Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बीजेपी उम्मीदवार रत्ना देबनाथ बीजेपी कार्यालय पहुंचे
MCMoumita Chakraborty
Mar 26, 2026 07:17:43
Kolkata, West Bengal
BJP candidate Ratna Debnath at BJP office
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 26, 2026 07:50:11
Baruipur, West Bengal:voteর আগে ভাঙ্গড়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটিতে বড়সড় ভাঙন। প্রায় ৪০ জন কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। জানা গিয়েছে, ভাঙ্গড়ের পাকাপোল এলাকায় তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। পোলেরহাট দুই নম্বর অঞ্চলের জমি কমিটির সঙ্গে যুক্ত কর্মী-সমর্থকেরা সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে পাকাপোল এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শওকত মোল্লার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন তারা। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটের আগে এই ভাঙন বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
902
comment0
Report
ABArup Basak
Mar 26, 2026 07:49:48
Mal Bazar, West Bengal:মঙ্গলবার রাত্রি যাপনের পর বুধবার চালসা ছাড়েন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির চালসা ছাড়ার পরেই বড় যোগদান সভা করল বিজেপি। পাশাপাশি মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফরকেও কটাক্ষ করেন বিজেপি। মালবাজার মহকুমার চালসা শালবনী সংঘ প্রাঙ্গনে সিপিএম ও তৃণমূল ছেড়ে ৩০ জন যুবক বিজেপিতে যোগদান করে বলে বিজেপির দাবি। যোগদান কারীদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, জেলা সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক মনোজ বুজেল ও প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা। উপস্থিত ছিলেন মেটেলি সমতল মন্ডল সভাপতিঘ মুন্না আলম, মাটিয়ালি বাতাবারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পবিত্রী রসাইলি, সমতল মন্ডল যুব মোর্চার সভাপতি রাহুল রায়, বিজেপি নেতা সহদেব কর্মকার, এতয়া টোপনো, বিবেক ছেত্রী, বাবুয়া চক্রবর্তী, অম্বিকা বাওন সহ অন্যান্যরা। মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সম্পর্কে কটাক্ষ করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল বলেন, উত্তরবঙ্গের ভালো আবহাওয়ায় কিছুটা সময় কাটানোর জন্য মমতা ব্যানার্জি এখানে এসেছেন। চালসা–র হোটেলে তিনি রাত্রি যাপন করেন তার ঢিল ছোড়া দুরত্বেই রয়েছে অঘোষিত বন্ধ কিলকোট চা বাগান। বিলাস বহুল হোটেলে থাকলে ওই চা বাগানে যাননি তিনি। এতেই বোঝা যায় তিনি শুধু ঘুরতে এসেছেন।
983
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 26, 2026 07:49:28
Baruipur, West Bengal:ভাঙড়ের বোদরা এলাকায় শুরু হলো রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও নানা ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রা এগিয়ে যায় বোদরার বিভিন্ন রাস্তা ধরে। এই মিছিলে অংশ নিতে দেখা যায় area's অসংখ্য সাধারণ মানুষকে। পাশাপাশি উপস্থিত ছিলেন এলাক‍ার তৃণমূল নেতা সাদিকুল দপ্তরি সহ অন্যান্য নেতৃত্বরা। সকলের অংশগ্রহণে শোভাযাত্রা হয়ে ওঠে এক মিলনমেলা, যেখানে ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও উঠে আসে। রামনবমীকে কেন্দ্র করে ভাঙড় থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। শোভাযাত্রার প্রতিটি রুটে নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে。
1057
comment0
Report
CDChampak Dutta
Mar 26, 2026 07:49:09
Kaji Chak, West Bengal:*অবসর গ্রহণের পরেও তিনবছর ধরে নিয়ম করে স্কুলে এসে ক্লাস নিচ্ছেন অশোক স্যার।* শিক্ষকের অভাবে রাজ্যের একটা বড় অংশের শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হয়েছে।ছাত্র অনুপাতে অনেক স্কুলেই নেই পর্যাপ্ত শিক্ষক।কোথাও একজন শিক্ষকই স্কুলের দায়িত্বভার সামলাচ্ছেন আবার কোথায় প্যারাটিচারের সাহায্য চলছে স্কুল।এমন খবর আকছার শোনা যায় বিভিন্ন স্কুলে।অভিযোগ উঠে,পর্যাপ্ত শিক্ষক না থাকায় অনেক প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠার জোগাড়।ঠিক তখনই অন্য ছবি চন্দ্রকোণা-১ ব্লকের লক্ষ্মীপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়য়ে।২০০৩ সালে প্রতিষ্ঠা হওয়া এই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্বভার সামলেছেন লক্ষ্মীপুর গ্রামেরই বাসিন্দা অশোক কুমার চক্রবর্তী(৬২)।