722101
बैंकुरा के पुनिशोलगा ऊपरडंगा हाईस्कूल: 83 में सिर्फ 8 पास, टॉप स्कोर 30%
Bankura, West Bengal:স্কুলে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৮ জন, সর্বোচ্চ নম্বর মাত্র ৩০ শতাংশ। স্কুলে নেই অঙ্ক, ভৌতবিজ্ঞান ও ভূগোলের শিক্ষক, হতদরিদ্র এলাকায় চোখের জলে স্বপ্নভঙ্গে্র যন্ত্রণা ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে পাসের হার প্রায় ৮৭ শতাংশ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রদীপের এই উজ্জ্বল আলোর নীচেই জমে থাকা ঘুটঘুটে অন্ধকারের নজির বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাইস্কুলের ছবি। চলতি বছর স্কুলের ৮৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছে মাত্র ৮ জন। স্কুলের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ২১০ অর্থাৎ মাত্র ৩০ শতাংশ। দীর্ঘদিন ধরে অঙ্ক, ভৌত বিজ্ঞান ও ভূগোলের শিক্ষকহীন উপরডাঙ্গা হাইস্কুল জুড়ে আপাতত অকৃতকার্য পড়ুয়াদের চোখের জলে শুধুই স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম একশো শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত। গ্রামের একটা বড় অংশের মানুষের পেশা ফেরিওয়ালা। অনেকে দিনমজুরি করে সংসার চালান। দিন আনি দিন খাই পরিবারগুলির কাছে ছেলেমেয়েদের লেখাপড়া একপ্রকার বিলাসিতাই। কিন্তু তারপরেও শুধুমাত্র সরকারি স্কুলের উপর ভরসা রেখে পরিবারের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন গ্রামের অনেক অভিভাবকই। ভর্তি করেছিলেন গ্রামের উপরডাঙ্গা হাইস্কুলে। কিন্তু সেখানে সময় যত গড়িয়েছে পড়ুয়াদের প্রতি সরকারি বঞ্চনার তালিকা ততই দীর্ঘ হয়েছে। সাড়ে পাঁচশো পড়ুয়ার স্কুলে বরাদ্দ চার জন শিক্ষকের মধ্যে দুজন দিনের পর দিন ব্যস্ত থেকেছেন মিড ডে মিল আর বিভিন্ন ধরনের প্রকল্পের নথিপত্র তৈরীর কাজে। বাকি ২ জন শিক্ষক কোনোক্রমে সামাল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের পঠন পাঠন। স্কুলে অঙ্ক, ভৌতবিজ্ঞান বা ভূগোলের কোনো শিক্ষক না থাকায় সেসব ক্লাস চলে যায় বাদের খাতায়। পড়ুয়াদের অধিকাংশই হতদরিদ্র পরিবারের হওয়ায় বাইরে টিউশানি নেওয়ার সুযোগও ছিল না তাদের কাছে। ফলে অশিক্ষার অন্ধকার থেকে আলোয় ফেরার তাগিদে স্কুলগামী পড়ুয়াদের কাছে অঙ্ক, ভৌত বিজ্ঞান বা ভূগোলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থেকে গেছে আনটাচড। আর তারই ফল পড়েছে স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষায়। শুধুমাত্র স্কুলের শিক্ষকদের পঠন পাঠনে ভরসা রেখে যে পড়ুয়ারা রাজ্যের অন্যান্য স্কুলের পড়ুয়াদের সঙ্গে টেক্কা দিতে পারতো সমানে সমানে, তাদের একটা বড় অংশই হোঁচট খেয়ে গেলো জীবনের প্রথম বড় পরীক্ষায়। ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে কোনোক্রমে পাস করল মাত্র ৮ জন পরীক্ষার্থী। স্বাভাবিকভাবেই এখন চোখের জলে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে ওই স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি শুধুমাত্র সরকারি বঞ্চনায় তাদের যেভাবে ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে আগামী দিনের পড়ুয়ারা যেন তার থেকে রেহাই পায়। রাজ্যে সরকারের পালাবদলের পর স্কুলের হাল ফিরবে বলে আশাবাদী অভিভাবক ও প্রাক্তন পড়ুয়ারাও। স্কুল কর্তৃপক্ষের দাবি সংশ্লিষ্ট দফতরে বারংবার আবেদনের পরেও শিক্ষক মেলেনি। স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী থাকলে আজ এই অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়তে হত না স্কুলটিকে। স্কুলের এই ফলাফলের জন্য শিক্ষকের অপ্রতুলতার কথা স্বীকার করে নিয়ে স্কুল শিক্ষা দফতরের দাবি দ্রুত ওই স্কুলে যেন ৩ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা যায় তার চেষ্টা চলছে。0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
