Back
पश्चिम मेदिनीपुर में टीएमसी के मुस्लिम उम्मीदवार नहीं देने पर मुस्लिम कमिटी का विरोध
CDChampak Dutta
Mar 22, 2026 09:21:08
Kaji Chak, West Bengal
পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি বিধানসভার মধ্যে একটি বিধানসভাতেও তৃণমূল মুসলিম প্রার্থী না করায় সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। তারা পরিষ্কার জানিয়ে দিলেন খড়্গপুর গ্রামীন বিধানসভায় প্রার্থী পরিবর্তন করে যদি মুসলিম প্রার্থী না দেওয়া হয় তাহলে তারা সেখানে আলাদা ভাবে মুসলিম প্রার্থী দেবে।মেদিনীপুর বিধানসভা তেও দেওয়া হবে প্রার্থী। সেই বিধানসভা এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাব মানুষকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের নিজেদের স্বার্থে ধর্মের সাথে মুসলিম সমাজের স্বার্থে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগা বাঁচানোর স্বার্থে মুসলিম প্রার্থীকে ভোট দিন ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসুন তারপর আমরা সমাজের ভালোর জন্য কাজ করব। তাদের বক্তব্য খড়্গপুর গ্রামীন বিধানসভা ডেবরা বিধানসভা এবং গড়বেতা বিধানসভা এলকায় মুসলিম সংখ্যা বেশি রয়েছে। বাম আমলে বামেরা সেখানে মুসলিম প্রার্থী দিত। কিন্তু এবারে একটিও মুসলিম প্রার্থী দেওয়া হয়নি। অথচ হিন্দু ভোট ভাগাভাগি হলো মুসলিম ভোট ১০০%ই পায় তৃণমূল। এর পাশাপাশি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার বিরুদ্ধেও তাদের অভিযোগের কথা শোনান। তাদের বক্তব্য উনি খুব খারাপ ব্যবহার করেছেন, ২০১৩ সালের দাঙ্গায় এই সুজয় হাজরা জড়িত ছিল। বিভিন্ন জায়গায় দেখা গেছে উনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কাজ করছেন না। উনি তলে তলে মেদিনীপুর টাউন মুসলিম কমিটিকে কমজোড় করার চেষ্টা করছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষের ওনাকে সহ্য করতে পারছে না। মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন। উনি ভাবছেন শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে মানুষ বিক্রি হয়ে যাবে। যেই উনি জিতে যাবেন ওনাকে আর দেখতে পাওয়া যাবে না। আমরা সুজয় হাজরা ও খড়গপুর গ্রামীণের দীনেন রায়ের সম্পর্কে দল কে আগেই জানিয়েছিলাম। ওনারা মুসলিম সমাজের বিরুদ্ধে কাজ করেন। কিন্তু তারপরেও প্রার্থী করা হয়েছে। তাই আমরা দুটি আসনেই মুসলিম প্রার্থী দেব। দু একদিনের মধ্যে সেই নাম ঘোষণা করে দেওয়া হবে।এই বিষয়ে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি মানুষকে এই অধিকার দিয়েছে যে গণতান্ত্রিক দেশে একটি ভোট প্রক্রিয়াতে যেকোন মানুষ তিনি প্রার্থী হতে পারেন। সুতরাং কেউ যদি মনে করেন একটি বিধানসভায় এলাকাতে কেউ প্রার্থী হবেন sেক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকে না। গণতান্ত্রিকভাবে তিনি লড়াই করবেন। এতে আমাদের কিছু বলার নেই আমরা একটি রাজনৈতিক দল যেভাবে প্রার্থী ঘোষণা করে সেভাবেই আমরা কার্যক্রম করি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 10:24:03925
Report
ASAyan Sharma
FollowMar 22, 2026 10:23:08801
Report
PDPradyut Das
FollowMar 22, 2026 10:22:58908
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 22, 2026 10:22:41Kolkata, West Bengal:अभ्यार की माँ के राजनीति में प्रवेश पर जनता का जोरदार रिएक्शन
914
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 10:21:17872
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 10:20:56838
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 10:20:39Chinsurah, West Bengal:রবিবাসরীয় প্রচারে সপ্তগ্রামে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ।আজ বাদিনানের একটি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। মন্দিরে ভক্তদের ঢোক পরিবেশন করেন বিজেপি প্রার্থী।
943
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 10:20:26793
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 10:20:16689
Report
MDMritunjay Das
FollowMar 22, 2026 10:20:03708
Report
BMBiswajit Mitra
FollowMar 22, 2026 09:51:131088
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 22, 2026 09:47:481060
Report
PSPrasenjit Sardar
FollowMar 22, 2026 09:47:36946
Report
BBBimal Basu
FollowMar 22, 2026 09:21:281012
Report