Back
एगरा में नाबालिग छात्रा से गैंगरेप: भाजपा प्रदर्शन, गिरफ्तारी की मांग
KMKIRAN MANNA
Mar 23, 2026 13:49:26
Dihierench, West Bengal
এগরায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন দিব্যেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুরের এগরায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিকেলে এগরায় পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে
প্রসঙ্গত গত ১৮ই মার্চ সন্ধ্যায় এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওইদিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিন যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। সোমবার বিকেলে এগরার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছায়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিব্যেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল । এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে。
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে。
বাইট দিব্যেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী এগ্রা বিধানসভা।
বাইট মমতা মাইতি। মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SBSoumen Bhattachrya
FollowMar 23, 2026 13:37:071054
Report
BSBidhan Sarkar
FollowMar 23, 2026 13:36:581073
Report
BSBidhan Sarkar
FollowMar 23, 2026 13:36:431095
Report
BSBidhan Sarkar
FollowMar 23, 2026 13:36:191065
Report
CDChampak Dutta
FollowMar 23, 2026 13:35:391040
Report
BSBidhan Sarkar
FollowMar 23, 2026 13:35:25Chinsurah, West Bengal:জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ উত্তর ২৪ পরগণা জেলার মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু সাহা। আইএসএফ এ যোগ দিলেন।
1048
Report
BSBidhan Sarkar
FollowMar 23, 2026 13:35:141093
Report
ANArnabangshu Neogi
FollowMar 23, 2026 12:34:001095
Report
DGDebabrata Ghosh
FollowMar 23, 2026 12:33:341055
Report
BCBasudeb Chatterjee
FollowMar 23, 2026 12:18:541096
Report
MMManoranjan Mishra
FollowMar 23, 2026 12:02:481059
Report
RDRaktima das
FollowMar 23, 2026 11:51:271053
Report
KAKAYESH ANSARI
FollowMar 23, 2026 11:38:55976
Report
KAKAYESH ANSARI
FollowMar 23, 2026 11:38:251065
Report