खाद्य मंत्री ने कालियानी सीमा पर किसानों के मुआवजे और मछुआरों के मुद्दे सुने
Kolkata, West Bengal:রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে এবার সরাসরি অ্যাকশনে নামলেন রাজ্যের নবনিযুক্ত খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। রবিবার উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল সংলগ্ন কালিয়ানি এলাকার কাঁটাতারবিহীন সীমান্ত পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাঁদের দীর্ঘদিনের একগুচ্ছ সমস্যা ও অভিযোগের কথা শোনেন মন্ত্রী। উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পরেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করতে হবে। সেই কাজ যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে শেষ করা যায়, তা নিশ্চিত করতেই এদিন নিজে কালিয়ানি সীমান্তে পৌঁছান খাদ্যমন্ত্রী। মন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ ও বঞ্চনার কথা উগরে দেন কালিয়ানি এলাকার একাধিক বাসিন্দা। তাঁরা মন্ত্রীর কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানান। গ্রামের অভিযোগ, অতীতে যখন কাঁটাতার বসানোর পরিকল্পনা হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে কাঁটাতার কোথা দিয়ে যাবে তা স্পষ্টভাবে জানানো হয়নি। পাশাপাশি, জমির সঠিক মূল্যায়ন বা ন্যায্য দামও তাঁরা পাননি। আর এই কারণে তাঁরা জমি দিতে অমত প্রকাশ করেছিলেন। সীমান্ত এলাকার জলাভূমি নিয়ে তৈরি হওয়া একটি বড় সমস্যার কথা মন্ত্রকের কাছে তুলে ধরেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁদের অভিযোগ, ওপার (বাংলাদেশ) থেকে এসে লোকজন ভারতের ভূখণ্ডের জলাশয় থেকে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। অথচ ভারতীয় মৎস্যজীবীদের সেখানে মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে তাঁদের রুজি-রুটিতে টান পড়ছে। সীমান্তবর্তী মানুষের সমস্ত অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন অশোক কীর্তনীয়া। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, জমি অধিগ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, তা দেখা হবে। জমির ন্যায্য মূল্য যাতে সবাই পান এবং মৎস্যজীবীদের সুরক্ষার বিষয়টিও যাতে সুনিশ্চিত করা যায়, সেই ব্যাপারে তিনি প্রশাসনের উচ্চপর্যায়ে কথা বলবেন। উদ্বাস্তু ও সীমান্ত এলাকার মানুষের ঘরের ছেলে হিসেবে পরিচিত অশোক কীৰ্তনীয়ার এই তড়িঘড়ি সীমান্ত সফর এবং মানুষের ক্ষোভ প্রশমনের চেষ্টা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।0
0
Report
खड़दह के पटलिया बाजार में बीजेपी समर्थकों ने जुआ अड्डा तोड़ दिया
Barrackpore, West Bengal:খড়দহ বিধানসভায় অন্তর্গত পাতুলিয়া বাজার এইখানে একটি লটোর দোকান ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ পাতুরিয়া পঞ্চায়েতে মেম্বার আসিস চক্রবর্তী তার মদতেই এই জুয়ার আসর চলতো পাতুলিয়া। যদিও আসিস চক্রবর্তী অভিযোগ তারা যদি জানতো যে এখানে জুয়ার আসর চলছে তাহলে আগে কেন জানায়নি ওরা তো বিরোধী ছিল তখন। আর যারা এই ভাঙচুর চালাচ্ছে তারা চার তারিখের পরে বিজেপি হয়েছে। তিন তারিখেও এদের মধ্যে অনেকে ই তার থেকে আবির কেনার পয়সা নিয়ে গিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে সেখান থেকে চলে যায় বিজেপি কর্মী সমর্থকরা। তবে তাদের দাবি এখানে কোনমতেই জুয়া সাট্টা আসো র তুলতে দেওয়া যাবে না।0
0
Report
हेलमेट पहनकर जीवन बचाएं: पूर्व बर्धमान में पुलिस का जागरूकता शिविर
