icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

हावड़ा स्ट्रॉन्ग रूम में 24x7 मॉनिटरिंग, एजेंट सुरक्षा बढ़ाने के दावे

Howrah, West Bengal:হাওড়ার স্ট্রং রুমগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্ট্রং রুমের বাইরে বসানো হয়েছে একাধিক সিসিটিভি। সেই সিসিটিভির ছবির ওপর নজরদারির জন্য তৈরি করা হয়েছে মনিটারিং রুম। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছেন। আজ হাওড়া ময়দান এর যোগেশচন্দ্র গার্লস স্কুলে স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিদায়ী সরকারের মন্ত্রী এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ রায়। তিনি বলেন স্ট্রং রুমের বাইরে গার্ড এর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল থেকে চারজন করে এজেন্টকে মনিটরিং রুমে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেখান থেকেই ২৪ ঘন্টা চলছে নজরদারি।স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও রাজ্য পুলিশ কর্মীরা পাহারা দিচ্ছেন। যোগেশ চন্দ্র গার্লস স্কুলে বালি, উত্তর হাওড়া এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলি রয়েছে। এছাড়াও শিবপুরের বিবেকানন্দ ইনস্টিটিউশনে ডোমজুড়, জগৎবল্লভপুর এবং পাঁচলা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন গুলি রয়েছে। এছাড়াও শিবপুর আইআইইএসটি তে দক্ষিণ হাওড়া, সাঁকরাইল এবং শিবপুর বিধানসভার জনমত ইভিএম মেশিনে বন্দী হয়ে আছে। এদিন অরূপ রায় আরো বলেন দলীয় নির্দেশ मেনে তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। বিজেপি এমন একটি রাজনৈতিক দল তাদের বিশ্বাস করা যায় না। তবে এটা বাংলা। তারা বিপুল জনমত নিয়ে ফের ক্ষমতায় ফিরবেন.
0
0
Report

नीलंज प्राथमिक स्कूल में वोट के बाद पेयजल समस्या हल, पाइपलाइन से जल व्यवस्था

Mollar Chak, West Bengal:দীর্ঘদিন ধরে স্কুলে পানীয়জলের সমস্যা ছিল। ভোটের সুবাদে জল সমস্যা মিটলো স্কুলে। স্কুলে পানীয়জলের স্থায়ী কোনো বন্দোবস্ত ছিলনা। গ্রামের সজলধারা পাম্প থেকে জল এনে এতদিন স্কুলে জলের চাহিদা মিটতো। মিডডে মিলের রান্না থেকে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের পানীয়জল পেতে চরম সমস্যায় পড়তে হতো। গ্রীষ্মের দাবদাহে জলের সমস্যা আরও তীব্র আকার নেয় চন্দ্রকোণার নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে। ভোটের সুবাদে স্কুলে জলের সমস্যার সমাধান হল। ২৩-এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে চন্দ্রকোণা বিধানসভায়। পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হয় নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়কে। নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ১২৩ ও ১২৩ এ বুথে ১৩০৬ জন ভোটারের ভোট গ্রহণ হয় এই স্কুলে। স্কুলে ভোট কর্মীদের থাকার ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে পানীয়জলের জল সমস্যার বিষয়টি সামনে আসে। তড়িঘড়ি গ্রামের সজল ধারার পাম্প থেকে স্কুলে সরাসরি পাইপলাইন সংযোগ করে পানীয়জলের ব্যবস্থা করে ব্লক প্রশাসন। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা রমা কুন্ডু দাস বলেন,'দীর্ঘদিন ধরে স্কুলে পানীয়জলের একটা সমস্যা ছিল। পাশেে গ্রামস সজল ধারা মারফত স্কুলে জল সরবরাহ হতো।কিন্তু তা পর্যাপ্ত ছিলনা। একটি সাবমারশেবল পাম্প যাতে স্কুলে বসানো হয় তারজন্য স্কুলের তরফে চিঠিও দেওয়া হয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। যাক ভোটের সুবাদে আপাতত জলের সমস্যা মিটেছে। তবে স্থায়ী সমাধানের জন্য স্কুলে পাম্প বসানো প্রয়োজন। গ্রামের সজলধারা পাম্প সবসময় চালু থাকে না। স্কুল সূত্রে জানাযায়,নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৪৮ জন। ভারপ্রাপ্ত শিক্ষিকা সহ তিনজন শিক্ষক রয়েছেন। রয়েছেন ছাত্রছাত্রীদের মিডডে মিলের ব্যবস্থা। মিডডে মিলের রান্নার জন্য রাঁধুনিদের জল আনতে পাশের গ্রামের সজলধারা পাম্পের উপর অপেক্ষা করে থাকতে হতো।স্কুলের রাঁধুনি পাপিয়া পান্ডে বলেন,'জল ছাড়া তো রান্না সম্ভব নই। রান্নার জন্য জল পেতে বিরাটই সমস্যা হতো আমাদের।স্কুলে জলের ট্যাঙ্ক রয়েছে,সজলধারা পাম্প থেকে সরাসরি জল এসে ট্যাংক ভর্তি হয়ে যায়।এখন স্কুলের ট্যাপ থেকে স্বচ্ছ জল পাচ্ছি।ভাগ্যিস ভোট ছিল,তা নাহলে এই গরমে যে কি হতো।'
0
0
Report

