Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111
ईद के मौके पर कुणाल घोष ने राजाबাজার की कई मस्जिदों में शुभकामनाएं दीं
NHNantu Hazra
Mar 21, 2026 08:32:57
Salt Lake City, Utah
On the morning of Eid, Kunal Ghosh went to various mosques in Rajabazar area. He wished Eid with the people of the Muslim community. ঈদের সকালে রাজাবাজার এলাকায় বিভিন্ন মসজিদে গেলেন কুনাল ঘোষ।মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা জানালেন। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে শনি মন্দিরে প্রণাম করে প্রচারে বেরিয়ে পড়েন কুনাল ঘোষ। এর পর রাজাবাজার এলাকার দুধকুটি কাচ্চি মসজিদে যান তিনি। সেখানে হয়ে গেলে এক এক করে ঐ এলাকার বিভিন্ন মসজিদ পরিদর্শন করেন। সেখানকার মানুষের সাথে কথা বলেন। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুনাল ঘোষ। কুনাল ঘোষ বেশ কয়েকটি রাজনৈতিক প্রশ্নের উত্তর দিলেন..... প্রশ্ন গুলো হলো.... কালীঘাট মন্দিরের শুভেন্দু অধিকারী যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেনজির ভাবে ঘিরে ফেলা হলো কালীঘাট মন্দির এলাকা। ***প্রার্থী পছন্দ নয় সেই কারণে বিজেপি অফিসে দফায় দফায় বিক্ষোভ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Mar 21, 2026 10:52:17
Kharagpur, West Bengal:নারায়ণগড় বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে রমা গিরির নাম ঘোষণার পরেই শুরু হয়েছে অসন্তোষ। প্রার্থীকে পছন্দ নয়—এই অভিযোগ তুলে আজ খড়্গপুরে বিজেপির জেলা পার্টি অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখান নারায়ণগড় থেকে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের পক্ষ থেকে এই প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। তাই অবিলম্বে রমা গিরিকে প্রার্থী পদ থেকে সরিয়ে অন্য যোগ্য প্রার্থী দেওয়ার দাবি তোলেন তারা। এই দাবিকে কেন্দ্র করে জেলা কার্যালয়ের বাইরে উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে ওঠে।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 21, 2026 10:21:19
Dinajpur, Rangpur Division:উৎসবের আবহে প্রচারের খামতি নেই রাজনৈতিক দল গুলির। তপনের বিজেপি প্রার্থী বুধরায় টুডু, গঙ্গারামপুর এর সিপিআইএম প্রার্থী ডক্টর বিপ্লব বর্মন এবং বালুরঘাটের আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত। কোথাও বাড়ি বাড়ি প্রচার কোথাও বা পথ চলতি মানুষের সঙ্গে করমর্দন ও নমস্কার প্রতি নমস্কার এ চলছে প্রচার অভিযান। ভোটের দিনক্ষণ ঘোষণার পর নিজের নিজের বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রার্থী শুরু করেছেন পাড়া মিটিং, ছোট বৈঠক, কর্মীদের সাথে মিটিং এবং জনসংযোগের মত একাধিক কর্মসূচি। প্রচার অভিযানে এখনো সেভাবে বড় জনসভা বা বড় মিছিলের আয়োজন কোনো পক্ষই করেনি তবে যতদিন গড়াচ্ছে প্রচারের গতি ও ঝাঁজ বাড়ছে জেলায়। বাইট ১/ ডা: বিল্পব বর্মন সি পি আই এম প্রার্থী ২/অর্নব চৌধুরী আর এস পি প্রার্থী
1088
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 21, 2026 10:02:41
Kolkata, West Bengal:আজ আরো দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। রবিবার পর্যন্ত স্পেল ঝড় বৃষ্টির। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় চলবে বুধবার পর্যন্ত। শুক্রবার ফের বাড়বে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপর দিয়ে। জম্মু-কাশ্মীর থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাব আজকের দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়োবাতास ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা। শুক্রবার ফের বারবে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা。 ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের পাজেলাতে আগামী কয়েক দিন। বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি কমলেও ফের উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে。
1046
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 21, 2026 09:16:47