সরকারি নিয়মে ২০২৩ সালে তিনি অবসর নেন।তবে অবসর গ্রহণের পরও ছাত্র দরদী এই শিক্ষক বাড়িতে বসে থাকেননি।অবসর নেওয়ার পরদিন থেকেই নিয়ম করে স্কুলে আসছেন,ক্লাসও নিচ্ছেন।ছাত্রছাত্রী,অন্য শিক্ষক থেকে রাঁধুনিরা স্কুলে আসার আগেই নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছে যান অশোক বাবু।প্রতিদিন সবার আগে স্কুলে পৌঁছে স্কুলের গেট খোলেন তিনি।রুটিন মাফিক ছাত্রছাত্রীদের ক্লাস করান আবার বিকেল চারটায় স্কুল ছুটি হলে বাড়ি ফিরেন।বিনা পারিশ্রমিকে অবসরের তিনবছরেও নিয়ম করে স্কুলে এসে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন ষাটোর্ধ অশোক কুমার চক্রবর্তী。 স্কুল সূত্রে জানাযায়,গ্রামের একটি ক্লাব ঘরে হাতে গোনা কয়েকজন পড়ুয়াকে নিয়ে স্কুলের পথচলা।২০০৩ সালে সরকারি অনুমোদন পেয়ে গ্রামের এক বাসিন্দার দান করা জমিতে সরকারি অর্থে গড়ে ওঠে লক্ষ্মীপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়।সে সময় থেকে এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বভার সামলেছেন অশোক বাবুর।তার আগে ২০০০ সালে প্রথম গড়বেতার একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।সেখান থেকে স্থানান্তরিত হয়ে গ্রামের স্কুলে চলে আসা।অবসর জীবন অবধি এই স্কুলেই শিক্ষকতা করেছেন。 গ্রামের বাসিন্দারা বলছেন,এই স্কুল গড়ে ওঠার পেছনে বিশেষ অবদান রয়েছে অশোক বাবুর।তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় ধাপে ধাপে স্কুলের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন হয়েছে।বর্তমানে স্কুলে পরিকাঠামোর কোনো খামতি নেই।স্কুলে মোট ১০৫ জন পড়ুয়া।রয়েছেন দু'জন শিক্ষক ও একজন প্যারাটিচার।নিয়ম অনুযায়ী ছাত্র অনুপাতে শিক্ষকের অভাব রয়েছে স্কুলে।শিক্ষকের অভাবে যাতে স্কুলের পঠনপাঠনে ব্যাঘাত না ঘটে অবসরের পরেও সেদিকে খেয়াল রেখেছেন অবসরপ্রাপ্ত অশোক চক্রবর্তী。 পড়ানো তাঁর নেশা,পড়ে তিনি মানসিক শান্তি পান।বাড়িতে বসে থাকতে তিনি অভ্যস্ত নন।তাই অবসর গ্রহনের পরও তিনি থেমে থাকেননি।ছাত্রছাত্রীরাও তাঁকে ভালোবেসে 'অশোক স্যার' বলে ডাকে।ছাত্রছাত্রীদের সাথে অশোক বাবুর সম্পর্ক এতোটাই যে কোনো ছাত্র স্কুলে না আসলে তাঁর খোঁজ নেন।কারও শরীর খারাপের খবর পেলে অশোক স্যার সেই ছাত্রের বাড়িতে চলে যান খোঁজ নিতে।স্কুলের শিক্ষক থেকে রাঁধুনি সকলেই শ্রদ্ধা সম্মান করেন অশোক বাবুকে।অবসরের পরেও ফের অশোক স্যারকে পেয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।এক ছেলে এক মেয়ে অশোক বাবুর,দুজনেই উচ্চশিক্ষিত।মেয়ের বিয়ে দিয়েছেন,ছেলে ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত।স্কুলের সময়টা বাড়িতে স্ত্রী একা থাকেন।অবসর জীবন যখন পরিবারের সাথে উপভোগ করার কথা সেখানে অশোক বাবু ব্যতিক্রমী।
1049
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 26, 2026 07:04:42
Kolkata, West Bengal:ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র সমর্থনে বৃহস্পতিবার মাঠে নামলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ভবানীপুরের গোবিন্দ আড্ডি রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। সাধারণ মানুষের দরজায় কড়া নেড়ে সরাসরি কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকদের বড় দল, ফলে গোটা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের মধ্যেও এই কর্মসূচি ঘিরে যথেষ্ট আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, ভবানীপুরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও বিপুল ব্যবধানে জয়লাভ করবেন মমতা ব্যানার্জি।
1100
comment0
Report
EGE GOPI
Mar 26, 2026 07:03:53
Kharagpur, West Bengal:সাইকেলে চড়ে প্রচারে নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী, নজর কাড়ল ‘সবুজ সাথী’ উদ্যোগ নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: নির্বাচনের মুখে অভিনব প্রচারে নজর কাড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি। বৃহস্পতিবার ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল চালিয়ে প্রচারে বেরিয়ে পড়েন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী এদিন প্রায় দুই কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান। বিশেষ করে মদনমোহনচক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তৃণমূলের পতাকা বাঁধা সাইকেল নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন প্রতিভা মাইতি। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে চলা উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানান ভোটারদের কাছে। এই সাইকেল প্রচার ঘিরে এলাকায় উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনেই জোর দিচ্ছেন প্রার্থী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বাইট প্রার্থী: প্রতিভা মাইতি
