Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
50% बूथ अभी तैयार नहीं: चुनाव आयोग ने एक हफ्ते में पूरी तैयारी का निर्देश
AMArkodeepto Mukherjee
Mar 03, 2026 03:46:42
Kolkata, West Bengal
রাজ্যে জেলায় এখনও পর্যন্ত ৫০% র বেশি বুথ তৈরী হয়নি। কমিশনের ফুল বেঞ্চ আসার আগে সব তৈরী করতে নির্দেশ নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। হাতের সময় মাত্র এক সপ্তাহ। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী অসন্তোষ প্রকাশ করেছেন বলেই কমিশন সূত্রে খবর। তিনি নিজেই এই পরিস্থিতি কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ- কমিশনের ফুল বেঞ্চ এর তিন কর্তা কে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 05:18:16
Asansol, West Bengal:আসানসোল থেকে বসন্তের রঙে সারা শহর রঙিন। শহরের বিভিন্ন প্রান্তে বসন্ত উৎসব পালিত হয়েছে। আসানসোল মহিলা উদ্যোগের মাধ্যমে রবীন্দ্রভবনের সামনে ও আপকার গার্ডেন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্তের রঙে আবির খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন উপস্থিত মহিলারা। আর গ্রামের বাসিন্দারা ২০তম বর্ষের বসন্ত উৎসব উদযাপন করেন, প্রভাতফেরিতে কীর্তন, ধামসা-মাদল ও ঐতিহ্যবাহী বাদ্যির মাধ্যমে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়। মহীশিলা কলোনিতে ‘সব পেয়েছি আসর’ উদ্যোগেও বসন্ত উৎসব পালন হয়। পুরো শিল্পাঞ্চলের এলাকাগুলোতে বসন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছায় সর্বত্র। 0303ZG_ASN_BASANTA_UTSAB BYTES
0
comment0
Report
ABArup Basak
Mar 03, 2026 04:34:41
Mal Bazar, West Bengal:ক্রান্তিতে ন্যাড়াপোড়া পালিত, দোলের সকালে মেঘলা আকাশ... দোলপূর্ণিমার প্রাক্কালে গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে পালিত হলো ঐতিহ্যবাহী ভেরাঘর ‘ন্যাড়াপোড়া’ বা চাচর উৎসব। খোলা মাঠে খড়, কাঠ ও পাটকাঠি জড়ো করে অগ্নিসংযোগের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই প্রাচীন লোকাচার। লোকবিশ্বাস অনুযায়ী, এই অগ্নিকুণ্ড অশুভ শক্তিকে দহন করে পরিবারে মঙ্গল ও শান্তি বয়ে আনে। জলপাইগুড়ি, কোচবিহার ও আসাম-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই আচার পালিত হয়। গতকাল রাতেও ক্রান্তি এলাকায় উৎসব ঘিরে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে অগ্নিকুণ্ডের চারপাশে সমবেত হন এবং প্রার্থনায় অংশ নেন। হিন্দু পুরাণ অনুসারে, অসুর রাজা হিরণ্যকশিপু-র বোন হোলিকা অগ্নিতে অদাহ্য থাকার বর পেলেও ভগবান বিষ্ণু-র ভক্ত প্রহ্লাদ-কে দহন করতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হন। সেই ঘটনার স্মরণেই দোলের আগের রাতে অগ্নিসংযোগের রীতি প্রচলিত, যা উত্তর ভারতে ‘হোলিকা দহন’ নামে পরিচিত। অন্যদিকে দোলপূর্ণিমার সকাল থেকেই আকাশের মুখ ভার। রাতে সামান্য বৃষ্টিপাতের জেরে মালবাজার মহকুমা জুড়ে ঠান্ডার আমেজ তৈরি হয়েছে। এখনও সূর্যের দেখা মেলেনি, আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়ার এমন পরিস্থিতিতে দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না。
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 04:34:29
Jalpaiguri, West Bengal:SIR এর বিরুদ্ধে ময়দানে তৃণমূল কংগ্রেস। আশা: জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের SIR এর বিরুদ্ধে প্রতিবাদ পথসভা। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরসভার ৭ নং ওয়ার্ডের তেলিপাড়া যোগমায়া কালীবাড়ি মোড়ে SIR-এর নামে চক্রান্ত এবং বিজেপির অনৈতিক ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়— মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে কোনো অপচেষ্টা বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে গর্জে ওঠার ডাক দেওয়া হয়।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 03, 2026 03:20:29
