Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

मतदाता सूची से नाम घटने के विरोध में बांकुरा-पुरुलिया राजमार्ग पर प्रदर्शन

MDMritunjay Das
Mar 10, 2026 06:02:53
Bankura, West Bengal
আগে ভোটার পরে ভোট এই স্লোগান তুলে বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ভোটার লিস্ট নাম বাদ পড়া ভোটারদের। বাঁকুড়া শহর লাগোয়া নতুনগ্রাম ভিকুডিহি গ্রামে প্রচুর সংখ্যালঘু মানুষের নাম বাদ পড়েছে,এখনো পর্যন্ত বহু ভোটারের নাম বিচারাধিন।তাই বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টটে তুলতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামের মানুষদের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 10, 2026 08:03:13
Purulia, West Bengal:পুরুলিয়া : ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় । জনসংযোগ এবং দেওয়াল লিখনের দৌড়ে জমজমাট জেলা পুরুলিয়া । শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলগুলি নেমে পড়েছেন জনসংযোগের দৌড়ে । কোথাও চলছে দেওয়াল দখলের লড়াই, কোথাও পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি জনসংযোগের কাজ করছেন নেতাকর্মী সমর্থকরা । গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার নটি আসনের মধ্যে ছয়টিতে জয় লাভ করেছে বিজেপি, বাকি তিনটি তৃণমূল জয়লাভ করে । শাসক বিরোধী দুপক্ষই একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ । দুপক্ষেরই দাবি এবার 9-0 হবে পুরুলিয়া । 9 এর ঘরে কে পৌঁছায় সেইদিকে তাকিয়ে সকলেই । আর তাই ভোট উৎসবের প্রাক্কালের জমজমাট পুরুলিয়া জেলা । বাইট : ১) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা) ২) রাজীব লোচন সরেন (জেলা তৃণমূল সভাপতি)
0
comment0
Report
MDMritunjay Das
Mar 10, 2026 08:02:48
Bankura, West Bengal:মানবিক ভাতার পরিমাণ वृद्धिের দাবিতে পথ অবরোধ বিশেষ ভাবে সক্ষমদের, দাবিপূরণ না হলে বিধানসভা ভোটে 'উলটো খেলার' হুঁশियारি মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। আজ বাঁকুড়ার হেভির মোড় এলাকায় রানীগঞ্জ বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। দাবিপূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে 'উল্টো খেলার' হুঁশিয়ারি দিলেন অবরোধকারীরা। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হলেও রাজ্যে বিশেষ ভাবে সক্ষমদের জন্য বরাদ্দ মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি হয়নি। বারংবার দাবি সত্বেও তাঁদের জন্য বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার রাস্তায় নামলেন বাঁকুড়া জেলার বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। অবিলম্বে মানবিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবিতে আজ বাঁকুড়ার হেভির মোড়ে জমায়েত করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এই অবরোধের জেরে রানীগঞ্জ বাঁকুড়া জাতীয় সড়ক ও বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে তীব্র যান জট তৈরী হয়। অবিলম্বে ওই দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে প্রতি বিধানসভায় ৩ হাজার বিশেষ সক্ষম মানুষ ও তাঁদের পরিবার মিলিয়ে প্রায় ১৫ হাজার ভোটারকে নিয়ে উল্টো খেলার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 10, 2026 08:02:26
Asansol, West Bengal:৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ইস্যুতে ক্ষোভ, আসানসোলে গির্জা মোড়ে কংগ্রেসের পথ অবরোধ ও কুশপুতুল দাহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো কংগ্রেস। ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ থাকার অভিযোগ তুলে সোমবার আসানসোলের গির্জা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আসানসোল নর্থ ব্লক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা。 বিক্ষোভকারীরা গির্জা মোড়ে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি নির্বাচন কমিশনারের কুশপুতুল দাহ করে ক্ষোভ উগরে দেন কংগ্রেস কর্মীরা। এই কর্মসূচির ফলে কিছু সময়ের জন্য জিটি রোডে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়。 কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম নিয়ে যে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া চলছে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ ভোটারদের অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা。 কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এর পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটারদের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়。 বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মীরা নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
