icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
734010
NRNarayan Roy8 Mar 2026, 12:52 pm

राष्ट्रपति के अपमान के विरोध में शिलिगुड़ी के आदिवासी समाज ने किया बड़ा प्रदर्शन

Siliguri, West Bengal:*রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে মহাকুমায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আদিবাসী সমাজের!* উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দিতে এসে রাষ্ট্রপতিকে অপমান, তারই প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক দুর্গা মুর্মু নেতৃত্বে পথে নামল আদিবাসী সমাজ! ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের অনুষ্ঠানে এসে গতকাল রাজ্য সরকার ও প্রশাসনে বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভের সুরে সাঁওতালদের বিভ্রান্ত করা, সম্মেলনের জায়গা বদল এমনকি প্রশাসনের সহযোগীতা না পাওয়ায় নিয়ে রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলেছিলেন মহামহিম রাষ্ট্রপতি। যাকে ঘিরে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত কম জলঘোলা হয়নি। আদিবাসী সমাজের দেশের এক নম্বর নাগরিককে এভাবে অসম্মান মেনে নিতে না পেরে পুরুষ মহিলা সকলে মিলে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে পথে নামল আদিবাসী সমাজ । বিধাননগরের সন্তোষিণী মাঠ থেকে জগন্নাথপুর মোড় হয়ে থানার সামনে দিয়ে প্রতিবাদ মিছিল করে ফের গতকালের রাষ্ট্রপতি অংশগ্রহণ মাঠে এসে শেষ হয়ে। ফাঁসিদেওয়া বিধানসভার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর অভিযোগ,ভুল তথ্য দিয়ে প্রশাসন অ-আদিবাসী এলাকায় সম্মেলন নিয়ে যায়। যারফলে আদিবাসী সমাজের মানুষ যেতে পারেননি। এমনকি মূল অনুষ্ঠানে তাদের ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। প্রশাসন সহযোগীতা করেনি। উদাসীন ছিল সরকার। মুখ্যমন্ত্রী নিজেও সেখানে উপস্থিত হননি। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়ে বিধাননগরে মাঝি থানে এসে স্বল্প সময়ের মধ্যে আদিবাসী সমাজের অংশগ্রহণ দেখে বিষয়টি বুঝতে পেরেছিলেন বলে জানান বিধায়ক。 FEED SEND BY 2C 0803ZG_SILI_ADI_RALLY_R
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

खोकन दास के चारों ओर चुनाव प्रचार, भाजपा ने किया तीखा तंज

Bardhaman, West Bengal:ভোটের বাজারে জনসংযোগের বিরাম নেই। শতাব্দী প্রাচীন চড়ক মেলায় সটান চলে গেলেন বিধায়ক খোকন দাস। সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি. বর্ধমান শহরের ভিতরে ইছলাবাদ আর বিধানপল্লীর মাঝে একটি আদিবাসী পল্লী আছে। বহু বছর ধরে এখানে চড়কের মেলা হয়ে আসছে। রাতে এই মেলাতেই হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস। তিনি কিছু অনুষ্ঠানে অংশ নেন। যদিও তিনি জানান, এটা জনসংযোগের কৌশল নয়। তিনি প্রতিবারই এখানে আসেন। বিরোধীরা যাই বলুক, শহরের ৩৫ টি ওয়ার্ডেই তারা জিতবেন。 এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা mortosঞ্জয় চন্দ্র। তিনি বলেন, বিপদ বুঝতে পেরেই মেলায় ঘুরে বেড়াচ্ছেন বিধায়ক। এতই যদি কাজ করে থাকেন, এত ঘোরাঘুরি করতে হচ্ছে কেন? উনি কাউকে ভরসা করেন না। একাই সব জায়গায় যাচ্ছেন। চার তারিখের পর টের পাবেন。 বাইট : ১) খোকন দাস ( তৃণমূল কংগ্রেসের প্রার্থী) ২) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা)
0
0
Report

