Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

शांतिनिकेतन की तरह बसंत उत्सव: नदिया के राजकीय उद्यान में रंग-बिरंगे उत्साह की धूम

BMBiswajit Mitra
Mar 03, 2026 06:03:23
Ranaghat, West Bengal
শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব নদীয়ার রাষ্ট্রীय উদ্যানে। সকালে পরিক্রমার মধ্যে দিয়ে শুরু হয় বসন্ত উৎসব। রংবেরঙের আবির এবং যুবক-যুবতীদের সৌন্দর্যের মধ্যে দিয়ে সেজে ওঠে এই বসন্ত উৎসব। প্রত্যেক বছরই হাজার হাজার মানুষ এই উৎসবে সামিল হন, ঠিক একই ভাবে আজও উঠে আসলো সেই চিত্র।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 03, 2026 07:19:15
Jalpaiguri, West Bengal:নির্মাণের দীর্ঘ কয়েক বছর পার হলেও ঝুঁকির পারাপার বাসিন্দাদের। দু’ধারে নেই সংযোগকারী রাস্তা! চরম দুর্ভোগে গ্রামবাসীরা। ভোটের মুখে ফুসছে এলাকার বাসিন্দারা। সেতু আছে, কিন্তু ওঠার রাস্তা নেই। নির্মাণের পাঁচ বছর কেটে গেলেও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দক্ষিণ শালবাড়ি এলাকায় একটি সেতুর দু’ধারে মাটি না ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে গ্রামবাসীদের কাছে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন শত শত গ্রামবাসী ও স্কুল পড়ুয়া এই সেতুটি ব্যবহার করেন। কিন্তু সেতুর দু’ধারে মাটি না থাকায় যাতায়াতের জন্য বাঁশের সিঁড়ি বা জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাতায়াতের সময় প্রায়শই পড়ে গিয়ে আহত হচ্ছেন অনেকে। বিশেষ করে স্কুলছাত্রী ও বয়স্কদের অবস্থা শোচনীয়। গ্রামবাসীদের দাবি, সমস্যা সমাধানে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। প্রশাসনের চরম গাফিলতির কারণেই দীর্ঘ ৫ বছর ধরে এই অচলাবস্থা চলছে বলে তাঁদের অভিযোগ। অভিযোগ স্বীকার করে নিয়েছেন শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়। তবে তাঁর দাবি, সেতুর দু’ধারে মাটি ফেলার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ (MGNREGA) বন্ধ থাকায় এই ধরনের ছোট-বড় উন্নয়নমূলক কাজগুলো থমকে আছে। এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী শিবিরের দাবি, ১০০ দিনের কাজ অজুহাত মাত্র। প্রশাসনের সদিচ্ছা থাকলে বিকল্প উপায়ে অনেক আগেই এই জনস্বার্থবাহী কাজটি সম্পন্ন করা যেত। এখন দেখার, কত দ্রুত এই মাটি ফেলার কাজ শুরু হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে। রিপোর্ট :- প্রদ্যুত দাস। ( জলপাইগুড়ি)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 03, 2026 07:18:57
Jhargram, West Bengal:জঙ্গলে আগুন。 একা আগুন নেভানোর চেষ্টা করছেন এক বৃদ্ধ। আগুন জ্বলছে বেলপাহাড়ির কাঁকড়াঝোড় জঙ্গলে, বিপন্ন বন্যপ্রাণ, উদ্ভিদকূল! ঝাড়গ্রাম: আগুন জ্বলছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়াঝোড় জঙ্গললে। ময়ূর সহ অন্য বন্যপ্রাণ, উদ্ভিদকূল নিয়ে ব্যাকুল বন বিভাগ। পাতা ঝরা মরশুম এলেই দেখা যায় জঙ্গলে লেগেছে আগুন। সেই অগ্নিকাণ্ডের জেরে বিপন্ন হয় জঙ্গলের সবুজ। আগুন ক্রমান্বয়ে গ্রাস হয় জঙ্গলের পর জঙ্গল। বন বিভাগের প্রচার সত্ত্বেও সচেতন হচ্ছেন না এক শ্রেনীর মানুষ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়াঝোড় জঙ্গলেও দেখা যায় আগুন। জলের বালতি নিয়ে আগুন নেভাতে দেখা গেল এক বৃদ্ধকে। জঙ্গল বাঁচাতে শুধু বনদফতরের কর্মীদের সদর্থক পদক্ষেপ নিলেই হবে না এগিয়ে আসতে হবে জন সাধারণকে। এদিন ভুলাভেদা রেঞ্জের পক্ষ থেকেও বিভিন্ন প্রচার করা হয়েছে যাতে জঙ্গলে আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। সবুজের টানে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। সবুজ নষ্ট হলে মুখ ফেরাবেন পর্যটকরা। বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বললেন আমাদের সরকার সর্বদাই সচেষ্ট রয়েছে তারই প্রমাণ স্বরূপ ওই বৃদ্ধ সচেষ্ট হয়ে এগিয়ে এসেছেন।
