Back
चुनाव से आगे गोरखालैंड के मुद्दे पर टकराव तेज, बंगाल में आग की आशंका
NRNarayan Roy
Mar 06, 2026 13:23:33
Siliguri, West Bengal
নির্বাচিন এগিয়ে আসতেই জোরাল হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি , বাংলায় ভাগের আঁচ আসলে গোটা বাংলা জুড়ে আগুন জ্বলবে , তার জন্য দায়ী থাকবে বিজেপি , মন্তব্য তৃণমূলের
সম্প্রতি , বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীনের ক্লোজ ডোর বৈঠকে উঠে এসেছে পাহাড়ের আইডেন্টিটির কথা , গোর্খাল্যান্ডের কথা এমনকি গোর্খাল্যান্ড সম্ভব না হলে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জোরালো দাবি উঠেছে৷ বিজেপি সে কথা প্রকাশ্যে.shikar না করলেও দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা তার বক্তব্য সে কথা স্পষ্ট করেছে৷ অন্যদিকে তৃণমূল_saf জানিয়ে দেয় নির্বাচনের আগে গোর্খাল্যান্ড বা এই ধরনের কথা গিমিক মাত্র। বাংলার মানচিত্রে বাংলা ভাগের কোন আঁচ উঠলে গোটা বাংলায় আগুন জ্বলবে৷ তার জন্য দায়ী থাকবে একমাত্র বিজেপি , মন্তব্য তৃণমূলের。
নির্বাচন যত এগিয়ে আসে ততই জোরালো হয় গোর্খাল্যান্ডের দাবি। বিগত লোকসভা থেকে বিধানসভা নির্বাচনেও এই বিষয় দেখা গিয়েছে৷ এবারও তার আর অন্যথা হল না৷ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবিন পাহাড়ের জন জাতির সাথে বৈঠক করেন। সেই ক্লোজডোর মিটিংয়েও উঠে আসে একই প্রসঙ্গ। তবে বিজেপি এই সমস্যা বা স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কাজ করছে বলে দাবি দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তার। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাহাড়ে মধ্যস্ততাকারী নিয়োগ হয়েছে। তিনি বেশ কয়েক দফায় বৈঠক করেছেন৷ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই তিমিরেই। আদেও কি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারবে কেন্দ্র নাকি শুধুমাত্র ভোটের বৈতরণি পার করার জন্য এটা একটা জিগির মাত্র।
দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা জানান , "সর্বভারতীয় সভাপতির কাছে অনেক বক্তব্যই উঠে এসেছে৷ তিনি সবটা শুনেছেন৷ পাহাড়ের মানুষের যে দাবি রয়েছে দীর্ঘদিনের সেই বক্তব্য উঠে এসেছে৷ আমি মনে করি মনের মধ্যে যে ব্যাথা রয়েছে তার বহিঃপ্রকাশ হওয়া প্রয়োজন। তাদের সমস্যা সমাধানে ইতিমধ্যেই মধ্যস্তকারী নিয়োগ হয়েছে। সে তার কাজ করছে৷ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে এই কাজ আরও দ্রুত হবে৷ যদি তা নাও হয় তাহলেও বিজেপি বা কেন্দ্র সরকার পাহাড়ের মানুষের এই দাবি পুরন করবে৷"
অন্যদিকে তৃণমূল এ বিষয় বা গোর্খাল্যান্ড의 দাবিকে নিয়ে স্পষ্ট বক্তব্য রাখে , যদি বাংলা ভাগের কোন প্রসঙ্গ আসে তাহলে গোটা বাংলা জুড়ে আগুন জ্বলবে এবং তার জন্য দায়ী থাকবে বিজেপি তথা তাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। শিলিগুড়ির মেয়র তথা দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য গৌতম দেব বলেন , "নির্বাচন এগিয়ে আসলেই এই ধরনের দাবি উঠে আসে৷ পশ্চিমবঙ্গের মানচিত্রে বিভাজনের আঁচ পরিলক্ষিত করা গেলেই গোটা বাংলায় আগুন জ্বলবে আর তার জন্য দায়ী থাকবে বিজেপি বা তাদের নেতৃত্বরা৷ এত বছর ধরে তারা পাহাড়ে জয় লাভ করেছে কিন্তু পাহাড়ের জন্য কি দিতে পেরেছে তারা। কাজেই মানুষ সবটা বোঝে , ঠিক সেই কারনেই এবার আরও বিপুল ভোটে জয় লাভ করব।"
উল্লেখ্য , ২০১৭ সালে পাহাড়ে এই প্রসঙ্গকে কেন্দ্র করে যে আগুন জ্বলেছিল সেই আগুনের আঁচ নিভতে সময় লেগেছিল কয়েকমাস। মুখ্যমন্ত্রীর তখন পাহাড় সফর চলছে৷ বিমল গুরুংয়ের নেতৃত্বে আগুন জ্বলে উঠল পাহাড়ে। সেই ঘটনায় পর অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে৷ নতুন করে গোর্খাল্যান্ডের দাবি জোরালো না হলে ২০২৬ বিধানসভা নির্বাচনে আবার সেই একই দাবি৷ তবে এবারের দাবি শুধুমাত্র পাহাড়ের কয়েকটি আঞ্চলিক দলের নয় সেই পালে হাওয়া দেওয়ার কাজ করছে বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটে যেন এর কোন প্রভাব না পড়ে কার্যত সেই কারনেই বিজেপি এই দাবি থেকে সরেও দাঁড়াচ্ছে না আবার যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রসঙ্গ বারংবার উঠে আসছে তারও কোন সুরাহা মিলছে না。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:46:300
Report
PMPiyali Mitra
FollowMar 06, 2026 18:46:140
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 06, 2026 18:15:480
Report
RTRonay Tewari
FollowMar 06, 2026 18:15:310
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 18:15:210
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report