Back
रायगंज के उदयपुर में दिन में वकील का अपहरण, प्रदर्शन ने राज्य मार्ग को ठप्प किया
BSBhabananda Singha
Dec 04, 2025 13:54:39
Dinajpur, Rangpur Division
রায়গঞ্জের উদয়পুরে দিনের আলোয় আইনজীবী অপহরণে চাঞ্চল্য, বিক্ষোভে উত্তাল রাজ্য সড়ক
দিনের আলোয় রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের উদয়পুর এলাকায়। বৃহস্পতিবার হেমতাবাদ এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ আদালতের আইনজীবী জুলিয়াস নায়ারকে অপহরণ করা হয়েছে বলে জানান আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস。
তিনি জানান, আদালতের কাজ সেরে জুলিয়াস নায়ার বাড়ি ফিরছিলেন। সেই সময় রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়কের উদয়পুর এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী তদন্ত শুরু করে। এদিকে সহকর্মী আইনজীবীর অপহরণের প্রতিবাদে রায়গঞ্জ আদালতের আইনজীবীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, জুলিয়াস নায়ারকে অবিলম্বে উদ্ধার করতে হবে এবং অভিযুক্তদের তড়িঘড়ি গ্রেফতার করতে হবে।
এই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন করনদিঘির বিধায়ক গৌতম পাল। তিনি অপহরণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়; পুলিশ জোরদার তৎপরতা চালাচ্ছে অপহৃত আইনজীবীকে উদ্ধারের জন্য।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PCPrabir Chakraborty
FollowMar 03, 2026 06:03:580
Report
TDTapan Deb
FollowMar 03, 2026 06:03:510
Report
BMBiswajit Mitra
FollowMar 03, 2026 06:03:230
Report
CDChampak Dutta
FollowMar 03, 2026 05:31:510
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 05:31:320
Report
BCBasudeb Chatterjee
FollowMar 03, 2026 05:18:160
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 04:47:240
Report
MDMritunjay Das
FollowMar 03, 2026 04:47:180
Report
BSBarun Sengupta
FollowMar 03, 2026 04:47:10Barrackpur Cantonment, West Bengal:রং খেলায় মতলব ব্যারাকপুর শিল্পাঞ্চলে আট থেকে আশি।
সকাল থেকে নাচে, গানে, প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসবে রঙিন হলো আকাশ বাতাস।
কাল সন্ধ্যায় চিরাচরিত কোথায় ন্যারাপোরা, আজ রং মেখে রঙিন হলো শিল্পাঞ্চলের মানুষ।
0
Report
ABArup Basak
FollowMar 03, 2026 04:34:410
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 04:34:290
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 03, 2026 03:46:420
Report
MDMritunjay Das
FollowMar 03, 2026 03:20:290
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 03:15:320
Report
AGAyan Ghosal
FollowMar 03, 2026 02:34:190
Report