0
comment0
Report
ABArup Basak
Mar 03, 2026 07:18:44
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 07:18:01
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে জমজমাট বসন্ত উৎসব। ধুপগুড়ি পুরসভার বসন্ত উৎসব।রঙিন উৎসবে মেতে উঠেছেন মহকুমা শাসক, তৃণমূল বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ছোট থেকে বড় সকলেই। ধূপগুড়িতে বর্ণাঢ্য বসন্ত উৎসব, চাঁদের হাট ডাকবাংলো ময়দানে। প্রতিবছরের ঐতিহ্য় মেনে এই বছরও ধূপগুড়ি পুরসভার উদ্যোগে ডাকবাংলো ময়দানে আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য বসন্ত উৎসব। এই সরকারি অনুষ্ঠানকে ঘিরে শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা, পুরসভার প্রাক্তন উপ-পৌরপিতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। রঙের এই উৎসবে মেতে উঠতে এদিন আবালবৃদ্ধবনিতার ভিড়ে ঠাসা ময়দান প্রাঙ্গণ।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 03, 2026 07:00:23
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 06:47:06
Jalpaiguri, West Bengal:চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় আত্মহত্যা বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম গৌরাঙ্গ দে (৬২)। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, ওই বৃদ্ধের নাম ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন। নাম তোলার জন্য ফর্ম ফিলআপও করেছিলেন। এস‌আইআর ভোটার তালিকায় নাম না থাকায়‌ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন‌ এক ব্যক্তি। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের নয়াবস্তী এলাকায় থাকা এল‌আইসি কোয়ার্টারে। মৃত‌ ব্যক্তির নাম গৌরাঙ্গ দে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন তারা। কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তার খতিয়ে দেখছেন তারা।
0
comment0
Report
TDTapan Deb
Mar 03, 2026 06:03:51
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেছে , কিন্তু রাস্তা নির্মানের জন্য একটুকরো পাথরও পরেনি। রাজ্য জুড়ে ঘটা করে উদ্ধোধন হয়েছিল পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মান। সেই প্রকল্পে আলিপুরদুয়ার পুরসভার ২০ টি ওয়ার্ডে ৬৭টি রাস্তা নির্মান করার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। পুরসভা এলাকায় পুর ও নগর উন্নয়ন দপ্তরের বোর্ড পরেছে রাস্তা নির্মানের । কত টাকা , কোন কম্পানি করছেন। কতদিনে শেষ হবে। এদিকে নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও পুর এলাকার বহু রাস্তা নির্মানের জন্য একটুকরো পাথরও পরেনি। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী বিজেপি থেকে শুরু করে কংগ্রেস কেউ কটুক্তি করতে ছাড়ছে না পুরকতৃপক্ষকে। বিরোধীদের বক্তব্য ডেট এক্সপেয়ার , হল না রাস্তা। সাধারন বাসিন্দারাও বলছে সমস্যার কথা। পুরসভার চেয়ারম্যান অভিযোগের উত্তর দিতে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কাঠগোড়ায় তুলেছে। বলছেন পরীক্ষা চলার জন্য রাস্তা নির্মানের সামগ্রী আনতে সমস্যা হয়েছে। পথশ্রী প্রকল্প নিয়ে অনেকটাই পথভ্রষ্ট আলিপুরদুয়ার পুরসর্‌বা।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 03, 2026 05:31:51