Bankura, West Bengal: কাটারি ও ভোজালি নিয়ে রাতের অন্ধকারে সন্দেহজনক ঘোরাঘুরি ৩ ব্যক্তির, ধাওয়া করে এক জনকে আটকে পথ অবরোধlocalsদের, পরে ঘটনাস্থল থেকে সন্দেহজনক ব্যক্তিকে আটক করল পুলিশ রাতের অন্ধকারে কাটারি ও ভোজালি নিয়ে এলাকায় ৩ জনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়েছিলlocalsদের। дуস্কৃতি সন্দেহে localsরা তাদের তাড়া করলে একজন ধরা পড়ে যায়। অপর দু'জন কোনোক্রমে ছুটে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার শাস্তির দাবিতে পথ অবরোধ শুরু করেন localsরা। পরে পুলিশ গিয়ে সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করে। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্ড ফিডার রোড বস্তিতে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে বাঁকুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্ড ফিডার রোড বস্তিতে তিন জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। তিন জনের হাতেই ধারালো অস্ত্র ও বড় বস্তা থাকায় সন্দেহ আরো তীব্র হয়। ওই ৩ ব্যক্তি দুস্কৃতি এই সন্দেহে স্থানীয়রা তাদের তাড়া করতে শুরু করেন। তাড়া খেয়ে দু'জন পালিয়ে গেলেও এক ব্যক্তি ধরা পড়ে যায়। তার কাছ থেকে একটি কাটারি ও একটি ভোজালি উদ্ধার হয়। ওই ব্যক্তিদের উদ্যেশ্য ও পরিচয় জেনে তাদের কঠোর শাস্তির দাবিতে ধৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে এলাকাবাসী সেকেন্ড ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানlocalsরা। পরে পুলিশ সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায়।localsদের দাবি দুস্কর্মের পরিকল্পনা করেই ওই ৩ জন এলাকায় গিয়েছিল।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 03, 2026 02:34:19
Kolkata, West Bengal:दोल के दिन कोलकाता मेट्रो की सेवाएं सुबह पूरी तरह बंद रहेंगी। ब्लू, ग्रीन, ऑरेंज और पर्पल लाइनें दोपहर 2 बजे के बाद से शुरू होंगी। उत्तरोत्तर-दक्षिण शाखा में पहला मेट्रो दोपहर 1:30 बजे और ग्रिन लाइन में पहला मेट्रो दोपहर 3 बजे से मिलेगा। 1) ब्लू लाइन। आज कोलकाता मेट्रो की उत्तर-दक्षिण शाखा में पहला मेट्रो दोपहर 2 बजे के बाद छोड़ेंगे। समय में बदलाव के बावजूद आखिरी सेवा का समय वही रहेगा। दोपहर 2 बजे के बाद इस लाइन के दोनों ओर से पहली मेट्रो बाहर निकलेगी। मेट्रो ने बताया कि आज दोलोत्सव के दिन ब्लू लाइन में कुल 60 ट्रेनें चलेंगी। नोयापाड़ा से पहली सेवा लगभग 1:45 बजे मिलेगी। शाहिद खुर्दीम से भी दक्षिणेश्वर की तरफ उसी समय मेट्रो चलेगी। दक्षिणेश्वर से शाहिद खुर्दीम के लिए पहला मेट्रो लगभग 1:45 बजे मिलेगा। आखिरी समय में बदलाव नहीं होगा। 2) ग्रीन लाइन। ग्रीन लाइन पर आज कुल 45 ट्रेनें चलेंगी, डाउन-अप के मिलाकर, जबकि 228 के बजाय। होड़दा मैदान से सेक्टर फाइव गामी पहली सेवा लगभग 3 बजे मिलेगी। Salt Lake से होड़दा गामी सेवा भी लगभग 3:02 बजे मिलेगी। पिछले साल दोल के दिन ऑरेंज और पर्पल लाइनें नहीं चली थीं, पर इस बार Yellow, Purple और Orange लाइनें भी सेवा देंगी। सभी ट्रेनें दोपहर 2 बजे के बाद करेंगी।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 03, 2026 02:34:10
