Back
आसनसोल उत्तर में डिप्टी मेयर के नाम अंतिम मतदाता सूची से बाहर, अंडर एडजुडिकेशन चर्चा
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 01:02:21
Asansol, West Bengal
আসানসোল উত্তর বিধানসভা এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল পুরনিগম-এর ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা মোঃ ওয়াসিমুল হকের নামই ঠাঁই পায়নি চূড়ান্ত তালিকায়। তাঁর নাম রাখা হয়েছে “আন্ডার এ্যডজুডিকেশন”-এ, অর্থাৎ জমা দেওয়া নথিপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মোঃ ওয়াসিমুল হক দীর্ঘদিন আসানসোলের রাজনীতির সঙ্গে যুক্ত। বাম ছাত্র রাজনীতির রাজ্য কমিটির নেতা ছিলেন। তিনি অতীতে বামফ্রন্টের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের আমলে আসানসোল পুরনিগমে বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ডেপুটি মেয়রের দায়িত্বে রয়েছেন। তাঁর অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁর নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এসআইআর পর্বে তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হলেও তাঁর নাম “আন্ডার এ্যডজুডিকেশন”-এ রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, শুধু ডেপুটি মেয়রই নন, আসানসোলের বিভিন্ন বিধানসভা এলাকার একাধিক বুথে শতাধিক ভোটারের নাম বাদ পড়েছে বা “আন্ডার এ্যডজুডিকেশন”-এ ঝুলে রয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে মোঃ ওয়াসিমুল হক প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জানান, যথাযথ নথি জমা দেওয়ার পরও যদি নির্বাচিত জনপ্রতিনিধির নাম ভোটার তালিকায় না থাকে, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়।।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MDMritunjay Das
FollowMar 03, 2026 03:20:290
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 03:15:320
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:34:190
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:34:100
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:33:590
Report
BBBimal Basu
FollowMar 03, 2026 02:33:470
Report
AMAshok Manna
FollowMar 03, 2026 02:33:150
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 01:30:220
Report
PCPartha Chowdhury
FollowMar 03, 2026 01:03:030
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 02, 2026 18:32:050
Report
BSBhabananda Singha
FollowMar 02, 2026 18:31:58Dinajpur, Rangpur Division:ইসলামপুরে পরিবর্তন সংকল্প যাত্রার সুচনা সভাস্থলে ইতিমধ্যেই নিজেপি কর্মী সমর্থকদের ভির উপচে পড়ছে। আসছে একের পর এক মিছিল। মতুয়াদের দলের বাজনা নজর কাড়ছে সকলের।
0
Report
PSPrasenjit Sardar
FollowMar 02, 2026 18:31:46Baruipur, West Bengal:2026 विधान सभा चुनाव से पहले भांगर में बमों का बड़ा भंडार मिला। भांगर दो नंबर ब्लॉक के विजयগঞ্জ बाजार थाना क्षेत्र के कृष्णमाटी इलाके से पुलिस ने बम बरामद किया।
0
Report
MMManoj Mondal
FollowMar 02, 2026 18:31:380
Report
BSBhabananda Singha
FollowMar 02, 2026 18:31:220
Report