Mirpur, West Bengal:পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও কালনার হেমাতপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমায়েতপুর এলাকায় হেলমেট পড়ুন জীবন বাঁচান এই বার্তা কে সামনে রেখে একটি সচেতনতামূলক শিবির করা হলো রবিবার। মূলত হেলমেট ছাড়া গাড়ি যাতে কোনভাবেই না চালানো হয় রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশিকা রয়েছে। পথ দুর্ঘটনায় মানুষের জীবন বাঁচাতে হেলমেট পড়ে গাড়ি চালানো অত্যন্ত জরুরি। আর সেই কারণে পুলিশের এই কর্মসূচি। হেলমেট ছাড়া গাড়িচালকদের বেশ কিছু জনকে এদিন পুলিশের তরফে হেলমেট প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, নাদনঘাট থানার ASI জয়দেব পাল, ট্রাফিক ওসি হাসিবুর রহমান সহ বিশিষ্টজনেরা।0
0
Report
Advertisement
licences ke bina pashu vyapar band: 6 gram panchayaton ne anishchit kaal ke liye gaye-goru aur bachde ki kharid-farokht rok di
Mal Bazar, West Bengal:*বিনা লাইসেন্সে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য পশু কেনাবেচা স্থগিত ব্যবসায়ীদের* । ক্রান্তি পুলিশ ফাঁড়িতে প্রশাসনিক বৈঠকের পর কাঠালগুড়ি মোড়ে পৃথকভাবে বৈঠকে বসেন ক্রান্তি ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার গাই, গরু ও বলদ ব্যবসায়ীরা। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা বর্তমান সরকারি নির্দেশিকা ও মহামান্য আদালতের নির্দেশ মেনে আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন。 কমিটির সম্পাদক ইউসুফ আলম সাংবাদিকদের জানান, “সরকারি বিজ্ঞপ্তি ও মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আমরা কোনোভাবেই আগের মতো ব্যবসা পরিচালনা করতে পারছি না। তাই বাধ্য হয়েই আজ থেকে ক্রান্তি ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গাই, গরু ও বলদ ব্যবসায়ী অনির্দিষ্টকালের জন্য পশু কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি。” তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের আইন ও নির্দেশিকাকে সম্মান করি। তবে যদি সরকার এবং প্রশাসন সহজ ও বৈধ পদ্ধতিতে লাইসেন্স করার সুযোগ করে দেয় এবং ব্যবসা পরিচালনার সুব্যবस्था নিশ্চিত করে, তাহলে ভবিষ্যতে আমরা পুনরায় ব্যবসা শুরু করার বিষয়ে ভাবব。” ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে কঠোর নিয়ম এবং লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে তারা সমস্যার মুখে পড়েছেন। তাই দ্রুত প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা ও সহজ লাইসেন্স প্রক্রিয়া চালুর দাবিও তোলেন তারা। এদিন সব হাটেই গরু কেনা বেচা বন্ধ ছিলো। বাইট ১) কমিটির সম্পাদক ইউসুফ আলম。 1705ZG_MAL_COW_HAT_R0
0
Report
पश्चिम बंगाल के कई जिलों में अगले तीन दिनों में हल्की से मध्यम बारिश
Kolkata, West Bengal:আবহাওয়া আপডেট সহ আবহবিদ, আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ, ১৭ তারিখে পশ্চিমের জেলাগুলিতে — পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তুলনামুলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিনও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ১৯ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে ২০ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। ২১ থেকে ২৩ তারিখের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।0
0
Report
खाद्य मंत्री अशोक किर्तनिया ने VIP लालबत्ती हटाकर जनता के साथ रहने का संदेश दिया
