Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

दक्षिण दिनाजपुर के सभी 1187 प्राथमिक स्कूलों में फाइनल परीक्षा एक समान प्रश्नपत्र के साथ शुरू

STSrikanta Thakur
Dec 10, 2025 07:45:19
Dinajpur, Rangpur Division
দক্ষিণ দিনাজপুরে ১১৮৭টি প্রাথমিক স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু。 দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে জেলার মোট ১১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শুরু হলো মঙ্গলবার, ১০ ডিসেম্বর থেকে। পরীক্ষা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত。 প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা নেওয়া হচ্ছে। জেলার কয়েকটি স্কুলে পঞ্চম শ্রেণিও চালু থাকায় সেখানেও একই সময়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে。 এবারই প্রথম জেলার সমস্ত স্কুলে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মঙ্গলবার বালুরঘাট হাই স্কুল প্রিমাইসেসে অবস্থিত বালুরঘাট প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে আনুষ্ঠানিকভাবে প্রশ্নপত্রের সিল খোলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক প্রতিনিধিরা。 পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্নপত্রের গুণমান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Mar 10, 2026 08:18:45
Kolkata, West Bengal:জুডিসিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুললে মেনে নেওয়া হবে না - প্রধান বিচারপতি সবাইকে ওয়ার্নিং করে দেওয়া হচ্ছে । এটা মেনে নেওয়া হবে না - প্রধান বিচারপতি إذا ন্যায্য ভোটরা হলে তাদের বাদ দেওয়া হবে না। সেটার জন্যেই SIR - প্রধান বিচারপতি ম্যাডাম মেনকা, আমাদের অফিসার তারা কাজ করছেন। কেউ যদি বৈধ হয় তারা বাদ যাবে না। আমরা যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন না। - প্রধান বিচারপতি গুরুস্বামী: প্রায় ৭ লক্ষ মামলা বিচারিক কর্মকর্তারা প্রক্রিয়াকরণ করেছেন। মোট সংখ্যা ৬৩ লক্ষ। প্রায় ৫৭ লক্ষ এখনো বাকি。 সিজেআই (প্রধান বিচারপতি): আপনাদের ক্ষেত্রে বলছি, অপেক্ষা করুন এবং দেখুন। আগাম পিটিশন পাঠানো ভুল বার্তা দেয় যে আপনারা ব্যবস্থার ওপর বিশ্বাস রাখেন না। আবেদনকারীরা কীভাবে এই আবেদন দাখিল করার সাহস পেল...? বিচারিক কর্মকর্তাদের প্রশ্ন করার দুঃসাহস! আমি একটি কঠোর সতর্কবার্তা দিচ্ছি। গুরুস্বামী: আমরা তা করিনি, বিচারিক কর্মকর্তাদের প্রশ্ন করা সত্যিই বিস্ময়কর। সিজেআই (প্রধান বিচারপতি): ভোটের আগের দিন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়ে জানাচ্ছেন আমাদের। - প্রধান বিচারপতি বিচাপতি বাগচি: যদি আমরা শাস্তি দিতে চাইতাম, তাহলে এত বড় এই প্রক্রিয়ায় যেতাম না। পাশের রাজ্যগুলো থেকে কর্মকর্তাদেরও আনা হয়েছে। চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমরা আপনাদের সহায়তায় এগিয়ে আসব এবং অতিরিক্ত নাম যুক্ত করার অনুমতি দেব। গুরুস্বামী: বর্তমান গতিতে এই প্রক্রিয়া সময়মতো শেষ নাও হতে পারে। বিচারপতি বাগচি: আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব। Kalyan ব্যানার্জি: দু’টি বিষয়— ১০ লক্ষ মামলা নিষ্পত্তি হয়েছে। তাই একটি সম্পূরক তালিকা (Supplementary List) প্রকাশ করা যেতে পারে। সিজেআই (প্রধান বিচারপতি): আজ সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি আমাকে জানিয়েছেন... তাহলে আপনাদের বাধা কোথায়? বিচারপতি বাগচি: עדיין পর্যন্ত নির্বাচনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আমাদের অনুরোধ—দয়া করে দায়িত্ব পালনের কাজটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করুন। SIR ১০ লক্ষ 16 হাজার কেস ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে এমন একটি পর্যায় এসেছে যেখানে আমরা উভয় পক্ষকেও সন্দেহ করছি। আমরা দুই পক্ষেরই সদিচ্ছা নিয়ে সন্দেহ করছি। বিচারিক কর্মকর্তাদের দায়িত্ব সম্পন্ন করতে নির্বাচন