Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बालूरघाट में अरपिता घोष का रक्तदान शिविर, प्रचार के बीच सामाजिक पहल तेज

STSrikanta Thakur
Mar 22, 2026 09:17:33
Dinajpur, Rangpur Division
রবিবাসরীয় প্রচারে বাম ডান সব পক্ষই। বালুরঘাটে অর্পিতা ঘোষ চৌরঙ্গী ক্লাবের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ সারাদিন বিভিন্ন প্রচারের ব্যস্ততার মাঝেও রক্তদান শিবিরে আসতে pরে তার ভালো লাগছে বলে জানিয়েছেন। বালুরঘাটের চৌরঙ্গী ক্লাব সারা বছরই নানা ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে, রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই ক্লাব কর্তৃপক্ষ। ভোট ঘোষণার পর থেকেই অন্য রাজনৈতিক দলগুলি যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করে এখন আর সেটা হচ্ছে না যে কারণে প্রতিবারের মতো এবারও ভোটের আগে রক্ত সংকট হতে পারে জেলা হাসপাতাল গুলিতে তাই আগেভাগেই চৌরঙ্গী ক্লাবের সদস্যরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল। অন্যদিকে তপন বিধানসভা নব প্রজন্মের বামপ্রার্থী বাপ্পাই হরো রবিবার সকালে তপনের দীর্ঘদিনের বিধায়ক ও আদিবাসী সম্প্রদায়ের নেতা খারা সোরেনের স্মৃতি বেদীতে শ্রদ্ধার্ঘ্য দান করেন এবং তারপর প্রচার শুরু করেন। বিভিন্ন গ্রামে গিয়ে জনসংযোগ করেন আর এসপি প্রার্থী বাপ্পাই হরো। তিনি পেশায় স্কুল শিক্ষক এবং ছোট বয়স থেকেই বিপ্লবী সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত। তপন বিধানসভা ক্ষেত্রে আরএসপি নেতা খারা সরেন দীর্ঘদিন বিধায়ক পদে ছিলেন। তৃणমূল ক্ষমতায় আসার পর তপন বিধানসভা চলে যায় তৃণমূলের দখলে এবং ২০২১ সালে এই বিধানসভা থেকে জয়লাভ করেছে বিজেপির বুধ রাই টুডু। এবার এই আসনে ত্রিমুখী লড়াই হবে। বামেদের ভোট বামেদের খাতায় ফিরিয়ে আনতে তৎপর এই যুবনেতা। বাইট ১/ অর্পিতা ঘোষ তৃণমূল প্রার্থী বালুরঘাট ২/ বাপ্পাই খরো আর এস পি প্রার্থী তপন
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 22, 2026 10:22:58
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে কর্মীদের জন্য হেঁশেলে উপচে পড়ছে ভিড়। ভোটের দিন দেরি থাকলেও সেই হেঁশেলে খাওয়ার জন্য সকাল থেকে লাইন পড়ছে। ভোর থেকে বাড়িতে मিটिंग শুরু করছেন কৃষ্ণ। শুধু নিজের বিধানসভার জন্য নয়, জেলার বিভিন্ন বিধানসভা থেকে কর্মীরা আসছেন। তাঁদের নিয়ে দফায় দফায় মিটিং করছেন কৃষ্ণ। মিটিং শেষে প্রার্থীর হেঁষেলে চলছে খাওয়া দাওয়া। প্রার্থী ভোটে লড়ছেন, প্রতিদিনই বহু মানুষ পেট ভরে খাচ্ছেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের হেঁশেলে। কৃষ্ণ দাস দাঁড়াচ্ছেন গরীব মানুষের পাশে। টিপ্ষুনি বিরোধীদের। জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে কর্মীদের জন্য চালু হেঁশেল। পাতা হয়েছে চেয়ার টেবিল। রোজ প্রায় এক হাজার মানুষ খাচ্ছেন। কোনওদিন মাছ, মাংস কিংবা ডিম। কোনওদিন আবার নিরামিষ। ভাত, ডাল, সয়াবিন, পাপড় ভাজা। আক্ষরিক অর্থেই প্রার্থীর বাড়িতে ভোজের আয়োজন। রান্নার গ্যাসের সংকট। কুচ পরোয়া নেহি। কাঠের উনুনে বিশাল কড়াইয়ে চলছে রান্না। প্রার্থী বলছেন, কর্মীরা অনেক দূর থেকে আসেন। একটু ডাল ভাত খাওয়াতে পারব না? মানুষ আমার বাড়িতে খেলে নিজের ভালো লাগে। প্রাক্তন প্রধান থেকে পঞ্চায়েত সদস্য কিংবা সাধারণ কর্মী, সমর্থক প্রত্যেকেই প্রার্থীর বাড়িতে চেয়ার টেবিলে বসে খাচ্ছেন। তারা কৃষ্ণ দাসের তারিফ করছেন। এনিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। তিনি বলেন, যে খাওয়াচ্ছে, সেটা তাঁর ব্যাপার। এনিয়ে আমার মাথা ব্যাথা নেই। এটা তার ব্যক্তিগত ব্যাপার বলে কটাক্ষ বিরোধীদের।
423
comment0
Report
BSBidhan Sarkar
Mar 22, 2026 10:20:16