Kolkata, West Bengal:ক্ষমতা বা ভিআইপি সংস্কৃতির আভিজাত্য নয়, বরং সাধারণ মানুষের ঘরের মানুষ হয়েই থাকতে চান তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পরেই নিজের গাড়ি থেকে ভিআইপিদের চেনা প্রতীক 'লালবাতি' খুলে ফেলে এক অনন্য নজির গড়লেন রাজ্যের নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিয়েছে। গাড়ি থেকে লালবাতি সরিয়ে নেওয়ার পর খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানান, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে, তাঁদেরই একজন হয়ে মিশে থাকতে চান। ভিআইপি সংস্কৃতির এই দেখনদারি তাঁর পছন্দ নয়। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন মুখ্যমন্ত্রীর নিজে লালবাতি ব্যবহার করেন না। তিনি সবসময় সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। ঠিক একই কারণে, তাঁর আদর্শকে সামনে রেখেই তিনি গাড়িতে লালবাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। অশোক কীর্তনীয়া বনগাঁ উত্তর কেন্দ্রের দু'বারের জনপ্রিয় বিধায়ক। তিনি নিজে একটি সাধারণ মতুয়া উদ্বাস্তু পরিবারের সন্তান। অত্যন্ত সাধারণ স্তর থেকে উঠে এসে আজ তিনি ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বে। ফলে, মন্ত্রী হওয়ার পরেও নিজের শিকড়কে ভুলে যাননি তিনি। লালবাতি খুলে ফেলে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, ক্ষমতার অলিন্দে পৌঁছালেও তিনি মতুয়া ও উদ্বাস্তু সমাজের সেই আগের 'ঘরের ছেলে'ই রয়ে গেছেন。 সাধারণত দেখা যায়, কোনো জনপ্রতিনিধি মন্ত্রী হওয়ার পরেই তাঁর গাড়িতে লালবাতি বসে, সঙ্গে যুক্ত হয় মন্ত্রীর বিশাল কনভয়। এই কনভয়ের দাপটে বহু সময়ই সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, যা নিয়ে পথচলতি মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও একাধিক প্রশ্ন তৈরি হয়। ভিআইপি কালচারের কারণে তৈরি হওয়া সাধারণ মানুষের সেই ক্ষোভ ও দূরত্বকে মেটাতেই খাদ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। খাদ্যমন্ত্রীর এই জনসংযোগমুখী পদক্ষেপের পর রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতার দম্ভ দূরে সরিয়ে যেভাবে তিনি জনতার প্রতিনিধি হয়ে ওঠার বার্তা দিলেন, তা সত্যিই প্রশংসনীয়。0
0
Report
Advertisement
तृणमूल समर्थकों ने बीजेपी कार्यकर्ता पर हमला कर दिया, इलाके में तनाव
Kolkata, West Bengal:এক বিজেপি কর্মীর কে মারধর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত চাপনি গ্রাম এলাকায় শনিবার রাতে কাজ সেড়ে বাড়ি ফেরার সময় আচমকায় ঘিরে ফেলেন যাদব মণ্ডল কে মারধর শুরু করে সোহেল বাবলু নাসির সহ বেশ কয়েকজন চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন ছুটে আছে। তারপর ঘটনাস্থল ছেড়ে চম্পার দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে আক্রান্ত বিজেপি কর্মী যাদব মন্ডল কে নিয়ে আসা হয় চন্ডি গ্রামীণ হসপিটালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় পুরো ঘটনা লিখিত আকারে বিষ্ণুপুর থানায় জমা দেয় ঘটনাস্থলে সন্ধ্যা থেকেই পুলিশ ও সেন্টাল ফোর্স মোতায়েনকরা হয়। অশান্তি যাতে ছড়িয়ে না পড়ে তাই পুলিশ পিকেট করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় তবে কি কারনে এই মারধর গোটা ঘটনা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ.0
0
Report
कटवा में बीजेपी प्रत्याशी कृष्ण घोष की जीत पर समर्थकों ने निकाली जश्न यात्रा