मतदान के दिन भय मुक्त माहौल के लिए पुलिस ने सुरक्षा का संदेश दिया

EGE GOPI15m ago
Kharagpur, West Bengal:“ভয় নয়, নিশ্চিন্তে ভোট দিন” বার্তা নিয়ে পথে পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও জেলাশাসক বিজন কৃষ্ণা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে উদ্যোগী প্রশাসন। সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার সবং ও পিংলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা。 পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং জেলাশাসক বিজন কৃষ্ণার নেতৃত্বে পিংলার সুতছড়া এবং সবংয়ের তেমাথানি, বেলতলা-সহ একাধিক এলাকায় এই রুটমার্চ হয়। এলাকায় নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রশাসন। রুটমার্চ চলাকালীন আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নির্বিঘ্নে ভোটদানের জন্য উৎসাহিত করেন। বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করা হয় যে, ভোটের দিন কোনো রকম ভয় বা চাপের মধ্যে পড়তে হবে না。 এই প্রসঙ্গে পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, যেসব এলাকায় অতীতে অশান্তি বা আতঙ্কের পরিবেশ ছিল, সেগুলিকে চিহ্নিত করে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, “কেউ যদি হুমকি দেয় বা প্ররোচনা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনের নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানান। পুলিশ ও সিআরপিএফ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি প্রান্তে এই বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য যাতে এবারের নির্বাচনে প্রত্যেক ভোটার নির্ভয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
0
0
Report

रायगंज के टीएमसी प्रत्याशी कृष्ण कल्यानী के मोबाइल हैक से बैंक खाते से २४.४५ लाख रुपये चोरी

Dinajpur, Rangpur Division:এবারে অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তৃণমূল প্রার্থীর মোবাইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ সামনে এনেছেন তৃণমূল প্রার্থী স্বয়ং। বুধবার তিনি রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে বসে জানান, গত ৫-৬ দিন আগে তার মোবাইলটি হ্যাক করা হয়েছিল। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং সিমটি পরিবর্তন করে দেন। ২৪ ঘন্টার মধ্যে আবার তার ফোন হ্যাক করা হয়। যার জেরে তিনি মোবাইলটি সুইচ অফ করে রাখেন। ইতিমধ্যেই ব্যাংকের তরফে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তার সাক্ষর ছাড়াই আর টি জি এস হয়ে গিয়েছে। ঘটনার কথা জানার পরই হতবাক হয়ে যান তিনি। এরপর পুরো বিষয়টি জানিয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার এস কুলদীপ সুরেশ জানিয়েছেন, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে, বিষয়টি তারা দেখছেন।
0
0
Report
Advertisement

बर्दमान दक्षिण में प्रचार: मंदिर दर्शन के बाद मस्जिद पहुंचे भाजपा प्रत्याशी, बाहर प्रार्थना

Bardhaman, West Bengal:রিলস/ শর্টসের জন্য。 কোথায় না যাচ্ছেন প্রার্থীরা? বর্ধমান দক্ষিণে এবার নির্বাচনী প্রচারে অন্যরকম ছবি। মন্দির ঘোরা চলছে।এবারে মসজিদে পৌঁছলেন বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিত্র।অবাক হবেন না। ঘটনাটি সত্যিই ঘটেছে। বর্ধমান থানার এলাকা থেকে ভেড়িখানা মসজিদ পর্যন্ত র‍্যালি করেন তিনি। শেষে মসজিদের গেটের বাইরে দাঁড়িয়েই প্রার্থনা সারেন, কারণ মহিলাদের ভিতরে প্রবেশের অনুমতি নেই। বাইরে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন । বিজেপির দাবি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভাল সাড়া মিলেছে。
0
0
Report
Advertisement