Asansol, West Bengal:দেয়াল লিখন কে কেন্দ্র করে বিজেপির তৃণমূলের মধ্যে উত্তেজনা বচসা ও কথা কাটাকাটি। ঘটনাস্থলে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মৌসুমী বোসু। আসানসোলের হিরাপুর থানা পুলিশ এসে উভয় পক্ষকে দেওয়াল লিখতে বারণ করে দিয়েছে। বিজেপির প্রার্থীর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। আসানসোলের হিরাপুর থানার বার্নপুর রোডের ডলি লজের ঘটনা। বিজেপি অভিযোগ ডলি লজ এলাকায় আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রীয় বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির সমর্থনে দেওয়াল লিখন করা হচ্ছিল। তৃণমূলের অভিযোগ তাদের বুকিং করা জায়গায় বিজেপি দেওয়াল লিখন করেছে। বিষয়টি হিরাপুর থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনার পর বিজেপি ও তৃণমূলের কর্মী ও সমর্থকরা পৌঁছায়। আসান আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর সাথে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে বচসা হয়।
1094
comment0
Report
MMManoj Mondal
Mar 21, 2026 09:06:50
Kolkata, West Bengal:রক্তাক্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কারোলা গ্রাম।স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্থানীয়দের একাংশের অনুমান, এই ঘটনার পেছনে থাকতে পারে ত্রিকোণ প্রেমের জটিলতা।স্থানীয় সূত্রে জানা গেছে, কারোলা গ্রামের বাসিন্দা সুশান্ত মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন গাইঘাটার বাসিন্দা সুপর্ণা সরকার। কয়েকদিন আগে সেখানে বেড়াতে আসেন তার বান্ধবী দীপা মন্ডল। দীপার স্বামী শম্ভু সরকারের বাড়ি গাইঘাটা থানার ধরমপুর এলাকায়।অভিযোগ, শনিবার সকালে আচমকাই ওই বাড়ির সামনে হাজির হন শম্ভু সরকার। সেখানে নিজের স্ত্রী দীপাকে দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গৃহবধূ।চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে ধরার চেষ্টা করা হলে সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। পরে ওই বাড়িতে কাজ করতে আসা কয়েকজন ব্যক্তি আহত গৃহবধূকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে।আহত গৃহবধূর অভিযোগ, তার স্বামী নিয়মিত কাজকর্ম করেন না, নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং দীর্ঘদিন ধরেই তাকে সন্দেহ করতেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে পাঠানো হয় বনগাঁ মহকুমা হাসপাতালে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত শম্ভু সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ。
1074
comment0
Report
BBBimal Basu
Mar 21, 2026 09:01:42
Basirhat, West Bengal:একশো বছরের উপরের পুরনো হিঙ্গলগঞ্জের বাঁকড়া সাদির দরগা জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র খুশির ঈদের নামাজ পড়লেন কয়েক হাজার ধর্ম প্রান মুসলিম সম্প্রদায়ের মানুষ। খুশির ঈদে এই মসজিদ এসে শুভেচ্ছা জানান এবারের হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী আনন্দ সরকার উত্তর ২৪ পরগনার সুন্দরবনের অঞ্চলের হিঙ্গলগঞ্জের বাঁকড়া সাদির দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদের নামাজ এক শো বছর অতিক্রম হিঙ্গলগঞ্জের মসজিদ প্রাঙ্গনে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হাজার হাজার মানুষ নমাজ পড়েন। হিঙ্গলগঞ্জ বিধানসভার এবারের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার তিনি ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় করতে আসেন এই মসজিদ প্রঙ্গনে।
1091
comment0
Report
CDChampak Dutta
Mar 21, 2026 08:46:36
Kaji Chak, West Bengal:দলছুট দাঁতাল হাতির হানায় এক বৃদ্ধর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোয়ালতোড়ের কেড়ুমারাতে। দলছুট দাঁতাল হাতির হানায় এক বৃদ্ধর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়া থানার কেড়ুমারা এলাকায়। জানা গিয়েছে ওই মৃত বৃদ্ধর নাম তপন মাহাতো,বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। সূত্রে জানা גিয়ে Saturday সকালে জঙ্গলে মহুল কুড়াতে গিয়ে একটি দলছুট হাতির সামনে পড়ে যায়।পালাতে গেলে হাতি তাকে শুড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
1072
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 21, 2026 08:45:28