Katwa, West Bengal:কাটোয়া বিধানসভায় উল্লেখযোগ্য জয়ের আবহে রবিবার শহরজুড়ে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা। ডিজের তালে, দলীয় পতাকা ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত উৎসবের চেহারা নেয় কাটোয়া শহরের একাংশ। এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। ঘোষহাট এলাকা থেকে শুরু হওয়া অভিনন্দন যাত্রা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সুবোধ স্মৃতি রোড, কাছারি রোড, লেনিন সরণি এবং পুরাতন বাজারের রাস্তা ধরে শোভাযাত্রা পুনরায় ঘোষহাট এলাকায় এসে শেষ হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এইদিনের শোভাযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিজের তালের নাচতে নাচতে এগিয়ে যান কর্মীরা। শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে এই অভিনন্দন যাত্রা দেখেন। বহু মানুষের হাতে মোবাইল ক্যামেরায় ধরা পড়ে শোভাযাত্রার নানা মুহূর্ত। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কাটোয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ৩৫ হাজার ৬৬ ভোটে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। সেই জয়ের আবহ এবং সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করতেই এই অভিনন্দন যাত্রার আয়োজন বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। শোভাযাত্রায় অংশ নিয়ে বিধায়ক কৃষ্ণ ঘোষ সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাটোয়ার মানুষের আশীর্বাদ ও সমর্থনেই এই জয় সম্ভব হয়েছে। অভিনন্দন যাত্রাকে ঘিরে শহরের কয়েকটি এলাকায় সাময়িকভাবে যান চলাচলে প্রভাব পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।0
0
Report
ईंधन की महंगाई के खिलाफ कांग्रेस ने रिक्शा रैली से दिया प्रदर्शन
Durgapur, West Bengal:জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে প্রতিবাদ জাতীয় কংগ্রেসের জেলা সভাপতির। লাগাতার জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নেমে অভিনব আন্দোলনে সামিল হল জাতীয় কংগ্রেস। রবিবার দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় রিক্সা চালিয়ে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এদিন বেনাচিতি বাজার চত্বরে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন আন্দোলনকারীরা। পরিস্থিতির প্রতিবাদ জানাতে নিজেই রিক্সার হ্যান্ডেল ধরেন দেবেশ চক্রবর্তী। কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ক্ষোভ এড়াতে কেন্দ্র সরকার সাময়িকভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমিয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হতেই আবার বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারেও আগুন লেগেছে। পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। দেবেশ চক্রবর্তী কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “কেন্দ্রের সরকার শুধু প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েই চলেছে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম আকাশছোঁয়া। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। নির্বাচনের আগে দাম কমিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। এখন আবার দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমাতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস.”, কংগ্রেসের এই আন্দোলনকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও ভারতবর্ষের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কংগ্রেস গঠনমূলক সমালোচনা না করে ভুলভাল প্রতিবাদ করছে। মানুষের পাশে থাকার বদলে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য এসব কর্মসূচি করছে তারা।”0
0
Report
Advertisement
हावड़ा स्टेशन के बाहर अवैध दुकानों पर बुलडोजर से ध्वस्तीकरण, 150 दुकानें ढहाईं गईं
Howrah, West Bengal:হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী , আরপিএফ এবং রেল পুলিশ। বুলডোজার দিয়ে ১৫০ বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে নামানো হয় বুলডোজার। ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন গতকালই রেল কর্তৃপক্ষ তাদের জায়গা ছেড়ে চলে যাওয়ার নোটিশ দেয়। তারপরই শনিবার রাতের অপারেশন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। যাত্রীদের বড় অংশ জানিয়েছেন এতে তারা খুশি。0