0
comment0
Report
ABArup Basak
Mar 10, 2026 07:20:09
Mal Bazar, West Bengal:আনুষ্ঠানিকভাবে মেটেলি থানায় ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’ ভবনের নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো। ইনডং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে মেটেলি থানা প্রাঙ্গণের এক কোণায় এই শিশু বান্ধব কক্ষটি নির্মাণ করা হবে। উল্লেখ্য, এতদিন মেটেলি থানায় শিশুদের জন্য আলাদা কোনো শিশু বান্ধব কক্ষ ছিল না। পাশাপাশি দূরদূরান্ত থেকে থানায় আসা মায়েরা, যুবতী ও শিশুদের বসা বা বিশ্রামের জন্যও উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল না। অনেক সময় তদন্তের স্বার্থে কোনো শিশুকে থানায় নিয়ে আসতে হলে তাদের জন্য আলাদা করে বসা বা থাকার জায়গার অভাব দেখা দিত। এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ইনডং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই শিশু বান্ধব কক্ষ নির্মাণের কাজের সূচনা করা হয়েছে। এতে মেটলি থানার আইসি মিংমা লেপচা জানান, শিশু বান্ধব এই কক্ষটি তৈরি হলে থানায় আগত মায়েরা, শিশু ও যুবতীরা অনেকটাই সুবিধা পাবেন। এখানে শৌচালয়সহ বসা ও বিশ্রামের বিশেষ ব্যবস্থা থাকবে, যা থানায় আগতদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করবে।
0
comment0
Report
TDTapan Deb
Mar 10, 2026 07:19:56
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার বিধানসভা এসআইআর কার্ড আলিপুরদুয়ার ১২ আলিপুরদুয়ার বিধানসভার মোট ভোটার ছিল - ২,৪৯,৪৮৬ জন। এতে পুরুষ - ১,২৭,০৩৬ জন। মহিলা - ১,২২,৮০৩ জন। তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার ছিলেন। এবারের খসরা ভোটার তালিকায় মোট ভোটার - ২,৪৯,২০৮ জন। পুরুষ - ১,২৬,৬৪৬ জন। মহিলা - ১,২২,৫৫৪ জন। অর্থাৎ - গত নির্বাচনের থেকে ৬৩৮ z জন ভোটার কম। এর মধ্যে - ১৮৮৮ জনের ভোটার নাম ডিলিট হয়ে গিয়েছে। ১০,৪৫১ জন বিচারাধীন রয়েছেন। এই বিধানসভায় নতুন ভোটার সংযোজিত হয়েছে - ১২৫০ জন。 ( ছবি 2Cতে পাঠালাম। FILE : 100326ZG _ ALD _ SIR _ CARD BYTE - 1) সোম শংকর দত্ত - আইনজীবি। 2) অনিমেশ বরন পাল - স্কুল শিক্ষক। 3) রজত দেবনাথ - বেসরকারি সংস্হার কর্মী। 4) ডক সঞ্চিতা দাস - অবসরপ্রাপ্ত শিক্ষিকা। 5) দিলিপ কুমার দত্ত - অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। 6) সুমিত সরকার - কৃষিজীবি।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 10, 2026 07:19:36
Kolkata, West Bengal:আজকের দিনেও এমন ভালোবাসা আছে? আজকের দিনেও ভালোবাসার এমন নজির গড়ে মানুষ? হয়তো বনগাঁর এই যুবকের বিদেশে জেলবন্দী স্ত্রীকে ফিরিয়ে আনার লড়াইয়ের কাহিনী না শুনলে জানতে পারবেন না। বনগাঁ থানার বয়ালদাহ এর যুবক প্রসেনজিৎ চৌধুরীর স্ত্রী ফাল্গুনী রায় ভারত থেকে বাংলাদেশের তার প্রথম পক্ষের ছেলেকে দেখতে গিয়ে পরেন বিপদে। প্রথম স্বামীর অত্যাচারের শিকার হন। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ভিসা। এরপর পালিয়ে দেশে ফিরতে গিয়ে জেলবন্দী হয়। সে খবর ফোনের মাধ্যমে জানান স্বামী প্রসেনজিৎ কে। স্ত্রীকে ফেরাতে দীর্ঘ দু वर्षीय লড়াই চলে প্রসেনজিতের। হাই কমিশন থেকে শুরু করে প্রশাসনের দপ্তরে দপ্তরে ঘুরেছেন। যোগাযোগ করেছেন বাংলাদেশ পুলিশ প্রশাসনের সাথেও। তবে বাংলাদেশের একের পর এক টালমাটাল পরিস্থিতিতে স্ত্রীকে ফেরাতে পারছিলেন না। কিন্তু হাল ছাড়েননি প্রসেনজিৎ। একাধিকবার হাইকমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ছুটেছেন তিনি। অবশেষে রবিবার বাংলাদেশ হাই কমিশনের নির্দেশে ভারতের গেদে সীমান্ত থেকে বাংলাদেশ বিজিপি ও পুলিশের উপস্থিতিতে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনলেন। এত লড়াইয়ের পর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে এনে খুশি স্বামী। স্ত্রীও স্বামীর কাছে ফিরে আনন্দে ধরে রাখতে পারলেন না চোখের জল।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 10, 2026 06:48:13
