Back
जामालपुर 1 नं. पंचायत में रूपाली विश्वास वोटर लिस्ट से डिलीट, BJP आरोप
PCPartha Chowdhury
Mar 03, 2026 01:03:03
Bardhaman, West Bengal
বিজেপির অভিযোগ ছিল দুবারের পঞ্চায়েত সদস্যা 'বাংলাদেশী অনুপ্রবেশকারী'।
ভোটার তালিকা থেকে নামই বাদ গেল দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যার।এই ডিলিট হওয়া নিয়ে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরে। এর পাশাপাশি, জামালপুর ১ নম্বর পঞ্চায়েতেরই উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডলকেও চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন দেখানো হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা থেকে ’ডিলিট’ হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের দু-বারের তৃণমূল সদস্য রূপালী বিশ্বাসের নাম।
বিজেপির আনা ’বাংলাদেশী অনুপ্রবেশকারী’ অভিযোগেই কি শেষ পর্যন্ত পড়লো শিলমোহর? জেলার হাটকালনা ও মেয়ারাতাল পঞ্চায়েতের প্রধানদের নামের পাশাপাশি রূপালী বিশ্বাসের নামও ভোটার তালিকা থেকে ’ডিলিট’ হওয়ায় বেজায় খুশি বিজেপি শিবির।তারা এখন রূপালী বিশ্বাসের সদস্য পদ খারিজের দাবি তুলে সরব হয়েছেন।
রূপালী বিশ্বাসের বাড়ি জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মোহনপুর গ্রামে। এই গ্রামের ১৪২ নম্বর বুথের ভোটার তালিকায় এতদিন ছিল তাঁর নাম। পরপর দু’বার এই বুথের তৃণমূল প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের সদস্য হন রূপালী। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রূপালী বিশ্বাসের ঘুম কেড়ে নেন ১৪২ নম্বর বুথের বিজেপি বিএলএ-২,বিজেপি নেতা সুশান্ত মণ্ডল এবং জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধানচন্দ্র পাল।
তাঁরা
রূপালী বিশ্বাসকে ’বাংলাদেশী অনুপ্রবেশকারী’ দাবি করে প্রশাসন ও কমিশনে অভিযোগ দায়ের করেন ।
বাংলায় ’এসআইআর’ লাগু হতেই শুরু হয় ’বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ ভারত ছাড়া করার দাবি। সেই
আবহে রূপালী বিশ্বাসের ভারতে থাকা নিয়ে সক্রিয় হন বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল এবং সুশান্ত মণ্ডল।
তাঁরা কমিশনকে জানান, ’বাংলাদেশী অনুপ্রবেশকারী' রূপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী।তিনি’ই 'রাজনৈতিক প্রভাব' খাটিয়ে প্রথমে অবৈধ উপায়ে তাঁর স্ত্রীর নাম তোলান ভারতের ভোটার তালিকায়। তার পর তিনি তাঁর স্ত্রীর নামে ভোটার কার্ড,আধার কার্ড ও তফসিলি জাতি শংসাপত্র হস্তগত করে নেন। পরে সেইসব শংসাপত্র দাখিল করে ভোটে প্রার্থী হয়ে রূপালী বিশ্বাস দু’বারের পঞ্চায়েত সদস্য হয়েছেন। বিজেপি নেতাদের আনা এই অভিযোগ
তখন রুপালী বিশ্বাস মিথ্য বলে দাবি করে ছিলেন।
ভারতের নির্বাচন কমিশন শনিবার বাংলার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেখানে
রূপালী বিশ্বাসের নামের জায়গায় ’ডিলিট’ উল্লেখ করা রয়েছে।
শুধু তাই নয়,
জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডলকেও চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন দেখানো হয়েছে। এ নিয়ে
বিজেপি নেতা সুশান্ত মণ্ডল বলেন,’প্রমাণ হয়ে গেল আমরা তৃণমূলের দু’বারের পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাসের নামে যে অভিযোগ কমিশনে জানিয়ে ছিলাম সেটা নায্যই ছিল।এবার বিজেপির তরফে রুপালী বিশ্বাসের সদস্যপদ খারিজের দাবি প্রশাসনের কাছে জানানো হবে বলে সুশান্ত মণ্ডল জানিয়েছেন।“
তার আরো দাবি, 'অনুপ্রবেশকারীদের জন্য অনৈতিকভাবে ডকুমেন্টস তৈরি করেছে তৃণমূল। তা আমরা হাতেনাতে ধরেছি।'
পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস অবশ্য তিনি নাম ভোটার তালিকা থেকে ’ডিলিট’ হয়ে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চান নি। তিনি গোটা বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করে কার্যত পাশ কাটান। তবে উপ-প্রধান তথা জেলা তৃণমূলের যুব নেতা সাহাবুদ্দিন মণ্ডলের সাফ জবাব ,'কমিশনের নিরপেক্ষতাই এখন প্রশ্ন চিহ্নের মুখে। বিজেপির স্বার্থপূরণ করাটাই এখন যেন কমিশনের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।
আমার নিজের নামও বিচারাধীন। সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিপদে ফেলার চক্রান্ত করেছে বিজেপি।
চূড়ান্ত ভোটার তালিকায় বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের ’বিচারাধীন’
চিহ্নিত করে রাখা ও তৃণমূলের জনপ্রতিনিধিদের
নাম ’ডিলিট’ করে দেওয়ার ঘটনাতেই তার প্রমাণ মিলছে। তিনি দাবি করেন, এতে লাভ হবে না। ভোটে বিপুলভাবে জিতবে তৃণমূলই।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MDMritunjay Das
FollowMar 03, 2026 03:20:290
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 03:15:320
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:34:190
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:34:100
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:33:590
Report
BBBimal Basu
FollowMar 03, 2026 02:33:470
Report
AMAshok Manna
FollowMar 03, 2026 02:33:150
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 01:30:220
Report
BCBasudeb Chatterjee
FollowMar 03, 2026 01:02:210
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 02, 2026 18:32:050
Report
BSBhabananda Singha
FollowMar 02, 2026 18:31:58Dinajpur, Rangpur Division:ইসলামপুরে পরিবর্তন সংকল্প যাত্রার সুচনা সভাস্থলে ইতিমধ্যেই নিজেপি কর্মী সমর্থকদের ভির উপচে পড়ছে। আসছে একের পর এক মিছিল। মতুয়াদের দলের বাজনা নজর কাড়ছে সকলের।
0
Report
PSPrasenjit Sardar
FollowMar 02, 2026 18:31:46Baruipur, West Bengal:2026 विधान सभा चुनाव से पहले भांगर में बमों का बड़ा भंडार मिला। भांगर दो नंबर ब्लॉक के विजयগঞ্জ बाजार थाना क्षेत्र के कृष्णमाटी इलाके से पुलिस ने बम बरामद किया।
0
Report
MMManoj Mondal
FollowMar 02, 2026 18:31:380
Report
BSBhabananda Singha
FollowMar 02, 2026 18:31:220
Report