दासपुर ब्लॉक, पश्चिम मेदिनीपुर नाबालिग के शारीरिक शोषण के आरोप में 81 वर्षीय वृद्ध गिरफ्तार

Mollar Chak, West Bengal:নাবালিকা কে শারীরিক নির্যাতনের অভিযোগে ৮১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু’নম্বর ব্লকের একটি গ্রামে নাবালিকা এক মেয়ের সঙ্গে শারীরিক নির্যাতনের অভিযোগে ৮১ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ。 পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম শেখ জালাল। নাবালিকার পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হলে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়。 ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
0
0
Report
Advertisement

भांगर में रात अंधेरे में टीएमसी कर्मी की दुकान में आग, ISF पर आरोप

Baruipur, West Bengal:ভাঙ্গড়ে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে আগুন, আইএসএফের বিরুদ্ধে অভিযোগ。 ঘটনাটি ঘটেছে ভাঙড়ের নলমুড়ি এলাকায়। অভিযোগ,মইবুল মোল্লা নামের এক তৃণমূল কর্মীর ইলেকট্রিক রিপিয়ারিং দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। তৃণমূল কর্মী মহিবুলের দাবি আইএসএফ নেতা রাহুল মোল্লার নেতৃত্বে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে。 যদি অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা রাহুল মোলা বলেন নিজেরা আগুন লাগিয়ে আইএসএফদের উপর দোষ চাপানো হচ্ছে প্রশাসন সঠিক তদন্ত করলে বুঝতে পারবে。 ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে。
0
0
Report

पूरुलिया के गणना केंद्रों में सुरक्षा मजबूत, तृणमूल उम्मीदवारों ने पहुंच पर आपत्ति जाहिर की

Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে গণনাকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পুরুলিয়ার গণনाकেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে । প্রার্থীদের গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। এদিনই পুরুলিয়ার তিন তৃণমূল প্রার্থীরা গণনাকেন্দ্রে পৌঁছান । তৃণমূল প্রার্থীরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে অসন্তোষ প্ৰকাশ করেন । পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো অভিযোগ তুলে বলেন, গণনাকেন্দ্রের স্ট্রং রুম পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে । ঘটনায় নিরাপত্তা নিয়ে অসচ্ছতার অভিযোগ তোলেন তিনি । এদিন প্রথমে পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের গণনাকেন্দ্র পরিদর্শনে পৌঁছান তিনি । সঙ্গে ছিলেন জেলার নির্বাচনী আধিকারিক থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকরা । সেখান থেকে তিনি পরিদর্শনে পৌঁছান সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে গণনাকেন্দ্রে।
0
0
Report

कोलकाता में वाणिज्यिक गैस और एलपीजी की कीमतें बढ़ीं; ऑटो-ईंधन के किराए भी बढ़े

Kolkata, West Bengal: vot মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম । Kolkata-এ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৯৯৪ টাকা । Kolkata-এ আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২২০৮ টাকা । Kolkata-এ বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৩২০২ টাকা। দাম বাড়লো এলপিজি গ্যাসেরও, আগে Kolkata-এ অটো এলপিজির মূল্য ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। এখন তা ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়ালো ৮৯ টাকা ৪০ পয়সা। মানিকতলা থেকে ভূতনাথ মন্দির। ভাড়া বাড়লো কিলোমিটার পিছু দুই টাকা। মানিকতলা থেকে শিয়ালদহ ভাড়া বাড়লো দু টাকা। কিলোমিটার পিছু। বহু অটোচালক বলছেন, যেভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে যদি ভাড়া বাড়ায় তাহলে আর সওয়ারী জুটবে না। না খেতে পেয়ে মরতে হবে।
0
0
Report
Advertisement