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 06:31:25
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পুকুর ভরাটকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভোটের মুখে পিছু ছাড়ছে না রাজনৈতিক বিতর্ক। কোলাঘাটের কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ মিলপাড়া এলাকায় একটি পুরনো পুকুর রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শাসকদলের মদত থাকতে পারে বলেও দাবি বিরোধীদের। এলাকাবাসীর দাবি, বহুদিন ধরে ওই পুকুরটি এলাকার মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করতেন। অবৈধভাবে পুকুর বুজালে এলাকার জল নিকাশির ব্যাপক সমস্যা হবে। তবে গত তিন-চার বছর ধরে পুকুরটির কোনও সংস্কার হয়নি। সম্প্রতি কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সেখানে মাটি ফেলে ভরাট করার কাজ চলছে বলে অভিযোগ। বাধা দিতে গেলে এলাকার মহিলা থেকে সকলকে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। কুকুর বুজিয়ে প্রোমোটিকের কাজ করার উদ্দেশ্য বলেও অভিযোগ। স্থানীয়দের আরও দাবি, ৬১২ ও ৬১৮ নম্বর দাগে সরকারি নথিতে এখনও পুকুর হিসেবেই উল্লেখ রয়েছে। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রোমোটার দিয়ে এই কাজ করানো হচ্ছে। পুকুরের সামনেই একটি স্কুল রয়েছে, তাই এমনভাবে পুকুর ভরাট মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এই ঘটনায় জেলাশাসক, বিডিও, গ্রাম পঞ্চায়েত এবং বিএলও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। এলাকাবাসীর দাবি, পুকুরটি আগের মতোই পুনরুদ্ধার করা হোক। অন্যদিকে, পুকুরের মালিকদের দাবি, ৬১২ ও ৬১৬ নম্বর দাগে জমিটি পুকুর হিসেবে নয়, ‘বাস্তু’ হিসেবে নথিভুক্ত রয়েছে। তাদের অভিযোগ, এলাকায় নোংরা ও আবর্জনা ফেলে পুকুরটি নষ্ট করে দেওয়া হচ্ছিল, তাই জমি ভরাট করা হচ্ছে। তবে পুকুর রাতারাতি কি করে বাস্তু হয়ে গেল সে নিও প্রশ্ন তোলছে স্থানীয়রা। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসন। তবে এই বিষয়ে প্রশাসনিকভাবে কোন কিছু বলতে চাইনি কেউই।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 06:20:25
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের এগরায় ডাক্তার–কাউন্সিলরের পরিবারের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে এই ঘটনা ঘটে。 অভিযোগ, কাউন্সিলর দেবদুর্লভ মাইতির স্ত্রী ও শাশুড়ি চিকিৎসার জন্য গেলে দেরিতে কেন? কম্পাউন্ডার প্রশ্ন করে। রোগীর পরিজন দ্রুত রোগী দেখানোর কথা বললে সেই নিয়ে শুরু হয় বচসা। রোগী দেখানোরকে কেন্দ্র করে ডাক্তারের সহকারী সঙ্গে কথা কাটাখাটি শুরু হয়। খবর পেয়ে কাউন্সիլর হাজির হয় ডাক্তারের চেম্বারে।এরপর দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। চেয়ার নিয়ে শুরু হয় মারামারি। ডাক্তার ও কাউন্সিলর উভয় পক্ষের অনুগামীদের মধ্যে তুমুল মারামারি চলে। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়।ঘটনাস্থলে জমায়েত হন প্রচুর মানুষজন। খবর পেয়ে এগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 10, 2026 06:00:30
Jhargram, West Bengal:রাত নামতেই সাঁকরাইলে ৩০–৩৫ হাতির হানা, ধান জমিতে তাণ্ডব—ফসলের ক্ষতিতে চিন্তায় চাষীরা রাত নামতেই ফের হাতির আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল ঢুকে পড়ে ঘোলাই এলাকার ধান জমিতে। জানা যায়, কলাইকુন্ডা রেঞ্জের সাঁকরাইল বিটের অন্তর্গত ঘোলাই এলাকায় দীর্ঘক্ষণ তাণ্ডব চালায় হাতির দলটি। ধান জমিতে হাতির দাপাদাপিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন এলাকার চাষিরা। একাধিক জমির পাকা ধান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তাদের চেষ্টায় হাতির দলটিকে লোকালয় থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে বনদপ্তর। তবে বারবার হাতির হানায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা এবং ক্ষতিগ্রস্ত চাষিরা।
0
comment0
Report
Advertisement
Back to top