दुर्गापुर में बीजेपी प्रत्याशी प्रचार के दौरान खुद चॉप फ्राई करते दिखे

Durgapur, West Bengal:নির্বাচনী প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে চপ ভাজলেন বিজেপি প্রার্থী । দুর্গাপুরের পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই আজ প্রচারে বেরিয়ে হঠাৎ করে একটি চপের দোকানে ঢুকে পড়ে। দোকানে ঢুকে নিজের হাতেই প্রার্থী সব ভাজতে থাকেন। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ড আমরাই গ্রামে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই প্রচারে বেরিয়ে এক কর্মীর বাড়িতে চক মুড়ি খাওয়ার পর প্রচার শুরু করেন ।প্রচার চলাকালীন আমরাই গ্রামে স্কুল রোডে এটি চপের দোকানে ঢুকে পড়েন এবং সেখানে চপভাজতে দেখা গেল লক্ষণ ঘড়ুইকে। লক্ষণ ঘড়ুই এর বক্তব্য, চপ ভেজে করবে কি কি! খাদ্যের নেই। চপ শিল্প করে সংসার চালানো যায় না। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের বক্তব্য, ভাল তো, এরপরের বারে বলব আমাকে ভেজে খাওয়াতে।
0
0
Report

साप-लूडो से तृणমূল की चुनाव प्रचार की नई चाल, आम आदमी के बीच गर्म चर्चा

Durgapur, West Bengal:বিধানসভা নির্বাচনের হাতিয়ার ' সাপ-লুডো'! তৃণমূলের নয়া প্রচারে কৌতুহল সাধারণ মানুষের । সাপ লুডোর খেলা হবে, নির্বাচনের আবহে নয়া প্রচার তৃণমূলের। লুডোতে সাপের মাথায় বসানো হয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শমিক ভট্টাচার্যের কার্টুন ছবি। আর মই এর ওপরে রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্প। সেইসব লুডো পথ চলতি মানুষের হাতে এবং গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে খাওয়ানো হয় ঠান্ডা পানীয়। দুর্গাপুরের ইস্পাত নগরীর রামকৃষ্ণ এভিনিউ এলাকায় নয় নম্বর ওয়ার্ড তৃণমূল এইভাবে খেলাচ্ছলে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল নেতৃত্ব। শুধু লুডো বোর্ড বিতরণই নয়, পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয়। আয়োজকদের দাবি, এতে যেমন মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, তেমনই সহজ ভাষায় রাজনৈতিক বার্তাও পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। এই চিন্তা ভাবনার উদ্যোক্তা পল্লব রঞ্জন নাগ বলেন, “আমরা কেন্দ্রের বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। বিজেপিকে ভোট দিলে বাড়িতে বাড়িতে সাপ ঢুকবে সেই কথাও বলা হচ্ছে। বিজেপির অপপ্রচার যাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষ এতে কিছুটা আনন্দও পাচ্ছে, পাশাপাশি আমাদের পূর্বতন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলেই আমরা আশাবাদী।” যদিও এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “তৃণমূলের আর কোনও কাজ নেই, তাই এখন তারা কী করবে তা খুঁজে পাচ্ছে না। লুডো দিয়ে আর যাই হোক মানুষের মন জেতা যাবে না। বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে এবং বিজেপিকেই ভোট দেবে।”
0
0
Report

