Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

नेहरू-मनमोहन सिंह के शासन में सत्ता का दुरुपयोग? लोकतंत्र पर उठे गंभीर सवाल

BSBidhan Sarkar
Mar 22, 2026 10:24:03
Chinsurah, West Bengal
ক্ষমতা তো জহরলাল নেহেরুরও ছিল মনমোহন সিংয়েরও ছিল তারা অপব্যবহার করে মানুষকে তো লাইনে দাঁড় করায়নি? তারা তো গণতন্ত্র নষ্ট করেনি।ভারতবর্ষের কাঠামোটাকে তৈরি করে দিয়ে গেছে。 পন্ডিত জহরলাল নেহেরু কে সংসদে রোজ গালাগাল করে।নেহেরু না থাকলে ভারতবর্ষটা এই জায়গায় থাকতো না。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Mar 22, 2026 11:35:40
0
comment0
Report
ALArup Laha
Mar 22, 2026 11:35:00
Belna, West Bengal:বিধায়কের গড়ে পুজো দিতে পারলেন না বিজেপি প্রার্থী। পুজো দিতে এসে তালাবন্ধ গেটের সামনে দাঁড়িয়ে পুজো সারতে হল বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে। রবিবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে মন্দিরে পুজো দিতে যান বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। অভিযোগ, সেখানে গিয়ে তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ। ফলে গেটের বাইরে দাঁড়িয়েই পুজো দিতে বাধ্য হন তিনি। ঘটনাস্থলে শাসকদলের এক স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন বলেও জানা যায়। তৃণমূল কংগ্রেসের দাবী সময়ে না গেলে এর দায় কি তৃণমূল কংগ্রেসের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপি প্রার্থী বলেন, “মন্দিরে সবাই পুজো দিতে পারেন। আমি বিজেপির প্রার্থী বলেই এই ধরনের আচরণ করা হয়েছে।” তিনি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধেও সরব হন। তাঁর অভিযোগ, বিধায়কের চালু করা ‘এক ফোনে খোকন’ এবং বিধায়কের নিজ উদ্যোগে চালু করা অন্নজ্যোতি প্রকল্প। এই প্রকল্পের গাড়িতে বিধায়কের ও মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। সেখানে একাধিক অন্নজ্যোতি প্রকল্পের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ১০ টায় মন্দিরের দরজা বন্ধ করা হয়।বিজেপি প্রার্থী বেলা ১১ টার পর মন্দিরে গেছেন।সেখানে তখন মন্দিরের গেটে তালা দেওয়া ছিল।এটাই নিয়ম। এরজন্য তৃণমূল কংগ্রেসের কি দোষ। বিজেপি প্রার্থী একেবারে মিথ্যা কথা বলছেন। বিধায়ক তথা বর্ধমান দক্ষিণ বিধানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস বলেন, পুরোহিত না থাকায় পুজো হয় নাই।এর সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক নাই।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 11:34:06
Kolkata, West Bengal:দেওয়াল লেখা নিয়ে আই এস এফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো মধ্যমগ্রাম বিধানসভা রোহন্ডা চন্ডীগড় দাড়িয়াল এলাকা।দুইপক্ষের সংঘর্ষে একাধিক শাসক দলের কর্মী আহত,উল্টো আই এস এফ কর্মীরাও আহত বলে দাবি করা হয়।এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ। আহত আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের দাবি,তারা আজ একটি দেওয়াল দখল করে রঙ করছিলো,যে দেওয়াল আগের নির্বাচনে আই এস এফ দখল করেছিলো।দেওয়াল দখলের সময় আচমকাই আই এস এফ কর্মীরা এসে বাঁশ লাঠি দা কুড়োল নিয়ে হামলা চালায়।স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সহ ৫ জন তৃণমূল কর্মী আহত হয়।আহতদের নিয়ে আসা হয় মধ্যমগ্রাম হাসপাতালে।সেখান থেকে আসে মধ্যমগ্রাম থানায়। তৃণমূল এর তরফ থেকে আই এস এফ এর বিরুদ্ধে অভিযোগ করা হয়।আই এস এফের দাবি তাদেরও বেশ কয়েকজন আহত বলে জানা যাচ্ছে। তাদেরকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পাশাপাশি জানা যায় স্থানীয় আই এস এফ কর্মীদেরও বাড়ি ভাঙচুর করা হয়,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়,গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ。
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 22, 2026 11:07:18
Purulia, West Bengal:পুরুলিয়া: রবিবাসরীয় প্রচারে জমজমাট পুরুলিয়া জেলা । পুরুলিয়ার বলরামপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো চাকোলতোড় অঞ্চলে মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার মিছিল করলেন । পরে দলীয় কর্মীদের সঙ্গে এবং গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ সভা সারলেন । অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার তৃনমূল প্রার্থী হাজারী বাউরি নিতুরিয়া ব্লকের হাটতলা শিবমন্দিরে পুজো দিয়ে শালতোড় অঞ্চলে প্রচার করলেন । পাশাপাশি এস ইউ সি আই দলের পাঁচ প্রার্থী পুরুলিয়া,জয়প্রuoা, বাঘমন্ডি, বলরামপুর ও মানবাজার বিধান সভার প্রার্থী শোভা মাহাত,সুফল কুমার, পরিতোষ সিং, ভোলানাথ মুর্মূ ও স্বপন কুমার মর্মূরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুরুলিয়া শহরে নির্বাচনী প্রচার মিছিল করলেন ।
