক্রান্ত করে নিরামিষ খাবারের পরিবর্তে আমিষ খাবার বিক্রি করা হচ্ছিল। কিন্তু শাসক দলের সেই চক্রান্তের ফাঁদে পা দেননি কেউ।এসব করে কিছু হবে না।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowJan 21, 2026 16:47:080
Report
NRNarayan Roy
FollowJan 21, 2026 16:46:560
Report
BSBhabananda Singha
FollowJan 21, 2026 16:46:230
Report
BBBimal Basu
FollowJan 21, 2026 14:03:130
Report
KMKIRAN MANNA
FollowJan 21, 2026 14:02:520
Report
ABArup Basak
FollowJan 21, 2026 13:18:070
Report
STSrikanta Thakur
FollowJan 21, 2026 13:17:460
Report
KMKIRAN MANNA
FollowJan 21, 2026 13:17:230
Report
BBBimal Basu
FollowJan 21, 2026 13:17:010
Report
PCPrabir Chakraborty
FollowJan 21, 2026 12:21:060
Report
SPSANDIP PRAMANIK
FollowJan 21, 2026 12:20:540
Report
SPSANDIP PRAMANIK
FollowJan 21, 2026 12:20:300
Report
DSDIBYENDU SARKAR
FollowJan 21, 2026 11:52:360
Report
ABArup Basak
FollowJan 21, 2026 11:52:020
Report
BSBidhan Sarkar
FollowJan 21, 2026 11:51:460
Report