Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

डांचकुनी के रघुनाथपुर में दीवार विवाद में CPM कर्मी पर हमला, तृणमूल पर आरोप

BSBidhan Sarkar
Mar 06, 2026 09:19:54
Chinsurah, West Bengal
ডানকুনির রঘুনাথপুরে দেওয়াল দখল নিয়ে অশান্তি! সিপিআইএম কর্মিকে মারধোরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃনমূলের。 সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় দলীয় কর্মিদের নিয়ে ডানকুনি থানায় গিয়ে অভিযোগ জানান。 সি. পি. আই(এম)রঘুনাথপুর ২ নম্বর শাখার অন্তর্গত ৬৯ বুথের কর্মি প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করা হয় বলে অভিযোগ।তার চোখে আঘাত লাগে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তার ভাই এই মারধোরে যুক্ত বলে অভিযোগ。 রঘুনাথপুরে একটি দেওয়াল চুন করাকে কেন্দ্র করে ঘটনা। গুরুতর জখম অবস্থায় প্রথমে চন্ডিতলা গ্রামীন হাসপাতাল পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়。 মিনাক্ষী পুলিশকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে হুশিয়ারী দেন।অভিযুক্তদের গ্রেফতার করতে হবে。 তৃনমূল হুুগলি শ্রীরামপুর সাংগঠনিক সহ সভাপতি তাপস মুখোপাধ্যায় বলেন,মারধোর হয়নি।একটা দেওয়াল নিয়ে গন্ডোগোল হয়েছে।দুই পক্ষের মধ্যে।একজনের চোখে লেগেছে。 সিপিএম এর অভিযোগ মিথ্যা।ওরা দেওয়ালে থাকে আমরা মানুষের মনে আছি।।。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Mar 06, 2026 15:35:01
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে পৌঁছালো বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। আজ স্বরূপনগর থেকে শুরু হওয়া এই যাত্রা মসলন্দপুর ও গোবরডাঙ্গা ঘুরে ঠাকুরনগরে পৌঁছায়। যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর এবং নেতা রুদ্রনীল ঘোষ। তবে ঠাকুরনগরে পৌঁছানোর সময় তারা আর উপস্থিত ছিলেন না। এদিকে মতুয়া গড় ঠাকুরনগরে এই সংকল্প যাত্রা পৌঁছালেও, মতুয়া ভক্তদের উপস্থিতি প্রায় দেখা যায়নি বললেই চলে—এমনটাই স্থানীয় মহলের পর্যবেক্ষণ। ঠাকুরনগরে এই যাত্রায় যোগ দেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, কৌস্তভ বাগচী এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর。 সভামঞ্চ থেকে বিজেপি নেতা কৌস্তত বাগচী বলেন, “ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। ততটাই অত্যাচার করুন, যতটা সহ্য করতে পারবেন।” বিজেপির এই সংকল্প যাত্রাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 06, 2026 15:32:59
Kolkata, West Bengal:মহিলা আন্তর্জাতিক ক্রিকেট কার্নিভাল নারী দিবসের প্রাক্কালে, ক্রিকরিজ কমিউনিটি শহরের দলগুলিতে বিভক্ত ২৪ জন মহিলার মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। ম্যাচে দুটি দল ছিল, টিম এ सাদা দল और টিম বি কালো দল। ম্যাচটিতে প্রতি ইনিংসে ১৫ ওভার খেলা হয়েছিল। প্রতিটি দলে ১২ জন করে সদস্য ছিল। মহিলাদের একটি ভালো উদ্দেশ্যে খেলতে দেখা ভালো ছিল। শহরজুড়ে মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নারীদের ক্ষমতায়ন এবং সমতার দিকে তাদের অনুপ্রাণিত করা । নারী ক্ষমতায়ন প্রচারের পাশাপাশি তারা চেয়েছিলেন অংশগ্রহণকারী মহিলারা ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করুক। সবার সাথে খেলাধুলা করলে ক্রিকেট আসলে আপনার ভেতরের শিশুটিকে বের করে আনে এবং আপনার মনকে জিনিস থেকে সরিয়ে দেয়। আরেকটি প্রধান কারণ হলো এর ফিটনেস দিক। যেকোনো বয়সে খেলাধুলা করা ভালো এবং সুস্থ শরীর বজায় রাখার জন্য কার্ডিওর একটি ভালো রূপ। তাদের ভবিষ্যতের কথা বলতে গেলে, তারা এখন ছোট থেকে শুরু করেছে, তবে ভবিষ্যতে তারা আরও বড় হওয়ার পরিকল্পনা করছে। বাইট: আনিশা মেহতা (ন্যাশনাল ব্যাডমিন্টন খেলোয়াড়) নিতল সোনপাল এবং বিভা শেঠ (আয়োজক) আস্থা শেঠ [সহ-প্রতিষ্ঠাতা]