1002
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 11:06:50
Kolkata, West Bengal:২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ পুলিশ জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে জেলার সমস্ত থানা পরিদর্শন শুরু করেছেন পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তিনি। রবিবার দুপুরে গাইঘাটা থানায় এসে আইসি শুভাশিস দত্ত এবং বনগাঁর এসডিপিও অভিষেক যাদবের উপস্থিতিতে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার। নির্বাচন কমিশনের বিভিন্ন গাইডলাইন মেনে চলার ওপর জোর দেন তিনি। পাশাপাশি বিএসএফ ও সিআইএসএফের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই জেলার ১১টি জায়গায় প্রতিদিন নাকা চেকিং চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
961
comment0
Report
TDTapan Deb
Mar 22, 2026 11:06:15
1053
comment0
Report
BSBidhan Sarkar
Mar 22, 2026 10:49:39
Chinsurah, West Bengal:নির্বাচনের জন্য কতরা প্রস্তুত, থানায় থানায় ঘুরে সেটাই খতিয়ে দেখলেন হুগলি গ্রামীন পুলিশ সুপার। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবারে বিধানসভা ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে।সেই অনুযায়ী রাজ্য প্রশাসনের খোলনলচে পাল্টে দিয়েছে নির্বাচন কমিশন।হুগলি জেলা তো প্রশাসনিক রদবদল হয়েছে। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামন আসিস সেনকে ছড়িয়ে তার জায়গায় পুলিশ সুপার করা হয়েছে সানি রাজকে। আজ পুলিশ সুপার ধনিয়াখালি গুড়াপ দাদপুর পোলবা থানার পরিদর্শনে যান।সঙ্গে ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারা। পুলিশ সুপার জানান,নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা আমাদের লক্ষ্য।পুলিশ তৎপর আছে।যে কোন রকম পরিস্থিতি মোকাবেলার জন্য।কোন অসুবিধা হওয়ার কথা নয়।নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে হিংসা ছাড়া ভোট করতে হবে।আমরা সেদিকেই নজর রাখছি।আমাদের পুরো পুলিশ প্রস্তুত আছে আধিকারিকরা প্রস্তুত রয়েছে।কিছু হওয়ার কোন সুযোগ নেই যদি হয় ও সেটা আমরা দেখে নেব।নিরপেক্ষতার সঙ্গে যাতে আমরা কাজ করতে পারি সেদিকেই আমাদের নজর রয়েছে।আশা রাখছি কোন অসুবিধা হবে না.
1083
comment0
Report
PDPradyut Das
Mar 22, 2026 10:49:15
972
comment0
Report
PDPradyut Das
Mar 22, 2026 10:22:58
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে কর্মীদের জন্য হেঁশেলে উপচে পড়ছে ভিড়। ভোটের দিন দেরি থাকলেও সেই হেঁশেলে খাওয়ার জন্য সকাল থেকে লাইন পড়ছে। ভোর থেকে বাড়িতে मিটिंग শুরু করছেন কৃষ্ণ। শুধু নিজের বিধানসভার জন্য নয়, জেলার বিভিন্ন বিধানসভা থেকে কর্মীরা আসছেন। তাঁদের নিয়ে দফায় দফায় মিটিং করছেন কৃষ্ণ। মিটিং শেষে প্রার্থীর হেঁষেলে চলছে খাওয়া দাওয়া। প্রার্থী ভোটে লড়ছেন, প্রতিদিনই বহু মানুষ পেট ভরে খাচ্ছেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের হেঁশেলে। কৃষ্ণ দাস দাঁড়াচ্ছেন গরীব মানুষের পাশে। টিপ্ষুনি বিরোধীদের। জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে কর্মীদের জন্য চালু হেঁশেল। পাতা হয়েছে চেয়ার টেবিল। রোজ প্রায় এক হাজার মানুষ খাচ্ছেন। কোনওদিন মাছ, মাংস কিংবা ডিম। কোনওদিন আবার নিরামিষ। ভাত, ডাল, সয়াবিন, পাপড় ভাজা। আক্ষরিক অর্থেই প্রার্থীর বাড়িতে ভোজের আয়োজন। রান্নার গ্যাসের সংকট। কুচ পরোয়া নেহি। কাঠের উনুনে বিশাল কড়াইয়ে চলছে রান্না। প্রার্থী বলছেন, কর্মীরা অনেক দূর থেকে আসেন। একটু ডাল ভাত খাওয়াতে পারব না? মানুষ আমার বাড়িতে খেলে নিজের ভালো লাগে। প্রাক্তন প্রধান থেকে পঞ্চায়েত সদস্য কিংবা সাধারণ কর্মী, সমর্থক প্রত্যেকেই প্রার্থীর বাড়িতে চেয়ার টেবিলে বসে খাচ্ছেন। তারা কৃষ্ণ দাসের তারিফ করছেন। এনিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। তিনি বলেন, যে খাওয়াচ্ছে, সেটা তাঁর ব্যাপার। এনিয়ে আমার মাথা ব্যাথা নেই। এটা তার ব্যক্তিগত ব্যাপার বলে কটাক্ষ বিরোধীদের।
1079
comment0
Report
Advertisement
Back to top