0
Report
मेखलीगंज विधायक दधीराम राय: अवैध निर्माण पर बुलडोजर चढ़ा
Jalpaiguri, West Bengal:অবৈধ নির্মাণে বুলডোজার চলবেই মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় জলপাইগুড়ি রোড স্টেশনে তোদের দিকে নেমেই জী ২৪ ঘন্টার মুখোমুখি হয়ে। একই সাথে জলপাইগুড়ি রোড স্টেশনে বিজেপি নেতা কর্মীরা দুই বিধায়ককে একসাথে পেয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন। জলপাইগুড়ি আমার প্রথম যেখান থেকে আমি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি। জলপাইগুড়ির প্রতি আমার ভয়ঙ্কর টান রয়েছে। জলপাইগুড়ি মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। বিধানসভার স্পিকার রথীন বসু জী ২৪ ঘন্টার মুখোমুখি হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন ছেড়ে দেবার সময় বক্তব্য রাখেন। মেখলিগঞ্জ সীমান্তবর্তী বিধানসভা বিরাট বড় এরিয়া, এই এলাকায় সমস্যা তো আছেই, অনুপ্রবেশের সমস্যা, চোরা চালান এবং তার সাথে অনুন্নত একটা বিধানসভা। মানুষ আশা ভরসা রেখেছে, উন্নয়ন হবে। অবৈধ নির্মাণ যেখানে সেখানে বুলডোজার চলবেই বিধায়ক দধিরাম। মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। পরেশ অধিকারী প্রসঙ্গে দধিরাম রায়। পরেশ অধিকারী তিনি সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমরা আশা করছি। মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় শপথ নিয়ে পদাতিক এক্সপ্রেসে ফিরলেন জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে এখান থেকে চ্যাংড়াবান্ধা বাইপাস। সেখানে কর্মী সমর্থকরা রয়েছে সংবর্ধনা দেবেন। মেখলিগঞ্জের বিধায়কের দধিরাম রায় শপথ নিয়ে পদাতিক এক্সপ্রেসে ফিরলেন জলপাইগুড়ি, এখান থেকে গাড়িতে যাবেন চ্যাংড়াবান্ধা বাইপাস। সেখানে কর্মী সমর্থকরা রয়েছে সংবর্ধনা দেবে।0
0
Report
तृणमूल कार्यालय से लाखों जॉब कार्ड व वोटर कार्ड बरामद; जांच तेज
Mollar Chak, West Bengal:গরবেতা তিন নম্বর ব্লকের করসা ২ নম্বর অঞ্চলে অঞ্চলে ছোটতাড়া মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে পাওয়া গেল অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড। আজ সকালে এলাকার কিছু বিজেপি কর্মীরা লক্ষ্য করে যে এই পার্টি বন্ধ পার্টি অফিসটি খোলা হচ্ছে তারপরে সামনে একটি টোটো দাঁড়িয়ে থাকা কিছু মালপত্র উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বভাবতই সেই বিজেপির কর্মীদের সন্দেহ হয় তারা পার্টি অফিসের ভেতরে ঢুকে আলমারি খুলতেই চক্ষু চরক গাছ। বেরিয়ে আসে হাজার হাজার জব কার্ডের বই দু'নম্বর নানান ধরনের জমির দলিল,আসংখ্য ভোটের কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ। এখনো পর্যন্ত আলমারির একটি অংশ এখনো খোলা যায়নি। এলাকায় মানুষ মনে করছে এই অংশটা খুললেও এখান থেকে আরো অবৈধ নথিপত্র পাওয়া যাবে। এখন প্রশ্ন একটাই যে পার্টি অফিসের আলমারিতে এত জব কার্ড কোথা থেকে এলো কেনই বা এল। এত ভোটার কার্ড কেন এলো কোথা থেকে এলো সেটাই খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ।0
0
Report
Advertisement
बारुईपुर में अवैध गैस सिलेंडर कारोबार का पर्दाफाश, 177 सिलेंडर जब्त, दिलीप मंडल गिरफ्तार
