Back
60 लाख नाम अंडर एड्जूडिकेशन पर कांग्रेस का आक्रामक प्रदर्शन, आसनसोल के गिर्जा मोड़ पर विरोध
BCBasudeb Chatterjee
Mar 10, 2026 08:02:26
Asansol, West Bengal
৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ইস্যুতে ক্ষোভ, আসানসোলে গির্জা মোড়ে কংগ্রেসের পথ অবরোধ ও কুশপুতুল দাহ
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো কংগ্রেস। ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ থাকার অভিযোগ তুলে সোমবার আসানসোলের গির্জা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আসানসোল নর্থ ব্লক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা。
বিক্ষোভকারীরা গির্জা মোড়ে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি নির্বাচন কমিশনারের কুশপুতুল দাহ করে ক্ষোভ উগরে দেন কংগ্রেস কর্মীরা। এই কর্মসূচির ফলে কিছু সময়ের জন্য জিটি রোডে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়。
কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম নিয়ে যে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া চলছে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ ভোটারদের অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা。
কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এর পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটারদের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়。
বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মীরা নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DBDebanjan Bandyopadhyay
FollowMar 10, 2026 09:06:280
Report
NRNarayan Roy
FollowMar 10, 2026 09:05:100
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 10, 2026 09:04:240
Report
MMManoj Mondal
FollowMar 10, 2026 09:04:010
Report
BBBimal Basu
FollowMar 10, 2026 08:31:200
Report
PDPradyut Das
FollowMar 10, 2026 08:31:010
Report
ANArnabangshu Neogi
FollowMar 10, 2026 08:18:450
Report
MMManoranjan Mishra
FollowMar 10, 2026 08:03:130
Report
MDMritunjay Das
FollowMar 10, 2026 08:02:480
Report
VDVikram Das
FollowMar 10, 2026 07:20:300
Report
ABArup Basak
FollowMar 10, 2026 07:20:090
Report
TDTapan Deb
FollowMar 10, 2026 07:19:560
Report
MMManoj Mondal
FollowMar 10, 2026 07:19:360
Report
SBSoumen Bhattachrya
FollowMar 10, 2026 07:18:09Kolkata, West Bengal:মঙ্গলবার সকালে কলকাতা আসলে বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা
১)মুখ্যমন্ত্রীর ধরনা
২)মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা
৩)তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এর ট্যুইট
0
Report