Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दरजेिलिंग मॉल Chowrastha पर चुनाव की लहर, जनता की राय सामने आई

KAKAYESH ANSARI
Mar 26, 2026 06:02:08
Darjeeling, West Bengal
Election Wave Story From Mall Chowrastha Darjeeling Public Reaction On Up Coming State Assembly Election From Mall Chowrastha Darjeeling. Darjeeling Mall Chowrastha which is the Heart of Darjeeling where Tourists or Local Public come to enjoy the beauty of Hills or to Relax themselves. Tourists from different part of Bengal come to enjoy the Beauty of Hills during the season time or in Off Season. And we found them in the Mall Chowrastha and the local peoples also set in the Chair for Relax. And today We Want Out There To See The Wave Of Election And had Talk with The Public of Bengal and the Local Public of Darjeeling Regarding Up Coming Election. We found many Tourist who don’t want to talk on the Election same from Local Aldo, But Some we found they spoke in front of Camera and we capture their voice. About the Local some said that They Need Peace in Darjeeling Hills by which the Tourist will visit and by that income they will run their family. Some said that They need the Nice Govt of Darjeeling hills by which they can get the Good Job. And some said they are still waiting for Separate State. In the other side Tourist who came from Different part of the Bengal they said that Didi Is Against Come and some said that Chage will be. Lucky Bandar And Yawa Sathi will effect the Up Coming election. But Their is also effect of RG Incident and also the Teacher Recruitment Corruption. Final it found in today Public Reaction that mix reaction. But finally the result will show who will come in Rule and who will not.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Mar 26, 2026 07:04:42
Kolkata, West Bengal:ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র সমর্থনে বৃহস্পতিবার মাঠে নামলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ভবানীপুরের গোবিন্দ আড্ডি রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। সাধারণ মানুষের দরজায় কড়া নেড়ে সরাসরি কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকদের বড় দল, ফলে গোটা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের মধ্যেও এই কর্মসূচি ঘিরে যথেষ্ট আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, ভবানীপুরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও বিপুল ব্যবধানে জয়লাভ করবেন মমতা ব্যানার্জি।
306
comment0
Report
EGE GOPI
Mar 26, 2026 07:03:53
Kharagpur, West Bengal:সাইকেলে চড়ে প্রচারে নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী, নজর কাড়ল ‘সবুজ সাথী’ উদ্যোগ নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: নির্বাচনের মুখে অভিনব প্রচারে নজর কাড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি। বৃহস্পতিবার ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল চালিয়ে প্রচারে বেরিয়ে পড়েন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী এদিন প্রায় দুই কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান। বিশেষ করে মদনমোহনচক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তৃণমূলের পতাকা বাঁধা সাইকেল নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন প্রতিভা মাইতি। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে চলা উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানান ভোটারদের কাছে। এই সাইকেল প্রচার ঘিরে এলাকায় উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনেই জোর দিচ্ছেন প্রার্থী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বাইট প্রার্থী: প্রতিভা মাইতি
203
comment0
Report
EGE GOPI
Mar 26, 2026 06:31:29