0
comment0
Report
RDRaktima das
Mar 06, 2026 14:21:30
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 06, 2026 14:21:21
Chinsurah, West Bengal:শহরের ধূলো ধোঁয়ায় জীবন যখন অতিষ্ঠ সেই সময় গাছ গাছালিতে ভরা শহরবাসীর জন্য এক অন্য রকম প্রকৃতি পার্ক উপহার দিল হুগলি চুঁচুড়া পুরসভা। চুঁচিতূড়া শহরের বাসিন্দা গৌতম সরকার জানান,তার দাদু শিবকালি সরকার ছিলেন স্বাধীনতা সংগ্রামী।তাদের পরিবারের একটি শিব মন্দির ছিল গঙ্গার পারে।সেই এলাকা প্রায় একশ বছর আগে পোর্ট ট্রাস্টের কাছ থেকে জমি লিজ নিয়েছিলেন শিবকালি।সেই জমির খাজনা এখনো সরকার পরিবারই দিয়ে আসছে。 গঙ্গাপারের সেই জায়গা হুগলি চুঁচুড়া পুরসভাকে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার পরিবার। শর্ত ছিল প্রকৃতি পার্ক গড়ে তুলতে হবে。 সেই মত চুঁচুঁড়া পুরসভা শিবকালি সরকার স্মৃতি উদ্যান তৈরী করে।যার আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ শুক্রবার。 পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ,ভাইস চেয়ারম্যান পার্থ সাহা,স্থানীয় কাউন্সিলর সহ সরকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন。 চেয়ারম্যান বলেন,শহরে যানজট ধূলো ধোঁয়ার মধ্যে একটি অন্য রকম পার্ক তৈরী হল।এখানে নানা ধরনের গাছ গাছালি রয়েছে।আরো নানা ধরনের গাছ বসানো হবে।গোটা পার্কটাই সবুজ হবে।শহরের প্রবীণ মানুষ বাচ্চেদের জন্য এই পার্ক বেশ মনোরম হবে。 গঙ্গার পারে সবুজ পার্ক কোনো ব্যবসায়ীক উদ্যেশ্য থাকবে না。
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 06, 2026 14:21:05
Purulia, West Bengal:পুরুলিয়া : বিজেপির পরিবর্তন যাত্রার রথ প্রবেশ করলো পুরুলিয়ায়। এই কর্মসূচীতে যোগ দেন দিলীপ ঘোষ । এদিন নিতুরিয়া ব্লক হয়ে পুরুলিয়া - বরাকর রাজ্য সড়ক দিয়ে রঘুনাথপুর এলাকায় প্রবেশ করল পরিবর্তন যাত্রার রথ। রঘুনাথপুর শহরে পরিবর্তন যাত্রার স্বাগত সভায় উপস্থিত হয়ে বিজেপির কর্মীদের উচ্ছ্বসিত করেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জীর ধর্না প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জী সারাজীবন ধর্না দেন । সেটাই তিনি করছেন । বলরামপুরে বিজেপি বিধায়ক এবং কর্মীদের উপর হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বহুবার বিজেপি নেতৃত্বের উপর হামলা হয়েছে, রথ আটকানোর চেষ্টা হয়েছে । কিন্তু বিজেপিকে আটকে রাখা যায়নি । সব হিসেব পেয়ে যাবেন। রাজ্যে নতুন রাজ্যপালকে স্বাগত জানান তিনি । বাইট: দিলীপ ঘোষ
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 06, 2026 14:20:49
Kolkata, West Bengal:নাগেরবাজার সাতগাছি তে আগুনে পুড়ে মা ও ছেলের মৃত্যু。 মানসিক ভারসাম্যহীন আবিষেক সিকদার ও তার মা থাকতেন নাগেরবাজার সাতগাছি এলাকার একটি ৪ তলা বাড়িতে। এলাকার মানুষ যেটা জানাচ্ছে আবিষেক সিকদার ও তার মা একাই থাকতেন এই আবাসনে। আজ দুপুর ২.৩০ টা নাগাদ হঠাৎ করে এলাকার মানুষজন দেখতে পায় চারতলার ঘর থেকে আগুনের ঝলকানি, এরপরই দমকল ও নাগেরবাজার থানার পুলিশকে বিষয়টি জানায় এলাকার মানুষজন। পরবর্তীতে পুলিশ ও দমকল আসলে দেখতে পায় ৪ তলার ঘরে আগুন জ্বলছে। দমকল আগুন নেভাতে গিয়ে দেখে ঘরের মধ্যেই দুজন অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছে। তারপর পুলিশ স্থানীয় সূত্রে জানতে পারে মা ও ছেলে মানসিক ভারসাম্যহীন। এরপর দুইজনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। আগুন লাগার ঘটনা ক্ষতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 06, 2026 14:20:29
Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়ার বলরামপুরে হামলার ঘটনায় গুরুতর আহত বিজেপি কর্মীদের দেখতে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালেন দিলীপ ঘোষ । সঙ্গে রয়েছেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতो, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা । আজ পুরুলিয়ার বলরামপুর বিধানসভার রসুলডি এলাকাতে রাস্তার ধারে বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে । বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এবং বিজেপির দলীয় কর্মীদের গাড়িতে পাথর বৃষ্টি করে, গাড়ি ভাংচুর করে । পাথরের আঘাতে গুরুতর আহত হন ৫ জন বিজেপি কর্মী । আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় পুরুলিয়া গভর্মেন্ট  মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানে তাদের দেখতে পৌঁছান দিলীপ ঘোষ । সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি । বাইট: দিলীপ ঘোষ
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 06, 2026 14:20:04
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জের কসবা নেতাজী মোড় থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথের যাত্রা শুরু হয়। শুক্রবার এই রায়গঞ্জ শহর প্রদক্ষিণ করে হেমতাবাদ বিধানসভায় প্রবেশ করে। হেমতাবাদ বিধানসভার হেমতাবাদ শালবাগান মাঠে এদিন দুপুরে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার কথা থাকলেও কাউকে মঞ্চে দেখা যায়নি। মঞ্চে ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্বরা। মঞ্চে বক্তব্য রাখেন নেতৃত্বরা। হেমতাবাদ থেকে রথ কালিয়াগঞ্জ বিধানসভা হয়ে এদিন বিকালে দক্ষিন দিনাজপুর জেলায় প্রবেশ করে। কোথাও কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে ডি,এ দেওয়ার কাজ শুরু হবে। বাইটঃ কার্তিক চন্দ্র পাল (সাংসদ, রায়গঞ্জ,) খগেন মুর্মু (সাংসদ উত্তর মালদা)
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 06, 2026 13:24:12
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 06, 2026 13:24:03
Dinajpur, Rangpur Division:স contemporaneity content preserved Bengali news text without gibberish or metadata: দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভা থেকে শুরু হলো পরিবর্তন যাত্রা। বিজেপির প্রস্তাবিত পরিবর্তন যাত্রার রথ শুক্রবার দুপুর দুটো নাগাদ আসার কথা থাকলেও প্রায় তিন ঘন্টা দেরিতে বিকেল পাঁচটা নাগাদ কুশমন্ডিতে এসে পৌঁছায়। রথে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং মালদা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী। সকাল থেকেই ব্যাপক উদ্দীপনার উৎসাহ লক্ষ্য করা গেছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। প্রচারের নানা মাধ্যম নিয়ে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা ঢাকঢোল বাজিয়ে রীতিমতো উৎসব পালন করতে শুরু করেন সভা স্থানে এবং রাস্তায়। পরে বর্ণাঢ্য মিছিল রথ কে স্বাগত জানায় এবং কুশমন্ডির সভার পরেই রথ বুনিয়াদপুর এর উদ্দেশ্যে রওনা দেয়। হরিরামপুর বিধানসভার অন্তর্গত বুনিয়াদপুর বাসস্ট্যান্ডেই আরও একটি সভা হওয়ার কথা এবং সর্বশেষ সভা হওয়ার কথা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। অবশ্য সময় বেশি লেগে যাওয়ায় পরিবর্তন যাত্র পথ কিছুটা সংক্ষিপ্ত করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। বাইট ১/ নীলাঞ্জন রায় বিজেপি নেতা ২/ খগেন মুর্মু উত্তর মালদা সাংসদ 0603ZG_SDIN_PARIBARTAN_JATRA
0
comment0
Report
NRNarayan Roy
Mar 06, 2026 13:23:33
