Back
बड़ी बारिश ने आलू खेत डूबाए, किसानों के सामने आर्थिक संकट
CDChampak Dutta
Mar 21, 2026 07:48:03
Kaji Chak, West Bengal
গতকাল রাত্রে প্রবল বৃষ্টি সেইসঙ্গে শীলা বৃষ্টির ফলে আলু জমির উপর বইছে জল, কোথাও জল দাঁড়িয়ে রয়েছে পাকা আলু জমিতে, চরম দুশ্চিন্তায় কৃষকেরা। কেউ জল থেকে আলু তুলে ব্যস্ত, কেউ জমির জল কাটিয়ে জল বের করতে চাইছেন। কিন্তু এত বেশি বৃষ্টি হওয়ায় আলু জমির জল নামানো সম্ভব না তাই পাকা আলু জলে ডুবে থাকায় আলু পচে নষ্ট হবে দাবি কৃষকের। চরম আর্থিক সংকটে পড়েছে গড়বেতা, চন্দ্রকোনা, ঘাটালের কৃষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা চন্দ্রকোনা আলু চাষের গড় হিসাবে পরিচিত। গড়বেতা চন্দ্রকোনা নিচন্যা, বাঁশবেড়িয়া, বেলাদণ্ড, ঘাটালের ইনাতপুর কুরানের ছবি দেখে কৃষকদের চোখে জল চলে এসেছে। ডুবে রয়েছে বিঘার পর বিঘা আলু জমি। গতকাল রাত্রিতে প্রচুর পরিমাণে শিলা বৃষ্টি হয়েছে, তারপর আজ সকাল থেকেও বৃষ্টি চলছে। এখন ৩০০ টাকা কুইন্টালে আলু বিক্রি হচ্ছে তাতেও ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এক বিঘা জমি আলু চাষ করতে ৩০ হাজার টাকা খরচা হয় বর্তমান ৩০০ টাকা কুইন্টাল হিসাবে আলু বিক্রি করেও এক বিঘা জমিতে ১০থেকে ১২হাজার টাকার বেশি পাওয়া যাচ্ছে না। এমনিতেই ক্ষতির মুখে কৃষকেরা, তার উপর আবার আলু জমিতে জমেছে জল। কৃষকদের দাবি জিনিস বন্ধক দিয়ে লোন নিয়ে তারা আলু চাষ করেছেন, আলুর দাম নেই তার উপর এখনো মাঠে রয়ে গিয়েছে অনেক আলু সেই আলু জমির উপর বয়ে চলেছে জল। কিভাবে এই আর্থিক ধাক্কা সামলাবেন তা বুঝে উঠতে পারছেন না কৃষকেরা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 21, 2026 09:16:471025
Report
MMManoj Mondal
FollowMar 21, 2026 09:06:50901
Report
BBBimal Basu
FollowMar 21, 2026 09:01:42970
Report
CDChampak Dutta
FollowMar 21, 2026 08:46:361038
Report
NHNantu Hazra
FollowMar 21, 2026 08:46:241040
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 21, 2026 08:45:281078
Report
NHNantu Hazra
FollowMar 21, 2026 08:33:151056
Report
NHNantu Hazra
FollowMar 21, 2026 08:32:571015
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 08:16:471082
Report
BSBarun Sengupta
FollowMar 21, 2026 08:16:34Barrackpur Cantonment, West Bengal:আজ প্রবিত্র ঈদ।
বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন মসজিদে ঈদে উৎসব পালন করতে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে। কামারহাটিতে ঈদের উৎসব পালন করলে মদন মিত্র, সৌগত রায়, সঙ্গে মানুষ মুখার্জিও, হল সৌজন্য বিনিময়, টিটাগরে ঈদের উৎসবে মাতলো রাজ চক্রবর্তীর।
1026
Report
BSBidhan Sarkar
FollowMar 21, 2026 08:04:031100
Report
BSBarun Sengupta
FollowMar 21, 2026 07:46:531050
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 07:33:551033
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 07:16:01Jalpaiguri, West Bengal:2C
2103ZG_JAL_EID_TMC_KISNO_R
ঈদের নামাজে যোগ দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ দাস মহাশয়।
স্থান - সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের অন্তর্গত অমরখানা জামাতে。
1051
Report