Kolkata, West Bengal:WEST ASIA *পশ্চিম এশিয়া যুদ্ধের আপডেট পয়েন্টার* ১) ইজরায়েলের পাশে দাঁড়ানোয় 'বন্ধু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'অজস্র ধন্যবাদ' জানালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, মোদির ইজরায়েল সফরের পরেই ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। যুদ্ধ এখন তুঙ্গ মুহুর্তে। এই পরিস্থিতিতে মোদিকে নেতনিয়াহুর ধন্যবাদ জানান আন্তর্জাতিক কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ。 ২) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ‘প্রতিশোধ’ নিতে ইরান তাদের সর্বাধুনিক সমরাস্ত্র ভান্ডার উজাড় করে দিতে শুরু করেছে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার মধ্যেসবচেয়ে উল্লেখযোগ্য। ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই থেকে আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর অর্থ, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেই নয়, বাইরে পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ৩) আমেরিকার পর এবার দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত দিল ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি সোমবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে তাদের এই ভুল হিসাব-নিকাশের জন্য অনুতপ্ত হতে হবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 03, 2026 02:33:59
Kolkata, West Bengal:১) উষ্ণ দোল। দক্ষিণবঙ্গে চড়া রোদের দাপট সকাল ৯ টা থেকে। বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত গনগনে গরম। সঙ্গে দোসর আপেক্ষিক আর্দ্রতাজনিত জলীয় বাষ্পের বাড়াবাড়ি। উত্তরে টেবহালির দিন থেকে ক্রমান্বয়ে উর্ধ্বমুখী পারদ। ২) জলীয় বাষ্পের নেপথ্যে দায়ী ৪ টি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণাবর্ত। দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে তৃতীয় ঘূর্ণাবর্ত। মধ্য আসামে চতুর্থ ঘূর্ণাবর্ত। সঙ্গে আছে পশ্চিমী ঝঞ্ঝা যার অবস্থান জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। কাল ৪ঠা মার্চ বুধবার নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। ৩) দোলের সকালে দক্ষিণের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। তবে আজ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভোরে শুষ্ক আবহাওয়া। ৮ টা থেকে ক্রমবর্ধমান আর্দ্রতা। বেলা বাড়লে চড়া রোদ গনগলে গরম এবং ঘর্মাক্ত অস্বস্তি। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ ৩ থেকে পরশু ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত ক্রমান্বয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। এই বৃদ্ধির পরিমাণ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রায় আগামী ৬ দিন খুব উল্লেখযোগ্য উত্থান পতন নেই। ৪) উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত দার্জিলিংএ। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। কাল বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন। আপাতত ২৪ ঘণ্টা তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। কাল থেকে পরবর্তী দু`দিন দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের রাতের সর্বনিম্ন তাপমাত্রা আপাতত প্রায় একই রকম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বুধবার থেকে। ৫) দস্তুরমত গরমকে সঙ্গী করেই আজ দোল খেলবে কলকাতা। শুক্রবার পর্যন্ত ক্রমান্বয়ে বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আজ সকালে আংশিক মেঘলা আকাশ। ৮ টা বা ৯ টা থেকে আকাশ পরিষ্কার হতেই বৃদ্ধি পাবে রোদের তেজ। সঙ্গী হবে ক্রমবর্ধমান জলীয় বাষ্পের প্রভাব। ফলে বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত অস্বস্তিকর গরমের কবলে পড়তে চলেছে