Back
धूपगु़ड़ी में तृणमूल गुटबंदी फिर सामने, ब्लॉक कमिटी के खिलाफ विरोध शुरू
PDPradyut Das
Feb 25, 2026 08:54:19
Jalpaiguri, West Bengal
ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
ধুপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লক কমিটি ঘিরে অসন্তোষ, ডেপুটেশন দেওয়ার একটি ভিডিও এবং ডেপুটেশনের কপি ইতিমধ্যেই ভাইরাল। যা সত্যতা যাচাই করেনি Zee 24 Ghanta ।
ধুপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লক কমিটি গঠনকে ঘিরে ফের প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠী কোন্দল। পুরাতন ব্লক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার পর থেকেই একাংশ ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ, নতুন কমিটির সভাপতির সংগঠনিক অভিজ্ঞতা কম এবং তিনি যুব নেতৃত্ব মানতে নারাজ।
এই অভিযোগকে সামনে রেখে ধুপগুড়ি তৃণমূল কংগ্রেস গ্রামীণ কার্যালয়ে ভিড় জমান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয় ধুপগুড়ির বিধায়কের কাছে। অভিযোগপত্রে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে。
এদিকে সামাজিক মাধ্যমে ধর্ম, সম্প্রদায় ও জাতপাতের প্রসঙ্গ টেনে একাধিক পোস্ট ঘিরে উত্তেজনাও ছড়ায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিধায়ক পার্টি অফিসের সামনে পৌঁছালে তাঁর গাড়ি আটকে ডেপুটেশন জমা দেওয়া হয়। পরবর্তীতে দলের গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায়ের উপস্থিতি ও একাধিক নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয় বলে জানা গেছে।
এই গোটা বিষয়ে ধুপগুড়ির বিধায়ক জানান, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। তবে পার্টি অফিসে সংবাদমাধ্যমের সঙ্গে যে হেনস্থার অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় টেলিফোনে জানান, তিনি ধুপগুড়িতে নেই। বর্তমানে কলকাতায় রয়েছেন, তবে বিষয়টি দল দেখছে। ফিরে গিয়ে বিষয়টি নিয়ে বসা হবে। এর থেকে বেশি তিনি কিছু এ বিষয়ে বলতে পারছেন না।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ধুপগুড়িতে বারবার প্রকাশ্যে আসা এই গোষ্ঠী কোন্দল শাসক দল তৃণমূল কংগ্রেস-এর অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PCPrabir Chakraborty
FollowFeb 25, 2026 10:37:290
Report
PCPrabir Chakraborty
FollowFeb 25, 2026 10:37:120
Report
ASAyan Sharma
FollowFeb 25, 2026 09:23:310
Report
TCTathagata Chakraborty
FollowFeb 25, 2026 09:23:160
Report
BMBiswajit Mitra
FollowFeb 25, 2026 09:01:500
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 09:00:220
Report
DSDIBYENDU SARKAR
FollowFeb 25, 2026 08:52:300
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 25, 2026 08:47:200
Report
EGE GOPI
FollowFeb 25, 2026 08:33:550
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 08:23:190
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 08:06:080
Report
ALArup Laha
FollowFeb 25, 2026 08:05:230
Report
PCPartha Chowdhury
FollowFeb 25, 2026 08:04:480
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 08:02:310
Report