उत्तर कोलकाता के 7 केंद्रों में गिनती के समय CCTV लॉक, 12 घंटे बिना निगरानी

Kolkata, West Bengal:অন্য ছবি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আজ আগাগোড়া দুর্গের ছবি। আধ কোম্পানি আইটিবিপি। গতকাল বিকেল পর্যন্ত যে সিসিটিভি ক্যামেরা মনিটরিং ইউনিট পর্যন্ত সাংবাদিক এজেন্ট সবার অবাধ যাতায়াত ছিল, মধ্যরাত পর্যন্ত দফায় দফায় রাজনৈতিক চাপান উতরের পর সেই ঢিলেঢালা ছবি গায়েব। সকালে বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ। দুপুরে শ্যাম পুকুরের প্রার্থী শশী পাঁজা। দলনেত্রীর নির্দেশ এবং শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তার প্রদর্শিত পথে স্ট্রং রুম রক্ষার্থে স্বয়ং প্রার্থীরা হাজির। সঙ্গে আরও ১০ জন করে কাউন্টিং এজেন্ট কে আজ বিশেষ এন্ট্রি পাস ইস্যু করলেন নির্বাচন কমিশনের নর্থ ডিইও স্মিতা পান্ডে। তবে শশী পাঁজার অভিযোগ, সিসিটিভি ক্যামেরা মনিটরিং ইউনিট ঢোকার রাস্তায় সুবিশাল লোহার খাঁচা বসেছে। গতকাল রাত ১১ টা থেকে আজ সকাল ১১ টা অর্থাৎ প্রায় ১২ ঘণ্টা তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার ৭ টি কেন্দ্রের প্রার্থী বা তাদের কাউন্টিং এজেন্ট, কেউই সিসিটিভি তে চোখ রাখতে পারেননি। কারণ তখনও পাস ইস্যু হয়নি। আর পাস ছাড়া কাউকে লোহার খাঁচা পেরিয়ে ভিতরে যেতেও দেওয়া হয়নি। এই ১২ ঘণ্টায় কিছু ঘটেছে কিনা সেটা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন শশী পাঁজা।
0
0
Report
Advertisement

जलपाईगुड़ी में बुद्ध जयंती पर रैली, विश्व शांति का संदेश

Jalpaiguri, West Bengal:বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে র‍্যালি ।আয়োজক জলপাইগুড়ি ড্রেসিং সেলিং গুম্ফা। র‍্যালির মাধ্যমে বিশ্ব শান্তি বার্তা দেয়া হয়। আজ ভগবান বুদ্ধের জন্মদিন। এই উপলক্ষে বিগত ১০ বছর ধরে জলপাইগুড়ি ভানু নগরে অবস্থিত বুদ্ধ গুমফা রয়েছে। দেচিং সেলিং ঘুম পার তরফে একটি র‍্যালির আয়োজন করা হয়।এই রেলিটিতে মহিলা পুরুষ সকলে অংশগ্রহণ করে।, মাথায় ত্রিপিটক নিয়ে রেলিতে মহিলারা অংশগ্রহণ করেন। রেলিটি ভানু নগর থেকে শুরু হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মূলত এই র‍্যালির মাধ্যমে বুদ্ধיסטরা জানিয়েছেন বিশ্ব শান্তির জন্য আজকের এই রেলি। রেলির সামনে সুসজ্জিত একটি ভগবান বুদ্ধের মূতি সহ একটি ট্যাবলোও ছিল。 রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
0
0
Report

कलना कॉलेज स्टोररूम में CCTV बंद, टीएमसी उम्मीदवार स्वप्न देवनाथ ने शिकायत की

Mirpur, West Bengal:বন্ধ CCTV ক্যামেরা, হাজির TMC প্রার্থী, কালনা পূর্ব বর্ধমান。 কালনায় কলেজের স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ, খবর পেয়ে ছুটে এলেন,পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ, কালনা কলেজে চারটি বিধানসভা স্টং রুম করা হয়েছে, কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, বিধানসভার গতকাল সন্ধ্যায় ছটা বাজতে পাচে , দু মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, ভলেন্টিয়ার্স মারপদ খবর পেয়ে ছুটে এলেন, দক্ষিণ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ, তিনি এই বিষয়টি তীব্র ভাষায় প্রতিবাদ করেন, এবং তিনি এই বিষয়টি আরও কাছে অভিযোগ করেন。 তিনি জানান দু মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে, তিনি আরো বলেন আজকে থেকে তিনি কালনায় রাত পাহারায় থাকবেন。
0
0
Report
Advertisement

मतगणना से पहले स्ट्रांग रूम पर केंद्रीय सुरक्षा, टीएमसी कैम्प ने तैयारियाँ तेज

Mal Bazar, West Bengal:*নির্বাচন মিটতেই স্ট্রং রুম পাহাড়ায় কেন্দ্রীয় বাহিনী।* প্রথম দফার নির্বাচনের ইভিএমগুলি মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আগামী ৪ মে মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের ভোটের ফল ঘোষণার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কোনোরকম ঝুঁকি না নিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রং রুম চত্বরজুড়ে বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা। যাতে সর্বক্ষণ নজরদারি চালানো যায়। এই পরিস্থিতির মধ্যেই স্ট্রং রুম থেকে প্রায় ২০০ মিটার দূরে ১৭ নাম্বার জাতীয় সড়কের পাশে তৃণমূল কংগ্রেসের তরফে ভোট রক্ষা ক্যাম্প গড়ে তোলা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলত মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সময় ভাগ করে ক্যাম্প থেকে নজরদারি চালানো হচ্ছে। এরপর রাতভরও কর্মীরাও দায়িত্ব সামলাচ্ছেন। 0105ZG_MAL_STRONG_ROOM_GUARD_R
0
0
Report
Advertisement
Advertisement
Back to top