Kharagpur, West Bengal:খড়গপুরে গ্যাস সংকট ঘিরে উত্তেজনা, রাস্তা অবরোধে গ্রাহকদের বিক্ষোভ হওয়ার শেষে শহর জুড়ে ক্রমবর্ধমান গ্যাস সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালঞ্চ এলাকা। বৃহস্পতিবার স্থানীয় গ্যাস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট。 বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় পাঁচ দিন ধরে_g্যাস বুকিং_ করা হলেও সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। এর ফলে নিত্যদিনের রান্নাবান্না কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। অনেক পরিবার বিকল্প উপায়ে রান্না করতে বাধ্য হচ্ছে, যা আরও সমস্যার সৃষ্টি করছে। গ্রাহকদের একাংশের দাবি, স্থানীয় গ্যাস রিফিলিং সেন্টারও অঘোষিতভাবে বন্ধ রাখা হয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ। ফলে ক্ষোভে ফুঁসতে থাকা মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা。
1089
comment0
Report
EGE GOPI
Mar 26, 2026 06:19:04
Kharagpur, West Bengal:মালঞ্চ সুপার মার্কেট এলাকায় গ্যাস এজেন্সির সামনে পথ অবরোধ, ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ খড়গপুর শহরের মালঞ্চ সুপার মার্কেট এলাকার একটি গ্যাস এজেন্সির সামনে আজ তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। গ্যাস সিলিন্ডার সরবরাহে অনিয়ম ও দীর্ঘদিনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্রাহকরা রাজ্য সড়কের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই সময়মতো গ্যাস না পাওয়া এবং বুকিংয়ের পরেও বিলম্বে সরবরahnের অভিযোগ ছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এদিন সকালে শতাধিক গ্রাহক একত্রিত হয়ে গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভে সামিল হন এবং পরে রাস্তায় বসে অবরোধ শুরু করেন। এর ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা。
1066
comment0
Report
PMPiyali Mitra
Mar 26, 2026 05:31:25
Kolkata, West Bengal:Exclusive মুর্শিদাবাদে ইফতার পার্টিতে যোগ দিয়ে ইতিমধ্যেই শাস্তির কবলে পড়তে হয়েছে নির্বাচন ডিউটিতে আসা সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সেই ঘটনার জের । ৫ রাজ্য ভোটে ডিউটিতে মোতায়েন বিএসএফ জওয়ানদের খাওয়ার নিয়ে করা নির্দেশ বিএসএফ সদর দপ্তর থেকে বিএসএফের নোডাল অফিসারদের পাঠানো হয়েছে নির্দেশ সেই নির্দেশে বলা হয়েছে, ভোটের দায়িত্বে নিয়োজিত বিএসএফ কর্মীরা শুধু মাত্র বিএসএফ কনভয় থেকে প্রস্তুত খাবার অথবা নির্বাচন কমিশন/জেলা প্রশাসন দেওয়া খাবারে প্যাকেট গ্রহণ করবেন *কোনও কর্মী কোনও সাধারণ নাগরিক vagy কোনও রাজনৈতিক দলের কাছ থেকে খাবারের প্যাকেট গ্রহণ করা যাবে না* *এই নির্দেশ অমান্য করার প্রমাণস্বরূপ কোনও ছবি বা রিপোর্ট পাওয়া গেলে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে*
1098
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 26, 2026 05:19:03
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বড়সড় তথ্য সামনে এল। খসড়া SIR তালিকা প্রকাশের সময় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছিল। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। ফলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা_gিয়েছে, আপত্তি ও দাবির_basisে প্রায় ৬০ লক্ষ আবেদন বিচারাধীন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষ আবেদন নিষ্পন্ন হয়েছে। এই ৩২ লক্ষের মধ্যে প্রায় ১৩ লক্ষ নাম চূড়ান্তভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ। (নির্বাচন কমিশন সূত্রে) । এই হারে বাকি আবেদনগুলির নিষ্পত্তি হলে আরও প্রায় ১২ লক্ষ নাম বাদ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই হিসাবে, মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ভবিষ্যতে প্রায় ৮৮ লক্ষে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে。
1026
comment0
Report
STSrikanta Thakur
Mar 26, 2026 05:18:51