बलूरघाट पोस्टल वोटिंग में गड़बड़ के आरोप, मतदान केंद्र पर तनाव

Dinajpur, Rangpur Division:বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারি कर्मীদের পোস্টাল ব্যালট ভোট গ্রহণ প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ তীব্র বিতন্দা ভোট গ্রহন কেন্দ্রে। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় মূলত গঙ্গারামপুর সাবডিভিশনের যারা ভোট কর্মী তাদের আজ ফাইনাল ট্রেনিং ও ভোটগ্রহণ প্রক্রিয়ার দিন নির্ধারিত ছিল। ভোট গ্রহণ প্রক্রিয়ায় মানা হচ্ছে না ন্যূনমিত নিয়ম। একই বাক্সে একাধিক বিধানসভার ভোট কর্মীদের ভোট ফেলা হচ্ছে বলে অভিযোগ ।গালা ও শীল ছাড়াই বাক্সে ফেলা হচ্ছে সরকারি কর্মীদের ভোট। আর ভুল বাক্সে ফেলা ভোট বাক্সের তালা খুলে আবার অন্য বাক্সে নিয়ে যাওয়া হয়েছে ব্যালট এমনটাই অভিযোগ। যে বাক্সে ভোট ফেলা হচ্ছে সেখানে কোনরকম গালা বা সিল করা হয়নি। সে কারণে তালা খুলে এক বাক্সে ভোট অন্য বাক্সে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এরকম ভাবে ভোট প্রক্রিয়া চললে তাতে কোনরকম গোপনীয়তা থাকবে না এমনটাই অভিযোগ করেন ভোট দিতে আসা সরকারি কর্মীরা। ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিল করতে হবে এই দাবিতে সড়ব হচ্ছে বিজেপি। উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া চলছে না সম্পূর্ণ প্রহসন হচ্ছে ভোটের নামে। এখনো পর্যন্ত কোন কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। স্থানীয় পুলিশ দায়িত্বে রয়েছে। ভোট কর্মীদের ভোটে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়ার্টার ও বালুরঘাট থানার আইসি। কেন্দ্র বাহিনী ও মোতায়ন করা হয় ট্রেনিং সেন্টারে ছুটে আসেন অবজারভারের রাও। প্রসঙ্গত বালুরঘাট শহরে আজ তিনটি স্কুলে ভোট কর্মীদের ট্রেনিং ও ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বালুরঘাট গার্লস, বালুরঘাট হাই স্কুল এবং বালুরঘাট ললিত মহল আদর্শ হাই স্কুল। ,
0
0
Report
Advertisement

कोलकाता हाईकोर्ट ने EC से प्रिसाइडिंग अधिकारी नियुक्ति पर दस्तावेज मांगे; अगली सुनवाई कल

Kolkata, West Bengal:কিসের ভিত্তিতে অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার জানাতে না পারায় বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি আগামীকাল ফের শুনানির জন্য রেখেছেন । আগামীকাল নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে ফের আদালত উপযুক্ত নথি তলব কলকাতা হাইকোর্টের । গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য চাইলে সময় চেয়েছিলেন কমিশনের আইনজীবী। কমিশনের আইনজীবী:-- ২৩ টি জেলায় প্রয়োজনের ভিত্তিতেই অধ্যাপকদের নিযুক্ত করা হয়েছে। এর আগের নির্বাচনেও নিয়োগ করা হয়েছিল সেই নথিও এদিন দেখান আইনজীবী। শিক্ষকদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য:-- গ্রুপ-ডি কর্মচারীদের রিজার্ভ রেখে কলেজের অধ্যাপকদের এইভাবে নিযুক্ত করা যায়না। আগামীকাল ফের শুনানি。
0
0
Report
Advertisement

नंदीग्राम में आमजनता विकास पार्टी के जुलूस रोकने से तनाव, पुलिस ने तैनाती बढ़ाई

Dihierench, West Bengal:নন্দীগ্রামে আমজনতা উন্নয়ন পার্টির মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, দলের নন্দীগ্রাম প্রার্থী সৈদুল হক মণ্ডল গাড়ি ও টোটোয় করে প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থককে নিয়ে হরিপুর বাস স্ট্যান্ড থেকে একটি র‍্যারলি বের করেন। মিছিলটি হরিপুর পেট্রোল পাম্পের দিকে এগোতেই পুলিশ তা আটকে দেয়। পুলিশ의 দাবি, ওই র‍্যালির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। যদিও প্রার্থী সৈদুল হক মণ্ডলের দাবি, যথাযথ অনুমতি নিয়েই মিছিল করা হচ্ছিল। তাঁর অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপে পুলিশ র‍্যালি বন্ধ করে দেয়। ঘটনার প্রতিবাদে প্রার্থী ও কর্মী-সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
0
0
Report