Siliguri, West Bengal:নির্বাচিন এগিয়ে আসতেই জোরাল হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি , বাংলায় ভাগের আঁচ আসলে গোটা বাংলা জুড়ে আগুন জ্বলবে , তার জন্য দায়ী থাকবে বিজেপি , মন্তব্য তৃণমূলের সম্প্রতি , বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীনের ক্লোজ ডোর বৈঠকে উঠে এসেছে পাহাড়ের আইডেন্টিটির কথা , গোর্খাল্যান্ডের কথা এমনকি গোর্খাল্যান্ড সম্ভব না হলে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জোরালো দাবি উঠেছে৷ বিজেপি সে কথা প্রকাশ্যে.shikar না করলেও দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা তার বক্তব্য সে কথা স্পষ্ট করেছে৷ অন্যদিকে তৃণমূল_saf জানিয়ে দেয় নির্বাচনের আগে গোর্খাল্যান্ড বা এই ধরনের কথা গিমিক মাত্র। বাংলার মানচিত্রে বাংলা ভাগের কোন আঁচ উঠলে গোটা বাংলায় আগুন জ্বলবে৷ তার জন্য দায়ী থাকবে একমাত্র বিজেপি , মন্তব্য তৃণমূলের。 নির্বাচন যত এগিয়ে আসে ততই জোরালো হয় গোর্খাল্যান্ডের দাবি। বিগত লোকসভা থেকে বিধানসভা নির্বাচনেও এই বিষয় দেখা গিয়েছে৷ এবারও তার আর অন্যথা হল না৷ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবিন পাহাড়ের জন জাতির সাথে বৈঠক করেন। সেই ক্লোজডোর মিটিংয়েও উঠে আসে একই প্রসঙ্গ। তবে বিজেপি এই সমস্যা বা স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কাজ করছে বলে দাবি দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তার। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাহাড়ে মধ্যস্ততাকারী নিয়োগ হয়েছে। তিনি বেশ কয়েক দফায় বৈঠক করেছেন৷ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই তিমিরেই। আদেও কি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারবে কেন্দ্র নাকি শুধুমাত্র ভোটের বৈতরণি পার করার জন্য এটা একটা জিগির মাত্র। দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা জানান , "সর্বভারতীয় সভাপতির কাছে অনেক বক্তব্যই উঠে এসেছে৷ তিনি সবটা শুনেছেন৷ পাহাড়ের মানুষের যে দাবি রয়েছে দীর্ঘদিনের সেই বক্তব্য উঠে এসেছে৷ আমি মনে করি মনের মধ্যে যে ব্যাথা রয়েছে তার বহিঃপ্রকাশ হওয়া প্রয়োজন। তাদের সমস্যা সমাধানে ইতিমধ্যেই মধ্যস্তকারী নিয়োগ হয়েছে। সে তার কাজ করছে৷ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে এই কাজ আরও দ্রুত হবে৷ যদি তা নাও হয় তাহলেও বিজেপি বা কেন্দ্র সরকার পাহাড়ের মানুষের এই দাবি পুরন করবে৷" অন্যদিকে তৃণমূল এ বিষয় বা গোর্খাল্যান্ড의 দাবিকে নিয়ে স্পষ্ট বক্তব্য রাখে , যদি বাংলা ভাগের কোন প্রসঙ্গ আসে তাহলে গোটা বাংলা জুড়ে আগুন জ্বলবে এবং তার জন্য দায়ী থাকবে বিজেপি তথা তাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। শিলিগুড়ির মেয়র তথা দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য গৌতম দেব বলেন , "নির্বাচন এগিয়ে আসলেই এই ধরনের দাবি উঠে আসে৷ পশ্চিমবঙ্গের মানচিত্রে বিভাজনের আঁচ পরিলক্ষিত করা গেলেই গোটা বাংলায় আগুন জ্বলবে আর তার জন্য দায়ী থাকবে বিজেপি বা তাদের নেতৃত্বরা৷ এত বছর ধরে তারা পাহাড়ে জয় লাভ করেছে কিন্তু পাহাড়ের জন্য কি দিতে পেরেছে তারা। কাজেই মানুষ সবটা বোঝে , ঠিক সেই কারনেই এবার আরও বিপুল ভোটে জয় লাভ করব।" উল্লেখ্য , ২০১৭ সালে পাহাড়ে এই প্রসঙ্গকে কেন্দ্র করে যে আগুন জ্বলেছিল সেই আগুনের আঁচ নিভতে সময় লেগেছিল কয়েকমাস। মুখ্যমন্ত্রীর তখন পাহাড় সফর চলছে৷ বিমল গুরুংয়ের নেতৃত্বে আগুন জ্বলে উঠল পাহাড়ে। সেই ঘটনায় পর অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে৷ নতুন করে গোর্খাল্যান্ডের দাবি জোরালো না হলে ২০২৬ বিধানসভা নির্বাচনে আবার সেই একই দাবি৷ তবে এবারের দাবি শুধুমাত্র পাহাড়ের কয়েকটি আঞ্চলিক দলের নয় সেই পালে হাওয়া দেওয়ার কাজ করছে বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটে যেন এর কোন প্রভাব না পড়ে কার্যত সেই কারনেই বিজেপি এই দাবি থেকে সরেও দাঁড়াচ্ছে না আবার যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রসঙ্গ বারংবার উঠে আসছে তারও কোন সুরাহা মিলছে না。
0
comment0
Report
Advertisement
Back to top