Back
अरामबाग के आलू किसान ठंडे स्टोर में भंडारण की मांग पर धरना-प्रदर्शन
DSDIBYENDU SARKAR
Mar 21, 2026 06:50:50
Arambag, West Bengal
আরামবাগঃ২১ মার্চ
এলাকার আলু চাষীদের উৎপাদিত আলু স্থানীয় হিমঘরে সংরক্ষণের দাবিতে হিমঘরের সামনে বিক্ষোভ আলু চাষীদের। বিক্ষোভ সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন। গোঘাটের হাজীপুরের ঘটনা।
স্থানীয় আলু চাষীদের আলু হิมঘরে সংরক্ষণের দাবিতে হিমঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষীরা। আলু চাষীদের দাবি গত বছর বাইরে রাজ্যে আলু পাঠাতে পারেনি ব্যবসায়ীরা। তাই কৃষক রাও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও মাঠে আলুর দাম একবারে তলানিতে এসে ঠেকেছে। আলু চাষীরা হিমঘর মুখী। গোঘাটের হাজিপুর সীমান্তবর্তী এলাকার কয়েক কিলোমিটার পাশেই পশ্চিম মেদিনীপুরের তাতারপুর সহ কয়েকটি জায়গায় চাষীরা আলু রাখতে পারেন নি। অথচ অন্যান্য জেলার আলু হাজিপুরের স্থানীয় হিমঘরে ঢুকে যাচ্ছে। তাই রাত থেকেই চাষীরা আলু নিয়ে স্থানীয় হাজীপুরের হিমঘরে দলবদ্ধ ভাবে হাজির হয়েছেন। আলু চাষীদের দাবি, তাদের উৎপাদিত আলু তাদেরই স্থানীয় হিমঘরে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই নিয়েই রাত থেকে আলু চাষীরা, হিমঘরের সামনে জড়ো হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে,হিমঘরে পুলিশ মোতায়েন করতে হয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশও টোকেন সিস্টেমে চাষীদের বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ভোটের আগেই উৎপাদিত আলু নিয়ে দিকে দিকে আলু চাষীরা ক্ষুব্ধ। বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরাও আলু চাষীদের দাবিকে মান্যতা দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। আরামবাগ মহকুমা এলাকাটি কৃষি প্রধান এলাকা হওয়ায় স্বাভাবিকভাবেই আলুর দাম না মেলায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। গতকালই খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ সরাসরি মাঠে কৃষকদের কাছে গিয়ে ভোট প্রচার করেছেন। কৃষকদের দুর্দশার কথা শুনেছেন তারপরেই হানা দিয়েছিলেন স্থানীয় হিমঘরে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 21, 2026 09:16:471022
Report
MMManoj Mondal
FollowMar 21, 2026 09:06:50901
Report
BBBimal Basu
FollowMar 21, 2026 09:01:42970
Report
CDChampak Dutta
FollowMar 21, 2026 08:46:361031
Report
NHNantu Hazra
FollowMar 21, 2026 08:46:241040
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 21, 2026 08:45:281075
Report
NHNantu Hazra
FollowMar 21, 2026 08:33:151056
Report
NHNantu Hazra
FollowMar 21, 2026 08:32:571013
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 08:16:471081
Report
BSBarun Sengupta
FollowMar 21, 2026 08:16:34Barrackpur Cantonment, West Bengal:আজ প্রবিত্র ঈদ।
বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন মসজিদে ঈদে উৎসব পালন করতে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে। কামারহাটিতে ঈদের উৎসব পালন করলে মদন মিত্র, সৌগত রায়, সঙ্গে মানুষ মুখার্জিও, হল সৌজন্য বিনিময়, টিটাগরে ঈদের উৎসবে মাতলো রাজ চক্রবর্তীর।
1025
Report
BSBidhan Sarkar
FollowMar 21, 2026 08:04:031100
Report
CDChampak Dutta
FollowMar 21, 2026 07:48:031022
Report
BSBarun Sengupta
FollowMar 21, 2026 07:46:531050
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 07:33:551033
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 07:16:01Jalpaiguri, West Bengal:2C
2103ZG_JAL_EID_TMC_KISNO_R
ঈদের নামাজে যোগ দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ দাস মহাশয়।
স্থান - সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের অন্তর্গত অমরখানা জামাতে。
1051
Report