Back
बालुरघाट में राजनीतिक तकरार तेज, सुकटंत मजूमदार बनाम अर्पिता घोष की जोरदार टकराहट
STSrikanta Thakur
Mar 26, 2026 05:18:51
Dinajpur, Rangpur Division
বালুরঘাটে তুঙ্গে রাজনৈতিক তরজা, মুখোমুখি সুকান্ত–অর্পিতা
বালুরঘাট: ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। বুধবার জেলায় পৌঁছেই বিজেপির রাজ্য সভাপত তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীকে নিয়ে কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৃহস্পতিবারও তার একাধিক কর্মসূচি রয়েছে বালুরঘাট সহ জেলার বিভিন্ন বিধানসভা এলাকায়.
বিজেপি সূত্রের দাবি, বালুরঘাট আসন এবার তাদের জন্য ‘নিশ্চিত’। তবে সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ। দীর্ঘদিনের পরিচিত মুখ অর্পিতা ঘোষকে প্রার্থী করায় লড়াই আরও জমে উঠেছে বলে রাজনৈতিক মহলের মত。
এদিন সুকান্ত মজুমদার তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “অর্পিতা ঘোষ এখন হাতজোড় করে ভোট চাইছেন, কিন্তু বালুরঘাটের মানুষ তার আসল চরিত্র জানেন।” তিনি অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের সময় গণনা কেন্দ্র দখল থেকে শুরু করে বন্যার সময় সাধারণ মানুষের পাশে না থাকার মতো একাধিক ইস্যুতে অর্পিতা ঘোষ ব্যর্থ। পাশাপাশি তার দাবি, বিজেপি প্রার্থী স্থানীয় হওয়ায় মানুষের সমস্যার সমাধান এলাকায় বসেই সম্ভব হবে।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি পাল্টা বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা অভিযোগ করছেন, যা তাদের দলের অভ্যাসে দাঁড়িয়েছে।” ২০১৭ সালে দুর্ঘটনায় আহত থাকার কারণেই তিনি কিছু ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেননি বলে জানান তিনি। একইসঙ্গে সুকান্ত মজুমদারের মন্তব্যকে ‘ব্যক্তিগত আক্রমণ’ বলে কটাক্ষ করে অর্পিতা বলেন, রাজনীতিতে এই ধরনের মন্তব্য শোভা পায় না。
অর্পিতা ঘোষ আরও জানান, বিষয়টি নিয়ে তিনি দলের সঙ্গে আলোচনার পর মানহানির মামলা করার আবেদন জানাবেন।সব মিলিয়ে ভোটের আগে বালুরঘাটে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য。
বাইট
১/ সুকান্ত মজুমদার সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
২/ অর্পিতা ঘোষ টি এম সি প্রার্থী
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KAKAYESH ANSARI
FollowMar 26, 2026 06:02:080
Report
SBSoumen Bhattachrya
FollowMar 26, 2026 05:34:36995
Report
PMPiyali Mitra
FollowMar 26, 2026 05:31:251064
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 26, 2026 05:19:031026
Report
SCSaurav Chaudhuri
FollowMar 26, 2026 05:18:381059
Report
PDPradyut Das
FollowMar 26, 2026 05:18:27902
Report
BBBimal Basu
FollowMar 26, 2026 05:04:081012
Report
MMManoranjan Mishra
FollowMar 26, 2026 05:03:441072
Report
PDPradyut Das
FollowMar 26, 2026 05:03:131092
Report
TCTathagata Chakraborty
FollowMar 26, 2026 05:02:57991
Report
PSPrasenjit Sardar
FollowMar 26, 2026 04:47:081027
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 26, 2026 04:35:461093
Report
ABArup Basak
FollowMar 26, 2026 04:35:22994
Report
PDPradyut Das
FollowMar 26, 2026 03:47:251087
Report