কমিশন যেন পূর্ণ লজিস্টিক সহায়তা দেয়—এমন জোরালো সুপারিশ করছি। সিজেআই (প্রধান বিচারপতি): আমাদের কর্মকর্তাদের কাছ থেকে আর কত ত্যাগ আমরা আশা করতে পারি? আমি নিজেও ভ্রমণের সময় এটি অনুভব করেছি। গোপাল এস: বিঞ্চারব্যবস্থার সমালোচনা করার সময় সাধারণ মানুষ এসব বিষয় লক্ষ্য করবে না। N/A: নির্বাচন কমিশন হাইকোর্টের প্রধান বিচারপতির (HC CJ) সঙ্গে পরামর্শ করে একটি বিজ্ঞপ্তি জারি করবে, যাতে একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তাঁর সঙ্গে কাজ করতে সম্মত এমন বিচারপতিদের নিয়ে একটি আপিল ট্রাইব্যুনাল গঠন করা
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 10, 2026 08:03:13
Purulia, West Bengal:পুরুলিয়া : ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় । জনসংযোগ এবং দেওয়াল লিখনের দৌড়ে জমজমাট জেলা পুরুলিয়া । শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলগুলি নেমে পড়েছেন জনসংযোগের দৌড়ে । কোথাও চলছে দেওয়াল দখলের লড়াই, কোথাও পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি জনসংযোগের কাজ করছেন নেতাকর্মী সমর্থকরা । গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার নটি আসনের মধ্যে ছয়টিতে জয় লাভ করেছে বিজেপি, বাকি তিনটি তৃণমূল জয়লাভ করে । শাসক বিরোধী দুপক্ষই একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ । দুপক্ষেরই দাবি এবার 9-0 হবে পুরুলিয়া । 9 এর ঘরে কে পৌঁছায় সেইদিকে তাকিয়ে সকলেই । আর তাই ভোট উৎসবের প্রাক্কালের জমজমাট পুরুলিয়া জেলা । বাইট : ১) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা) ২) রাজীব লোচন সরেন (জেলা তৃণমূল সভাপতি)
0
comment0
Report
MDMritunjay Das
Mar 10, 2026 08:02:48
Bankura, West Bengal:মানবিক ভাতার পরিমাণ वृद्धिের দাবিতে পথ অবরোধ বিশেষ ভাবে সক্ষমদের, দাবিপূরণ না হলে বিধানসভা ভোটে 'উলটো খেলার' হুঁশियारি মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। আজ বাঁকুড়ার হেভির মোড় এলাকায় রানীগঞ্জ বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। দাবিপূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে 'উল্টো খেলার' হুঁশিয়ারি দিলেন অবরোধকারীরা। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হলেও রাজ্যে বিশেষ ভাবে সক্ষমদের জন্য বরাদ্দ মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি হয়নি। বারংবার দাবি সত্বেও তাঁদের জন্য বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার রাস্তায় নামলেন বাঁকুড়া জেলার বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। অবিলম্বে মানবিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবিতে আজ বাঁকুড়ার হেভির মোড়ে জমায়েত করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এই অবরোধের জেরে রানীগঞ্জ বাঁকুড়া জাতীয় সড়ক ও বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে তীব্র যান জট তৈরী হয়। অবিলম্বে ওই দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে প্রতি বিধানসভায় ৩ হাজার বিশেষ সক্ষম মানুষ ও তাঁদের পরিবার মিলিয়ে প্রায় ১৫ হাজার ভোটারকে নিয়ে উল্টো খেলার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 10, 2026 08:02:26
Asansol, West Bengal:৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ইস্যুতে ক্ষোভ, আসানসোলে গির্জা মোড়ে কংগ্রেসের পথ অবরোধ ও কুশপুতুল দাহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো কংগ্রেস। ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ থাকার অভিযোগ তুলে সোমবার আসানসোলের গির্জা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আসানসোল নর্থ ব্লক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা。 বিক্ষোভকারীরা গির্জা মোড়ে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি নির্বাচন কমিশনারের কুশপুতুল দাহ করে ক্ষোভ উগরে দেন কংগ্রেস কর্মীরা। এই কর্মসূচির ফলে কিছু সময়ের জন্য জিটি রোডে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়。 কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম নিয়ে যে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া চলছে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ ভোটারদের অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা。 কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এর পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটারদের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়。 বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মীরা নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
0
comment0
Report
ABArup Basak
Mar 10, 2026 07:20:09
Mal Bazar, West Bengal:আনুষ্ঠানিকভাবে মেটেলি থানায় ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’ ভবনের নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো। ইনডং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে মেটেলি থানা প্রাঙ্গণের এক কোণায় এই শিশু বান্ধব কক্ষটি নির্মাণ করা হবে। উল্লেখ্য, এতদিন মেটেলি থানায় শিশুদের জন্য আলাদা কোনো শিশু বান্ধব কক্ষ ছিল না। পাশাপাশি দূরদূরান্ত থেকে থানায় আসা মায়েরা, যুবতী ও শিশুদের বসা বা বিশ্রামের জন্যও উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল না। অনেক সময় তদন্তের স্বার্থে কোনো শিশুকে থানায় নিয়ে আসতে হলে তাদের জন্য আলাদা করে বসা বা থাকার জায়গার অভাব দেখা দিত। এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ইনডং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই শিশু বান্ধব কক্ষ নির্মাণের কাজের সূচনা করা হয়েছে। এতে মেটলি থানার আইসি মিংমা লেপচা জানান, শিশু বান্ধব এই কক্ষটি তৈরি হলে থানায় আগত মায়েরা, শিশু ও যুবতীরা অনেকটাই সুবিধা পাবেন। এখানে শৌচালয়সহ বসা ও বিশ্রামের বিশেষ ব্যবস্থা থাকবে, যা থানায় আগতদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করবে।
0
comment0
Report
TDTapan Deb
Mar 10, 2026 07:19:56
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার বিধানসভা এসআইআর কার্ড আলিপুরদুয়ার ১২ আলিপুরদুয়ার বিধানসভার মোট ভোটার ছিল - ২,৪৯,৪৮৬ জন। এতে পুরুষ - ১,২৭,০৩৬ জন। মহিলা - ১,২২,৮০৩ জন। তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার ছিলেন। এবারের খসরা ভোটার তালিকায় মোট ভোটার - ২,৪৯,২০৮ জন। পুরুষ - ১,২৬,৬৪৬ জন। মহিলা - ১,২২,৫৫৪ জন। অর্থাৎ - গত নির্বাচনের থেকে ৬৩৮ z জন ভোটার কম। এর মধ্যে - ১৮৮৮ জনের ভোটার নাম ডিলিট হয়ে গিয়েছে। ১০,৪৫১ জন বিচারাধীন রয়েছেন। এই বিধানসভায় নতুন ভোটার সংযোজিত হয়েছে - ১২৫০ জন。 ( ছবি 2Cতে পাঠালাম। FILE : 100326ZG _ ALD _ SIR _ CARD BYTE - 1) সোম শংকর দত্ত - আইনজীবি। 2) অনিমেশ বরন পাল - স্কুল শিক্ষক। 3) রজত দেবনাথ - বেসরকারি সংস্হার কর্মী। 4) ডক সঞ্চিতা দাস - অবসরপ্রাপ্ত শিক্ষিকা। 5) দিলিপ কুমার দত্ত - অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। 6) সুমিত সরকার - কৃষিজীবি।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 10, 2026 07:19:36
Kolkata, West Bengal:আজকের দিনেও এমন ভালোবাসা আছে? আজকের দিনেও ভালোবাসার এমন নজির গড়ে মানুষ? হয়তো বনগাঁর এই যুবকের বিদেশে জেলবন্দী স্ত্রীকে ফিরিয়ে আনার লড়াইয়ের কাহিনী না শুনলে জানতে পারবেন না। বনগাঁ থানার বয়ালদাহ এর যুবক প্রসেনজিৎ চৌধুরীর স্ত্রী ফাল্গুনী রায় ভারত থেকে বাংলাদেশের তার প্রথম পক্ষের ছেলেকে দেখতে গিয়ে পরেন বিপদে। প্রথম স্বামীর অত্যাচারের শিকার হন। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ভিসা। এরপর পালিয়ে দেশে ফিরতে গিয়ে জেলবন্দী হয়। সে খবর ফোনের মাধ্যমে জানান স্বামী প্রসেনজিৎ কে। স্ত্রীকে ফেরাতে দীর্ঘ দু वर्षीय লড়াই চলে প্রসেনজিতের। হাই কমিশন থেকে শুরু করে প্রশাসনের দপ্তরে দপ্তরে ঘুরেছেন। যোগাযোগ করেছেন বাংলাদেশ পুলিশ প্রশাসনের সাথেও। তবে বাংলাদেশের একের পর এক টালমাটাল পরিস্থিতিতে স্ত্রীকে ফেরাতে পারছিলেন না। কিন্তু হাল ছাড়েননি প্রসেনজিৎ। একাধিকবার হাইকমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ছুটেছেন তিনি। অবশেষে রবিবার বাংলাদেশ হাই কমিশনের নির্দেশে ভারতের গেদে সীমান্ত থেকে বাংলাদেশ বিজিপি ও পুলিশের উপস্থিতিতে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনলেন। এত লড়াইয়ের পর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে এনে খুশি স্বামী। স্ত্রীও স্বামীর কাছে ফিরে আনন্দে ধরে রাখতে পারলেন না চোখের জল।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 10, 2026 06:48:13
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 06:31:25
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পুকুর ভরাটকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভোটের মুখে পিছু ছাড়ছে না রাজনৈতিক বিতর্ক। কোলাঘাটের কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ মিলপাড়া এলাকায় একটি পুরনো পুকুর রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শাসকদলের মদত থাকতে পারে বলেও দাবি বিরোধীদের। এলাকাবাসীর দাবি, বহুদিন ধরে ওই পুকুরটি এলাকার মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করতেন। অবৈধভাবে পুকুর বুজালে এলাকার জল নিকাশির ব্যাপক সমস্যা হবে। তবে গত তিন-চার বছর ধরে পুকুরটির কোনও সংস্কার হয়নি। সম্প্রতি কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সেখানে মাটি ফেলে ভরাট করার কাজ চলছে বলে অভিযোগ। বাধা দিতে গেলে এলাকার মহিলা থেকে সকলকে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। কুকুর বুজিয়ে প্রোমোটিকের কাজ করার উদ্দেশ্য বলেও অভিযোগ। স্থানীয়দের আরও দাবি, ৬১২ ও ৬১৮ নম্বর দাগে সরকারি নথিতে এখনও পুকুর হিসেবেই উল্লেখ রয়েছে। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রোমোটার দিয়ে এই কাজ করানো হচ্ছে। পুকুরের সামনেই একটি স্কুল রয়েছে, তাই এমনভাবে পুকুর ভরাট মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এই ঘটনায় জেলাশাসক, বিডিও, গ্রাম পঞ্চায়েত এবং বিএলও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। এলাকাবাসীর দাবি, পুকুরটি আগের মতোই পুনরুদ্ধার করা হোক। অন্যদিকে, পুকুরের মালিকদের দাবি, ৬১২ ও ৬১৬ নম্বর দাগে জমিটি পুকুর হিসেবে নয়, ‘বাস্তু’ হিসেবে নথিভুক্ত রয়েছে। তাদের অভিযোগ, এলাকায় নোংরা ও আবর্জনা ফেলে পুকুরটি নষ্ট করে দেওয়া হচ্ছিল, তাই জমি ভরাট করা হচ্ছে। তবে পুকুর রাতারাতি কি করে বাস্তু হয়ে গেল সে নিও প্রশ্ন তোলছে স্থানীয়রা। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসন। তবে এই বিষয়ে প্রশাসনিকভাবে কোন কিছু বলতে চাইনি কেউই।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 06:20:25
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের এগরায় ডাক্তার–কাউন্সিলরের পরিবারের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে এই ঘটনা ঘটে。 অভিযোগ, কাউন্সিলর দেবদুর্লভ মাইতির স্ত্রী ও শাশুড়ি চিকিৎসার জন্য গেলে দেরিতে কেন? কম্পাউন্ডার প্রশ্ন করে। রোগীর পরিজন দ্রুত রোগী দেখানোর কথা বললে সেই নিয়ে শুরু হয় বচসা। রোগী দেখানোরকে কেন্দ্র করে ডাক্তারের সহকারী সঙ্গে কথা কাটাখাটি শুরু হয়। খবর পেয়ে কাউন্সիլর হাজির হয় ডাক্তারের চেম্বারে।এরপর দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। চেয়ার নিয়ে শুরু হয় মারামারি। ডাক্তার ও কাউন্সিলর উভয় পক্ষের অনুগামীদের মধ্যে তুমুল মারামারি চলে। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়।ঘটনাস্থলে জমায়েত হন প্রচুর মানুষজন। খবর পেয়ে এগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
0
comment0
Report
Advertisement
Back to top