1100
comment0
Report
EGE GOPI
Mar 26, 2026 06:31:29
Kharagpur, West Bengal:খড়গপুরে গ্যাস সংকট ঘিরে উত্তেজনা, রাস্তা অবরোধে গ্রাহকদের বিক্ষোভ হওয়ার শেষে শহর জুড়ে ক্রমবর্ধমান গ্যাস সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালঞ্চ এলাকা। বৃহস্পতিবার স্থানীয় গ্যাস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট。 বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় পাঁচ দিন ধরে_g্যাস বুকিং_ করা হলেও সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। এর ফলে নিত্যদিনের রান্নাবান্না কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। অনেক পরিবার বিকল্প উপায়ে রান্না করতে বাধ্য হচ্ছে, যা আরও সমস্যার সৃষ্টি করছে। গ্রাহকদের একাংশের দাবি, স্থানীয় গ্যাস রিফিলিং সেন্টারও অঘোষিতভাবে বন্ধ রাখা হয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ। ফলে ক্ষোভে ফুঁসতে থাকা মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা。
1094
comment0
Report
EGE GOPI
Mar 26, 2026 06:19:04
Kharagpur, West Bengal:মালঞ্চ সুপার মার্কেট এলাকায় গ্যাস এজেন্সির সামনে পথ অবরোধ, ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ খড়গপুর শহরের মালঞ্চ সুপার মার্কেট এলাকার একটি গ্যাস এজেন্সির সামনে আজ তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। গ্যাস সিলিন্ডার সরবরাহে অনিয়ম ও দীর্ঘদিনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্রাহকরা রাজ্য সড়কের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই সময়মতো গ্যাস না পাওয়া এবং বুকিংয়ের পরেও বিলম্বে সরবরahnের অভিযোগ ছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এদিন সকালে শতাধিক গ্রাহক একত্রিত হয়ে গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভে সামিল হন এবং পরে রাস্তায় বসে অবরোধ শুরু করেন। এর ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা。
1066
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 26, 2026 06:02:08
Darjeeling, West Bengal:Election Wave Story From Mall Chowrastha Darjeeling Public Reaction On Up Coming State Assembly Election From Mall Chowrastha Darjeeling. Darjeeling Mall Chowrastha which is the Heart of Darjeeling where Tourists or Local Public come to enjoy the beauty of Hills or to Relax themselves. Tourists from different part of Bengal come to enjoy the Beauty of Hills during the season time or in Off Season. And we found them in the Mall Chowrastha and the local peoples also set in the Chair for Relax. And today We Want Out There To See The Wave Of Election And had Talk with The Public of Bengal and the Local Public of Darjeeling Regarding Up Coming Election. We found many Tourist who don’t want to talk on the Election same from Local Aldo, But Some we found they spoke in front of Camera and we capture their voice. About the Local some said that They Need Peace in Darjeeling Hills by which the Tourist will visit and by that income they will run their family. Some said that They need the Nice Govt of Darjeeling hills by which they can get the Good Job. And some said they are still waiting for Separate State. In the other side Tourist who came from Different part of the Bengal they said that Didi Is Against Come and some said that Chage will be. Lucky Bandar And Yawa Sathi will effect the Up Coming election. But Their is also effect of RG Incident and also the Teacher Recruitment Corruption. Final it found in today Public Reaction that mix reaction. But finally the result will show who will come in Rule and who will not.
1015
comment0
Report
Advertisement
Back to top