Arambag, West Bengal:আরামবাগঃ২১ মার্চ ধর্ম নিয়ে রাজনীতির আবহে এবার ঈদের নামাজে হাজির আরামবাগের সিপিএম প্রার্থীও। যে সিপিএম নেতৃত্ব সরাসরি কোনো ধর্মীয় ব্যাপার এড়িয়ে চলে। ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে বিজেপি-তৃণমূলকে কটাক্ষ করে, এবার তাদের প্রার্থীর মুখেই শোনা গেল ঈশ্বর-আল্লার নাম। এদিন আরামবাগে ঈদের নামাজ চলাকালীন ঈদগাহের মাঠে হাজির হন আরামবাগের সিপিএম প্রার্থী বিথীকা পণ্ডিত। তিনি নামাজের প্রার্থনা শেষে বেরিয়ে আসা সংখ্যালঘু ভাইদের ঈদের শুভেচ্ছা জানান। পরে সংবাদমাধ্যমে বক্তব্য রাখার সময় বলেন ঈশ্বর-আল্লার কাছে প্রার্থণা করছি যেন সবাই ভালো থাকে। তাহলে কী ঠেলায় পড়েই সিপিএম প্রার্থী এবার ঈদের নামাজে হাজির, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূলের প্রার্থী מিতা বাগ বলেন,আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,ধর্ম যার যার, উৎসব সবার।কিন্তু সিপিএম তো এসবে বিশ্বাসী নয়।তাহলে কেন এবার ধর্মেই আসা।
1092
comment0
Report
NHNantu Hazra
Mar 21, 2026 08:33:15
Salt Lake City, Utah:Shashi Panja, Trinamool candidate of Shyampukur Vidhan Sabha constituency, started his campaign with puja at Sheetala temple on a rainy morning. বৃষ্টি ভেজা সকালে শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্যামপুকুর বিধান সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। শশী পাঁজা পুজো দিয়ে ১৭ নাম্বার ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। একেবারে মানুষের দোর গোড়ায় পৌঁছে যান তিনি। বাচ্চাকে কোলে তুলে আদর করতেও দেখা যায়। विभिन्न গলিতে ঢুকে প্রচার সাড়েন। প্রচার শেষে তিনি একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন গুলো হলো.... মুসলিমরা চায় না উনি রেড রোডে যান। উনি অতিরিক্ত দরদ দেখাতে ওখানে যান এখানে হিন্দুরা ভালো নেই মালদা মুর্শিদাবাদ কোথাও হিন্দুরা ভালো নেই. উনি আজ রেড রোডে নামাজের মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন। খিলাফত কমিটির উচিৎ ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তৃণমূল ইশতেহারের ১০ প্রতিশ্রুতি আসলে ১০ টি ঢপের চপ। আমরা ক্ষমতায় এলে ওনাকে বর্ণাঢ্য ভাবে মিথ্যাশ্রী পুরস্কার দেব ***কালীঘাট মন্দিরের শুভেন্দু অধিকারী যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেনজির ভাবে ঘিরে ফেলা হলো কালীঘাট মন্দির এলাকা। ***প্রার্থী পছন্দ নয় সেই কারণে বিজেপি অফিসে দফায় দফায় বিক্ষোভ।
1056
comment0
Report
BSBidhan Sarkar
Mar 21, 2026 08:04:03
Chinsurah, West Bengal:গৃহবধুর অস্বাভাবिक মৃত্যু,মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুরবাড়িতে তাণ্ডব。 ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বধুর শ্বশুর বাড়ি。 চুঁচুড়ার কাপাসডাঙ্গায় দীপঙ্কর ব্যানার্জীর সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল হাওড়ার সাঁকরাইলের মৌমিতা চক্রবর্তীর। বধুর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চলত শ্বশুর বাড়িতে।মারধর করা হতো। কয়েকবার এমনও হয়েছে মৌমিতা তার বাপের বাড়ি চলে যায়। দীপঙ্কর उसे বুঝিয়ে আবার নিয়ে আসে কাপাসডাঙায়।অত্যাচার কমেনি。 গতকাল রাত বারোটায় মৌমিতা তার বাবার সঙ্গে কথা বলেন ফোনে।আজকে সকাল ছটায় খবর যায় সে গলায় দড়ি দিয়েছে。 এরপরই সাঁকরাইল থেকে লোকজন কাপাসডাঙ্গা চলে আসে।ব্যাপক ভাঙচুর চালানো হয় শশুর বাড়িতে। মৌমিতার কাকিমার অভিযোগ,বিয়ের পর থেকে অত্যাচার করা হতো।কয়েকবার মেটানোর চেষ্টাও হয়েছে।জিনিসপত্র দেনা পাওনা এসব নিয়ে চলতো শারীরিক ও মানসিক নির্যাতন।পরে আমরা জানতে পারি এটা চার নম্বর বিয়ে ছিল জামাইএর。 দীপঙ্কর গাড়ি চালক।তার প্রতিবেশীরাও জানান,অত্যাচার করা হতো বধূর ওপর。 উত্তেজনাব ভাঙচুরের খবর পেয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ওই চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চুঁচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নির্মল চক্রবর্তী।তিনিও জানান,এই পরিবারটির বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছে।ছেলেটির একাধিক বিবাহ।প্রতিবেশীদের সঙ্গেও গন্ডগোল হয়েছে。 ওর আইনানুগ শাস্তি হওয়া উচিত। পুলিশ স্বামী সহ তিনজনকে আটক করেছে。
1100
comment0
Report
Advertisement
Back to top