Baruipur, West Bengal:বারুইপুরের কামরা এলাকায় চম্পাহাটি-উত্তরভোগ রোডের ধারে অবৈধ গ্যাস সিলিন্ডার কারবারের হদিশ পেল পুলিশ ও ডিইবি। গোপন সূত্রে খবর পেয়ে ডিইবি আধিকারিকরা বারুইপুর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার উদ্ধার করে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ১৭৭টি ভর্তি ও খালি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অটো রিকশায় অবৈধভাবে গ্যাস ভরার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে। এই ঘটনার দায়ে দিলীপ মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস মজুত ও অটো রিকশায় গ্যাস ভরার কারবার চালাতেন। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে; রবিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ও পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।0
0
Report
विधायक असীম विश्वास का बगुला स्वास्थ्य केंद्र दौरा: डीलर चक्र पर कड़ी चेतावनी
Ranaghat, West Bengal:বগুলা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ বিধায়কের পরিদর্শন, দালালচক্র ও পরিকাঠামো নিয়ে কড়া বার্তা সরকার গঠনের মাত্র সাত দিনের মধ্যেই স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে তৎপর প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এবার নদীয়ার বগুলা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে আচমকাই পরিদর্শনে এলেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস। দীর্ঘদিন ধরেই হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা এবং দালালচক্র নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগ সামনে আসছিল。 হাসপাতালে পৌঁছে বিধায়ক সরাসরি রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। সেই সময় বহু মানুষ চিকিৎসা পরিষেবার নানা সমস্যার কথা তাঁর সামনে তুলে ধরেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি এবং আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন。 এ বিষয়ে হাসপাতালের সুপার ডক্টর অতনু ভট্টাচার্য জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি বহুবার সরকারের কাছে আবেদন করেছেন। এমনকি উন্নয়নের জন্য এস্টিমেট পাঠানো হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁর। পাশাপাশি হাসপাতাল ঘিরে সক্রিয় দালালচক্রের বিষয়েও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু তাতেও কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে দাবি করেন তিনি。 অন্যদিকে বিধায়ক অসীম বিশ্বাস স্পষ্ট ভাষায় জানান, “এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। হাসপাতাল কোনো দালালচক্র বা আমলাতন্ত্র বরদাস্ত করা হবে না। হাসপাতাল তার নিজস্ব নিয়ম ও পরিষেবা মেনেই চলবে।” তিনি আরও জানান, বগুলা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের বিষয়টি আগামী দিনে বিধানসভায় উত্থাপন করবেন এবং হাসপাতালে সামগ্রিক পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাবেন।0
0
Report
पुरुलिया ट्रैफिक पुलिस ने हेलमेट नहीं पहनने पर जुर्माना और जागरूकता अभियान शुरू किया
Purulia, West Bengal:পুরুলিয়া : হেলমেট না পরলেই জরিমানা, অভিযানে ট্রাফিক পুলিশ । পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো পুরুলিয়া ট্রাফিক পুলিশ কর্মকর্তারা । রবিবার সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তায় অভিযান চালালো ট্রাফিক পুলিশ । পুরুলিয়া শহরের ফরেস্ট মোড় এলাকায় সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় । মাথায় হেলমেট পরা, ট্রাফিক আইন মেনে চলা, চার চাকার যানবাহন সিট বেল্ট পরা, বাইকে দুজনের বেশি ব্যক্তি না চাপার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় । হেলমেট না পরে বাইক চালকদের বা ট্রাফিক আইন উলঙ্ঘনকারীদের ফাইন করা হয় । এই অভিযান লাগাতার চালানো হবে বলে জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তারা ।0
0
Report
Advertisement