Kaji Chak, West Bengal:গড়বেতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ পুলিশ কর্মীর, আহত আরো তিনজন পুলিশকর্মী চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে ৬০ নম্বর জাতীয় সড়কে চন্দ্রকোনা রোড এর সাতবাঁকুড়া এলাকায়। জানা গেছে মেদিনীপুর পুলিশ লাইন থেকে গড়বেতা থানায় Holi উপলক্ষে স্পেশাল ডিউটিতে যাচ্ছিল ড্রাইভারসহ পাঁচ পুলিশ কর্মী। চন্দ্রকোনা রোডের সাতবাঁকড়ার কাছে উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশ গাড়িটির। দুমড়ে মুচড়ে যায় পুলিশ গাড়িটি। স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে উদ্ধার করে পুলিশ কর্মীদেরকে। তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় গড়বেতার দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে। পরে তাদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। জানা গেছে মৃতদের মধ্যে একজন রয়েছেন পুলিশ গাড়ির ড্রাইভার ও একজন এনভিএফ কর্মী। খবর পেয়ে সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশ কর্মীদেরকে দেখতে আসেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি চিকিৎসার বিষয় নিয়ে খোঁজ খবর নেন। পরে তিনি বলেন, পথ দুর্ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। রাতের দিকে নিয়ন্ত্রণহীন ড্রাইভিং এই দুর্ঘটনার মূল কারণ। সরকার থেকে এত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া সত্ত্বেও এমন ঘটনা ঘটছে বিষয়টার দিকে আরো গুরুত্বসহকারে নজর দেওয়া উচিত প্রশাসনের。
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 05:31:32
Jalpaiguri, West Bengal:সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর কাছ থেকে সোনার গয়না হাতিয়ে চম্পট। বিনিময়ে হাতে ধরিয়ে দেওয়া হয় কিছু পাথরের টুকরো। ঘটনায় শোরগোল জলপাইগুড়িতে। সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর কাছ থেকে সোনার গয়না হাতিয়ে চম্পট। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। এনিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা দীপক কুণ্ডু নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি বাজার করতে গিয়ে ছিলেন। এমন সময় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইক নিয়ে এসে তাঁর সামনে দাঁড়ায়। নিজেদের সিবিআই অফিসার বলে পরিচয় দেয়। পরিচয়পত্র দেখায়। এরপর কয়েকজনের নাম বলে। তাদের চিনি কি না জানতে চাওয়া হয়। চিনি না বলতেই আমাকে বলা হয়, আমি গলায় সোনার চেন, হাতে সোনার আংটি পরে যাচ্ছি কেন। বিপদ হতে পারে। সেসব খুলে রাখতে বলা হয়। আমি চেন, আংটি খুলে পকেটে রাখতে চাই। ওরা আমাকে একটা কাগজ এগিয়ে দেয়। ওই কাগজে মুড়িয়ে স্কুটারের ডিকিতে রাখতে বলে। তারপর নিজেরাই ওই আংটি, চেন নিয়ে কাগজে মোড়াতে থাকে। কিন্তু চোখের নিমেষে কখন ওই কাগজের পুঁটুলি বদলে দিয়েছে বুঝতে পারিনি। কিছুদূর যাওয়ার পর স্কুটারের ডিকি খুলে কাগজের মোড়ক খুলতেই দেখি, তার ভিতরে সোনার চেন ও আংটি নেই। কয়েকটা পাথরের টুকরো রয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 05:18:16
Asansol, West Bengal:আসানসোল থেকে বসন্তের রঙে সারা শহর রঙিন। শহরের বিভিন্ন প্রান্তে বসন্ত উৎসব পালিত হয়েছে। আসানসোল মহিলা উদ্যোগের মাধ্যমে রবীন্দ্রভবনের সামনে ও আপকার গার্ডেন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্তের রঙে আবির খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন উপস্থিত মহিলারা। আর গ্রামের বাসিন্দারা ২০তম বর্ষের বসন্ত উৎসব উদযাপন করেন, প্রভাতফেরিতে কীর্তন, ধামসা-মাদল ও ঐতিহ্যবাহী বাদ্যির মাধ্যমে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়। মহীশিলা কলোনিতে ‘সব পেয়েছি আসর’ উদ্যোগেও বসন্ত উৎসব পালন হয়। পুরো শিল্পাঞ্চলের এলাকাগুলোতে বসন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছায় সর্বত্র। 0303ZG_ASN_BASANTA_UTSAB BYTES
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top