नासड़ा स्कूल मैदान में सभा विवाद, चक्रवर्ती धरना देकर मैदान लौटाने की मांग

Ranaghat, West Bengal:নাসড়া স্কুল মাঠে জনসভা ঘিরে বিতর্ক, ধরণায় বাম প্রার্থী দেবাশীষ চক্রবর্তী ১৩ এপ্রিল, সোমবার নাসড়া এলাকার সরকারি স্কুল ও মাঠে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বেআইনিভাবে স্কুল প্রাঙ্গণ ব্যবহার করা হয়েছে。 অভিযোগ অনুযায়ী, জনসভা ও হেলিপ্যাড তৈরির কারণে স্কুল মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে এবং মাঠের স্বাভাবিক চরিত্রও বদলে গেছে। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রেক্ষিতে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল মাঠকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে নাসড়া স্কুল সংলগ্ন বটতলায় ধরণায় বসেছেন বামফ্রন্ট প্রার্থী কমরেড দেবাশীষ চক্রবর্তী।
0
0
Report

घर बैठे वोटिंग ने 80+ बुजुर्ग कलाकार मंगलाकांत राय की मदद माँग उठाई

Jalpaiguri, West Bengal:বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের সুবিধার্থে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব। বাড়িতে বসেই ভোট দিলেন ইনি! গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য বুথে যাওয়ার ভিড় নয়, বরং নিজের বাড়িতেই বসে ভোটাধিকার প্রয়োগ করলেন এক বিশেষ মানুষ। তিনি আর কেউ নন, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রবীণ শিল্পী শতোর্দ্ধ মঙ্গলাকান্ত রায়। নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে ৮০ বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য চালু হওয়া ‘হোম ভোটিং’ ব্যবস্থা এই নজির ইতিমধ্যেই কাড়ছে সবার দৃষ্টি। আর নির্বাচন কমিশনের এই বিশেষ ব্যবস্থায় তাঁর দরজায় পৌঁছে গেল ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনী। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সঙ্গেই তার কথায় উঠিল এক অন্য বাস্তব ছবি। সম্মান আছে, কিন্তু সহায়তা নেই। আর সেই আক্ষেপ ঘিরেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন… কী বললেন তিনি? এদিন ভোট দেওয়ার পর আলাপচারিতায় বেশ আক্ষেপের সুরে বলেন, সব সরকার শুধু পুরস্কার দেয় কিন্তু কোনও সাহায্য করেনা। কড়া কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রাজ্য পুলিশের কর্মী, ভিডিও ক্যামেরাম্যান, বিএলও সহ ভোট কর্মীরা ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি এলাকায় পদ্মশ্রী প্রাপক মঙ্গলাপ্রাপ্ত মঙ্গলা বাড়িতে যান। নির্বাচনের যাবতীয় নথি চেকিং সম্পূর্ণ করার পর ভোট দেন মঙ্গলা৷ ভোট দিয়ে সংবাদ মাধ্যমের সামনে আঙ্গুলে লাগানো কালির দাগ দেখান। সঙ্গে আক্ষেপ করে জানান , আগে বৃদ্ধ ভাতা পেতেন, কিন্তু কয়েক বছর সেই ভাতাও বন্ধ। মঙ্গলার পরিবারের লোকেরা জানান, পদ্মশ্রী পুরস্কার ছাড়া আর কোনও রকম সাহায্য তারা পাননি। তবে রাজ্য সরকারের তরফে বঙ্গরত্ন পুরস্কার দেওয়ার সময় এক লক্ষ টাকার একটি চেক মঙ্গলার নামে দিয়েছিল রাজ্য সরকার, এমনটাই জানান তিনি। তার এই বক্তব্য যেন আবারও প্রবীণ শিল্পীদের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল!
0
0
Report
Advertisement
Advertisement
Back to top