Chinsurah, West Bengal:উত্তরপাড়ায় তৃণমূলের কর্মী সভায় নেতৃত্বের নাম না বলায় ক্ষোভ。 মিছিল করে কর্মিসভায় লোক নিয়ে এলেও মঞ্চে ডাকা হয়নি বলেও অভিযোগ তৃনমূল কাউন্সিলরের。 আজ উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কর্মীসভা হয় বলাকা মাঠে।সেখানে উত্তরপাড়া বিধানসভার কর্মীদের ডাকা হয়েছিল।উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব।কল্যান বন্দ্যোপাধ্যায়রা。 উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় অভিযোগ,সেখানে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শুভদীপ মুখোপাধ্যায় উপস্থিত থাকলেও তাকে মঞ্চে ডাকা হয়নি বা তার নাম বলা হয়নি।তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকেও মঞ্চে ডাকা হয়েছে না।অথচ কোন্নগর উত্তরপাড়া শহর-সভাপতিরা ছিলেন জেলার যুব সভানেত্রীয় মঞ্চে বক্তব্য রাখেন。 কাউন্সিলরের অভিযোগ দলের সবাইকে এক হয়ে চলার বার্তা দেওয়া হলেও এটা মানা হচ্ছে না।
230
comment0
Report
MDMritunjay Das
Mar 22, 2026 10:20:03
Bankura, West Bengal:কোর্টের সাক্ষী দেওয়ায় হত্যা। চাঞ্চল্য, ছাতনায় পূর্ব শত্রুতা জেরে প্রান হারালেন বছর ৫০ এর এক বৃদ্ধ। নাম বুদ্ধদেব মণ্ডল (৫০) বাড়ি ছাতনার বিদনা গ্রাম এলাকায় । স্থানীয় সুত্রে খবর গতকাল দুপুরের পর এই ঘটনা ঘটে। মৃতুর বাড়ির অভিযোগ, আদালতের মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে তাঁকে লক্ষ্য করে দুই ব্যক্তি— সুভাষ মণ্ডল ও দিলীপ মণ্ডল— মাথায় র Rod দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের আরো দাবি, গত 28 ফেব্রুয়ারি গ্রামে একটি ঝামেলা হয়েছিল, সেই মামলার সাক্ষী ছিলেন বুদ্ধদেব মণ্ডল। এরপর থেকেই অভিযুক্তরা তাঁকে আক্রমণ করার সুযোগ খুঁজছিলেন। আজ সকালে দাদার বাড়ি থেকে ফেরার পথে তাঁকে পিছন থেকে র Rod দিয়ে আঘাত করা হয়। ঘটনার সময় বুদ্ধদেব মণ্ডলের বড় জামাই রাস্তা দিয়ে মুড়ি ভাজাতে যাচ্ছিলেন । তিনি দেখেন অভিযুক্তরা হাতে র Rod নিয়ে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব মণ্ডলকে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে । দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো যায়নি তাঁকে । স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁ JOসে তল্লাশি চালাচ্ছে।
251
comment0
Report
BMBiswajit Mitra
Mar 22, 2026 09:51:13
Ranaghat, West Bengal:পারিবারিক বিবাদের জেরে নৃশংস খুন, নদীয়ার শিমুরালিতে চাঞ্চল্য নদীয়ার চাকদহ থানার শিমুরালি মহেশ্বরપુર এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম তিতু বিশ্বাস。 স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। রবিবার সকালে প্রায় দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পর আবারও দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন স্বামী অহিন্দ্র চৌধুরী প্রথমে স্ত্রীকে চড় মারেন, এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপান। পরিস্থিতি সামাল দিতে গেলে বাড়ির আরেক সদস্য, বৌদিকে শাবল দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিতু বিশ্বাসকে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত অহিন্দ্র চৌধুরী পেশায় একজন কোয়াক ডাক্তার বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। ইতিমধ্যেই চাকদহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদনের লেখার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
1082
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 22, 2026 09:47:48
1052
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 22, 2026 09:47:36
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে দেওয়াল দখল কে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, ইট বৃষ্টি。 নামানো হলো কেন্দ্রীয় বাহিনী。 ভাঙ্গড় দু নম্বর ব্লকের ব্যাওতা দু নম্বর অঞ্চলের কুলবেড়িয়া এলাকায় দেওয়াল দখল রাখার অভিযোগ আইএসএফ কর্মীদের। এরপর তৃণমূল বাধা দিলে তখনই শুরু হয় উভয় পক্ষের মধ্যে বচসা ইট বৃষ্টি। এই ঘটনায় তবে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ,পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী আইএসএফদের বাড়ির লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আইএসএফের অভিযোগ পুলিশের সামনেই তৃণমূল নেতৃত্বরা আইএসএফদের মারধর করেছে। আইএসএফ কর্মীদের বাড়ির মহিলারাও আক্রান্ত হয়েছে বলে দাবি আইএসএফের,।অস্বীকার তৃণমূলে র。 আইএসএফদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ。