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে তুঙ্গে রাজনৈতিক তরজা, মুখোমুখি সুকান্ত–অর্পিতা বালুরঘাট: ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। বুধবার জেলায় পৌঁছেই বিজেপির রাজ্য সভাপত তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীকে নিয়ে কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৃহস্পতিবারও তার একাধিক কর্মসূচি রয়েছে বালুরঘাট সহ জেলার বিভিন্ন বিধানসভা এলাকায়. বিজেপি সূত্রের দাবি, বালুরঘাট আসন এবার তাদের জন্য ‘নিশ্চিত’। তবে সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ। দীর্ঘদিনের পরিচিত মুখ অর্পিতা ঘোষকে প্রার্থী করায় লড়াই আরও জমে উঠেছে বলে রাজনৈতিক মহলের মত。 এদিন সুকান্ত মজুমদার তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “অর্পিতা ঘোষ এখন হাতজোড় করে ভোট চাইছেন, কিন্তু বালুরঘাটের মানুষ তার আসল চরিত্র জানেন।” তিনি অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের সময় গণনা কেন্দ্র দখল থেকে শুরু করে বন্যার সময় সাধারণ মানুষের পাশে না থাকার মতো একাধিক ইস্যুতে অর্পিতা ঘোষ ব্যর্থ। পাশাপাশি তার দাবি, বিজেপি প্রার্থী স্থানীয় হওয়ায় মানুষের সমস্যার সমাধান এলাকায় বসেই সম্ভব হবে। অন্যদিকে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি পাল্টা বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা অভিযোগ করছেন, যা তাদের দলের অভ্যাসে দাঁড়িয়েছে।” ২০১৭ সালে দুর্ঘটনায় আহত থাকার কারণেই তিনি কিছু ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেননি বলে জানান তিনি। একইসঙ্গে সুকান্ত মজুমদারের মন্তব্যকে ‘ব্যক্তিগত আক্রমণ’ বলে কটাক্ষ করে অর্পিতা বলেন, রাজনীতিতে এই ধরনের মন্তব্য শোভা পায় না。 অর্পিতা ঘোষ আরও জানান, বিষয়টি নিয়ে তিনি দলের সঙ্গে আলোচনার পর মানহানির মামলা করার আবেদন জানাবেন।সব মিলিয়ে ভোটের আগে বালুরঘাটে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য。 বাইট ১/ সুকান্ত মজুমদার সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ২/ অর্পিতা ঘোষ টি এম সি প্রার্থী
1066
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 26, 2026 05:18:38
Jhargram, West Bengal:সবজি বাজারে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নেমেছেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। আজ সাতসকালে ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম সবজি বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ সারলেন তিনি। হাতে পদ্ম শিবিরের ঝান্ডা আর মুখে চওড়া হাসি নিয়ে বাজারের প্রতিটি অলিতে-গলিতে ঘুরে ভোটারদের আশীর্বাদ চাইলেন এই লড়াকু নেতা。 ​বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা সরাসরি তুলে ধরলেন সবজি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য থেকে শুরু করে এলাকার উন্নয়ন—সবকিছু নিয়েই প্রার্থীর সাথে আলোচনা করেন তারা। লক্ষ্মীকান্ত বাবুকেও দেখা গেল অত্যন্ত নম্রভাবে প্রতিটি মানুষের কথা শুনতে এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিতে。
1091
comment0
Report
PDPradyut Das
Mar 26, 2026 05:18:27
Jalpaiguri, West Bengal:ঝান্ডা ধরানোর মরশুমে ফের দলে ফিরলেন বিজেপি ত্যাগী। রাজনৈতিক মহলে জোড় জল্পনা ধুপগুড়িতে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেদেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের ১৫/১০৪ নং বুথে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে ৪০ জন ধুপগুড়ি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী নরেশ চন্দ্র রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। কর্মসূচিতে জেলা সম্পাদিকা মিতালী রায়, মন্ডল সভাপতি ਪੋਲਾਸ ਬਸਾਕ, বিজেপি নেতা कमलেশ सিংह रায় सह আরো एकাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই যোগদান কর্মসূচিতে তাৎপর্যপূর্ণভাবে এক বিজেপি কর্মী সমর্থক ভয়ংকর অভিযোগ তুলেন। গতকাল বাড়ির পাশে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর निर्मল চন্দ্র রায় ও তৃণমূল কংগ্ৰেসের কর্মীরা তাকে ডেকে নিয়ে গিয়ে একরূপ বলপূর্বক তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করানোর ভিডিও ছড়িয়ে দেয়। বুধবার রাতে ধুপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী আসতেই সেই সভাতে এসে আবারও বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেয়। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা । রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
927
comment0
Report
Advertisement
Back to top