কলকাতা। ৬) পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা সংলগ্ন উত্তর-পশ্চিমের সমতলের রাজ্যগুলিতে। জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ৪ থেকে ৭ ই মার্চ। ৭) আজ গৌর পূর্ণিমা চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু বিকেল ৩ টে ২১ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ বিকেল ৪ টে ৩৪ মিনিটから শুরু। গ্রহণের চূড়ান্ত বা মধ্যদশা বিকেল ৫ টা ৪ মিনিট। পূর্ণগ্রাস গ্রহণ শেষ বিকেল ৫ টা ৩৩ মিনিট। চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যে ৬ টা ৪৭ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণের মোট সময় ৫৯ মিনিট ১৪ সেকেন্ড। ভারতে সবচেয়ে স্পষ্ট গ্রহণ দেখা যাবে মিজোরাম, নাগাল্যান্ড, মনিপুর, আসাম, অরুণাচল এবং পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গ থেকে।
0
comment0
Report
AMAshok Manna
Mar 03, 2026 02:33:15
Kolkata, West Bengal:১০ হাজার শ্রমিকের রুজি রোজগার হয়।সেই স্থানে আজ জঙ্গলে পরিণত হয়েছে। যেখানে পশুপাখির আড্ডা দক্ষিণ চব্বিশ পরগনা বজ বজ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডে কালিকাপুর এলাকায় সেন্ট্রাল জুট মিল যে জুট মিলে পাঠ জাতো দ্রব্য বস্তা কিংবা ব্যাগ তৈরি করা হতো সেখানে প্রায় প্রতিদিন ১০ হাজার শ্রমিক কাজ করতেন। দশ হাজার শ্রমিকের পরিবারের মুখে অন্য জগতে এই সেন্টার জুটমিল হঠাৎই ২০১১ সালে অর্থাৎ পাঠের চাহিদা কমে যাওয়ায় এই সেন্টার জুট মিল বন্ধ হয়ে যায় ।এরপর 2024 হাইকোর্ট ও রাজ্য সরকারের তত্ত্বাবধানে নতুন কিছু করার পরিকল্পনা নেয়া হয়। এরপরেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেখানে টেন্ডার ডাকা হয়। যেখানে সরকারি ও বেসরকারি কোম্পানির তত্ত্বাবধানে নতুন করে যদি কিছু করে আবার নতুন করে শ্রমিকদের কর্মে নিযুক্ত করা যায়। তারি প্রচেষ্টা শুরু হয়। তবে কোম্পানির বন্ধের শেষের দিকে ৪০০০ শ্রমিক কাজ করতো অবশেষে বর্তমানে ১৮৫৮ জন শ্রমিক এই কোম্পানিতে আছেন সামан্য মাত্র অর্থের বিনিময়ে তাদের জীবন কাটছে তবে আজ এই কোম্পানির পরিদর্শন করতে আসে ইয়ং এন্ড স্টান্ড কোম্পানির ম্যানেজার ও রাজ্যের শিল্পমন্ত্রী বাবুল সুপ্রিয়। মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান আবারো নতুন ভাবে যদি এই কোম্পানিকে অন্য কোন প্রোডাকশন উৎপাদন শুরু করা যায় ।তারই প্রচেষ্ঠার জন্যই আজকে পরিদর্শনে আসেন ।অপরদিকে এও জানান যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানিকে চালু করার চেষ্টা চলছে এই বৃহত্তর কোম্পানি ৫৩.৭৭ বিঘা জুড়ে এই কোম্পানি। আজ ১৫ নাগাদ পরিদর্শনে আসেন মন্ত্রী বাবুল সুপ্রিয়
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 03, 2026 01:30:22
Baruipur, West Bengal:ভাঙড়ে ফের বোমা উদ্ধার, কৃষ্ণমাটি থেকে মিলল ২৬টি বোমা। ভাঙড়-এর বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত কৃষ্ণমাটি এলাকা থেকে রাতেই উদ্ধার হল মোট ২৬টি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা_gিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালায় ভাঙড় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা দাবি করেছেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী-র মদতেই এলাকায় এ ধরনের কার্যকলাপ চলছে। তাঁর অভিযোগ, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে তিন লক্ষ টাকা করে দিয়ে বোমা মজুত করা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে আইএসএফ। তদন্ত করছে, ভাঙড় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ。
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top