940
comment0
Report
BBBimal Basu
Mar 22, 2026 09:21:28
Basirhat, West Bengal:তৃণমূলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুপক্ষের মারামারি তে আহত তিন,জনকে মিনাখাঁ হাসপাতালে চিকিৎসাধীন। মিনাখাঁ বিধানসভার হাড়োয়া থানার কুলটি পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার মিনাখাঁ বিধানসভার তৃণমূলের প্রার্থী ঊষারাণী মন্ডলের হয়ে দেওয়াল লিখছিল উষারানী মন্ডলের কর্মী সমর্থকরা । অভিযোগ তখনই তৃণমূলের অপর গোষ্ঠী এসে তাদের কে বাধা দেয়। তখনই দু পক্ষের মধ্যে ঝামেলা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে । দুপক্ষের মারামারিতে লাঠির ঘায়ে এক জনের মাথা ফাটা আহত তিন জনকে মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে。
1012
comment0
Report
CDChampak Dutta
Mar 22, 2026 09:21:08
Kaji Chak, West Bengal:পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি বিধানসভার মধ্যে একটি বিধানসভাতেও তৃণমূল মুসলিম প্রার্থী না করায় সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। তারা পরিষ্কার জানিয়ে দিলেন খড়্গপুর গ্রামীন বিধানসভায় প্রার্থী পরিবর্তন করে যদি মুসলিম প্রার্থী না দেওয়া হয় তাহলে তারা সেখানে আলাদা ভাবে মুসলিম প্রার্থী দেবে।মেদিনীপুর বিধানসভা তেও দেওয়া হবে প্রার্থী। সেই বিধানসভা এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাব মানুষকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের নিজেদের স্বার্থে ধর্মের সাথে মুসলিম সমাজের স্বার্থে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগা বাঁচানোর স্বার্থে মুসলিম প্রার্থীকে ভোট দিন ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসুন তারপর আমরা সমাজের ভালোর জন্য কাজ করব। তাদের বক্তব্য খড়্গপুর গ্রামীন বিধানসভা ডেবরা বিধানসভা এবং গড়বেতা বিধানসভা এলকায় মুসলিম সংখ্যা বেশি রয়েছে। বাম আমলে বামেরা সেখানে মুসলিম প্রার্থী দিত। কিন্তু এবারে একটিও মুসলিম প্রার্থী দেওয়া হয়নি। অথচ হিন্দু ভোট ভাগাভাগি হলো মুসলিম ভোট ১০০%ই পায় তৃণমূল। এর পাশাপাশি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার বিরুদ্ধেও তাদের অভিযোগের কথা শোনান। তাদের বক্তব্য উনি খুব খারাপ ব্যবহার করেছেন, ২০১৩ সালের দাঙ্গায় এই সুজয় হাজরা জড়িত ছিল। বিভিন্ন জায়গায় দেখা গেছে উনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কাজ করছেন না। উনি তলে তলে মেদিনীপুর টাউন মুসলিম কমিটিকে কমজোড় করার চেষ্টা করছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষের ওনাকে সহ্য করতে পারছে না। মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন। উনি ভাবছেন শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে মানুষ বিক্রি হয়ে যাবে। যেই উনি জিতে যাবেন ওনাকে আর দেখতে পাওয়া যাবে না। আমরা সুজয় হাজরা ও খড়গপুর গ্রামীণের দীনেন রায়ের সম্পর্কে দল কে আগেই জানিয়েছিলাম। ওনারা মুসলিম সমাজের বিরুদ্ধে কাজ করেন। কিন্তু তারপরেও প্রার্থী করা হয়েছে। তাই আমরা দুটি আসনেই মুসলিম প্রার্থী দেব। দু একদিনের মধ্যে সেই নাম ঘোষণা করে দেওয়া হবে।এই বিষয়ে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি মানুষকে এই অধিকার দিয়েছে যে গণতান্ত্রিক দেশে একটি ভোট প্রক্রিয়াতে যেকোন মানুষ তিনি প্রার্থী হতে পারেন। সুতরাং কেউ যদি মনে করেন একটি বিধানসভায় এলাকাতে কেউ প্রার্থী হবেন sেক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকে না। গণতান্ত্রিকভাবে তিনি লড়াই করবেন। এতে আমাদের কিছু বলার নেই আমরা একটি রাজনৈতিক দল যেভাবে প্রার্থী ঘোষণা করে সেভাবেই আমরা কার্যক্রম করি।
1082
comment0
Report
Advertisement
Back to top